মডেল টেস্ট
শ্রেণীঃ দ্বাদশ
বিষয়ঃ পৌরনীতি ও সুশাসন ২য় পত্র বিষয়
কোডঃ ২৭০
সময়:
২ ঘন্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য : প্রতিটি সৃজনশীল
প্রশ্নের মান ১০। ১১
টি সৃজনশীল প্রশ্ন থেকে যেকোনো ৭ টি প্রশ্নের উত্তর দাও।]
১. A দেশটির B অঞ্চল আয়তনে বিশাল। প্রশাসনের
পক্ষে এতবড় অঞ্চলের সবকিছু সমানভাবে দেখভাল করা কঠিন হয়ে পড়ে। এই বিবেচনায় তখন অঞ্চলটিকে দুই ভাগে ভাগ
করা হয়। কিন্তু
কিছুদিন পরে আবার দুটি অঞ্চলকে এক করে দেওয়া হয়। এত করে একটি অংশে অসন্তোষ প্রকাশ পায়।
ক. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
খ. 'দ্বিজাতি তত্ত্ব' বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের আলোচিত বিষয়টি তোমার পাঠ্যবইয়ের কোন অংশের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা
কর।
ঘ. উদ্দীপকের উল্লিখিত সাদৃশ্যপূর্ণ বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর।
২. ব্রিটিশ সরকার ভারতীয় উপমহাদেশ শাসনকালে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ
করে। প্রথম
বিশ্বযুদ্ধের পর একটি শাসনতান্ত্রিক উদ্যোগ নেওয়া হয়। ফলে এদেশে দ্বৈতশাসন ও দায়িত্বশীল
শাসনব্যবস্থা চালু হয়। পরবর্তীতে
১৯৩৫ সালে আরেকটি শাসনতান্ত্রিক উদ্যোগ নেওয়া হয়। এতে বলা হয়, প্রদেশগুলো
হবে স্বায়ত্তশাসিত। এছাড়া
এখানে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত হবে এবং যুক্তরাষ্ট্রীয় আদালত থাকবে। প্রকৃতপক্ষে এ ব্যবস্থায় গভর্নর জেনারেল ও
প্রাদেশিক গভর্নরের ব্যাপক ক্ষমতা ছিল।
ক. ফরায়েজি আন্দোলন কী?
খ. নবাব আবদুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয় কেন?
গ. উদ্দীপকের প্রথমাংশে কোন আইনের কথা বলা হয়েছে? ব্যাখ্যা
কর।
ঘ. উদ্দীপকের শেষাংশে উল্লিখিত ব্যবস্থাটি বাস্তবে কতটুকু কার্যকরী হয়েছিল? মতামত
দাও।
৩. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬১৩ সালে বাণিজ্যিক উদ্দেশ্যে ভারতীয়
উপমহাদেশে আগমন করে। কিন্তু
ভারতীয় শাসকদের রাজনৈতিক অদক্ষতার কারণে তারা ১৭৫৭ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের
মাধ্যমে ভারতের শাসনক্ষমতায় আরোহণ করে। বাংলার স্বাধীনতার সূর্য অন্তমিত হয় এবং পরবর্তী দুইশ
বছর ইংরেজরা ভারতে শাসনকার্য চালায়।
ক. সিপাহি বিদ্রোহ কত সালে সংঘটিত হয়?
খ. দ্বৈতশাসন কী?
গ. উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের কারণসমূহ ব্যাখ্যা কর।
ঘ. “উক্ত যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য প্রথমবার অস্তমিত হয়"
-বিশ্লেষণ কর।
৪. 'ক' রাষ্ট্রের স্বাধীনতার পর থেকেই শাসকগোষ্ঠী রাষ্ট্রের একটি অঞ্চলের জনগণের
প্রতি বিমাতাসুলভ আচরণ শুরু করে। শাসকগোষ্ঠীর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হয় এবং একপর্যায়ে
জনগণের প্রিয় নেতা শাসকগোষ্ঠীর কাছে কিছু দাবি উত্থাপন করেন।
ক. ছয় দফার প্রথম দফা উল্লেখ কর।
খ. যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রাদেশিক নির্বাচনের সাদৃশ্য আছে? ব্যাখ্যা
কর।
ঘ. 'উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনের বিজয় ছিল মূলত বাঙালির জাতীয়তাবাদের
বিজয়'- বিশ্লেষণ কর।
৫. ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলনে একজন
অবিসংবাদিত নেতা কর্তৃক উত্থাপিত কিছু দাবিকে বাঙালি জাতির ম্যাগনাকার্টা বলা হয়।
ক. সামরিক শাসন কী?
খ. ১৯৫৮ সালে সামরিক শাসন জারির দুটি কারণ বর্ণনা কর।
গ. উদ্দীপকে বর্ণিত দাবিসমূহের দুটি দাবি ব্যাখ্যা কর।
ঘ. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বর্ণিত দাবিসমূহের গুরুত্ব মূল্যায়ন কর।
৬. জনাব সাকিব একজন রাজনীতিবিদ। সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য তার রাজনীতি। কৃষি ও শিক্ষাক্ষেত্রেও তার অনেক অবদান।
ক. ঢাকা ইডেন কলেজ কে প্রতিষ্ঠা করেন?
খ. মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মজলুম জননেতা বলা হয় কেন?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা
কর।
ঘ. 'উদ্দীপকে বর্ণিত ব্যক্তি ছিলেন একজন কৃষক নেতা'-বিশ্লেষণ
কর।
৭. ইকবাল মাহমুদ বিদেশ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে দেশে ফিরে আসেন এবং তার
রাজনৈতিক জীবন শুরু করেন। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তিনি শ্রদ্ধাশীল। অবিভক্ত বাংলা তার স্বপ্ন।
জনগণের ভালোবাসায় তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হন।
ক. তিতুমীর কে ছিলেন?
খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন রাজনৈতিক ব্যক্তিত্বের সাদৃশ্য আছে? ব্যাখ্যা
কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত ব্যক্তিত্ব ছিলেন 'গণতন্ত্রের মানসপুত্র'-বিশ্লেষণ
কর।
৮. বিপ্লব বড়ুয়া গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তিনি প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল
প্রশ্নে মতামত প্রকাশ করেন। তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তার পদে বহাল
থাকবেন। তিনি সুপ্রিম
কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করেন।
ক. বাংলাদেশ সরকারি কর্মকমিশন কী?
খ. বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায়?
গ. বিপ্লব বড়ুয়ার পদের সাথে বাংলাদেশের কোনো সাংবিধানিক পদের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা
কর।
ঘ. 'উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ পদের সঠিক দায়িত্ব পালন ন্যায়বিচার নিশ্চিত
করবে'- বিশ্লেষণ কর।
৯. বিধান সরকার একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। উক্ত প্রতিষ্ঠান প্রজাতন্ত্রের কর্মে
নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন, মেধাবী ও দক্ষ লোক বাছাইয়ের কাজ করে।
ক. নির্বাচন কী?
খ. সার্বজনীন ভোটাধিকার বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা
কর।
ঘ. 'উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ভূমিকার ওপর রাষ্ট্রের উন্নয়ন নির্ভরশীল' - বিশ্লেষণ
কর।
১০. মি. আমিন বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে কর্মরত। প্রজাতন্ত্রের বেসামরিক কার্যে যোগ্য
নাগরিকদের নিয়োগের সার্বিক কাজ তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। তার বন্ধু মি. আতিক
তার পুত্রের জন্য একটি চাকরির সুপারিশ করেন। মি. আমিন তার বন্ধুকে জানিয়ে দেন তিনি যে প্রতিষ্ঠানে
কর্মরত তা সম্পূর্ণ নিরপেক্ষ। সততার সাথে উপযুক্ত ও দক্ষ লোকের নিয়োগ প্রদান করাই এ প্রতিষ্ঠানের কাজ।
ক. জাতীয় সংসদের সদস্যসংখ্যা কত?
খ. প্রশাসনিক ট্রাইব্যুনাল কী?
গ. মি. আমিন কোন প্রতিষ্ঠানে ও কোন পদে কর্মরত? উক্ত
প্রতিষ্ঠানের গঠন ও উক্ত পদের পদমর্যাদা বর্ণনা কর।
ঘ. “উক্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম উদ্দীপকে প্রতিফলিত হয়নি।” বিশ্লেষণ
কর।
১১. ফারজানা আক্তার গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন। তিনি জাতীয় স্বার্থের অভিভাবক। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত
হয়ে ৬৫ বছর বয়স পর্যন্ত তিনি তার পদে বহাল থাকেন।
ক. বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা?
খ. দুর্নীতি দমন কমিশন বলতে কী বোঝায়?
গ. ফারজানা আক্তার কোন ধরনের সাংবিধানিক পদে অধিষ্ঠিত আছেন? ব্যাখ্যা
কর।
ঘ. 'উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পদের সঠিক দায়িত্ব পালনের ফলে সরকারি অর্থের সদ্ব্যবহার নিশ্চিত হবে'- বিশ্লেষণ কর।
সময়: ৩০ মিনিট বহুনির্বাচনি
অভীক্ষা পূর্ণমান: ৩০
১. ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে?
ক. ১৬১০ খ. ১৯০৫ গ. ১৯৪৭ ঘ. ১৯৭১
২. কত সালে পলাশীর যুদ্ধ শুরু হয়?
ক. ১৭৫৬ খ. ১৭৫৭ গ. ১৭৬০ ঘ. ১৭৬৪
৩. 'চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
ক. লর্ড কর্নওয়ালিশ খ. লর্ড
বেন্টিঙ্ক গ. লর্ড
কার্জন ঘ. লর্ড
ডালহৌসি.
৪. বঙ্গভঙ্গ কখন সংঘটিত হয়? ক. ১৯০৫ খ. ১৯০৭ গ. ১৯০৯ ঘ. ১৯১১
৫. বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
ক. রবার্ট ক্লাইভ খ. ওয়ারেন
হেস্টিংস গ. লর্ড
কার্জন ঘ. উইলিয়াম
বেন্টিঙ্ক
উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
সপ্না টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপন দেখছিল, যার
স্লোগান ছিল "স্বদেশি পণ্য কিনে হও ধন্য"। সপ্নার খুব মন খারাপ হয়। কারণ সে বিদেশি পণ্য ব্যবহার করত। এখন থেকে সে দেশি পণ্য ক্রয় করবে বলে সিদ্ধান্ত নেয়।
৬. সপ্নার দেখা বিজ্ঞাপনটির স্লোগান কোন আন্দোলনের সাথে সংগতিপূর্ণ?
ক. অসহযোগ আন্দোলন খ. খেলাফত
আন্দোলন গ. ভাষা
আন্দোলন ঘ. স্বদেশি
আন্দোলন
৭. সপ্নার দেশিপণ্য ব্যবহার করার সিদ্ধান্তে বিষয়টির সাফল্য
পরিলক্ষিত হয়, তার কারণ-
i. দেশীয় পণ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়া ii. বিদেশি পণ্য
ব্যবহারে উৎসাহ বৃদ্ধি iii. দেশাত্মবোধের
চেতনা জাগ্রত হওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :
পূর্ব ও পশ্চিম অঞ্চল নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়। পূর্ব অঞ্চলের ৫৬% ভাষাভাষি
জনগোষ্ঠীর সংস্কৃতি ও ভাষাকে ধ্বংস করার জন্য শাসকগোষ্ঠী চক্রান্ত করে। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলন ও
আত্মত্যাগের বিনিময়ে ভাষাটি অবশেষে রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
৮. উদ্দীপকে উল্লিখিত আন্দোলনের সাথে তোমার পঠিত বইয়ের কোন আন্দোলনের মিল আছে?
ক. স্বাধীনতা খ. স্বায়ত্তশাসন গ. ভাষা ঘ. স্বাধিকার
৯. উক্ত আন্দোলনের দ্বারা প্রকাশিত হয়েছে
i. ভাষার প্রতি মমত্ববোধ ii. জাতীয়তাবাদের
বিকাশ iii. স্বাধীনতার
চেতনাবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কত ছিল?
ক. ৪৩ জন খ. ৪৪ জন গ. ৪৫ জন ঘ. ৪৭ জন
১১. পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
ক. যোগেন্দ্রনাথ মন্ডল খ. মোহাম্মদ
আলী জিন্নাহ গ. তমিল
উদ্দিন খান ঘ. গোলাম
মোহাম্মদ
১২. ১৯৫২ সালে কে পাকিস্তানে জরুরি অবস্থা জারি করেন?
ক. মোহাম্মদ আলী জিন্নাহ খ. ইস্কান্দার
মির্জা গ . গোলাম
মোহাম্মদ ঘ. আইয়ুব
খান
১৩. জেনারেল আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের স্তর কয়টি ছিল?
ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
১৪. ১৯৫৮ সালে পাকিস্তানে কে সামরিক আইন জারি করেন?
ক. ইয়াহিয়া খান খ. আইয়ুব
খান গ. ইস্কান্দার
মির্জা ঘ. খাজা
নাজিমুদ্দীন
১৫. আইয়ুব খান মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কী উদ্দেশ্যে জারি করেছিলেন?
ক. স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে শক্তিশালী করা খ. পাকিস্তানের
গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করা
গ. নিজের ভবিষ্যৎ ক্ষমতার ভিত্তিকে সুদৃঢ় ও সুনিশ্চিত করা ঘ. স্থানীয়
পর্যায়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করা
১৬. বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল? ক. ৩০ খ. ৩২ গ. ৩৪ ঘ. ৩৫
১৭. বাংলাদেশ সংবিধান প্রণয়নে গঠিত কর্তৃপক্ষ কোনটি? ক. মন্ত্রিপরিষদ খ. গণপরিষদ গ. মুজিবনগর
সরকার ঘ. সুপ্রিম
কোর্ট
১৮. দেশের সর্বোচ্চ ও চূড়ান্ত আইন হচ্ছে—
ক. সুপ্রিম কোর্টের আদেশ খ. সংসদের
কার্যবিধি গ. সংবিধান ঘ. অধ্যাদেশ
উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
'ক' রাষ্ট্রের স্বাধীনতা লাভের পর সংবিধান প্রণয়নের জন্য একটি কর্তৃপক্ষ গঠন করে। এ কর্তৃপক্ষ ৭১ টি অধিবেশনে সংবিধানের
একটি খসড়া তৈরি করেন।
১৯. উদ্দীপকের আলোকে সংবিধান প্রণয়নের জন্য গঠিত কর্তৃপক্ষ তোমার পাঠ্যপুস্তকের
কোন কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্ট?
ক. শাসন বিভাগ খ. নির্বাচকমণ্ডলী গ. বিচার
বিভাগ ঘ. গণপরিষদ
২০. উদ্দীপকে ইঙ্গিতকৃত কর্তৃপক্ষের কর্মকাণ্ডের ফলে-
i. জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটে
ii. মৌলিক অধিকার নিশ্চিত হয় iii. রাষ্ট্রপতি
শাসিত সরকারব্যবস্থা প্রবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. বাংলাদেশ সরকারি কর্মকমিশন কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. স্থানীয়
প্রতিষ্ঠান খ. স্বায়ত্তশাসিত
প্রতিষ্ঠান গ. সাংবিধানিক
প্রতিষ্ঠান ঘ. সরকারি
প্রতিষ্ঠান
২২. সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান নিয়োগ করেন কে? ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. স্পীকার ঘ. চীফ
হুইপ
উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয় বাংলাদেশ সরকারের একটি
প্রতিষ্ঠান। এটি
যোগ্য ব্যক্তিদের সরকারি পদে নিয়োগের সুপারিশ করে।
২৩. উদ্দীপকে নির্দেশিত প্রতিষ্ঠানটির নাম কী?
ক. বাংলাদেশ নির্বাচন কমিশন খ. বাংলাদেশ
সরকারি কর্মকমিশন গ. এটর্নি
জেনারেল ঘ. মহাহিসাব
নিরীক্ষক ও নিয়ন্ত্রক
২৪. উক্ত প্রতিষ্ঠানের দক্ষতার কারণে-
i. উপযুক্ত ব্যক্তি নিয়োগপ্রাপ্ত হয়
ii. রাষ্ট্রপতি সুপরামর্শ লাভ করেন
iii. সরকারি কাজে গোপনীয়তা রক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে নিয়োগ করেন?
ক. রাষ্ট্রপতি খ. প্রধানমন্ত্রী গ. স্পিকার ঘ. অর্থমন্ত্রী
২৬. প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট মহাহিসাব নিরীক্ষক কার নিকট পেশ করেন?
ক. জাতীয় সংসদে খ. অর্থ
মন্ত্রণালয়ে গ. রাষ্ট্রপতির
নিকট ঘ. প্রধানমন্ত্রীর
কার্যালয়ে
২৭. নিচের কোনটি সাংবিধানিক সংস্থা?
ক. মানবাধিকার কমিশন খ. পরিকল্পনা
কমিশন গ. দুর্নীতি
দমন কমিশন ঘ. নির্বাচন
কমিশন
২৮. বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান কয়টি? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫.
উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
মি. চৌধুরী পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপক। মহামান্য রাষ্ট্রপতি তাকে একটি সাংবিধানিক
প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত করেন। উক্ত প্রতিষ্ঠান সৎ, নিরপেক্ষ
ও যোগ্য প্রার্থীকে সরকারের কর্মকর্তা হিসেবে নিয়োগের সুপারিশ করে।
২৯. উদ্দীপকে কোন প্রতিষ্ঠানকে নির্দেশ করা হয়েছে?
ক. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
খ. অ্যাটর্নি জেনারেল
গ. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ঘ. বাংলাদেশ
নির্বাচন কমিশন
৩০. উক্ত প্রতিষ্ঠানের কাজ হলো-
i. সরকারকে আইনি পরামর্শ প্রদান ii. প্রজাতন্ত্রের
কর্মের যোগ্যতা নির্ধারণ করা iii. রাষ্ট্রপতিকে
পরামর্শ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
Post a Comment