আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

জুনিয়র বৃত্তি পরীক্ষার (অষ্টম শ্রেণী) গণিত মডেল টেস্ট-১।

Junior Scholarship Exam (Class 8) Math Model Test 1

বিষয়: গণিত (অষ্টম শ্রেণি)- MCQ

  1. ২১-এর মৌলিক গুণনীয়ক কয়টি?
    • (ক) ১
    • (খ) ২
    • (গ) ৩
    • (ঘ) ৪
  2. ৮১-১০০ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যা কয়টি?
    • (ক) ২
    • (খ) ৩
    • (গ) ৫
    • (ঘ) ৪
  3. ৪ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কোনটি?
    • (ক) ১১১
    • (খ) ৬৫
    • (গ) ৩৪
    • (ঘ) ১৫
  4. একটি দ্রব্য ৫০ টাকায় ক্রয় করে ২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
    • (ক) ২০%
    • (খ) ৩০%
    • (গ) ৫০%
    • (ঘ) ৬০%
  5. ১২% হার মুনাফায় ৩০,০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি?
    • (ক) ৩৭,৬৩২ টাকা
    • (খ) ৩৭,৩৩২ টাকা
    • (গ) ৩৭,৩০০ টাকা
    • (ঘ) ৩৫,৬৩২ টাকা
  6. বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। একটি ঘরের দৈর্ঘ্য ১৬ মিটার, প্রস্থ ১২ মিটার এবং উচ্চতা ৪ মিটার। ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে?
    • (ক) ৯৯০.৭২ কিলোগ্রাম
    • (খ) ৭৪৩.০৪ কিলোগ্রাম
    • (গ) ৩০০ কিলোগ্রাম
    • (ঘ) ৫৭৬ কিলোগ্রাম
  7. উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
    একটি গণিত বইয়ের দৈর্ঘ্য ১১ ইঞ্চি ও প্রস্থ ৯ ইঞ্চি।
  8. বইটির দৈর্ঘ্য কত মিটার?
    • (ক) ০.২৮ মিটার
    • (খ) ০.৪০ মিটার
    • (গ) ২৭.৯৪ মিটার
    • (ঘ) ০.২৭৯৪ মিটার
  9. বইটির পুরুত্ব ১ সে.মি. হলে এর আয়তন কত?
    • (ক) ২৩৪.৭৯ ঘন সে.মি.
    • (খ) ৫৯৪.২৫ ঘন সে.মি.
    • (গ) ৬১৮.৭৫ ঘন সে.মি.
    • (ঘ) ৬৬৮.৭১ ঘন সে.মি.
  10. \(x + y = 7\) এবং \(xy = 12\) হলে, \(2(x - y)^2\) এর মান কত?
    • (ক) ১
    • (খ) ২
    • (গ) ২৫
    • (ঘ) ৭৫
  11. \((a^2 + 2)(a^4 - 2a^2 + 4)\) এর গুণফল নিচের কোনটি?
    • (ক) \(a^6 + 8\)
    • (খ) \(a^6 - 8\)
    • (গ) \((a^2 - 2)^3\)
    • (ঘ) \((a^2 + 2)^3\)
  12. \(a^2 + 3a - 4\) এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
    • (ক) \((a - 1)(a + 4)\)
    • (খ) \((a - 1)(a - 4)\)
    • (গ) \((a + 1)(a - 4)\)
    • (ঘ) \((a + 1)(a + 4)\)
  13. \(x^2 - 4x\), \(x^2 - 16\) এবং \((x - 4)^2\) এর গ.সা.গু নিচের কোনটি?
    • (ক) \((x - 4)\)
    • (খ) \(x(x - 4)\)
    • (গ) \((x - 4)^2\)
    • (ঘ) \(x^2 - 16\)
  14. \(\frac{x^3 - 49x}{x^2 + 7x}\) এর লঘিষ্ঠ রূপ কোনটি?
    • (ক) \((x - 7)\)
    • (ख) \((x + 7)\)
    • (গ) \(x(x - 7)\)
    • (ঘ) \(x(x + 7)\)
  15. \(\frac{4a}{1 + a^2} \div \frac{8a^3}{1 - a^4} = \) কত?
    • (ক) \(\frac{1 - a^2}{2a^2}\)
    • (খ) \(\frac{2a^2}{1 + a^2}\)
    • (গ) \(\frac{1 + a^2}{2a^2}\)
    • (ঘ) \(\frac{2a^2}{1 - a^2}\)
  16. \(2x - y = 1\) সমীকরণটি—
    i. \(x\) ও \(y\) চলক দ্বারা গঠিত
    ii. \(y = 2x - 1\) আকারে প্রকাশ করা যায়
    iii. \(x = 2, y = 3\) দ্বারা সিদ্ধ হবে
    নিচের কোনটি সঠিক?
    • (ক) i ও ii
    • (খ) ii ও iii
    • (গ) i ও iii
    • (ঘ) i, ii ও iii
  17. কোন বিন্দুটি \(3x + 4y = 10\) রেখার উপর অবস্থিত?
    • (ক) \((-2, -3)\)
    • (খ) \((-3, -2)\)
    • (গ) \((-2, 4)\)
    • (ঘ) \((2, -4)\)
  18. যদি \(A = \{1, 2, 3\}\), \(B = \{2, 3, 4\}\) হয়, তবে \((A \cap B)\) এর মান কত?
    • (ক) \(\{1, 2\}\)
    • (খ) \(\{1, 3\}\)
    • (গ) \(\{2, 3\}\)
    • (ঘ) \(\{1, 2, 3, 4\}\)
  19. নিচের তথ্যের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
    \(U = \{1, 2, 3, 4, 5\}\), \(A = \{1, 2, 5\}\) এবং \(B = \{2, 3, 5\}\)
  20. নিচের কোন সেটটি \(A\) এর উপসেট?
    • (ক) \(\{2, 5\}\)
    • (খ) \(\{1, 4\}\)
    • (গ) \(\{2, 3, 5\}\)
    • (ঘ) \(\{1, 2, 4\}\)
  21. \(A' \cap B'\) = নিচের কোনটি?
    • (ক) \(\varnothing\)
    • (খ) \(\{1, 4\}\)
    • (গ) \(\{3, 4\}\)
    • (ঘ) \(\{4\}\)
  22. একটি বর্গের পরিসীমা ১২ সে.มิ. হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
    • (ক) ১২ সে.মি.
    • (খ) \(12\sqrt{3}\) সে.মি.
    • (গ) ৩ সে.মি.
    • (ঘ) \(3\sqrt{2}\) সে.মি.
  23. কোনো চতুর্ভুজের পরিসীমা ও একটি কোণ দেওয়া আছে নিচের কোনটি আঁকা সম্ভব?
    • (ক) সামান্তরিক
    • (খ) ট্রাপিজিয়াম
    • (গ) রম্বস
    • (ঘ) আয়ত
  24. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে \(45^\circ\) কোণ অঙ্কনের ক্ষেত্রে কোন শর্তটি সঠিক?
    • (ক) ভূমি = লম্ব
    • (খ) ভূমি > লম্ব
    • (গ) ভূমি < লম্ব
    • (ঘ) ভূমি \(\ge\) লম্ব
  25. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য \(25^\circ\) হলে ক্ষুদ্রতম কোণটির মান কত ডিগ্রী?
    • (ক) ৬৫
    • (খ) ৫৭.৫
    • (গ) ৩২.৫
    • (ঘ) ৪৫
  26. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে—
    i. একটি কোণ সমকোণ
    ii. \(\text{অতিভুজ}^2 = \text{লম্ব}^2 + \text{ভূমি}^2\)
    iii. অতিভুজ > লম্ব
    নিচের কোনটি সঠিক?
    • (ক) i ও ii
    • (খ) ii ও iii
    • (গ) i ও iii
    • (ঘ) i, ii ও iii
  27. বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলে?
    • (ক) পরিধি
    • (খ) চাপ
    • (গ) জ্যা
    • (ঘ) ব্যাসার্ধ
  28. একটি বৃত্তের ব্যাস ৬ সে.মি. হলে পরিধি কত?
    • (ক) \(9\pi\)
    • (খ) \(6\pi\)
    • (গ) \(3\pi\)
    • (ঘ) \(2\pi\)
  29. কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে কি দ্বারা নির্দেশ করা হয়?
    • (ক) \(\Delta\)
    • (খ) \(\pi\)
    • (গ) \(\theta\)
    • (ঘ) X
  30. ২১, ২৪, ১৮, ১০, ৬, ২৩, ৩০ সংখ্যাগুলোর পরিসর কত?
    • (ক) ৯
    • (খ) ১০
    • (গ) ২৪
    • (ঘ) ২৫
  31. পরিসর ২৫, শ্রেণি ব্যবধান ৪ হলে শ্রেণি সংখ্যা কত হবে?
    • (ক) ৬
    • (খ) ৬.২৫
    • (গ) ৭
    • (ঘ) ৭.২৫
  32. কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো—
    • (ক) মধ্যক ও ট্যালি
    • (খ) প্রচুরক ও ক্রমযোজিত গণসংখ্যা
    • (গ) মধ্যক ও শ্রেণি মধ্যমান
    • (ঘ) মধ্যক ও প্রচুরক

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন ও সৃজনশীল প্রশ্ন

[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। সৃজনশীল প্রশ্নের উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দিতে হবে।]

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

২ × ১০ = ২০

১৷ নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও :

  1. একটি প্যাটার্নের বীজগণিতীয় রাশি \((৬ক - ১)\) হলে, প্যাটার্নটির প্রথম ৬০টি পদের সমষ্টি নির্ণয় করো।
  2. বার্ষিক শতকরা ১২ টাকা মুনাফায় ৪০০০ টাকার ১ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  3. ৮ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মেঝে ঢাকতে ২ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কতটি পাথর লাগবে?
  4. \(27x^3y - 3y\) কে উৎপাদকে বিশ্লেষণ করো।
  5. \(\frac{x^2-2x+1}{a^2-2a+1}\) কে \(\frac{x-1}{a-1}\) দ্বারা ভাগ করো।
  6. \(9x - 7y = 13\) সমীকরণের লেখের তিনটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো।
  7. \(A = \{1, 3, 5\}\), \(B = \{2, 4, 6\}\) এবং \(C = \{2, 3, 4, 5\}\) হলে \(A \cap (B \cup C)\) নির্ণয় করো।
  8. পেন্সিল ও কম্পাস ব্যবহার করে \(45^\circ\) কোণ অঙ্কন করো।
  9. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ \(3\sqrt{2}\) একক হলে, এর সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য নির্ণয় করো।
  10. ৬, ১১, ১২, ৭, ১৯, ১৫, ১৪ সংখ্যাগুলোর গড় নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন

১০ × ৫ = ৫০

২৷ (i) \(-২, ৩, ৮, ১৩, \dots\dots\dots\dots\) এবং
(ii) \(৭, ১১, ১৫, ১৯, \dots\dots\dots\dots\) দুইটি সংখ্যা প্যাটার্ন।

ক. \((২ক - ৩)\) বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশিত প্যাটার্নের ১০ম ও ১৫তম পদের পার্থক্য কত? ২
খ. (i) নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো এবং ১৫০ তম এবং ২৩০ তম পদ নির্ণয় করো। ৪
গ. (ii) নং প্যাটার্নের প্রথম ১৭৫টি পদের যোগফল নির্ণয় করো। ৪

৩৷ একটি পুকুরের দৈর্ঘ্য ৫৪ মিটার এবং প্রস্থ ৩৬ মিটার ৫০ সেন্টিমিটার। পুকুরের পাড়ের বিস্তার ২.৫ মিটার এবং গভীরতা ৬ মিটার।

ক. পুকুরের পরিসীমা নির্ণয় করো। ২
খ. পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। ৪
গ. একটি মেশিন প্রতি সেকেন্ডে ০.২ ঘন মিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘণ্টা সময় লাগবে নির্ণয় করো। ৪

৪৷ \(P = m^2 - 1, Q = m^2 + 1, R = m^4 + m^2 + 1\)

ক. \(x^2 + (3a + 4b)x + (2a^2 + 5ab + 3b^2)\) কে উৎপাদকে বিশ্লেষণ করো। ২
খ. \(P, Q\) এবং \(R\) এর ল.সা.গু. নির্ণয় করো। ৪
গ. \(\frac{1}{P}, \frac{1}{Q}\) এবং \(\frac{1}{R}\) কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ৪

৫৷

A C B

চিত্রে, \(\Delta ABC\)-এ \(\angle C = 90^\circ\)।

ক. সমকোণী ত্রিভুজের দুইটি বৈশিষ্ট্য লেখ। ২
খ. প্রমাণ কর যে, \(AB^2 = AC^2 + BC^2\)। ৪
গ. \(AB\) ও \(AC\) বাহুর মধ্যবিন্দু যথাক্রমে \(P\) ও \(Q\) হলে প্রমাণ কর যে, \(PQ \parallel BC\) এবং \(PQ = \frac{1}{2}BC\)। ৪

৬৷ ৮ম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো :

৪৫, ৫৬, ৬২, ৭৫, ৮৮, ৯২, ৫৭, ৬৪, ৭২, ৮৭, ৯৫, ৫২, ৬৮, ৭৭, ৪৫, ৯৮, ৫৮, ৬৫, ৭৯, ৮৪, ৯৩, ৫৫, ৬৯, ৭৩, ৯৫, ৮২, ৭১, ৯৫, ৮৫, ৯৭।

ক. কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী? ২
খ. শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গড় নির্ণয় করো। ৪
গ. 'খ' হতে প্রাপ্ত সারণি ব্যবহার করে বিবরণসহ আয়তলেখ আঁক। ৪

Post a Comment

Previous Post Next Post