আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিত সংক্ষিপ্ত প্রশ্নের মডেল টেস্ট।

৮ম - গণিত - সংক্ষিপ্ত প্রশ্ন
৮ম - গণিত - সংক্ষিপ্ত প্রশ্ন
  1. বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল ৫ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে?
  2. \( U = \{1, 2, 3, 4, 5, 6\} \), \( A = \{1, 3, 5\} \), \( B = \{2, 4, 6\} \) হলে, \( A' \cup B' \) নির্ণয় কর।
  3. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ এবং ক্ষেত্রফল ২৪৩ বর্গমিটার হলে তার দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
  4. \( (3, 6) \) বিন্দুটি \( \frac{x}{3} + \frac{y}{2} = 6 \) সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই কর।
  5. দুইটি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুইটি নির্ণয় কর।
  6. প্রথম ১০টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় কর।
  7. একটি চাকার পরিধি ৪ মিটার। ১ কিলোমিটার ২০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  8. প্রথম দশটি মৌলিক সংখ্যার মধ্যক নির্ণয় কর।
  9. কোনো পরীক্ষায় ৮০ জন ছাত্রের মধ্যে GPA 5 পেল ২০ জন। তথ্যটি পাই-চিত্রে দেখাও।
  10. ৫ সে.মি. এবং ৭ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট সমকেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদ্বয়ের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কত?
  11. সরল সহসমীকরণ কাকে বলে?
  12. ৮ নটিক্যাল মাইলকে ফার্লিং এককে প্রকাশ কর।
  13. একটি গাড়ির চাকার পরিধি ৪৪ সে.মি. হলে, এর ব্যাস নির্ণয় কর।
  14. একটি বাক্সের আয়তন ১২ ঘনমিটার, উচ্চতা ২ মিটার, দৈর্ঘ্য ৩ মিটার হলে প্রস্থ কত ইঞ্চি?
  15. একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ ৫ সে.মি. এবং উচ্চতা ৪ সে.মি. হলে বেলনটির আয়তন ও ক্ষেত্রফল নির্ণয় কর।

Post a Comment

Previous Post Next Post