আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

HSC ইতিহাস ২য় পত্র মডেল টেস্ট-২।

ইতিহাস ২য় পত্র  মডেল টেস্ট ৫০ নম্বর

       শ্রেণীঃ  দ্বাদশ

                                                   বিষয়ঃ ইতিহাস ২য় পত্র            বিষয় কোডঃ ৩০৫

সময়: ১ ঘন্টা ৪০ মিনিট                                 সৃজনশীল প্রশ্ন                                          পূর্ণমান: ৩০

[দ্রষ্টব্য :  ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।  ৫ টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও।]

১. শাকপুরা একটি কৃষিনির্ভর গ্রাম। সম্প্রতি সেখানে বিদ্যুৎ সংযোগ দেওয়ায় পাম্পের সাহায্যে জলসেচ ও যন্ত্রের মাধ্যে ফসল মাড়াই করা হচ্ছে। ফলে অল্প সময়ে বেশি কাজ করা সম্ভব হচ্ছে। গ্রামবাসীর পেশাতেও এসেছে আমূল পরিবর্তন উৎপাদন ছাড়াও তারা বিপণনের কাজ করছে যা জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করছে। 

ক. কে উড়ন্ত মাকু আবিষ্কার করেন?                                                                                           ১ 

খ. ইংল্যান্ডকে পৃথিবীর কর্মশালা বলা হয় কেন?                                                                                 ২

গ. শাকপুরা গ্রামের পরিবর্তনের সাথে ইউরোপের কোন বিপ্লবের সাদৃশ্য রয়েছে?                                             ৩ 

ঘ. ইউরোপের উক্ত বিপ্লব কীভাবে বিভিন্ন পেশার সৃষ্টি করে উদ্দীপকের আলোকে আলোচনা কর ।                                    ৪ 

 

২. তমদ্দুন মজলিস ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে তাদের লেখালেখির মাধ্যমে বেগবান করে। তাই বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলে ধরে ভাষা আন্দোলনের মনস্তাত্ত্বিক পটভূমি সৃষ্টিতে তাদের অবদান অনস্বীকার্য। তবে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্য ও রাজনৈতিক কর্মকাণ্ড ও ভাষা আন্দোলনে পরোক্ষ ভূমিকা রাখে । 

ক. টাইল কী?                                                                                                               ১

খ. বুর্জোয়া কারা? সংক্ষেপে ব্যাখ্যা কর।                                                                                         ২ 

গ. উদ্দীপকের তমদ্দুন মজলিসের মতো ফরাসি বিপ্লবে জনমত গঠনে কারা ভূমিকা রেখেছে? ব্যাখ্যা কর ।                              ৩

ঘ. ভাষা আন্দোলনের মতো ফরাসি বিপ্লবও আরও ভিন্ন কারণ দ্বারা প্রভাবিত ছিল— মতামত দাও ।                                    ৪

 

৩. ইউরোপের একটি দেশের ইতিহাসে সাড়া জাগানো একটি বিপ্লব সংঘটিত হয় সেটি সামন্ত প্রথার বিরুদ্ধে পুঁজিবাদী সম প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। এ বিপ্লব দেশে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিপরীতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ইউরোপের প্রতিটি দেশেই এ বিপ্লবের প্রভাবে উজ্জীবিত হয়েছিল। 

ক. কোন শাসকের সময় ফরাসি বিপ্লব সংঘটিত হয়?                                                                             ১ 

4. Third Estate কারা?                                                                                                    ২

গ. উদ্দীপকে যে বিপ্লবের কথা বলা হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।                                                     ৩ 

ঘ. উক্ত বিপ্লবের ফলাফল বিশ্লেষণ কর ।                                                                                       ৪

 

৪. উনিশ শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ংকর আকার ধারণ করে। এমনি একসময়ে একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বে এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হয় । 

ক. বসনিয়ার রাজধানীর নাম কী?                                                                                               ১ 

খ. ত্ৰিশক্তি আঁতাত বলতে কী বোঝ? ব্যাখ্যা কর ।                                                                                ২

গ. উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।                                                         ৩

ঘ. সাম্রাজ্যবাদই ছিল উক্ত দ্বন্দ্বের মূল কারণ— বিশ্লেষণ কর ।                                                                      ৪

 

৫. বিংশ শতকের প্রথমদিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়; যা পরাজিত জোটকে অপমানিত করে। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল। 

ক. প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়?                                                                              ১ 

খ. Tithe' কী ধরনের কর?                                                                                                   ২

গ. উদ্দীপকে উল্লিখিত সন্ধির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সন্ধির মিল রয়েছে? ব্যাখ্যা কর ।                                          ৩

ঘ. তুমি কি মনে কর উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তী সময়ে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? তোমার মতামত দাও ।             ৪ 

বহুনির্বাচনি অভীক্ষা   

সময়: ২০ মিনিট                                                                    পূর্ণমান: ২০

 [ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। ]

১. ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোন শতকে আরম্ভ হয়?     ক. চতুৰ্দশ         খ. পঞ্চদশ       গ. সপ্তদশ        ঘ. অষ্টাদশ 

২. কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে?   ক. ফ্রান্স      খ. ইংল্যান্ড       গ. রাশিয়া       ঘ. জার্মানি 

৩. সামন্ততন্ত্রের ভিত্তি কী ছিল?  ক. মৃৎশিল্প    খ. বৃহৎ শিল্প     গ. কুটির শিল্প     ঘ. কারু শিল্প 

৪. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?   ক. জন কে     খ. স্টিফেনসন    গ. জেমস ওয়াট     ঘ. হামফ্রি জাভি   

৫. 'Power loom' বা শক্তি তাঁত আবিষ্কার হয় কত সালে?    ক. ১৬০১ সালে     খ. ১৬৬৯ সালে    গ. ১৭৮৫ সালে  ঘ. ১৮০৫ সালে 

৬. লবণ করের সমার্থক কোনটি?   ক. গ্যাবেল    খ. কর্ভি    গ. অ্যাদ      ঘ. বানালি 

৭. ‘টেইলি' কর পরিশোধ করত কারা?   ক. যাজক শ্রেণি   খ. অভিজাত শ্রেণি    গ. ভূমিদাস শ্রেণি     ঘ. তৃতীয় সম্প্রদায়ভুক্তরা 

৮. ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কোন সময়ে?  ক. সতেরো শতকে   খ. আঠারো শতকে   গ. উনিশ শতকে    ঘ. বিশ শতকে 

৯. 'ভূমিহীন বলতে বোঝায়- 

ক. যাদের জমিজমা নেই              খ. যাদের টাকা-পয়সা নেই নিয়ে  

গ. যারা কর দিয়ে বসবাস করে        ঘ. যাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই  

১০. "I am the state" উক্তিটি কার?    ক. ত্রয়োদশ লুই     খ. চতুৰ্দশ লুই      গ. পঞ্চদশ লুই       ঘ. ষোড়শ লুই 

উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও : সাথী আঠারো শতকের ইউরোপের ইতিহাস পড়ছিল। সে বইটি পড়ে জানতে পারে একটি দেশের সমাজব্যবস্থার তিনটি শ্রেণি ছিল। তৃতীয় শ্রেণির মাধ্যমে দেশটিতে একটি বিপ্লব সংঘটিত হয় । 

১১. উদ্দীপকে সাথীর পঠিত দেশ কোনটি?   ক. জার্মানি    গ. ফ্রান্স    খ. আফ্রিকা    ঘ. ইংল্যান্ড 

১২. উদ্দীপকের উল্লিখিত বিপ্লবটির সাথে সম্পর্কিত -  i. ১৭৮৯ সাল   ii. সমাজের তৃতীয় শ্রেণির শোষণ  iii. তৎকালীন রাজনৈতিক অবস্থা নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii       খ. ii ও iii         গ. i ও iii          ঘ. i, ii ও iii 

১৩. জ্ঞানদীপ্ত যুগের শ্রেষ্ঠ দার্শনিক কাকে বলা হয়?  ক. মন্টেস্কুকে     খ. ভলতেয়ারকে     গ. ফিদেরোকে       ঘ. রুশোকে 

১৪. ফরাসি বিপ্লবের মূলমন্ত্র ছিল-   ক. গণতন্ত্র ও ভাতৃত্ব   খ. সাম্য, মৈত্রী ও স্বাধীনতা  গ. সাম্যবাদ ও সমাজতন্ত্র     ঘ. সহনশীলতা ও গণতন্ত্ৰ 

১৫. বাস্তিলদুর্গের পতন হয়েছিল কোন সময়ে?  ক. ১৪ জুলাই, ১৭৮৯   খ. ১৯ জুলাই, ১৭৮৯    গ. ১৭ আগস্ট, ১৮১৯   ঘ. ২১ আগস্ট, ১৮৩০ 

১৬. ‘টেনিস কোর্টের শপথ' কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়?   ক. ডা. গিলোটিনের    খ. রোবসপিয়ারের     গ. মিরাবোর        ঘ. দাস্তের 

১৭. 'Code Napoleon'-এর লক্ষ্য কোনটি? 

ক. আইনের সমতা প্রতিষ্ঠা     খ. বর্ণে সমতা প্রতিষ্ঠা      গ. বিচারে সমতা প্রতিষ্ঠা     ঘ. অপরাধী মুক্তি দেওয়া 

১৮. কোন দেশকে 'পৃথিবীর কর্মশালা' বলা হয়ে থাকে?   ক. ইংল্যান্ড         খ. ফ্রান্স        গ. জার্মানি         ঘ. পুল্যান্ড 

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও : স্বপ্না গাজীপুরের শিল্পসমৃদ্ধ এলাকায় একটি ঘনবসতিপূর্ণ বস্তিতে বাস করে। সে ও তার স্বামী পূর্বে কৃষিকাজের সাথে জড়িত থাকলেও এখন তারা উভয়েই গার্মেন্টসে চাকরি করে। বস্তিগুলোতে নোংরা পরিবেশ ও অসামাজিক কার্যকলাপ পরিলক্ষিত হয় । 

১৯. স্বপ্নার জীবনে মূলত শিল্প বিপ্লবের কোন প্রভাবটি লক্ষ করা যায়? 

ক. জনসংখ্যা স্থানান্তর      খ. জনসংখ্যা বৃদ্ধি       গ. সামাজিক মূল্যবোধের অবক্ষয়       ঘ. সামাজিক কাঠামোর পরিবর্তন 

২০. শিল্প বিপ্লবের ফলে স্বপ্নার- 

i. স্বামীর মজুরির ওপর নির্ভরশীল কমে     ii. পারিবারিক অশান্তি সৃষ্টি করে    iii. পারিবারিক হৃদ্যতা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii       খ. ii ও iii         গ. i ও iii          ঘ. i, ii ও iii 

 

 


Post a Comment

Previous Post Next Post