এইচএসসি মডেল টেস্ট
কৃষিশিক্ষা ২য় পত্র বিষয় কোডঃ ২৪০
সময়ঃ ২ ঘন্টা ৩৫ মিনিট
সৃজনশীল প্রশ্ন পূর্ণমান-৫০
[ দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান
জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর
দাও। যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১. মিনা
যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে তার পুকুরে নাইলোটিকা মাছ চাষ করেন কিন্তু
মাছের বৃদ্ধি আশানুরূপ হয় নি। তিনি মৎস্য
কর্মকর্তার পরামর্শ চান। মৎস্য কর্মকর্তা বলেন, মাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রাকৃতিক খাদ্য যথেষ্ট নয়। এজন্য মাছের অতিরিক্ত খাদ্য সরবরাহ প্রয়োজন হয়। মৎস্য কর্মকর্তা এ খাদ্য তৈরির কৌশলও মিনাকে বুঝিয়ে দেন। তিনি আরও বলেন, মাছের উৎপাদন
বৃদ্ধির মূল চাবিকাঠি হলো সম্পূরক খাদ্য।
ক. একুয়াকালচার
কী?
খ. রাজপুঁটি
মাছ চাষ করা লাভজনক কেন? ব্যাখ্যা
কর।
গ. উদ্দীপকের
মৎস্য কর্মকর্তা যেভাবে মাছের খাদ্য তৈরির কৌশল বুঝিয়ে দিলেন তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের
মৎস্য কর্মকর্তার শেষ উক্তিটির সাথে কি তুমি একমত? বিশ্লেষণ কর।
২. জাকারিয়া
দীর্ঘদিন ধরে তার পুকুরে মাছ চাষ করলেও মাছ চাষ সম্পর্কে কোনো প্রশিক্ষণ পায় নি। এ বছর তিনি তার পুকুরে রুই মাছ চাষ করেন। পোনা মজুদের সপ্তাহ খানেক পর তিনি তার পুকুরে কিছু মাছের ফুলকায় রক্তক্ষরণ, ফুলকা পচা ও ফুলে যাওয়া লক্ষণ লক্ষ করেন। এমন সমস্যায় তিনি উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিলে কর্মকর্তা আলালকে এ
রোগের কারণ, প্রতিরোধ ও প্রতিকারের জন্য জৈবিক ও
রাসায়নিক ব্যবস্থা বলে দেন। এ ব্যবস্থা নেওয়াতে
রোগটি অন্য পুকুরে আর ছড়ায়নি।
ক. মাছ
প্রক্রিয়াজাতকরণ কী?
খ. চিংড়ি
চাষ কেন লাভজনক? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে
উল্লিখিত রোগটির কারণ ও লক্ষণগুলো ব্যাখ্যা কর।
ঘ. মৎস্য
কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
৩. নড়াইলের
একটি প্রত্যন্ত গ্রাম ইতনা। এই গ্রামের জিনিয়া
বেগম একটি মুরগির খামার করে। হঠাৎ করে খামারের
৪টি মুরগি মারা গেল। মৃত্যুর পূর্বে তারা চুনের মতো
মলত্যাগ করেছিল। প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি
জিনিয়া বেগমকে দ্রুত রাসায়নিক জৈব প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পরামর্শ দিলেন, যাতে খামারের অন্য মুরগিগুলো নিরাপদ থাকে।
ক. জিনডিং
কী?
খ. রাজহাঁস
পালন লাভজনক কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের
জিনিয়া বেগমের মুরগির রোগের লক্ষণগুলো ব্যাখ্যা কর।
ঘ. প্রাণিসম্পদ
কর্মকর্তার পরামর্শ অনুযায়ী জিনিয়া বেগম তার খামারের জন্য কী কী পদক্ষেপ গ্রহণ
করবে- বিশ্লেষণ কর।
৪. মাহফুজ
ও সজল দুই বন্ধু। মাহফুজের হাঁস পালন পদ্ধতি হলো- রাতে হাঁসগুলো ঘরে থাকে এবং দিনের বেলায় ঘরের পাশে
একটি পুকুরে সারাদিন বিচরণ করে। কিন্তু সজল
হাঁসগুলোকে সারাদিনের জন্য সকাল ১০ টার দিকে ছেড়ে দেয় এবং রাতে ঘরে আবদ্ধ রাখে। সে হাঁসগুলোকে কোনো খাবার দেয় না।
ক. ইনকিউবেটর
কী?
খ. বাংলাদেশে
পোল্ট্রির প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. সজলের হাঁস পালন পদ্ধতিটি ব্যাখ্যা কর।
ঘ. মাহফুজ
ও সজল দু'বন্ধুর মধ্যে কার হাঁস পালন
পদ্ধতিটি বেশি উপযোগী? মূল্যায়ন কর।
৫. রুহুল
আমিনের দুগ্ধ খামারে ৪টি উন্নত জাতের গাভী আছে। গাভীগুলোর গায়ের রং সাদাকালো মিশানো। একদিন সে লক্ষ করল
যে, গাভী খুঁড়িয়ে হাঁটছে এবং মুখ দিয়ে
লালা ঝরছে। এ বিষয়ে প্রাণী চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এই
রোগ প্রতিকার ও প্রতিরোধের উপায় বলে দিলেন।
ক. সাইলেজ
কী?
খ. গবাদি
পশু পালনের গুরুত্ব ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের
গাভীগুলোর জাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. রুহুল
আমিনের খামারের রোগটির প্রতিকার ও প্রতিরোধে করণীয় বিশ্লেষণ কর।
৬. কৃষি
শিক্ষক রুহান সাহেব তার ছাত্রদের নিয়ে একটি দুগ্ধ খামার পরিদর্শনে গেলেন। সেখানে গিয়ে গরুর জাত ও দুধ দোহন প্রক্রিয়াসহ আনুষঙ্গিক বিষয়ে ছাত্রদের অবহিত
করলেন এবং খামারে অধিক দুধ উৎপাদন ও অতিরিক্ত দুধ তাপ প্রয়োগের মাধ্যমে কীভাবে
সংরক্ষণ করা যায় তাও ছাত্রদের জানালেন।
ক. ষাঁড় কী?
খ. দুধকে
আদর্শ খাদ্য বলার কারণ কী?
গ. খামারে
অধিক দুধ উৎপাদনের কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. খামারে
উৎপাদিত অতিরিক্ত দুধ কিভাবে সংরক্ষণ করা যায় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৭. মোঃ
হুসাইন ইসলাম একজন ভূমিহীন দরিদ্র কৃষক। সে অন্যের জমিতে
কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সে তার গ্রামের
সড়কের দু'পাশে বৃক্ষ রোপণের পরিকল্পনা করে। এজন্য সে তার মত দরিদ্র কৃষকদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। পরে তারা মহাসড়কের স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের সাথে বৃক্ষ রোপণের লক্ষ্যে একটি
চুক্তিপত্র করে। এরপর তারা মহাসড়কের পাশে গাছ লাগানো শুরু করে। উপকারভোগী হিসেবে মোঃ হুসাইন ইসলাম ও তার সংগঠনের সদস্যদের লভ্যাংশ প্রাপ্তি ও
সুবিধা ভোগের জন্য আরও কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে।
ক. কৃষি বন
কী?
খ. সকল
প্রুনিং ট্রেনিং কিন্তু সকল ট্রেনিং প্রুনিং নয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে
উল্লিখিত ধরনের বনায়নের বর্তমান অবস্থা ও সম্ভাবনা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপক
অনুযায়ী মোঃ হুসাইন ইসলাম ও তার
সংগঠনের দায়িত্ব ও কর্তব্য বিশ্লেষণ কর।
৮. আমাদের
দেশের অধিকাংশ কৃষকই দরিদ্র। তারা ফসল উৎপাদনের
জন্য কৃষি ব্যাংকসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে
থাকেন। অর্থনীতিবিদ স্যার ফ্রেডারিক নিকলসন বলেন, “পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য এই যে, কৃষির জন্য ঋণ অত্যাবশ্যক।”
ক. কৃষি
অর্থনীতি কী?
খ. ফসলের
জমিতে শস্য পর্যায় অবলম্বন করা হয় কেন?
গ. আমাদের
দেশের কৃষকরা যে সকল উৎস থেকে ঋণ পেতে পারে উদ্দীপকের আলোকে সেগুলো ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের
প্রেক্ষাপটে নিকলসনের উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
সময়ঃ ২৫ মিনিট বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান-২৫
[ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে
প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট
কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার
দাগ/ চিহ্ন দেওয়া যাবে না।]
১. মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি? ক. বরফজাতকরণ খ. হিমায়িতকরণ গ. লবণজাতকরণ ঘ. টিনজাতকরণ
২. মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
বেকার যুবক রাসেল বাড়ির পাশের পুকুরে এক ধরনের মাছ চাষ করলেন যা দ্রুত
বর্ধনশীল ও বছরে ৩-৪ বার ডিম পাড়ে।
৩. উদ্দীপকে কোন মাছ চাষের কথা বলা হয়েছে? ক. রাজপুঁটি
খ. সরপুঁটি গ. নাইলোটিকা ঘ. বোয়াল
৪. রাসেলের চাষকৃত মাছটির বৈশিষ্ট্য হলো-
i. স্ত্রী মাছ মুখে ডিম ফোটায় ii. ৩ মাস
বয়সে প্রজননক্ষম হয় iii. সারা বছর
চাষ করা যায় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কোনটি? ক. ফুলকা
কালচে হয় খ. আঁইশ
খসে পড়ে গ. সতেজ দেখা
যায় ঘ. মাছে
মাছি বসে
৬. RIR জাতের মুরগির উৎপত্তি কোন দেশে?
(ক) আমেরিকা (খ) ভারত (গ) বাংলাদেশ (ঘ) ইতালি
৭. ব্রয়লার বাচ্চাকে ব্রুডারে কতদিন তাপ দেয়া হয়? (ক) ২০ (খ) ২১ (গ) ১০ (ঘ) ১৮
৮. প্রাকৃতিকভাবে কতদিনে ডিম থেকে বাচ্চা বের হয়? (ক) ৮-১০ দিনে (খ) ১৪-১৫ দিনে (গ) ১৯-২০ দিনে (ঘ) ২১-২৩ দিনে
৯. দুগ্ধবতী গাভীর বৈশিষ্ট্য হচ্ছে-
i. ওলান গ্রন্থি বড় ii. উন্নত
জাতের iii. কাটাগুলো
সমান
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বাচ্চা দেওয়া প্রাপ্তবয়স্ক স্ত্রী ছাগলকে কি বলে? ক) কিড খ) ক্লোন গ) ডো ঘ) ভেড়ি
১১. দুধ পান্ডুরিকরণ প্রক্রিয়াটি প্রথম কে ব্যবহার করেন? ক) লুই পাস্তুর খ) ড. সথসলেট গ) টমাস
আলভা এডিসন ঘ) আলেকজান্ডার
ফ্লেমিং
১২. ইউরোপীয় উন্নত জাতের গরু কোনটি?
ক) শাহিওয়াল খ) থারপারকার গ) জার্সি ঘ) গির
১৩. নিচের কোনটি রসালো খাদ্য? ক) দানাদার
খাদ্য খ) ইউরিয়া মোলাসেস ব্লক গ) সাইলেজ ঘ) হে
১৪. গাছের অঙ্গ ছাঁটাই হচ্ছে- i. ট্রেনিং ii. প্রুনিং iii. ড্রেসিং
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. কৃত্রিম বন কোনটি? ক) ম্যানগ্রোভ খ) সমতল
ভূমির বন গ) সামাজিক
বন ঘ) শালবন
১৬. পত্রঝরা বনের প্রধান বৃক্ষ কোনটি?
ক) শাল খ) গেওয়া গ) তেলসুর ঘ) চাপালিশ
১৭. নিচের কোনটি সেবক গাছ? ক) অড়হর খ) ঝাউ গ) কৃষ্ণচূড়া ঘ) রাধাচূড়া
১৮. জীববৈচিত্র্য সংরক্ষণে কোন বন বেশি ভূমিকা রাখে? ক) কৃষি বন খ) সমতল
ভূমির বন গ) সামাজিক
বন ঘ) পাহাড়ি
বন
১৯. কোনো এলাকায় খামার নির্মাণ করতে হলে সর্বপ্রথম কোনটি বিবেচনা করতে হবে?
(ক) ভূমির পরিমাণ (খ) জলবায়ুর
ধরন (গ) সেচ
ব্যবস্থা (ঘ) মাটির
উর্বরতা
২০. কোনো স্থানের প্রচলিত শস্য উৎপাদন ব্যবস্থাকে কী বলে? (ক) শস্য
পর্যায় (খ) শস্য
পঞ্জিকা (গ) কৃষি
খামার (ঘ) ফসল
বিন্যাস
২১. প্রাতিষ্ঠানিক ঋণের অসুবিধা হলো-
i. দালাল দ্বারা প্রতারিত হয় ii. ঋণ
পাওয়া সময় সাপেক্ষ iii. আমলাতান্ত্রিক
জটিলতা বিদ্যমান
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. সমবায়ের মাধ্যমে বাজারজাতকরণের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে- (ক) পোল্ট্রি
খামার (খ) মিল্ক
ভিটা (গ) পোল্ট্রি
খাদ্য বিক্রয় সংস্থা (ঘ) ব্র্যাক
২৩. সমবায় আইনে কতটি ধারা রয়েছে? (ক) ৪৬ টি (খ) ৭৫ টি (গ) ৯০ টি (ঘ) ৯৫ টি
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
রাজু সাহেব তার গ্রামের বাড়িতে হাঁসের খামার করেন। তিনি তার খামারে সঠিকভাবে সঠিক পরিমাণে
সম্পূরক খাবার প্রদান করেন। হঠাৎ করে তার খামারে প্লেগ রোগ দেখা দেয়।
২৪. রাজু সাহেবের খামারের রোগটির কারণ কী? (ক) ব্যাকটেরিয়া (খ) ভাইরাস (গ) ছত্রাক (ঘ) পরজীবী
২৫. রাজু সাহেবের খামারের জন্য প্রযোজ্য-
i. হাঁস প্রাকৃতিক খাদ্য হিসেবে শামুক, ডাকউইড
ইত্যাদি গ্রহণ করে ii. হাঁস সম্পূরক খাদ্য
হিসেবে চালের কুঁড়া, খৈল ইত্যাদি গ্রহণ করে
iii. একটি পূর্ণবয়স্ক হাঁসের জন্য দৈনিক ১২৫ গ্রাম খাবারের প্রয়োজন
কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
Post a Comment