আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

লিটমাস পেপারের সাহায্যে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ।

পরীক্ষণের নাম: লিটমাস পেপারের সাহায্যে মাটির অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিতকরণ

মূলতত্ত্ব :
মৃত্তিকা দ্রবণের হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়নের সাথে লিটমাস কাগজের বিক্রিয়া করে রঙ পরিবর্তন হয়ে মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব চিহ্নিত করা যায়।
উপকরণ :
১. নমুনা মাটি
২. বিকার
৩. লাল ও নীল লিটমাস পেপার
৪. পানি ভর্তি ওয়াশ বোতল
৫. কাঁচ দণ্ড
মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নির্ণয়।


কার্যপদ্ধতি :
১. ৫০ গ্রাম নমুনা মাটি বিকারে নিলাম।
২. বিকারের মাটিতে ১৫০ মিলি পানি দিলাম।
৩. কাঁচ দণ্ড দিয়ে বিকারের মাটি ও পানি ৩০ মিনিট নেড়ে ২০ মিনিট স্থির রাখলাম।
৪. লাল ও নীল লিটমাস পেপার ঐ মৃত্তিকা দ্রবণের ভিতরে ৩০ সেকেন্ড ডুবানোর পর লিটমাস পেপারের রঙ পরিবর্তন লক্ষ্য করলাম।
পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত :
১. (ক) মৃত্তিকা দ্রবণে নীল লিটমাস কাগজ লাল হয়।
(খ) মৃত্তিকা দ্রবণে লাল লিটমাস কাগজের রঙ অপরিবর্তিত রইল।
সিদ্ধান্ত : সরবরাহকৃত মাটিটি অম্লীয়।

Post a Comment

Previous Post Next Post