HSC Islamer Itihas 2nd Paper Model Test 50 Marks
শ্রেণীঃ দ্বাদশ বিষয়ঃ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র
বিষয় কোডঃ ২৬৮
সময়:
১
ঘন্টা ৪০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান: ৩০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের
পূর্ণমান জ্ঞাপক। ৫ টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও।]
১. অজয়নগর ও
বিজয়নগর পাশাপাশি অবস্থিত দুটি গ্রাম। শাহাদৎ সাহেব অজয়নগর গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, অন্যদিকে আমিন সাহেব বিজয়নগরের একজন ধনাঢ্য ব্যবসায়ী। দুই জনেরই শক্তিশালী লাঠিয়াল বাহিনী আছে, যারা ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব ও সংঘাতে জড়িয়ে পড়ে। কিছুদিন আগে শাহাদৎ সাহেবের এলাকা থেকে আমিন সাহেবের
লোকজন শস্য ও গবাদি পশু জোর করে নিয়ে যায়। শাহাদৎ সাহেব আমিন সাহেবের কাছে এর বিচার চান। আমিন সাহেব তাতে কর্ণপাত করেননি। এতে শাহাদৎ সাহেব রাগান্বিত হয়ে আমিন সাহেবের
এলাকায় হামলা চালায়। আমিন সাহেব তা প্রতিহত করতে গিয়ে পরাজিত হন এবং তিনি নিজেও প্রাণ হারান ।
ক. দেবল বন্দর কোথায় অবস্থিত? ১
খ. আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থার
বিবরণ দাও । ২
গ. উদ্দীপকে উল্লিখিত শস্য ও গবাদি পশু জোর করে ধরে নিয়ে
যাওয়ার সাথে সিন্ধু বিজয়ের কোন কারণটির সাদৃশ্য রয়েছে?
ব্যাখ্যা কর ।
৩
ঘ. ‘উদ্দীপকের ন্যায় উক্ত ঘটনাটি সিন্ধু বিজয়ের একমাত্র
কারণ নয়।'- বিশ্লেষণ
কর। ৪
২. কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী
ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর পর তার সন্তানেরা মারুফকে জনৈক দাস
ব্যবসায়ীর নিকট বিক্রয় করেন। পশ্চিমাঞ্চলের অধিপতি দাস ব্যবসায়ীর নিকট হতে
মারুফকে ক্রয় করেন এবং তার মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সেনাপতি নিযুক্ত
করেন। ইতোমধ্যে মারুফ পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে
পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু হলে পরবর্তী শাসক মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত
পূর্বাঞ্চলের স্বাধীন শাসক হিসেবে স্বীকৃতি দেন ৷ সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা
ও বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসনব্যবস্থার প্রবর্তন করেন ।
ক. ‘আইবেক' শব্দের অর্থ কী? ১
খ. তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বর্ণনা কর । ২
গ. উদ্দীপকের মারুফের প্রাথমিক জীবন দিল্লির কোন সুলতানের সাথে
সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা
কর ।
৩
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত সুলতানের কৃতিত্ব পর্যালোচনা কর । ৪
৩. আদর্শবাদী ও সচ্চরিত্রের অধিকারী হানিফ মামুনের মাঝে
নানাগুণের সমাবেশ ঘটে। তিনি ধার্মিক,
ন্যায়বিচারক,
দয়ালু,
উদার,
বিদ্যোৎসাহী ও শিল্প-সংস্কৃতির
পৃষ্ঠপোষক। নবপ্রতিষ্ঠিত রাষ্ট্রের স্থায়িত্ব রক্ষা, রাষ্ট্রীয়
নিরাপত্তা বিধান ও সম্প্রসারণ এবং সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তন করে তিনি
রাষ্ট্রের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন
ক. আড়াই দিন-কা-ঝোপড়া মসজিদ কে নির্মাণ করেন? ১
খ. আরাম শাহের পতনের কারণ ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের হানিফ মামুনের শাসনের সাথে দিল্লির কোন সুলতানের
শাসনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত শাসকের শাসনকালে তার রাষ্ট্র সভ্যতা ও সংস্কৃতির
শ্রেষ্ঠ পাদপীঠে পরিণত হয়েছে— পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর । ৪
৪. এলিনা খান জাতীয় উন্নয়নের জন্য নারীদের ক্ষমতায়নের
বিকল্প নেই বলে উল্লেখ করেন। তিনি জাতীয় প্রেসক্লাবে নারীর ঐতিহ্য শীর্ষক এক
সভায় বক্তৃতাদানকালে নারীর ক্ষমতার কিছু অতীত স্মৃতি তুলে ধরেন। যার
একাংশ হলো— “একজন শাসকের অপসারণের পর ১২৩৬ খ্রিষ্টাব্দে মহীয়সী এক নারী তার দেশের
সিংহাসনে আরোহণ করেন। ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি তার পূর্ববর্তী
শাসকের কুশাসনজনিত বিশৃঙ্খলা দূরীকরণে আত্মনিয়োগ করেন ।”
ক. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ১
খ. ‘ইলতুৎমিশ রাজ্যজয়ে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন' বুঝিয়ে
বল । ২
গ. ‘উদ্দীপকের মহীয়সী নারীর বিরুদ্ধে নানা চক্রান্ত
সাধিত হয়েছিল'- ব্যাখ্যা কর । ৩
ঘ. ভারতবর্ষে এ ধরনের একজন নারীর চরিত্রে বিভিন্ন গুণাবলির
অপূর্ব সমাবেশ ঘটেছিল— মূল্যায়ন কর। ৪
৫. মি. আলেক্স উত্তরাধিকারসূত্রে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হন। ক্ষমতা
গ্রহণের পর তিনি লক্ষ করলেন অভ্যন্তরীণ বহিঃশত্রুর আক্রমণে সাম্রাজ্যের অস্তিত্ব
হুমকির সম্মুখীন। তিনি নিজেকে ‘ঈশ্বরের প্রতিনিধি'
বলে ঘোষণা করেন। তিনি
নৌবাহিনী পুনর্গঠন করেন। রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য কঠোর নীতি অবলম্বন
করেন। তার এ পদক্ষেপ সাম্রাজ্যের সংহতির জন্য সহায়ক হয়। তিনি
দীর্ঘদিন দাপটের সাথে শাসনকার্য পরিচালনায় সক্ষম হন ।
ক. কার নামানুসারে কুতুবমিনার নামকরণ করা হয়? ১
খ. ক্ষমতা গ্রহণের পর ইলতুৎমিশের সমস্যা চিহ্নিত কর।
২
গ. উদ্দীপকের সাথে দাস বংশের কোন শাসকের কর্মকাণ্ডের মিল
রয়েছে? ব্যাখ্যা
কর । ৩
ঘ. উক্ত শাসকের পদক্ষেপ সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেছিল—মন্তব্য কর । ৪
বহুনির্বাচনী প্রশ্ন
সময়: ২০ মিনিট পূর্ণমান:
২০
[ সর্বোৎকৃষ্ট
উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর।]
১. ভারত কোন মহাদেশে অবস্থিত? ক.
এশিয়া খ. আফ্রিকা গ. ইউরোপ ঘ. আমেরিকা
২. ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী কারা? ক. আর্য খ. শক গ. হুন ঘ. দ্রাবিড়
৩. কোন বন্দরে আরব জাহাজ লুট হয়েছিল? ক. আলোর খ. দেবল গ.
কালিকট ঘ. সিসিলি
৪. সিংহলের বর্তমান নাম কী?
ক. শ্রীলঙ্কা খ.
সিলোন গ. তামিলনাডু ঘ. গুজরাট
৫. খলিকা ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসক কে ছিলেন?
ক. রাজা দাহির খ. হাজ্জাজ
বিন ইউসুফ গ.
মুহাম্মদ বিন কাশিম ঘ. কোতায়বা
বিন মুসলিম
৬. দেবল বন্দর কোথায় অবস্থিত? ক. সিন্ধু খ.
গুজরাট গ.
বুখারা ঘ.
করাচি
৭. আরব কর্তৃক সিন্ধু বিজিত হয় কত খ্রিষ্টাব্দে? ক. ৭১০ খ.
৭১১ গ.
৭১২ ঘ. ৭১৩
৮. তরাইনের দ্বিতীয় যুদ্ধের ফলে i.
ভারতে মুসলিম সাম্রাজ্য স্থাপিত হয় ii. রাজপুতদের প্রাধান্য খর্ব হয় iii. বাণিজ্যিক পথ সুগম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও : 'ক' দেশে
ইতোপূর্বে অনেকেই স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়াস চালিয়ে ব্যর্থ হন। বাসিত
অপূর্বরূপ কৌশলে ঐ দেশে সফল অভিযান পরিচালনায় সক্ষম হন। তিনি
বিজিত দেশে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে স্বদেশে ফিরে যান।
৯. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ বিজেতা হলেন- ক. মুহাম্মদ বিন কাসিম খ. সুলতান সরু মালিক গ. মুহাম্মদ
ঘুরী ঘ.
কুতুবউদ্দিন আইবেক
১০. উক্ত বিজেতার অভিযানের ফলাফল ছিল-
i.
রাজপুতদের দুর্বলতা প্ৰকাশ ii. মুসলিম সৈন্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণ iii বিজিত
অঞ্চলে বিজেতার প্রত্যক্ষ শাসন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? ক. মুহাম্মদ ঘুরী
খ. কুতুবউদ্দিন
আইবেক গ. আরামশাহ ঘ. ইলতুৎমিশ
১২. ‘আইবেক’ কোন ভাষার শব্দ? ক. তুর্কি খ. ফারসি গ.
হিন্দি ঘ. উর্দু
১৩. লাখ বখস’
কোন সুলতানের উপাধি ছিল? ক. কুতুবউদ্দিন আইবক খ. ইলতুৎমিশ গ. গিয়াস উদ্দিন বলবন ঘ. মুহাম্মদ বিন তুঘলক
১৪. কার নামানুসারে কুতুব মিনারের
নামকরণ করা হয়? ক. কুতুবউদ্দিন
আইবেক খ. সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী
গ.
মুহাম্মদ ঘুরী ঘ. শাহ কুতুবউদ্দিন
১৫. কুতুবউদ্দিনের প্রতিষ্ঠিত বংশকে
দাসবংশ বলার কারণ-
ক.
তিনি দাসদের দ্বারা শাসন চালাতেন খ. তার পূর্বপুরুষ দাস ছিল গ. তিনি
প্রথম জীবনে দাস ছিলেন ঘ. অধিকাংশ শাসক দাস ছিলেন
১৬. কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করেন— i. পোলো
খেলতে গিয়ে আহত হয়ে ii. ঘোড়ার পিঠ হতে পড়ে iii.
১২১০ খ্রিষ্টাব্দে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের
উত্তর দাও : ভারতবর্ষের
একজন শাসকের তুর্কি নামের অর্থ চন্দ্ৰদেবতা। সম্ভবত চন্দ্রগ্রহণকালে
জন্ম হওয়ায় এ শাসক চন্দ্রদেবতা নামে অভিহিত হয়েছেন। এ
শাসক দেখতে সুশ্রী না হলেও বহুগুণের অধিকারী ছিলেন।
১৭. চন্দ্রদেবতা নামটি দ্বারা
ভারতবর্ষের কোন শাসককে বোঝানো হয়েছে? ক. মুহম্মদ ঘুরী খ. ইলতুৎমিশ গ. বাবর ঘ. কুতুবউদ্দিন আইবেক
১৮. এ শাসক ভারতে— i. মুসলিম
শাসনের স্থায়ী ভিত স্থাপন করেছিলেন ii. দক্ষতার সাথে রাজ্য শাসন করেছিলেন
Iii. সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. কুতুবউদ্দিন আইবক খ. ইলতুৎমিশ গ. গিয়াসউদ্দিন বলবন ঘ. নাসির উদ্দিন মাহমুদ
২০. ইলতুৎমিশের প্রকৃত নাম কী? ক. শামসুদ্দিন ইলতুৎমিশ খ. আলতুৎমিশ গ. আলতামাস ঘ. আলতানিয়া
Post a Comment