আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

এইচএসসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র মডেল টেস্ট-১।

এইচএসসি সমাজবিজ্ঞান মডেল টেস্ট

সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় কোডঃ
সময়ঃ ২ ঘন্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান-৭০

[ দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দাও।]

১। রিনার গ্রামের অধিকাংশ মানুষ আজ শহরে যাতায়াত করছে। গ্রামের ছেলে-মেয়েরা শহরের বিদ্যালয়ে পড়াশুনা করছে। তবে এর পাশাপাশি অপরাধপ্রবণতাও বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন, টেলিভিশন ইত্যাদির ব্যবহার বৃদ্ধি পেলেও মানুষের মানসিকতার এখনও উন্নতি হয়নি। নারী শিক্ষার প্রতি এখনও তাদের অনীহা রয়েছে।

ক. নৃগোষ্ঠী কাকে বলে? ১
খ. বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি অনেকটাই কৃষিনির্ভর-ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের বর্ণনায় সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের গ্রামে যে সমস্যা তা মূলত সাংস্কৃতিক ব্যবধানের ফল-বিশ্লেষণ কর। ৪

২। সমাজবিজ্ঞানের শিক্ষক জাহিদ সাহেবের অভিমত, প্রথম পর্যায়ে মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করার প্রয়োজনে একস্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াত। পরবর্তী পর্যায়ে একটি বিশেষ উদ্ভাবন মানব সমাজে এক মহাবিপ্লব ঘটায়। যাযাবর জীবন, উৎপাদন, পরিবারসহ সর্বত্র এর প্রভাব পড়ে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়।

ক. সভ্যতা কী? ১
খ. 'ধাতুর ব্যবহার মানবজীবনকে অধিকতর সহজ করেছে'-বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা কোন যুগকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিশেষ উদ্ভাবনটি 'মানবসভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে'-বিশ্লেষণ কর। ৪

৩. দৃশ্য-১: রাজীবদের এলাকার কয়েকটি গ্রামে শুকনো মৌসুমে চাষাবাদ ভালো হয় না। অনেকেই কাজহীন অবসর সময় কাটায়। বর্তমানে গ্রামবাসী আশার আলো দেখতে পাচ্ছে কারণ সরকারি সংস্থা BRDB এর উদ্যোগে এলাকায় গভীর নলকূপ বসানো হচ্ছে।
দৃশ্য-২: গ্রামের হতদরিদ্র নারী মিনা ও রিনা স্থানীয় বেসরকারি সংস্থা থেকে টাকা নিয়ে নকশি কাঁথা সেলাই, বাঁশ ও বেতের বিভিন্ন জিনিস তৈরি করে বিক্রির জন্য শহরে পাঠাচ্ছে। গ্রামের অনেক নারী তাদের সাথে কাজ করছে।

ক. BARD-এর পূর্ণরূপ কী? ১
খ. দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ভূমিকা গুরুত্বপূর্ণ- ব্যাখ্যা কর। ২
গ. দৃশ্য-১ এ সরকারি সংস্থার কোন কার্যক্রম গৃহীত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. দৃশ্য-২ এর সংস্থার কার্যক্রম বাংলাদেশের গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে।- মূল্যায়ন কর। ৪

৪। অনুপম রায় তার স্ত্রী, দুই সন্তান নিয়ে সিলেট শহরে বসবাস করেন। গ্রাম থেকে তার আত্মীয়-স্বজন মাঝে মাঝে তার বাসায় আসে। গত বছর তার এক নিকটাত্মীয় অসুস্থ হয়ে পড়লে তিনি তাকে আর্থিক সহায়তা করেন। এছাড়াও আত্মীয়দের বিপদে-আপদে তিনি সবসময় সাহায্যের হাত বাড়ান। অনুপম রায়ের শ্বশুর-শাশুড়ি মাঝে মাঝে নাতি-নাতনীদের দেখতে তার বাসায় বেড়াতে আসেন।

ক. কাল্পনিক জ্ঞাতি কী? ১
খ. প্রাথমিক সামাজিকীকরণ কেন্দ্র বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে বর্ণিত পরিবারটির ধরন ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের বর্ণনায় জ্ঞাতিসম্পর্কের গুরুত্ব প্রতিফলিত হয়েছে-বিশ্লেষণ কর। ৪

৫। মীনা সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় তার পিতা রহিম মিয়া তাকে বিয়ে দিন দেয়। বিয়ের সময় পাত্রের বাবা জহির মিয়ার দাবি অনুযায়ী রহিম মিয়া নগদ দুই লক্ষ টাকা, টিভি, ফ্রিজ ও আসবাবপত্র দিতে বাধ্য হয়। বছর খানেক পর রহিম মিয়া সংবাদ পান তার মেয়ে প্রথম সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছে।

ক. নিরক্ষরতা কী? ১
খ. বেকারত্ব বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকে জহির মিয়ার দাবি করা বিষয়টি কোন ধরনের সামাজিক সমস্যা? ব্যাখ্যা কর। ৩
ঘ. মীনার মৃত্যুর কারণ মূলত একটি সামাজিক ব্যাধি।– তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

৬। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাঙ্গামাটির মেয়ে সীমার সাথে রিতার সখ্যতা। সীমা গ্রামের হেডম্যানের মেয়ে। গতবছর তাদের বিজু উৎসবে আমন্ত্রিত হয়ে রিতা রাঙ্গামাটি যায়। তিন দিনব্যাপী বৈচিত্র্যময় আচার-অনুষ্ঠানে রিতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও উপভোগ করে। পরবর্তীতে এ সম্পর্কিত তার একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয়।

ক. মারমাদের আদি নিবাস কোথায়? ১
খ. শিক্ষার প্রসার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারাকে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সীমা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে রিতার আচরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে মূল্যায়ন কর। ৪

৭। কবির মিঞা ও ফারুক সাহেব বাল্যবন্ধু। কবির মিঞা আজও পিতৃভিটায় মাটির ঘরে বসবাস করেন। পেশায় তিনি কৃষক। ফারুক সাহেব সচিবালয়ে চাকরি করেন। বহুদিন পর ফারুক সাহেব বাল্যবন্ধু কবির মিঞার বাড়িতে বেড়াতে এসেছেন। উঠানে গোলার পাশে বসে দুই বন্ধু গল্প করছেন। একপর্যায়ে ফারুক সাহেব বলেন, তোমাদের গ্রামের প্রায় ঘরে বিদ্যুৎ, রেফ্রিজারেটর, স্যাটেলাইট টিভি সংযোগ ও ইন্টারনেট সুবিধা বিদ্যমান, যা আধুনিকতার বহিঃপ্রকাশ।

ক. মধ্যবিত্ত শ্রেণি কারা? ১
খ. গ্রামীণ সমাজে গতিশীলতা তুলনামূলক কম কেন? বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপকে বর্ণিত কবির মিঞা ও ফারুক সাহেব প্রত্যেকে যে সমাজের প্রতিনিধিত্ব করেন, উভয় সমাজের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ৩
ঘ. তোমাদের জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লেগেছে এ উক্তির আলোকে কবির মিঞার সমাজব্যবস্থায় বর্তমানে কী ধরনের পরিবর্তন লক্ষণীয় তা বিশ্লেষণ কর। ৪

৮। জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে এম.এস.এস. পাস করেছে। সে একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তুলে। প্রশিক্ষণ প্রদান, শিক্ষা ও কাজের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন তথা সমাজ থেকে দারিদ্র্য নির্মূল করাই হচ্ছে এই সংস্থাটির অন্যতম উদ্দেশ্য। উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে সে ৪ টার্গেট গ্রুপ তৈরি করে সংস্থাটির কার্যক্রম শুরু করে। বর্তমানে সংস্থাটি স্বনির্ভর জনগোষ্ঠী তৈরিতে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

ক. NGO-এর পূর্ণরূপ কী? ১
খ. বেকারত্ব বলতে কী বুঝ? ২
গ. উদ্দীপকে জাহিদের উদ্যোগ কোন ধরনের সংস্থার কার্যক্রমকে নির্দেশ করে? ব্যাখ্যা কর। ৩
ঘ. “স্বনির্ভর সমাজ বিনির্মাণে জাহিদের মতো গড়ে তোলা সংস্থাসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"- উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

৯। একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরিতে সহপাঠীদের সাথে শহিদ মিনারে ফুল দিতে যায় সুজন। এরপর এ দিনটি উপলক্ষে কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে একজন স্যার বলেন, আজ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। এ দিনটিতে ছাত্র-জনতা রাজপথের সংগ্রামে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকেই শহিদ হন এবং বাঙালি ন্যায্য দাবি প্রতিষ্ঠা করে।

ক. ছয় দফা কত সালে উত্থাপন করা হয়? ১
খ. জাতীয়তাবাদ বলতে কী বোঝ? ২
গ. উদ্দীপকটি কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের উক্ত আন্দোলনটিতেই বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত রয়েছে- বিশ্লেষণ কর। ৪

১০। বহু বছর পর রতন বাবু ইংল্যান্ড থেকে দেশে ফিরে অবাক হয়ে লক্ষ করলেন যে, দেশে শিক্ষা ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন হয়েছে। কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। পেশায় বৈচিত্র্য বেড়েছে। নারীরাও গৃহকর্মের পাশাপাশি উপার্জনমূলক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করছে।

ক. Globalization শব্দের অর্থ কী? ১
খ. গণমাধ্যম বাংলাদেশের সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করছে- বুঝিয়ে দাও। ২
গ. উদ্দীপকে রতন বাবুর দেখা বিষয়গুলো সামাজিক পরিবর্তনের কোন উপাদানটি দ্বারা বেশি প্রভাবিত? ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত সামাজিক পরিবর্তনগুলো আমাদের সমাজব্যবস্থাকে সমৃদ্ধ করছে- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

১১।
নগরায়ণ ও শিল্পায়নের বিকাশ                                  বৈজ্ঞানিক চিন্তাচেতনার উন্মেষ
                                                  ?
জাতীয় আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি                             জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশ কম

ক. উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত? ১
খ. প্রত্নতত্ত্ব বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. 'উক্ত উপাদানটিকে আধুনিক সভ্যতার মূলভিত্তি বলা হয়'- তুমি কি বক্তব্যের সাথে একমত? যুক্তিসহ আলোচনা কর। ৪

সময়: ৩০ মিনিট বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান: ৩০

[ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না।]

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?

(ক) ক্লড লেভি স্ট্রস    (খ) এ. কে. নাজমুল করিম    (গ) অজিত কুমার সেন    (ঘ) ড. পিয়েরি বেসাইনি

২. গ্রামীণ সমাজে ঐতিহ্য ও ঐক্য পরিলক্ষিত হয়-

(ক) সহজ সরল মানুষের জন্য    (খ) যৌথ পরিবারের জন্য    (গ) সহানুভূতির জন্য    (ঘ) জ্ঞাতি সম্পর্কের জন্য

৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্র ছিল-
i. প্রাদেশিক ব্যয়    ii. শিল্পায়ন    iii. কৃষি উন্নয়ন

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাও:
উচ্চশিক্ষিত অপুকে তার পিতা-মাতা লক্ষ করে যে, সে বেশ কিছুদিন যাবৎ উদাসীন ও অস্বাভাবিক আচার-আচরণ করে। ইদানীং তাকে পাড়ার কিছু বখাটে ছেলের সাথে মেলামেশা করতে দেখা যায়। মা-বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাতে সে টাকা-পয়সা নেয়। তার মা লক্ষ করে যে, অপুর শরীর ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে।

৪. উদ্দীপকে কোন সামাজিক সমস্যাকে নির্দেশ করছে?

ক) নিরক্ষরতা    খ) দরিদ্রতা    গ) মাদকাসক্তি    ঘ) যৌতুক প্রথা

৫. হেডম্যান কীভাবে নিয়োগপ্রাপ্ত হন?

(ক) চাকমা রাজার সুপারিশে    (খ) স্থানীয় চেয়ারম্যানের দ্বারা    (গ) নির্বাচনের মাধ্যমে    (ঘ) জেলা পরিষদ চেয়ারম্যান কর্তৃক

৬. আদিম সমাজে ব্যবহৃত তৈজসপত্রাদি কিসের নিদর্শন?

(ক) দার্শনিক    (খ) নৃতাত্ত্বিক    (গ) প্রত্নতাত্ত্বিক    (ঘ) অর্থনৈতিক

৭. সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটি?

(ক) তাম্র    (খ) নবোপলীয়    (গ) পুরোপলীয়    (ঘ) ব্রোঞ্জ

৮. নিচের কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা?

ক) বার্ধক্য    খ) নিরক্ষরতা    গ) যৌতুকপ্রথা    ঘ) পানি দূষণ

৯. ছদ্ম বেকারত্ব কোনটি?

ক) ৫ জনের স্থলে ৭ জন কাজ করা    খ) ৭ জনের স্থলে ৫ জন কাজ করা
গ) ৫ জনের মধ্যে ৫ জনই বেকার থাকা    ঘ) ৫ জনের মধ্যে ৪ জন বেকার থাকা

১০. V-AID কী?

ক) সরকারি সংস্থা    খ) এনজিও    গ) একটি প্রতিষ্ঠান    ঘ) একটি কর্মসূচি

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
শীতের ছুটিতে তনু তার বন্ধু-বান্ধবীর সাথে কুমিল্লার একটি পাহাড়ি অঞ্চলে বেড়াতে যায়। সেখানে খ্রিষ্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত বৌদ্ধ সংস্কৃতি ও সভ্যতার বিকাশ ঘটেছিল।

১১. উদ্দীপকে তনুর বেড়াতে যাওয়া সভ্যতাটি পাঠ্যপুস্তকের কোন সভ্যতাকে ইঙ্গিত করে?

(ক) মহাস্থানগড়    (খ) উয়ারী বটেশ্বর    (গ) পাহাড়পুর    (ঘ) ময়নামতি

১২. উক্ত সভ্যতাটির ঐতিহাসিক গুরুত্ব হলো--
i. এ যুগের সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম দ্বারা প্রভাবিত    ii. ধ্বংসাবশেষ-এ মন্দির ও বিহারই বেশি ছিল
iii. স্থানীয় নৃপতিরা মন্দির তৈরিতে অবদান রেখেছিল

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১৩. Culture শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে?

(ক) জোনস    (খ) ই.বি.টেইলর    (গ) ম্যাকাইভার    (ঘ) ফ্রান্সিস বেকন

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
শাসকদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাটির জনগণ একসময় ঐক্যবদ্ধ হয়ে ছয়টি দাবি উত্থাপন করে। পরবর্তীতে তাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। একসময় শাসকদল নির্বাচন দেয়। নির্বাচনে সেই এলাকার জনগণ শাসকদলকে বর্জন করে তাদের নিজেদের নেতার প্রতি সমর্থন ব্যক্ত করে।

১৪. উদ্দীপকে বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে মিল খুঁজে পাওয়া যায়?

(ক) ১৯৫২ এর ভাষা আন্দোলন    (খ) ১৯৬৬ এর ছয় দফা    (গ) ১৯৫৮ এর সামরিক শাসন    (ঘ) ১৯৭১ এর মুক্তিযুদ্ধ

১৫. উদ্দীপকে বর্ণিত ঘটনাপ্রবাহ প্রমাণ করে-
i. বাংলাদেশের স্বাধীনতার পটভূমি    ii. সেই সময়ের নেতৃত্বের কার্যকারিতা    iii. আন্দোলন ও নির্বাচনের সম্পর্ক

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং প্রশ্নের উত্তর দাও:
করিম মিয়ার বয়স ৬৫ বছর। এ বৃদ্ধ বয়সে পাশে কেউ নেই। ছেলে-মেয়ে নাতী-নাতনী সবাই বিদেশে। তবে প্রতিদিন করিম মিয়ার সাথে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে ছেলে-মেয়ে, নাতী-নাতনীর সাথে কথা হয়।

১৬. উদ্দীপকে বাংলাদেশের সমকালীন সমাজে কীরূপ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে?

(ক) সামাজিক পরিবর্তন    (খ) মনস্তাত্ত্বিক পরিবর্তন    (গ) প্রযুক্তিগত পরিবর্তন    (ঘ) ধর্মীয় পরিবর্তন

১৭. উক্ত পরিবর্তনের ফলে-
i. যোগাযোগ সহজতর হয়েছে    ii. কৃষিক্ষেত্রে পরিবর্তন হয়েছে    iii. শিল্পের প্রসার বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

১৮. নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?

(ক) বৃহৎ জনগোষ্ঠীর ন্যায় ভাষা    (খ) ধর্ম, নরবংশে আলাদা    (গ) স্বজাত্যবোধের অনুপস্থিতি    (ঘ) ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহৎ অংশ

১৯. "বাংলাদেশ সামাজিক নৃবিজ্ঞানীদের স্বর্গ"-উক্তিটি কার?

ক) এফ আর খান    খ) অজিত কুমার সেন    গ) লেভী স্ট্রস    ঘ) ডিডি কোসাম্বী

২০. 'আকবরনামা' গ্রন্থের লেখক কে?

(ক) আল-বেরুনী    (খ) সম্রাট আকবর    (গ) আবুল ফজল    (ঘ) রাজা রামমোহন রায়

২১. 'অপারেশন সার্চলাইট' হলো—

(ক) নিরস্ত্র নিরীহ পাকিস্তানিদের ওপর হামলা    (খ) নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
(গ) পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপারেশন    (ঘ) বাঙালি ও পাকিস্তানিদের যুদ্ধ

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে রাজু তাঁর বাবার সাথে বান্দরবন বেড়াতে যায়। সেখানে সে দেখতে পায় পাহাড়ের গায়ে আগুন জ্বেলে পাহাড় পরিষ্কার করে স্থানীয়রা চাষাবাদ করে। এ পদ্ধতিতে তারা গর্ত করে একসাথে বিভিন্ন বীজ রোপণ করে।

২২. উদ্দীপকে বর্ণিত চাষ পদ্ধতিটির নাম কী?

(ক) হালচাষ    (খ) উদ্যান চাষ    (গ) জুম চাষ    (ঘ) খামার চাষ

২৩. এ সমাজের জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?

(ক) পৃথক জীবনধারা    (খ) সমতলের ন্যায় চাষাবাদ    (গ) বাজারমুখী উৎপাদন    (ঘ) চাষাবাদে যন্ত্রের ব্যবহার

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
করিমের নিজের কোনো জমি নেই। তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন। তার ছেলে শহরে কষ্ট করে পড়াশুনা শেষ করেছে। গ্রামে এসে সে লোকজনদের সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নে নেতৃত্ব দিতে চায়।

২৪. উদ্দীপকে করিম কী ধরনের কৃষক?

ক) ধনী কৃষক    খ) বর্গাচাষি    গ) প্রান্তিক    ঘ) দিনমজুর

২৫. উদ্দীপকের আলোকে কোনটি সঠিক?

ক) শিক্ষা ক্ষমতা কাঠামোর প্রভাবক    খ) ভূমিহীন কৃষক পরিবারে শিক্ষা নেই
গ) নেতৃত্ব সর্বদা ভূমির মালিকানানির্ভর    ঘ) শিক্ষার সাথে পেশিশক্তি জড়িত

২৬. 'ট্যাবু' প্রথা বলতে কী বোঝায়?

(ক) সামাজিক বিধিনিষেধ    (খ) ধর্মীয় বিধিনিষেধ    (গ) আইনগত বিধিনিষেধ    (ঘ) পারিবারিক বিধিনিষেধ

২৭. BRDB কখন গঠিত হয়?

(ক) ১৯৭০ সালে    (খ) ১৯৭৫ সালে    (গ) ১৯৮২ সালে    (ঘ) ১৯৮৫ সালে

২৮. জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসেবে কোন বয়সসীমাকে নির্দেশ করেছে?

ক) ৪৫+    খ) ৬০+    গ) ৬৫+    ঘ) ৭০+

২৯. লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে?

ক) প্রাচীন প্রস্তর    খ) তাম্র ও ব্রোঞ্জ    গ) নব্যপ্রস্তর    ঘ) লৌহ

৩০. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে?

(ক) ৮০ হাজার    খ) ৮৩ হাজার    গ) ৯০ হাজার    ঘ) ৯৩ হাজার

Post a Comment

Previous Post Next Post