আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

বয়স, ব্যবহার ও লিঙ্গভেদে গরু, মহিষ ও ছাগলের নামকরণ।

পশু সম্পদের নামকরণ (Terminology of Livestock Resources)

আমাদের দেশের গবাদি পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল ও ভেড়া উল্লেখযোগ্য। বয়স, ব্যবহার ও লিঙ্গভেদে ধরনের গবাদি পশুকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা হয়। যেমন-

১। গরু (Cattle)

স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের গোজাতিকে সাধারণ ভাষায় গরু বলে।

(ক) বাছুর (Calf): গাভী প্রসব করার পর স্ত্রী ও পুরুষ উভয় প্রকারের বাচ্চাকে বাছুর বলে।

(খ) এঁড়ে বাছুর (Bull calf): এক বছরের কম বয়সের পুরুষ বাচ্চাকে এঁড়ে বাছুর বলে।

(গ) বকনা বাছুর (Heifer calf): এক বছরের কম বয়সের স্ত্রী বাচ্চাকে বকনা বাছুর বলে।

(ঘ) বকনা (Heifer): ১ বছর থেকে প্রথম বাচ্চা দেওয়ার পূর্ব পর্যন্ত বয়সের স্ত্রী গরুকে বকনা বলে।

(ঙ) গাভী (Cow): প্রথম বাচ্চা দেওয়ার পরই বকনাকে গাভী বলে।

(চ) ষাঁড় (Bull): প্রজননক্ষম প্রাপ্তবয়স্ক এঁড়েকে ষাঁড় বা বৃষ বলে।

(ছ) স্ট্যাড ষাঁড় (Stud bull): প্রজননের জন্য রক্ষিত ষাঁড়কে বলে স্ট্যাড ষাঁড় (stud bull)।

(জ) বলদ (Bullock): প্রজনন শক্তি রহিত করা অর্থাৎ খোঁজা করা পুরুষ গরুকে বলদ বলে।

২। মহিষ (Buffalo)

স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের মোষ জাতিকে সাধারণ ভাষায় মহিষ বলে।

(ক) বাফেলো কাফ (Buffalo calf): বাচ্চা অবস্থায় স্ত্রী ও পুরুষ মহিষকে বাফেলো কাফ বলে।

(খ) বাফেলো বুল কাফ (Buffalo bull calf): মহিষের অপ্রাপ্ত পুরুষ বাচ্চাকে বাফেলো বুল কাফ বলে।

(গ) বাফেলো হেইফার কাফ (Buffalo heifer calf): মহিষের স্ত্রী বাছুরকে বাফেলো হেইফার কাফ বলে।

(ঘ) সি বাফেলো (She buffalo): প্রথম বাচ্চা প্রসব থেকেই হেইফার কাফকে সি বাফেলো বলে।

(ঙ) বাফেলো বুল (Buffalo bull): প্রজননক্ষম বয়স্ক পুরুষ মহিষকে বাফেলো বুল বা ষাঁড় মহিষ বলে।

(চ) বাফেলো বুলক (Buffalo bullock): খোঁজা করা পুরুষ মহিষকে বাফেলো বুলক বলে।

৩। ছাগল (Goat)

স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের ছাগল জাতিকে সাধারণ ভাষায় ছাগল বলে।

(ক) কিড (Kid): নবজাতক ছাগল ছানাকে কিড বা ছাগল ছানা বলে।

(খ) বাকলিং (Buckling): অপ্রাপ্ত পুরুষ ছাগল ছানাকে বাকলিং বা পাঁঠা বাচ্চা বলে।

(গ) গোটলিং (Goatling goat): অপ্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগল ছানাকে পাঁঠী বা গোটলিং বলে।

(ঘ) ডো (Doe): বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে ডো বা ছাগী বলে।

(ঙ) পাঁঠা (Buck): প্রাপ্তবয়স্ক প্রজননক্ষম পুরুষ ছাগলকে পাঁঠা বলে।

(চ) খাসি (Castrated goat): প্রজনন শক্তি রহিত করা অর্থাৎ খোঁজা করা পুরুষ ছাগলকে খাসি বলে।

Post a Comment

Previous Post Next Post