আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

এইচএসসি পরিসংখ্যান দ্বিতীয় পত্র মডেল টেস্ট-১।

মডেল টেস্ট | দ্বাদশ শ্রেণী | পরিসংখ্যান দ্বিতীয় পত্র

মডেল টেস্ট

শ্রেণীঃ দ্বাদশ

বিষয়ঃ পরিসংখ্যান দ্বিতীয় পত্র বিষয় কোডঃ ১ | ৩ | ০
সময়: ২ ঘন্টা ৩৫ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান: ৫০

[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে ২ টি করে মোট ৫ টি প্রশ্নের উত্তর দাও।]

ক বিভাগ

১. A এবং B দুটি ঘটনা যেখানে P(A) = 1/3, P(B) = 3/4, P(A∪B) = 10/12। একজন শিক্ষক বললেন যে P(A/B) এবং P(B/A) এর মান সমান নয়।

ক. সম্ভাবনা কী? ১
খ. সম্ভাবনার মান ঋণাত্মক হতে পারে না- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে P(A∩B) এর মান নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে P(A/B) এবং P(B/A) এর মান বের করে শিক্ষকের মন্তব্যের যথার্থতা যাচাই কর। ৪

২. শিউলী একটি নিরপেক্ষ ছক্কা এবং দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করল। সে বলল, দুটি মাথা এবং জোড় সংখ্যা পাবার ঘটনাদ্বয় অনির্ভরশীল।

ক. চেষ্টার সংজ্ঞা দাও। ১
খ. একটি ঘটনার সম্ভাবনা 0.5 হলে ঘটনাটি কিরূপ? ব্যাখ্যা কর। ২
গ. মুদ্রায় বিপরীত পিঠ পাবার সম্ভাবনা নির্ণয় কর। ৩
ঘ. প্রয়োজনীয় পরিমাপ নির্ণপূর্বক শিউলীর মন্তব্য যাচাই কর। ৪

৩. উদ্দীপক-১ : রাকিব তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করল। সে কমপক্ষে 1 টি হেড ফেলতে পারলে 40 পয়েন্ট লাভ করবে কিন্তু বড়জোর 1 টি হেড পড়লে 20 পয়েন্ট হারাবে। রাকিব 45 পয়েন্ট প্রত্যাশা করে。
উদ্দীপক-২: বিপিএল ক্রিকেট খেলায় একজন বোলারের উইকেট প্রাপ্তির সম্ভাবনা অপেক্ষক- P(x) = (2-x)/k; x = 3, 4, 5, 6, 7

ক. সম্ভাবনা বিন্যাস কী? ১
খ. V(5) = 0 ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক-২ হতে k এবং E(x) এর মান নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপক-১ হতে রাকিবের প্রত্যাশার যথার্থতা যাচাই কর। ৪

৪. একটি সাম্প্রতিক জরিপে দেখা গেল যে, "হক” কোম্পানির 30% কলম নষ্ট, কলমগুলি প্রতি প্যাকেটে 12 টি করে বাজারজাত করা হয়। এরূপ 1000 টি প্যাকেটের উপর জরিপ করা হয়েছিল।

ক. দ্বিপদী পরীক্ষা কী? ১
খ. দ্বিপদী বিন্যাসের গড় ঋণাত্মক হতে পারে কি? ব্যাখ্যা কর। ২
গ. দুইটি কলম নষ্ট হওয়ার সম্ভাবনা এবং প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের বিন্যাসটির গড় ও ভেদাঙ্কের মান নির্ণয়পূর্বক মন্তব্য কর। ৪
খ বিভাগ

৫. একটি সমগ্রক {2, 3, 4, 5, 7} হতে পুনঃস্থাপন না করে ২ আকারবিশিষ্ট দৈব নমুনা চয়ন করে শ্রেণি শিক্ষক বললেন 'নমুনা গড় সমগ্রক গড়ের নিঝুঁকি নিরূপক হবে'।

ক. সমগ্রক কী? ১
খ. সমগ্রক সম্পর্কে দ্রুত ধারণা পেতে নমুনা জরিপ একমাত্র পদ্ধতি- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের তথ্য হতে পুনঃস্থাপন না করে 3 আকারের নমুনাসমূহ লিখ। ৩
ঘ. উদ্দীপকের শ্রেণি শিক্ষকের বক্তব্যটি সম্পর্কে বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪

৬. নিম্নে বাংলাদেশের দুটি বিভাগের জনসংখ্যা সংক্রান্ত তথ্য দেওয়া হলো:

বিভাগ শিশুর জন্মসংখ্যা স্ত্রীলোকের সংখ্যা বয়স সীমা (15-49) জনসংখ্যা
ঢাকা 24,500 7,50,000 20,80,000
সিলেট 15,000 3,80,000 10,20,000
ক. জীব পরিসংখ্যানের সংজ্ঞা দাও। ১
খ. কখন GRR = NRR হয়? ব্যাখ্যা কর। ২
গ. ঢাকা বিভাগের অশোধিত জন্মহার নির্ণয় কর। ৩
ঘ. ঢাকা ও সিলেট বিভাগের সাধারণ প্রজনন হার নির্ণয়পূর্বক তুলনা কর। ৪

৭. 147570 বর্গ কি. মি. আয়তনের ছোট কিন্তু জনবহুল একটি দেশের পরিসংখ্যান ব্যুরোর "আদমশুমারি ও গৃহগণনা-2011" এর তথ্য মতে মোট জনসংখ্যা 14,97,72,364 জন এবং পুরুষের সংখ্যা 7,49,80,386 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 1.34%। বিশ্লেষকের ধারণা জনসংখ্যা দ্বিগুণ হতে 50 বছর সময় লাগবে।

ক. TFR কী? ১
খ. GRR > 1 দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা কর। ২
গ. জনসংখ্যার ঘনত্ব এবং লিঙ্গ অনুপাত নির্ণয় কর। ৩
ঘ. বিশ্লেষকের ধারণার সাথে তুমি কি একমত? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মন্তব্য কর। ৪

৮. বিচ্ছিন্ন দৈব চলক x এর সম্ভাবনা বিন্যাস নিম্নে দেওয়া হলো :

x -4 -2 0 2 4
P(x) 0.1 0.2 0.4 0.2 0.1
ক. দৈবচলকের ভেদাঙ্ক কী? ১
খ. দৈবচলকের গাণিতিক প্রত্যাশা এবং গাণিতিক গড় মূলত একই- ব্যাখ্যা কর। ২
গ. দৈবচলক x এর গাণিতিক প্রত্যাশা নির্ণয় কর। ৩
ঘ. যদি y = 2x + 3 এবং z = 2x + 5 হয় তবে V(y) এবং V(z) এর মান সমান কিনা- বিশ্লেষণপূর্বক মন্তব্য কর। ৪

মডেল টেস্ট

শ্রেণীঃ দ্বাদশ

বিষয়ঃ পরিসংখ্যান দ্বিতীয় পত্র বিষয় কোডঃ ১ | ৩ | ০
সময়: ২৫ মিনিট বহুনির্বাচনি অভীক্ষা পূর্ণমান: ২৫

বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।

১. একটিমাত্র নমুনা বিন্দু বিশিষ্ট ঘটনাকে বলে-

ক) বর্জনশীল ঘটনা    খ) অবর্জনশীল ঘটনা    গ) যৌগিক ঘটনা    ঘ) সরল ঘটনা

২. দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত?

ক) 0    খ) 0.50    গ) 0.25    ঘ) 1

৩. একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় প্রাপ্ত জোড় সংখ্যার এবং বিজোড় সংখ্যার ঘটনান্বয় হবে-
i. অবর্জনশীল    ii. বর্জনশীল    iii. পরিপূরক

কোনটি সঠিক?    ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৪. ক্রিকেট খেলায় একজন বোলার এক ওভারে ৬ উইকেট পাওয়ার ঘটনা-

ক) নিশ্চিত ঘটনা    খ) অনিশ্চিত ঘটনা    গ) অসম্ভব ঘটনা    ঘ) পরিপূরক ঘটনা

নিচের উদ্দীপকের আলোক ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও: দুটি ঘটনা A ও B এর ক্ষেত্রে P(A) = 1/4, P(B) = 2/5, P(A∪B) = 1/2

৫. P(A∩B) এর মান কত?

ক) 3/20    খ) 1/3    গ) 3/8    ঘ) 9/10

৬. A ও B ঘটনান্বয় হলো- i. অনির্ভরশীল    ii. নির্ভরশীল    iii. অবর্জনশীল

কোনটি সঠিক?    ক) i ও ii    খ) i ও iii    গ) ii ও iii    ঘ) i, ii ও iii

৭. অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক) f(x) < 0    খ) P(x) = 1    গ) P(x) = 0    ঘ) ∫f(x)dx = 1

নিচের উদ্দীপকের আলোক ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

X 0 1 2 3
P(x) 1/8 3/8 3/8 k

৮. k-এর মান কত?

ক) 1/2    খ) 1/4    গ) 3/8    ঘ) 1/8

৯. P(0 < x ≤ 2) এর মান কত?

ক) 3/8    খ) 1/2    গ) 3/4    ঘ) 7/8

১০. x একটি দৈবচলক এবং a ও b দুটি ধ্রুবক হলে– i. E(ax+b) = aE(x)+b    ii. V(ax+b) = a2V(x)    iii. V(ax) = a2V(x)

নিচের কোনটি সঠিক?    (ক) i ও ii    (খ) i ও iii    (গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

১১. একটি নির্দিষ্ট মান 3 এর ক্ষেত্রে– i. V(3) = 0    ii. E(3) = 3    iii. V(3) = 3

কোনটি সঠিক?    (ক) i ও ii    (খ) i ও iii    (গ) ii ও iii    (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও: দুটি দৈব চলক x ও y এর ক্ষেত্রে y = x - 2 এবং E(x) = 5.

১২. E(y) এর মান কত?

(ক) -2    (খ) 3    (গ) 5    (ঘ) 7

১৩. উদ্দীপকের আলোকে কোনটি সঠিক?

(ক) V(x) < V(y)    (খ) V(x) ≠ V(y)    (গ) V(x) > V(y)    (ঘ) V(x) = V(y)

১৪. দ্বিপদী বিন্যাসের পরামিতি কয়টি?

(ক) 1    (খ) 2    (গ) 3    (ঘ) 4

১৫. দ্বিপদী পরীক্ষার চেষ্টার সংখ্যা n হলে–

(ক) n = 1    (খ) n < 30    (গ) n > 30    (ঘ) n → ∞

১৬. একটি দ্বিপদী বিন্যাসের পরামিতিদ্বয় 6 ও 0.7 হলে বিন্যাসটির আকৃতি ও প্রকৃতি হবে–

(ক) ঋণাত্মক বঙ্কিম ও অনতি সূঁচালো    (খ) ঋণাত্মক বঙ্কিম ও অতি সূঁচালো
(গ) ধনাত্মক বঙ্কিম ও অনতি সূঁচালো    (ঘ) ধনাত্মক বঙ্কিম ও অতি সূঁচালো

১৭. একটি মুদ্রা দশবার নিক্ষেপ করা হলে, প্রাপ্ত মাথার সংখ্যা কোন ধরনের চলক হবে?

(ক) বার্নোলী চলক    (খ) দ্বিপদী চলক    (গ) পৈঁসু চলক    (ঘ) দ্বি-চলক

১৮. দ্বিপদী বিন্যাসের গড় ও ভেদাঙ্কের মধ্যে কোন সম্পর্কটি সঠিক?

(ক) গড় = ভেদাঙ্ক    (খ) গড় ≠ ভেদাঙ্ক    (গ) গড় > ভেদাঙ্ক    (ঘ) গড় < ভেদাঙ্ক

১৯. ছক্কায় যে কোনো সংখ্যা পাওয়ার ঘটনা-

ক) সরল ঘটনা    খ) যৌগিক ঘটনা    গ) অসম্ভব ঘটনা    ঘ) নিশ্চিত ঘটনা

২০. সন্তান ধারণে সক্ষম মহিলাদের বয়সের সীমাস্থ মান কত?

ক) 20 হতে 49    খ) 15 হতে 49    গ) 19 হতে 49    ঘ) 18 হতে 49

২১. দ্বিপদী পরীক্ষার প্রতিটি চেষ্টায় কতটি ফলাফল পাওয়া যায়?

ক) 1    খ) 2    গ) 3    ঘ) 4

২২. দ্বিপদী বিন্যাসের পরামিতি n ও p হলে পরিমিত ব্যবধান কত?

ক) npq    খ) np    গ) √npq    ঘ) pq

২৩. জনশুমারি কত বছর পর পর হয়?

(ক) 5    (খ) 8    (গ) 10    (ঘ) 15

২৪. (B / F15-49) × 100 কীসের সূত্র?

(ক) CBR    (খ) GFR    (গ) GRR    (ঘ) NRR

২৫. কোনো এলাকার লিঙ্গ অনুপাত 104 দ্বারা বুঝায়-

(ক) মহিলা = পুরুষ    (খ) মহিলা > পুরুষ    (গ) মহিলা < পুরুষ    (ঘ) মহিলা ≠ পুরুষ

Post a Comment

Previous Post Next Post