গবাদিপশুর ডায়রিয়া (Diarrhea)
বার বার পাতলা পায়খানা হওয়াকে Diarrhea বলে। পাতলা পায়খানা গবাদিপ্রাণির খুবই মারাত্মক রোগ। গবাদিপ্রাণিতে প্রায়শই বিভিন্ন কারণে এ রোগ দেখা দেয়।
কারণ:
• বিভিন্ন জীবাণু ও কৃমির সংক্রমণে ডায়রিয়া হয়।
• বিষক্রিয়া, দুর্বলতা, বিভিন্ন ধরনের খাদ্যের জন্য ডায়রিয়া হয়।
লক্ষণ:
• ঘনঘন পাতলা পায়খানা।
• পায়খানা দুর্গন্ধযুক্ত হয়।
• পায়খানার সঙ্গে আমাশয় থাকতে পারে।
• পেটে ব্যথা থাকতে পারে।
• মলের সঙ্গে রক্ত ও মিউকাস বেরিয়ে আসে।
• মল ত্যাগের সময় প্রাণি অনেকক্ষণ লেজ তুলে থাকে।
• পায়খানা কম পরিমাণে হয়।
• প্রাণি ক্ষুধামন্দা ও দুর্বলতা ও ডি-হাইড্রেশন পরিলক্ষিত হয়।
• প্রাণি শুয়ে পড়ে।
• পরে তাপমাত্রা কমে গিয়ে মারা যায়।
রোগ নির্ণয়:
১। ইতিহাস: প্রাণির বয়স (সাধারণত জন্মের পরের দিন থেকে ৩ মাস পর্যন্ত এ রোগ বেশি হয়), বাছুরকে প্রসবকালীন দুধ (Colostrum) না খাওয়ানো, বাছুরকে অত্যাধিক ঠাসাঠাসি অবস্থায়, ঠান্ডা, আর্দ্র গরম আবহাওয়া রাখার ইতিহাস।
২। বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসমূহ: মল সাদা পানির মত হয় তবে মাঝে মাঝে রক্ত কিংবা মিউকাস থাকতে পারে।
চিকিৎসা:
Rx,
(১) তীব্র ডায়রিয়ার ক্ষেত্রে 5% Dextrose saline 1000 ml (Opsonin) / Inj. Libort aqua 1000 ml (Beximco)/ Inj. DNS 1000ml (ACME)/ Inj. DA 1000ml (ACME)
• নিয়ম: ১০০০-২০০০ মি.লি. ১০০-২০০ কেজি দৈহিক ওজনের প্রাণিকে জুগুলার শিরায় দেওয়া যায়।
(২) Inj. Tropin vet 10ml (ACME) Inj. Altopine sulphate 10 ml (Intervet) or (Atrovet) ১০ ml
• নিয়ম: ১০ মি.লি. মাংসে বা চামড়ার নিচে দিতে হবে ৬ ঘন্টা পর পর দিতে হবে।
(৩) Inj. Salidon 25ml (ACI) or Inj. Diadin 30 ml or Inj. Sulfasol vet 25ml × 4 vials.
• Sig. মাঝারী প্রাণির জন্য ৩০ মি.লি. শিরায় / মাংসে পর পর ৪ দিন করতে হবে
(৪) Tab. Streptopen 5gm (Elanco) × (6)
• Sig. ১+০+১ × ৩ দিন খাওয়ালে প্রাণি দ্রুত আরোগ্য লাভ করে।
কৃমিজনিত কারণ-
কৃমিনাশক ঔষধ যেমন- বোলাস ট্রিমাসিড ১.৫ গ্রাম (Renata) বা ট্যাবলেট এর্নাডিক্স (নোভারটিস) প্রতি ৮০ কেজীর ওজনের প্রাণির জন্য ১টি বোলাস দেওয়া যেতে পারে।
বদহজম হলে:
Pulv. Digestovet 100 gm (Vets) /Nzyme (Orbitec) Zymovet 20 gm (ACME) / DB Zyme 20 gm (Navana) / Digitop 20 gm (Elanco)
নিয়ম: উপরের যে কোন একটি পাউডার বড় প্রাণির জন্য প্রতি বার ১০ গ্রাম বা ২ চা চামচ ঔষধ ২০০ মি.লি. পানির সঙ্গে মিশিয়ে দিনে ২বার মোট ৩দিন খাওয়াতে হবে।
এছাড়া কৃমিজনিত এবং বদহজমের উভয়ের ক্ষেত্রে Pow. Stresskill (Square)/ Pow. Renalyte 25gm (Renata)/ Pow. Glucolyte 20gm (ACME)
নিয়ম: ১ গ্রাম ঔষধ ১ লিটার পানিতে পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে।
প্রতিরোধ:
ডায়রিয়া সৃষ্টিকারী উৎস বন্ধ করতে হবে।
#গবাদিপশু #রোগব্যাধি #ডায়রিয়া #চিকিৎসা

Post a Comment