আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-৩। HSC Agriculture 2nd paper Model Test-3.

কৃষি শিক্ষা মডেল টেস্ট

কৃষিশিক্ষা ২য় পত্র বিষয় কোডঃ ২ | ৪ | ০
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান-৫০

[ দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১

১. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

মাছের নাম বৈশিষ্ট্য
A রোস্ট্রাম বড় ও বাঁকানো
B রোস্ট্রাম ছোট ও সোজা
ক. মাছ চাষ কী? ১
খ. মাছ কেন শুকানো হয়? ২
গ. উদ্দীপকের কোনটি মিঠা পানিতে চাষের উপযুক্ত? উক্ত মাছটির ঘেরে চাষ পদ্ধতি বর্ণনা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লেখিত A ও B এর বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ কর। ৪

২. কৃষি শিক্ষক রফিক মাঠে ছাত্রছাত্রীদের বনজবৃক্ষের চারা রোপণের উদ্দেশ্যে প্রথম ধাপে নির্দিষ্ট মাপে মাটি সরানো এবং দ্বিতীয় ধাপের কাজটিও সম্পাদন করে দেখালেন। ছাত্রী মারিয়া উক্ত অভিজ্ঞতার আলোকে তার বাড়িতে প্রথমে একটি চারা রোপণ করে বাঁচাতে পারল না। কৃষি শিক্ষক তাকে চারা রোপনের সময় ধাপে ধাপে কাজের ত্রুটিগুলো সংশোধন করে দিলেন। পরবর্তীতে সেই মোতাবেক মারিয়া গাছের চারা রোপণ করে বাঁচাতে সক্ষম হলো।

ক. বৃক্ষের ড্রেসিং কী? ১
খ. সকল প্রুনিং ট্রেনিং নয় কেন ? ২
গ. ছাত্রছাত্রীদের প্রাথমিক ধাপে সরানোর কাজটি কী ছিল? ব্যাখ্যা কর। ৩
ঘ. মারিয়ার প্রথম ধাপে রোপণ করা চারা গাছটি না বাঁচার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪

৩. প্রাণী চিকিৎসক মামুন সাহেব ছুটিতে গ্রামের বাড়ি নড়াইলের তপনভাগে বেড়াতে এসে লক্ষ করলেন তার চাচার বাড়ির আঙ্গিনায় বাঁধা একটি গরুর নাক ও মুখ থেকে ফেনা পড়ছে। গরুটির কাছে গিয়ে সে ভালোভাবে রোগটি শনাক্ত করল। তার চাচাকে সে এ সমস্যা সমাধানের পরামর্শ দিলেন এবং ভবিষ্যতে যাতে এ রোগ না হয় তার জন্য প্রতিরোধ ব্যবস্থা নিতে বললেন।

ক. গরুর ব্যাকটেরিয়াজনিত একটি রোগের নাম লেখ। ১
খ. সংকর জাতের গরুর বৈশিষ্ট্য লিখ। ২
গ. কীভাবে তুমি উদ্দীপকের এ রোগটি শনাক্ত করবে- ব্যাখ্যা কর। ৩
ঘ. “রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম”- উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর। ৪

৪. নিচের চিত্র দু’টি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

[চিত্র-১: সামাজিক বন ও চিত্র-২: ম্যানগ্রোভ]

ক. ম্যানগ্রোভ বন কী? ১
খ. কৃষি মেলার আয়োজন করা হয় কেন? ২
গ. চিত্র-২ বনটির বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে কোন বনটি বাংলাদেশে অধিক সৃজন করা সম্ভব? বিশ্লেষণ কর। ৪

৫. নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

মুরগি পালন পদ্ধতি: A. মুক্তপালন পদ্ধতি    B.    C. আবদ্ধ পালন পদ্ধতি    D.    E. মাচায় পালন    F.

ক. পুলেট কী? ১
খ. বাংলাদেশে পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ২
গ. ছকের ‘B’ চিহ্নিত পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর। ৩
ঘ. ছকের ‘D’ ও ‘F’ চিহ্নিত পদ্ধতি দুইটির মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর। ৪

৬. নিচের চিত্র দু’টি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

[চিত্র-১ ও চিত্র-২: গাভী দ্বয়]

ক. বাকলিং কী? ১
খ. পাস্তুরিত দুধ নিরাপদ কেন? ২
গ. চিত্রে প্রদর্শিত গাভী দু’টির তুলনা কর। ৩
ঘ. উদ্দীপকের কোন গাভীটি পালন করা লাভজনক? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর। ৪

৭. হাসু মিয়ার হাঁসের খামারে হঠাৎ করে কিছু সংখ্যক হাঁসের নাক- মুখ দিয়ে তরল পদার্থ বের হচ্ছিল এবং আলো দেখে ভয় পাচ্ছিল। এ দেখে তিনি প্রাণিসম্পদ কর্মকর্তার শরণাপন্ন হন। প্রাণিসম্পদ কর্মকর্তা তাকে আদর্শ প্রতিপালন পদ্ধতি অনুসরণ করতে বলেন।

ক. অধিক ডিম উৎপাদনকারী একটি হাঁসের জাতের নাম লেখ। ১
খ. ব্রয়লার ও লেয়ারের মধ্যে পার্থক্য লেখ। ২
গ. হাঁসু মিয়ার হাঁসের খামারে কী রোগের প্রাদুর্ভাব ঘটেছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. প্রাণীসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী হাসু মিয়া তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করবে? বিশ্লেষণ কর। ৪

৮. ইউনুচ আলী একজন মৎস্যচাষী। তিনি নিজের পুকুরে মাছ চাষ করেন। তিনি নিয়মিত মাছের পরিচর্যার দিকে খেয়াল রাখেন। হঠাৎ একদিন দেখলেন কিছু মাছের পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠেছে এবং দীর্ঘদিন সময় ধরে ভেসে থাকছে। বিষয়টি দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন। আক্রান্ত একটি মাছ নমুনা হিসেবে উপজেলা মৎস্য অফিসে নিয়ে গেলেন। মৎস্য কর্মকর্তা মাছের পেটে চাপ দিয়ে তরল জাতীয় পদার্থ বের করাসহ আরও কিছু বিষয়ে পরামর্শ দিলেন।

ক. ফাইটোপ্লাঙ্কটন কী? ১
খ. মাছ পচে কেন? ২
গ. ইউনুচ আলীর পুকুরের মাছ কোন রোগে আক্রান্ত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. মৎস্য কর্মকর্তার ইউনুচ আলীকে দেওয়া পরামর্শটি মূল্যায়ন কর। ৪
সময়: ২৫ মিনিট বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান: ২৫

[ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/ চিহ্ন দেওয়া যাবে না।]

১. ছাগলের ক্ষতিকর রোগ কোনটি ?

ক. ক্ষুরা রোগ    খ. বসন্ত    গ. পিপিআর    ঘ. তড়কা

২. উডলট বন কোন ধরনের বন?

ক. সামাজিক    খ. পাহাড়ি বন    গ. সমতল ভূমির বন    ঘ. ম্যানগ্রোভ বন

৩. দুধের আপেক্ষিক গুরুত্ব কত?

ক. ১.০২২    খ. ১.০২৩    গ. ১.০৪২    ঘ. ১.০৫২

৪. দুধ পাস্তুরিকরণ করার কারণ-
i. জীবানু মুক্ত করা    ii. স্বাদ অক্ষুণ্ন রাখা    iii. দুধ ননীমুক্ত করা

নিচের কোনটি সঠিক ?
ক. i    খ. ii    গ. iii    ঘ. i, ii ও iii

৫. পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন কোনটি ?

ক. আমাজন    খ. শালবন    গ. পাহাড়ী বন    ঘ. সুন্দরবন

৬. গর্ভফুল সাধারণত প্রসবের কত ঘণ্টার মধ্যে বের হয় ?

ক. ৩-৪ ঘণ্টা    খ. ৩-৫ ঘণ্টা    গ. ৩-৭ ঘণ্টা    ঘ. ৩-৮ ঘণ্টা

৭. দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কী ?

ক. থার্মোমিটার    খ. হাইড্রোমিটার    গ. লাইসিমিটার    ঘ. ল্যাক্টোমিটার

নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
অজ্ঞতার কারণে চৈতিদের গাভিটির বিভিন্নজনে দুধ দোহন করায় এক সময় দেখা গেল গাভিটির দুধ দোহন করা যাচ্ছে না। বাটে হাত দেয়া মাত্রই গাভিটি লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে।

৮. গাভিটির বাটে হাত দিতে না দেয়ার কারণ কী ?

ক. কিটোসিস রোগ    খ. দুধজ্বর রোগ    গ. ওলান প্রদাহ রোগ    ঘ. ট্রাইকোমোনিয়াসিস

৯. গাভিটির উক্ত রোগ হওয়ার কারণ কী ?
i. দুধ দোহনকারীর অপরিচ্ছন্নতা    ii. ওলানের সমস্ত দুধ দোহন না করা    iii. প্রাথমিক দুধ বর্জন না করা

নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১০. কোন ঋতুতে ছাগলকে কৃমির ওষুধ খাওয়াতে হয় ?

ক. গ্রীষ্ম    খ. বর্ষা    গ. শরৎ    ঘ. হেমন্ত

১১. মুক্ত পালন পদ্ধতিতে কয়টি মুরগি পালন করা যায় ?

ক. ১০-১৫ টি    খ. ১৫-২০ টি    গ. ২০-২৫ টি    ঘ. ৩০-৩৫ টি

১২. উন্নতজাতের মহিষের জাত---
i. ডাংগী    ii. মুররাহ    iii. নিলীরাভি

কোনটি সঠিক?
ক. i ও ii    খ. i ও iii    গ. ii ও iii    ঘ. i, ii ও iii

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
রবির গরু হঠাৎ করে লোম খাড়া করে শরীরে খিচুনী দিয়ে পরপরই শ্বাসপ্রশ্বাস দ্রুত বেড়ে গিয়ে আকস্মিকভাবে মারা গেল। রোগটি যাতে না ছড়ায় সেজন্য প্রাণীসম্পদ কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন।

১৩. উদ্দীপকের গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছিল ?

ক. ক্ষুরা    খ. বাদলা    গ. জলাতঙ্ক    ঘ. তড়কা

১৪. উদ্দীপকের রোগটিতে পশুর শরীরের তাপমাত্রা কত ছিল ?

ক. ১০৪-১০৭°    খ. ১০৫-১০৮°    গ. ১০২-১০৭°    ঘ. ১০০-১০৩°

১৫. হাঁসের ডিম কত দিনে ফোটে ?

ক. ১৮ দিনে    খ. ২১ দিনে    গ. ২৮ দিনে    ঘ. ৩০ দিনে

১৬. কোনটি লোনা পানিতে চাষযোগ্য ?

ক. গলদা চিংড়ি    খ. বাগদা চিংড়ি    গ. রাজপুঁটি    ঘ. নাইলোটিকা

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডসহ কিছু গ্যাস মাত্রাতিরিক্ত থাকার জন্য সৃষ্টি হয় গ্রিন হাউজ প্রতিক্রিয়া। গাছপালা এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে দূষণমুক্ত করে।

১৭. উদ্দীপকের ২য় বিষয়টি বনের কোন ধরনের গুরুত্বের মধ্যে পড়ে ?

ক. অর্থনৈতিক    খ. বিনোদনগত    গ. পরিবেশগত    ঘ. জীববৈচিত্র্যগত

১৮. উদ্দীপকের প্রতিক্রিয়া সৃষ্টিকারী গ্যাস----
i. ক্লোরোফ্লোরো কার্বন    ii. নাইট্রাস অক্সাইড    iii. মিথেন

কোনটি সঠিক ?
ক. i ও ii    খ. ii ও iii    গ. i ও iii    ঘ. i, ii ও iii

১৯. বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার প্রবর্তন করে ?

ক. ১৯৯৪    খ. ১৯৯৬    গ. ১৯৯৮    ঘ. ২০০০

২০. নিচের কোনটি পাহাড়ি বনের প্রধান বৃক্ষ ?

ক. কেওড়া    খ. বাঈন    গ. সেগুন    ঘ. রেইনট্রি

২১. বাংলাদেশ বনায়নের জন্য উত্তম মাস কোনটি?

ক. মে-জুন    খ. জুন-জুলাই    গ. আগস্ট-সেপ্টেম্বর    ঘ. অক্টোবর-নভেম্বর

২২. গরিবের গাভী কোনটি?

ক. গরু    খ. ছাগল    গ. ভেড়া    ঘ. মহিষ

নিচের অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
গবাদিপশু মোটাতাজাকরণে এমন এক ধরনের খাদ্য তৈরি করা হয় যা বর্ষা, খরা বা প্রাকৃতিক দুর্যোগের সময় পশুকে খাওয়ানো যায়। এ ধরনের খাদ্য ছাঁচের মাধ্যমে তৈরি করা হয়।

২৩. খাদ্যটির নাম কি ?

ক. ইউরিয়া খড়    খ. ইউরিয়া মোলাসেস খড়    গ. ইউরিয়া মোলাসেস ব্লক    ঘ. অ্যালজি

২৪. এ খাদ্য গবাদিপশুর জন্য---
i. কম পরিপাচ্য    ii. পুষ্টিকর    iii. শক্তিদায়ক

কোনটি সঠিক ?
ক. i ও ii    খ. ii ও iii    গ. i ও iii    ঘ. i, ii ও iii

২৫. হরিয়ানা কিসের জাত ?

ক. ছাগল    খ. ভেড়া    গ. গরু    ঘ. মহিষ

Post a Comment

Previous Post Next Post