আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

HSC Accounting 2nd Paper Model Test.

HSC MODEL TEST     

২

৫

৪

                                                    হিসাববিজ্ঞান ২য় পত্র      বিষয় কোড                        

সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট                             সৃজনশীল প্রশ্ন                                         পূর্ণমান-৭০                 

[ দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।[

১. শ্রীমঙ্গল ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে প্রতিটি ৳ ১০ মূল্যের ১,০০,০০০ শেয়ারে মোট ৳ ১০,০০,০০০ অনুমোদিত মূলধন ছিল।  ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিলটি ছিল নিম্নরূপ:

শ্রীমঙ্গল ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড

২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের

রেওয়ামিল

ক্রমিক নং

হিসাব শিরোনাম

সূত্র

ডেবিট ব্যালেন্স (টাকা )

ক্রেডিট ব্যালেন্স (টাকা )

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

১৭.

১৮.

১৯.

সমাপনী মজুদ পণ্য

নগদ তহবিল

ব্যাংক জমার উদ্বৃত্ত

নিট আয় (৩১.১২.২০১৫)

সংরক্ষিত আয় (০১.০১.২০১৫)

সঞ্চিতি তহবিল

আসবাবপত্র

কারিগরি জ্ঞান

প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব

শেয়ার মূলধন (৮০,০০০ শেয়ার সম্পূর্ণরূপে পরিশোধিত)

শেয়ার অধিহার

প্রাথমিক খরচ

সুনাম

ভূমি ও দালানকোঠা

আয়কর

১২% বিনিয়োগ

১০% ঋণপত্র

চূড়ান্ত লভ্যাংশ প্রদান

অফিস সরবরাহ সামগ্রী (০১.০১.২০১৫)

 

 

৬৯,০০০

৪৩,০০০

৯০,০০০

          

 

 

৫০,০০০

২,০০,০০০

৫২,০০০

 

 

৭০,০০০

১,৫০,০০০

৩,০০,০০০

৩০,০০০

৩,০০,০০০

 

 

১৬,০০০

১৬,০০০

 

 

 

১,৩৬,০০০

৫০,০০০

৮০,০০০

 

 

৪০,০০০

৮,০০,০০০

৮০,০০০

 

 

 

 

 

২,০০,০০০

১৩,৮৬,০০০

১৩,৮৬,০০০

 

অতিরিক্ত তথ্যাবলি:

(১) শেয়ার অধিহার এবং প্রাথমিক খরচ পারস্পরিক অবলোপন করতে হবে।

(২) শেয়ার মূলধনের উপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

(৩) চলতি বছরের নিট আয়ের ১০% সঞ্চিতি তহবিলে এবং ১০% কর্মচারি কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে।

(৪) বিনিয়োগ ও ঋণপত্রের সুদ এখনও বকেয়া রয়েছে যা চলতি বছরের আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীতে প্রতিফলিত হয়েছে।

করণীয়:

(ক) কোম্পানির মুনাফা থেকে মুনাফা বণ্টন ও মোট সমন্বয়ের পরিমাণ দেখাও।

(খ) হিসাব বছর শেষে কোম্পানির সংরক্ষিত আয়ের পরিমাণ নির্ণয় কর।

(গ) হিসাব বছরের শেষ তারিখে কোম্পানির আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ ছকে দেখাও ।

 

 

 

 

 

 

২.                                                      ব্রাদার্স ইন্টারন্যাশনাল লিমিটেড

রেওয়ামিল

৩১ ডিসেম্বর ২০১৬

ক্রমিক নং

হিসাব শিরোনাম

সূত্র

ডেবিট  (টাকা )

ক্রেডিট  (টাকা )

১.

২.

৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০

১১.

১২.

১৩.

১৪.

১৫.

১৬.

 

নগদ তহবিল

ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন

দালানকোঠা

প্রারম্ভিক মজুদ

পণ্য ক্রয়  ও বিক্রয়

ক্রয় ফেরত  ও বিক্রয় ফেরত

মজুরি ব্যয়

অফিস খরচ

বাড়িভাড়া ব্যয় (১০ মাসের)

বেতন ব্যয় (৯ মাসের)

শেয়ার মূলধন: পরিশোধিত

১০% ব্যাংক ঋণ (০১.১০.২০১৬)

১২% বিনিয়োগ

প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব

অফিস সরঞ্জাম

রক্ষিত আয়

 

৩৫,০০০

 

২,৫০,০০০

৩৫,০০০

৩,৫০,০০০

১০,০০০

২০,০০০

২০,০০০

২০,০০০

২৭,০০০

 

 

১,২০,০০০

৮৫,০০০

৩০,০০০

 

৭৫,০০০

 

 

৪,৮০,০০০

১২,০০০

 

 

 

 

২,০০,০০০

১,৬০,০০০

 

৭০,০০০

 

৫,০০০

১০,০২,০০০

১০,০২,০০০

অন্যান্য তথ্যাবলি:

১. সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০,০০০ টাকা, কিন্তু এর বর্তমান বাজার মূল্য ৫৫০০০ টাকা।

২. প্রাপ্য হিসাবের ৫% আদায়যোগ্য নয় বলে বিবেচনা করা হয়।

৩. ক্যাশিয়ারের নিকট থেকে ২,৫০০ টাকা ছিনতাই হয়েছে, যা এখনও হিসাবভুক্ত করা হয়নি।

৪. দালানের ওপর ৫% হারে এবং অফিস সরঞ্জামের ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।

৫. কোম্পানি শেয়ার মূলধনের উপর ৫% হারে লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রশ্নাবলি:

(ক) বকেয়া খরচ ও বকেয়া আয়ের গণনা কার্য দেখাও।

(খ) ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী প্রস্তুত কর।

(গ) ২০১৬ সালের ডিসেম্বর ৩১ তারিখে কোম্পানির আর্থিক অবস্থায় শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব ও দায় সমূহ উপস্থাপন কর।

৩. শোভা, আভা ও নিভা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার।  ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল: শোভা ১,৫০,০০০ টাকা; আভা-১,০০,০০০ টাকা এবং নিভা-১,০০,০০০ টাকা। নিভা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসায় থেকে মাসিক ২,০০০ টাকা করে বেতন পাবে। অংশীদারণের মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। বছরে সম্ভাব্য লাভের আশায় শোভা ৩৫,০০০ টাকা; আভা ২০,০০০ টাকা এবং নিভা ২৫,০০০ টাকা ব্যবসায় থেকে উত্তোলন করেছিল এবং তাদের এই উত্তোলনের ওপর যথাক্রমে ৯৫০ টাকা; ৫৫০ টাকা এবং ৬০০ টাকা সুদ ধার্য করা হলো।  ২০১৬ সালের ১ জুলাই তারিখে শোভা তার সাবেক মূলধন ছাড়াও ৪০,০০০ টাকা ব্যবসায় ঋণ স্বরূপ সরবরাহ করল।

বণ্টনযোগ্য মুনাফার ১,০০,০০০ টাকা পর্যন্ত শোভা, আভা ও নিভা যথাক্রমে ৫০%, ৩৫% এবং ১৫% করে পাবে। বণ্টনযোগ্য লাভের অবশিষ্ট অংশ তাদের মধ্যে যথাক্রমে ২: ২:৩ অনুপাতে বণ্টিত হবে। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০১৬ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের লাভ ২,১০,৬০০ টাকা উপনীত হয়েছিল।

করণীয়:

(ক) অংশীদারদের মূলধনের সুদ, ঋণের সুদ এবং বেতন স্থানান্তর-সংক্রান্ত গণনা কার্য দেখাও।

(খ) অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টন দেখাও।

(গ) বিবরণী ফর্মে অংশীদারদের মূলধন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় কর।

৪. নিম্নের তথ্যসমূহ জান্নাত কোম্পানি থেকে নেওয়া:

২০১৬

এপ্রিল - ১ প্রারম্ভিক মজুদ      ১২০ একক @                   ১০ টাকা

- ৪ ক্রয়                ৪০০ একক @                   ১২ টাকা

- ১০ বিক্রয়            ২৫০ একক @                   ১৫ টাকা

- ১৫ ক্রয়              ৪০০ একক @                   ১২.৫০ টাকা

- ২০ বিক্রয়            ৩৫০ একক @                   ১৬ টাকা

- ২৫ ক্রয়              ১০০ একক @                   ১৩ টাকা

- ৩০ বিক্রয়            ৩০০ একক @                   ১৮ টাকা

করণীয় :

(ক) বিক্রীত পণ্যের একক নির্ণয় কর।

(খ) FIFO পদ্ধতি ব্যবহার করে মাল খতিয়ান (Store Ledger) প্রস্তুত কর।

(গ) মোট লাভের পরিমাণ নির্ণয় কর এবং মোট লাভ অনুপাত দেখাও।

 

৫. মিথিলা লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫০,০০,০০০ অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো।  কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি ১১ টাকা করে ৪,০০,০০০ বিক্রয়ের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে।  সর্বমোট ৪,৫০,০০০ শেয়ারের জন্য আবেদনপত্র পাওয়া গেল।  ৪,০০,০০০ শেয়ার যথারীতি বণ্টিত হলো।  অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো।  শেয়ারপ্রতি ০.০৮ টাকা অবলেখকের কমিশন এবং ০.০৪ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো।

(ক) অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ কত?

(খ) কোম্পানির বইতে জাবেদা দাখিলা দাও।

(গ) কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী (উদ্বর্তপত্র) প্রস্তুত কর।

 

৬. ইসমত, কিসমত ও হাসমত তিনজন শ্রমিকের ১ সপ্তাহের মজুরিসংক্রান্ত তথ্য নিম্নরূপ:

ঘণ্টাপ্রতি প্রমাণ উৎপাদন ১০ একক;

ঘণ্টাপ্রতি নিয়মিত মজুরি ৫ টাকা।

অনুমোদিত মজুরি :

প্রমাণ উৎপাদনের নিম্নে মজুরি কার্যহারের ৮০%।

প্রমাণ উৎপাদন বা প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে মজুরি কর্ম হারের ১৪০%

প্রমাণ শ্রমঘণ্টা : ৪৮ ঘণ্টা প্রতি সপ্তাহে

উৎপাদন :

ইসমত          ৪০০ একক

কিসমত         ৫৩০ একক

হাসমত         ৪৮০ একক

আবশ্যক:

(ক) সাপ্তাহিক প্রমাণ উৎপাদন একক এবং এককপ্রতি মজুরি ব্যয় নির্ণয় কর

(খ) প্রমাণ উৎপাদনের নিচে, সমান বা অধিক উৎপাদনের জন্য মজুরির হার নির্ণয় কর।

(গ) প্রত্যেক শ্রমিকের মজুরি নির্ণয় কর।

 

৭. দিশারী যুব সংঘ-এর ৩১ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের প্রাপ্তি ও পরিশোধ হিসাব নিম্নরূপ:

দিশারী যুব সংঘ

প্রাপ্তি ও পরিশোধ হিসাব

৩১-১২-২০১৫ তারিখে সমাপ্ত বছরের

ডেবিট                                                                                                               ক্রেডিট

প্রাপ্তি

টাকা

পরিশোধ

টাকা

হাতে নগদ ও ব্যাংক জমা

চাঁদা প্রাপ্তি

ভর্তি ফি

অনুদান

বিনিয়োগের সুদ

 

 

৫৬,০০০

৭৬,০০০

২১,৪০০

৫০,০০০

২৪,০০০

 

 

২,২৭,৪০০

সম্মানী ও ভাতা

মেরামত খরচ

ডাক ও তার

পুস্তক ক্রয়

আসবাবপত্র (১-৭-১৫)

পুরাতন আসবাবপত্র বিক্রয় (বহিঃমূল্য ৫,০০০ টাকা)

হাতে নগদ ও ব্যাংক জমা

 

৩৭,৪০০

১০,০০০

১২,০০০

৩০,০০০

৫০,০০০

৬,০০০

৮২,০০০

২,২৭,৪০০

অন্যান্য তহবিল:

(১) ২০১৫ সালের ১ জানুয়ারি উক্ত প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়সমূহ ছিল: ভূমি ও দালান ৩,৫০,০০০ টাকা, আসবাবপত্র ৫৫,০০০ টাকা, ১৫% বিনিয়োগ ২,০০,০০০ টাকা, অগ্রিম প্রাপ্ত চাঁদা ২,৪০০ টাকা।

(২) বিগত বছরের বকেয়া চাঁদা ৪,০০০ টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা ৬,০০০ টাকা প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত আছে।  পক্ষান্তরে চলতি বছরের চাঁদা ৮,২০০ টাকা এখনও অনাদায়ী রয়েছে।

(৩) সম্মানী ও ভাতা বিগত বছরের ২,০০০ টাকা চলতি বছরে পরিশোধ করা হয়েছে। চলতি বছরের ভাতা ৩,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে।

(৪) আসবাবপত্রের সমাপনী উদ্বৃত্তের উপর ১০% অবচয় ধার্য কর।

(৫) অনুদানের অর্ধাংশ ও ভর্তি ফি এক-তৃতীয়াংশ মূলধনজাতীয় প্রাপ্তিরূপে বিবেচনা করতে হবে।

(ক) ২০১৫ সালে চাঁদা বাবদ আয় কত তা নির্ণয় কর।

(খ) প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় কর।

(গ) দিশারী যুব সংঘের ৩১ -১২-২০১৫ তারিখের সমাপ্ত বছরের আয়-ব্যায় হিসাব প্রস্তুত কর।

৮. ABC লি.-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত আর্থিক অবস্থা বিবরণীটি নিম্নরূপ :

ABC লি.

৩১ ডিসেম্বর, ২০১৬

মূলধন ও দায়সমূহ

টাকা

সম্পদসমূহ

টাকা

শেয়ার মূলধন

সাধারণ সঞ্চিতি

বকেয়া বেতন

১২% ঋণপত্র

পাওনাদার/প্রদেয় হিসাব

৯,০০,০০০

১,৫০,০০০

৮০,০০০

৩,০০,০০০

২,৭০,০০০

১৭,০০,০০০

মোট স্থায়ী সম্পদ

মজুদ পণ্য

 

দেনাদার/প্রাপ্য হিসাব

ব্যাংক জমা

১০,০০,০০০

১,৭৫,০০০

 

৩,৯৩,৭৫০

১,৩১,২৫০

১৭,০০,০০০

কোম্পানি বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% লাভে পণ্য বিক্রয় করে থাকে।  বছরের বিক্রয়ের পরিমাণ ছিল ১৯,৬৮,৭৫০ টাকা।

(ক) ABC লি. এর চলতি অনুপাত নির্ণয় পূর্বক ব্যাখ্যা কর।

(খ) দেনাদার আবর্তন অনুপাত ও গড় সংগ্রহ সময় নির্ণয় পূর্বক ব্যাখ্যা লিখ।

(গ) মজুদ আবর্তন অনুপাত ও মোট লাভ অনুপাত নির্ণয় কর।

 

৯. এলিট ইন্ডাষ্ট্রিজ লিমিটেড অনুমোদিত মূলধন ২০,০০,০০০ টাকা। এই মূলধন প্রতিটি ২০ টাকার শেয়ারে বিভক্ত। কোম্পানি মূলধন সংগ্রহের উদ্দেশ্যে ৬০,০০০ শেয়ার প্রতিটি ১৮ টাকায় বিলির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করে শেয়ারের মূল্য এককালীন পরিশোধ্য। ইস্যুকৃত শেয়ারের চেয়ে ২৫% কম আবেদনপত্র পাওয়া গেল এবং আবেদনকৃত সকল শেয়ারই বণ্টন করা হলো।

(ক) কোম্পানির অনুমোদিত শেয়ার সংখ্যা কত এবং কত শেয়ারের জন্য কোম্পানি আবেদনপত্র গ্রহণ করে?

(খ) শেয়ার প্রতি অবহার ও মোট অবহারের পরিমাণ বের কর এবং কোম্পানির বইতে জাবেদা দাখিলা প্রদান কর?

(গ) ব্যাংক জমার উদ্বৃত্ত ৮,১০,০০০ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী (উদ্বর্তপত্র) প্রস্তুত কর।

 

১০. ওরিয়েন্টাল এক্সপোর্ট লিমিটেড-এর কারখানায় ৫০ জন শ্রমিক কর্মরত আছে। তাদের সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতে হয়। স্বাভাবিক সময়ের অতিরিক্ত সময় কাজ করলে তাদেরকে স্বাভাবিক মজুরির উপর দ্বিগুণ হারে অতিরিক্ত কার্যঘণ্টা মজুরি দেওয়া হয়। ২০১৬ সালে জুন মাসের শেষ সপ্তাহে তাদের কারখানায় ৬০ ঘণ্টা কাজ হয়েছিল। শ্রমিকদের ঘণ্টায় ২০ টাকা হারে মজুরি দেওয়া হয়।  তারা মূল মজুরির ৪০% বাসস্থান ভাতা, ২০% মহার্ঘ ভাতা, ২০% যাতায়াত ভাতা; চিকিৎসা ভাতা ৫০০ টাকা, ধৌতকরণ ও অন্যান্য ভাতা ১০% পেয়ে থাকে।

তাদের বেতনের ১০% ভবিষ্যৎ তহবিল; ২% দুর্ঘটনা বিমা এবং কল্যাণ তহবিলে ১% হারে কেটে নেওয়া হয়।

করণীয় :

(ক) শ্রমিকদের মূল মজুরি ও ওভারটাইম মজুরি নির্ণয় কর।

(খ) শ্রমিকদের মোট অর্জনের পরিমাণ নির্ণয় কর।

(গ) শ্রমিকদের মোট কর্তন প্রদর্শনপূর্বক নিট মজুরি আলাদাভাবে বের কর এবং জনপ্রতি মজুরি নির্ণয় কর।

 

১১. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত সৌরভ কোং লি.-এ আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্য নিচে বর্ণিত হলো:

আর্থিক অবস্থার বিবরণী

৩১ ডিসেম্বর, ২০১৬

 দায়সমূহ

টাকা

সম্পদসমূহ

টাকা

শেয়ার মূলধন

সাধারণ সঞ্চিতি

রক্ষিত আয় (০১.০১.২০১৬)

১০% ঋণপত্র

বিবিধ পাওনাদার/প্রদেয় হিসাব

প্রদেয় বিল/প্রদেয় নোটস

২,০০,০০০

৪০,০০০

২০,০০০

১,০০,০০০

৩০,০০০

১০,০০০

 

৪,০০,০০০

সুনাম

ভূমি ও দালানকোঠা

কলকব্জা

আসবাবপত্র

মজুদ পণ্য

বিবিধ দেনাদার/প্রাপ্য হিসাব

নগদ তহবিল

 

 

 

৪৫,০০০

১,০০,০০০

১,৫০,০০০

২০,০০০

৩০,০০০

৫০,০০০

৫,০০০

৪,০০,০০০

অন্যান্য তথ্য: মোট বিক্রয় ৫,০০,০০০ টাকা, যার ২৫% বাকিতে বিক্রয়। মোট ক্রয় ৭,০০,০০০ এবং ৪০% ধারে ক্রয়।  মোট লাভ ও নিট লাভ (করবাদ) যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ২০,০০০ টাকা।

(ক) সৌরভ কোং লি.-এর বহির্দায়ের পরিমাণ নির্ণয় কর।

(খ) আর্থিক অবস্থার বিবরণীর সম্পত্তির দিক বিবেচনা করে বিনিয়োজিত মূলধন ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।

(গ) আর্থিক অবস্থার দায়ের দিক বিবেচনা করে মালিকানা তহবিল ও বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় কর।

 

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

 এইচএসসি নির্বাচনী পরীক্ষা - ২০২৬

২

৫

৪

       শ্রেণী: দ্বাদশ

                                           বিষয়: হিসাববিজ্ঞান ২য় পত্র                      বিষয় কোড:  

 

সময়: ৩০ মিনিট                                  বহুনির্বাচনি অভীক্ষা                                       পূর্ণমান:  ৩০                                                                                                                                    

[ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না।]

১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য কি? 

ক) মুনাফা অর্জন করা   খ) পণ্য বা সেবা বিনিময় করা    গ) সদস্যদের মধ্যে মুনাফা বণ্টন   ঘ) সদস্য ও জনগণের সেবা দান

২. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে কি বোঝায়?

ক) অংশীদারদের নিবন্ধন    খ) চুক্তির নিবন্ধন     গ) চুক্তিপত্রের নিবন্ধন      ঘ) ব্যবসায়ের অবস্থান স্থলের নিবন্ধন

৩. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার পদ্ধতি কয়টি?  ক) একটি     খ) দুইটি     গ) তিনটি     ঘ) চারটি

৪. আয়-ব্যয় হিসাবে কোনটি দেখানো হয় না?  ক) প্রাঙ্গন উন্নয়ন  খ) প্রাঙ্গন রক্ষণাবেক্ষন  গ) প্রাঙ্গন কর  ঘ) প্রাঙ্গন রক্ষকের মজুরি

৫. অংশীদারি কারবারে বিলোপ ঘটে-  i. অংশীদারদের মৃত্যু হলে ii. অংশীদার পাগল হলে  iii. অংশীদার দেউলিয়া হলে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৬. যৌথ মূলধনী কোম্পানির গঠন তন্ত্র কোনটি?   ক) স্মারক লিপি   খ) বিবরণ পত্র   গ) নিবন্ধন পত্র    ঘ) পরিমেল নিয়মাবলি

৭. চলতি বছরে বিনিয়াগের ক্রয়মূল্যের ওপর ৫% হারে বিনিয়োগের সুদ প্রাপ্তি ৩,৭৫০ টাকা হলে বিনিয়োগের প্রারম্ভিক মূল্য কত?

ক) ৭১,২০০ টাকা     খ) ৭৫,০০০ টাকা     গ) ৩৭,৫০০ টাকা     ঘ) ১৮,৭৫০ টাকা

উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

'ক' কোম্পানির বিক্রয় ৩০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি পায় ১,০০০ টাকা।  প্রদেয় হিসাব হ্রাস পায় ৩,০০০ টাকা ও মজুদ পণ্য বৃদ্ধি পায় ৬,০০০ টাকা।

৮. প্রাপ্য হিসাবের নিকট থেকে প্রাপ্তির পরিমাণ কত?  ক) ২৫,০০০ টাকা   খ) ২৬,০০০ টাকা   গ) ২৯,০০০ টাকা    ঘ) ৩১,০০০ টাকা

৯. সরবরাহকারীদেরকে নগদ প্রদানের পরিমাণ কত?  ক) ২৪,০০০ টাকা   খ) ২২,০০০ টাকা  গ) ১৯,০০০ টাকা    ঘ) ১৮,০০০ টাকা

১০. শেয়ার অবহারের সর্বোচ্চ হার কত?   ক) ৫%     খ) ৮%      গ) ১০%      ঘ) ১৫%

১১. বিগত বছরের চাঁদা বর্তমান বছরেও বকেয়া থাকলে-

1. আয়-ব্যয় হিসাবে চাঁদার সাথে যোগ করতে হবে    ii. মূলধন তহবিল নির্ণয়ে সম্পদ হিসাবে দেখাতে হবে  iii. উদ্বৃত্তপত্র সম্পদ হিসাবে দেখাতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

১২. মি. সুমন প্রতি তিন মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করলে উহার ওপর কত মাসের সুদ ধরা হয়? 

ক) ২.৫ মাস    খ) ৪.৫ মাস     গ) ১.৫ মাস      ঘ) ৩.৫ মাস

১৩. অনগদ কার্যক্রম কোনটি?   ক) ঋণপত্র ইস্যু  খ) শেয়ার ইস্যু     গ) লভ্যাংশ প্রদান    ঘ) শেয়ার ইস্যুর মাধ্যমে সম্পদ ক্রয়

১৪. কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার উপর ১০% কমিশন প্রদান করা হলে ৫৫,০০০ টাকা মুনাফার কমিশন কত টাকা হবে?

ক)৫,০০০ টাকা     খ) ৬,০০০ টাকা       গ) ৫,৫০০ টাকা       ঘ) ৭,০০০ টাকা

১৫. রূপান্তরিত ব্যয় কী?  

ক) প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ও কারখানা উপরিব্যয়       খ) উৎপাদন ব্যয় ও বাণিজ্যিক ব্যয়

 গ) প্রত্যক্ষ মজুরি ও প্রশাসনিক ব্যয়                    ঘ) প্রত্যক্ষ মজুরি ও কারখানা উপরিব্যয়

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:

মধুমতি কোম্পানি লিমিটেড বিক্রয় মূল্যের উপর ২০% মোট লাভের জন্য বিক্রয় করে। ব্যবসায়ের প্রারম্ভিক মজুদ ২০,০০০ টাকা, নিট ক্রয় ৩,০০,০০০ টাকা এবং সমাপনী মজুদের মূল্য ২০,০০০ হাজার টাকা। 

১৬. ব্যবসায়ের বিক্রয়ের পরিমাণ কত। 

ক)৩,৬০,০০০ টাকা    খ) ৩,৭৫,০০০ টাকা     গ) ৩,৮০,০০০ টাকা       ঘ) ৩,৭০,০০০ টাকা

১৭. ব্যবসায়ের পরিচালন ব্যয় ২০,০০০ টাকা এবং অপরিচালন ব্যয় ১০,০০০ টাকা হলে নিট লাভের পরিমাণ কত? 

ক) ৪৫,০০০ টাকা    খ) ৫০,০০০ টাকা    গ) ৪০,০০০ টাকা     ঘ) ৩৫,০০০ টাকা

১৮. নিচের কোনটি আর্থিক সুবিধার অন্তর্ভুক্ত নয়?

ক) বোনাস      খ) মহার্ঘ ভাতা      গ) চিকিৎসা সুবিধা       ঘ) বাড়ি ভাড়া ভাতা 

১৯. বিন কার্ড কোথায় থাকে?

ক) অফিসে   খ) ব্যবস্থাপকের নিকট     গ) গুদামে সংরক্ষকের নিকট    ঘ) গুদামে মাল রাখার স্থানে 

২০. অপরিচালন ব্যয় কোনটি?

ক) বিদ্যুৎ খরচ    খ) ব্যাংক চার্জ    গ) বিজ্ঞাপন খরচ    ঘ) অফিস খরচ 

২১. পরিবর্তনশীল ব্যয় কোনটি?

ক) বিক্রয়মূল্য বিয়োগ ক্রয়মূল্য  খ) মোট ব্যয় বিয়োগ স্থায়ী ব্যয়  গ) পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয়   ঘ) স্থায়ী ব্যয় যোগ মুনাফা

নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

বাটা সু কোম্পানি লি. প্রতিটি ৫০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ৭,০০০ শেয়ার ৫% অবহারে ইস্যু করার জন্য বিজ্ঞাপন প্রচার করল।  কোম্পানি ৫,০০০ শেয়ারের আবেদন পেল ও সেগুলো যথারীতি বণ্টিত হলো।

২২. বাটা সু কোম্পানির প্রতি শেয়ারের অবহার কত টাকা?

ক) ১০ টাকা    খ) ৩.৫০ টাকা     গ) ৫ টাকা       ঘ) ২.৫০ টাকা

২৩. অবহারে শেয়ার ইস্যু করা না হলে কোম্পানির আর্থিক বিবরণীর উপর কী প্রভাব পড়ে?

ক) দায় হ্রাস পাবে    খ) সম্পদ হ্রাস পাবে    গ) দায় বৃদ্ধি পাবে     ঘ) দায় ও সম্পদ অপরিবর্তিত থাকবে

২৪. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়?

ক) হিসাবকাল ধারণা   খ) আর্থিক মূল্যধারণা    গ) চলমান প্রতিষ্ঠান ধারণা   ঘ) ঐতিহাসিক মূল্য ধারণা

২৫. উৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানের উদ্দেশ্য হলো-

i. ব্যয় নির্ধারণ করা     ii. ব্যয় নিয়ন্ত্রণ করা    iii. লেনদেন লিপিবদ্ধ করা

 নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

২৬. বাজেট তৈরির ক্ষেত্রে কোন বাজেট আগে তৈরি করতে হয়?  ক) ক্রয় বাজেট   খ) উৎপাদন বাজেট  (গ) বিক্রয় বাজেট     ঘ) মিশ্র বাজেট

২৭. কোনো প্রতিষ্ঠানের চলতি অনুপাত ২: ১.৫, চলতি দায়ের পরিমাণ ২৭,০০০ টাকা হলে, চলতি সম্পত্তির পরিমাণ কত টাকা?

ক) ৩০,০০০ টাকা       খ) ৩৪,০০০ টাকা       গ) ২৪,০০০ টাকা        ঘ) ২০,২৫০ টাকা

২৮. ব্যবসায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে ব্যবহারকারীকে ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করে কাল নাই কোনটি? 

ক) আর্থিক হিসাববিজ্ঞান    খ) মানব সম্পদ হিসাববিজ্ঞান     গ) ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান     ঘ) উৎপাদন ব্যয় হিসাব 

২৯. নিচের কোনটি দীর্ঘমেয়াদি দায়?   ক) সঞ্চিত তহবিল   খ) শেয়ার অধিহার    গ) বন্ধকী ঋণ    ঘ) দাবিযুক্ত লভ্যাংশ 

৩০. ভবিষ্যৎ তহবিলে নিয়োগ কর্তার দান --

i. কর্মীর জন্য উপার্জন     ii. কর্মীর জন্য কর্তন    iii. কর্মীর উপার্জন ও কর্তন 

 নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii     গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

Post a Comment

Previous Post Next Post