এইচ. এস.সি. মডেল টেস্ট
বাংলা-২য় পত্র
(১০২)
সময়ঃ ৩ ঘন্টা পূর্ণমানঃ ১০০
১। ক) ব-ফলার উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণ সহ লিখ। ০৫
অথবা
খ) নিচের যে কোন ৫টি শব্দের সঠিক উচ্চারণ নির্দেশ কর।
প্রায়শ্চিত্ত, মর্যাদা, স্বাগত, রাষ্ট্রপতি, হূৎপিন্ড, পর্যন্ত, অতঃপর, অত্যাবশ্যক
২। ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম
উদাহরণ সহ লিখ। ০৫
অথবা
খ) নিচের যে কোন ৫টি শব্দের শুদ্ধ বানান লিখ:
বাল্মিকী, দৈন্যতা, সমিচীন, পানিনি, অপরাহ্ন, কমপোকখোন, ইতিমধ্যে, স্বামীগৃহ
৩। ক) ক্রিয়াপদের শ্রেণি বিভাগ উদাহরণ সহ লিখ। ০৫
অথবা
খ) নিচের অনুচ্ছেদ থেকে ৫টি বিশেষণ পদ চিহ্নিত কর।
এখন প্রচন্ড শীত। আনিকা উঠানে বসে সকালের মিষ্টি রোদে গা গরম করছিল। রান্না ঘর থেকে মা তাকে গরম ভাপাপিঠা খেতে ডাক দেয়। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। লোভাতুর
জিহ্বার পরিতৃপ্তি সাধনে সে নগ্নপায়ে রান্নাঘরে দ্রুত চলে যায়।
৪। ক) প্রত্যয়ের নাম সহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর ৫ টি। ০৫
উতরাই, কর্তব্য, জেলে, চলন্ত, দোলনা, নীলিমা, পার্থিব, ঘাতক, মানব,
অথবা
খ) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর ৫টি।
দম্পতি, সৈন্যসামন্ত, তপোবন, কানাকানি, দেশান্তর, রাজপথ, কুসুমকোমল, আলুনি
৫। ক) বাক্যের গঠনগত শ্রেণি বিভাগ উদাহরণ সহ আলোচনা কর। ০৫
অথবা
খ) বন্ধনীর নির্দেশমত বাক্য রূপান্তর কর ৫ টি।
i) তোমার মঙ্গল কামনা করি। (ইচ্ছাসূচক)
ii) ভুল সকলেই করে। (প্রশ্নবোধক)
iii) আমরা বাধা দিতে পারলাম না। (অস্তিবাচক)
iv) কথাটায় আমার বিশ্বাস হয়। (নেতিবাচক)
v) লোকটির সবই আছে, কিন্তু সুখী নয়। (জটিল)
vi) যদি পরিশ্রম কর তাহলে সফল হবে (যৌগিক)
vii) তিনি দরিদ্র কিন্তু ভদ্র। (সরল)
viii) সূর্যোদয়ে অন্ধকার কেটে যায় (জটিল)
ix) তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না
(সরল)
৬. ক নিচের বাক্যগুলোর শুদ্ধ রূপ লিখ। (৫টি) ০৫
i) সকল ছাত্ররা উপস্থিত আছে।
ii) ছেলেটি ভয়ানক মেধাবী।
iii) সে সভায় উপস্থিত ছিলেন।
iv) চোরে চোরে খালাত ভাই।
v) বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।
vi) ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
vii) আমৃত্যু পর্যন্ত দেশের সেবা করব।
viii) কালীদাস বিখ্যাত কবি।
ix) উপরোক্ত বাক্যগুলো শুদ্ধ নয়।
অথবা
খ) ইদানিংকালে
বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনযোগী। বানান শুদ্ধতা করে লেখার ব্যাপারে তাহারা তো সচেষ্টিত নয়ই বরং অবস্থাদৃষ্টে
মনে হয় তাহারা যেন সর্বদাই ভুল করার প্রতিযোগীতায় নেমেছে। ইহা যথার্থই লজ্জার ব্যাপার। ভাষা
শিক্ষা বহুলাংশে বানানের মাধ্যমেই শিদ্ধ হয়। অতএব বানানের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ।
৭। ক) যেকোন দশটি ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক শব্দ লিখ। ১০
Urban, Walk-out, Agenda, Ethics, Oath, Hostage,
Fiction, Rank, Sabotage, Zone, Surplus, Principle, Manifesto, Hygiene,
Greenroom
অথবা
খ) বঙ্গানুবাদ কর-
A garden is not a source of beauty only. It is also
a source of income to men. Men for their great loves of flowers decorate their
house with them on occations. Men love flower for they are the symbols of
beauty and purity. A village home without any garden looks bare and poor.
৮. ক) আন্তর্জাতিক
মাতৃভাষা দিবসে তোমার অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লিখ। ১০
অথবা
খ) "শীতাত মানুষের দুঃসহ জীবন"- শিরোনামে একটি প্রতিবেদন রচনা কর।
৯. ক) বন্ধুর
পিতৃবিযোগে তাকে সান্ত্বনা জানিয়ে একটি বৈদ্যতিক চিঠি লিখ। ১০
অথবা
খ) "বড়ভাই অবসর" বিষয়ে মতামত জানিয়ে ছোটভাই 'সৃজনকে' একটি
পত্রলেখ।
১০. ক) সারাংশ লিখ ১০
মাতৃস্নেহের তুলনা নাই। কিন্তু অতিস্নেহ অনেক সময় অমঙ্গল বয়ে আনে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি তারই আধিক্যে যে অসহায় হয়ে পড়ে। মাতৃস্নেহ মমতার প্রাবল্যে মানুষ নিজেকে হারিয়ে আসল
শক্তির মর্যাদা বুঝতে পারেনা। নিয়ত
মাতৃস্নেহের আড়ালে অবস্থান করে আত্মশক্তির সন্ধান সে পায়না দুর্বল অসহায় পাখির
ছানার মত চিরদিন স্নেহতিশয্যে নিজেকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ধীরে ধীরে মায়ের পরম সম্পদ "সন্তান" অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হয়ে মনুষ্যত্ব
বিকাশের পথ থেকে দূরে সরে যায়। কিন্তু
অন্ধ মাতৃস্নেহ সেসব না বুঝে এই অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল সন্তানকে
রক্ষা করতে আরও স্নেহান্ধ হয়।
অথবা
খ) ভাব সম্প্রসারণ কর
যাহারা তোমার বিষাইয়াছে বায়, নিভাইয়াছে তব আলো,
তুমি কি তাহাদের করিয়াছ ক্ষমা, তুমি কি বেসেছ ভালো?
১১. ক) বইমেলা
সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর। ১০
অথবা
খ) প্রদত্ত
উদ্দীপক অনুসরণে একটি খুদে গল্প লিখ (নাম সহ)।
"পুরস্কার ধীর পায়ে মঞ্চের দিকে
এগিয়ে যাচ্ছে সোহেলী। চারদিক করতালিতে
মুখরিত। কিন্তু তার চোখে জল। সে………..”
১২. যে কোন একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর। ২০
ক) সময়ের
মূল্য খ) চিকিৎসাক্ষেত্রে বিজ্ঞান গ) বাংলাদেশের পোশাক শিল্প
ঘ) পরিবেশ
দূষণ ও তার প্রতিকার ঙ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
Post a Comment