ডিএইচএমএস (DHMS) পরীক্ষা - ২০২৬
বিষয়: মেটেরিয়া মেডিকা (১ম বর্ষ)
চূড়ান্ত অনন্য সাজেশন
विषয় কোড: ১০৩
সময়: ৩ ঘন্টা | পূর্ণমান: ৭৫
দ্রষ্টব্য পরীক্ষায় যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। নিচে বিগত বছরের সকল প্রশ্নের আলোকে সাজেশন দেওয়া হল।
১ম অধ্যায়: মেটেরিয়া মেডিকা পরিচিতি ও তত্ত্বীয় আলোচনা
- ঔষধ কী? প্রথম বর্ষের পাঠ্যসূচিতে উল্লিখিত দশটি হোমিওপ্যাথিক ঔষধের পূর্ণ নাম লেখ।
- মেটেরিয়া মেডিকা বলতে কী বুঝ? ইহার পরিধি, প্রয়োজনীয়তা এবং উদাহরণসহ ইহার শ্রেণিবিন্যাস আলোচনা কর।
- মেটেরিয়া মেডিকাকে হোমিওপ্যাথির মৌলিক গ্রন্থ বলা হয় কেন? "মেটেরিয়া মেডিকা ব্যতীত হোমিওপ্যাথিক চিকিৎসা সম্ভব নয়" — ব্যাখ্যা কর।
- হোমোপ্যাথিক ঔষধের উৎসগুলো উদাহরণসহ বিস্তারিত বর্ণনা কর।
- হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক মেটেরিয়া মেডিকার মধ্যে পার্থক্য লেখ।
২য় অধ্যায়: একক ঔষধভিত্তিক বিস্তারিত প্রশ্নাবলী
- একোনাইট ন্যাপ (Aconite Nap):
- উৎস, ক্রিয়াস্থল ও হ্রাস-বৃদ্ধি লেখ।
- ইহার চরিত্রগত লক্ষণাবলি আলোচনা কর।
- এপিস মেল (Apis Mel):
- ইহার প্রভার (Prover) কে? ইহার ক্রিয়াস্থল ও নির্দেশক লক্ষণ সমূহ লেখ।
- মূত্রতন্ত্রের উপর ইহার ক্রিয়া বর্ণনা কর।
- এলো সকোট্রিনা (Aloe Socotrina):
- ইহার উৎস ও ক্রিয়াস্থল লেখ এবং নির্দেশক লক্ষণ বর্ণনা কর।
- আমাশয় ও পেটের পীড়ায় ইহার লক্ষণাবলি আলোচনা কর।
- ইথুজা (Aethusa):
- ইথুজার চারিত্রিক লক্ষণ, উৎস এবং হ্রাস-বৃদ্ধি লেখ।
- বমি ও শিশু উদরাময়ে ইথুজার ব্যবহার লেখ।
- ক্যামোমিলা (Chamomilla):
- ক্যামোমিলার চরিত্রগত/নির্দেশক লক্ষণ লেখ এবং ইহার শিশুচিত্র অঙ্কন কর।
- প্রসব বেদনায় এবং কর্ণের পীড়ায় ইহার ব্যবহার লেখ।
- এলিয়াম সেপা (Allium Cepa):
- উৎস, আনুপূরক ঔষধ ও হ্রাস-বৃদ্ধি উল্লেখ কর।
- চরিত্রগত লক্ষণসহ নাকের পলিপ (নাসিকা অর্বুদ) ও সর্দির লক্ষণাবলি লেখ।
- পডোফাইলাম (Podophyllum):
- ইহার প্রভার, উৎস ও ক্রিয়াস্থল উল্লেখ কর এবং নির্দেশক লক্ষণসমূহ লিখ।
- যকৃত পীড়ায় এবং উদরাময়ে পডোফাইলামের ব্যবহার ও লক্ষণ আলোচনা কর।
- আর্সেনিক অ্যালবাম (Arsenic Album):
- আর্সেনিকের নির্দেশক, পরিচায়ক ও মানসিক চরিত্রগত বৈশিষ্ট্য লেখ।
- ইহার প্রতিনাম, রাসায়নিক সংকেত, হ্রাস-বৃদ্ধি ও শক্তিমাত্রার প্রয়োগ লেখ।
- কোন কোন অবস্থায় (যেমন: কলেরা) ইহা একটি অমোঘ ঔষধ হিসাবে বিবেচনা করা হয়?
- ক্রোটোন টিগ্লিয়াম (Croton Tiglium):
- ইহার প্রতিনাম, প্রাপ্তিস্থান, চারিত্রিক বৈশিষ্ট্য, হ্রাস-বৃদ্ধি ও শক্তিমাত্রার প্রয়োগ লেখ।
- সিনা (Cina):
- সিনার উৎস, ক্রিয়াস্থল এবং ইহার রোগীচিত্র/চরিত্রগত/পরিচায়ক লক্ষণসমূহ লেখ।
- রাস টক্স (Rhus Tox):
- রাসটক্সকে কেন হাইড্রোজিনয়েড ধাতুর ঔষধ বলা হয়?
- ইহার হ্রাস-বৃদ্ধি ও শক্তিমাত্রার প্রয়োগ লেখ।
- এন্টিম টার্ট (Antim Tart):
- এন্টিম টার্টের ধাতুগত লক্ষণ, ক্রিয়াস্থল ও অনুপূরক ঔষধগুলোর নাম লেখ।
- ব্রায়োনিয়া এলবা (Bryonia Alba):
- ব্রায়োনিয়া এলবার প্রভার কে? ইহার উৎস, ক্রিয়াস্থল, হ্রাস-বৃদ্ধি ও নির্দেশক লক্ষণাবলি লেখ।
- ব্রায়োনিয়াকে ধীরগতির ঔষধ হিসাবে বিবেচনা করা হয় কেন?
- চেলিডোনিয়াম (Chelidonium):
- চেলিডোনিয়ামের উৎস ও ক্রিয়াস্থল এবং ইহার চরিত্রগত লক্ষণ লেখ।
- নাক্স ভমিকা (Nux Vomica):
- নাক্স ভমিকার উৎস, ক্রিয়াস্থল, হ্রাস-বৃদ্ধি ও নির্দেশক/চরিত্রগত লক্ষণবলি লেখ।
- পরিপাকতন্ত্রে ইহার ব্যবহার আলোচনা কর।
- চায়না (China / Cinchona):
- চায়নার ক্রিয়াস্থল উল্লেখ কর। পরিপাকতন্ত্রে ইহার লক্ষণসমূহ লিখ।
- ইপিকাক (Ipecacuanha):
- ইপিকাকের উৎস, প্রভাব ও ক্রিয়াস্থল উল্লেখ কর।
- বেলেডোনা (Belladonna):
- বেলেডোনার নির্দেশক লক্ষণসমূহ লিখ।
- গ্লোনইন (Glonoine):
- মাথাব্যথায় এবং রক্তচাপে গ্লোনইন এর ব্যবহার আলোচনা কর।
- এপোসাইনাম (Apocynum):
- এপোসাইনামের চরিত্রগত লক্ষণগুলো লেখ এবং ইহার হ্রাস-বৃদ্ধি ও অনুপূরক ঔষধের নাম লেখ।
- আর্নিকা মন্টানা (Arnica Montana):
- আর্নিকার উৎস ও ক্রিয়াস্থল লেখ।
- এন্টিম ক্রুড (Antim Crud):
- এন্টিম ক্রুডের উৎস, ক্রিয়াস্থল, হ্রাস-বৃদ্ধি, নির্দেশক ও ধাতুগত লক্ষণসমূহ উল্লেখ কর।
৩য় অধ্যায়: তুলনামূলক ও অঙ্গভিত্তিক আলোচনা
- পেটের পীড়া ও উদরাময় তুলনা:
- পেটের পীড়ায় এলো (Aloe) সহিত ইথুজার (Aethusa) পার্থক্য দেখাও।
- উদরাময়ে পডোফাইলাম (Podophyllum) ও ক্রোটন টিগ (Croton Tig) এর তুলনা কর।
- কোষ্ঠবদ্ধতায় নাক্স ভমিকা (Nux Vomica) ও চেলিডোনিয়ামের (Chelidonium) তুলনা কর।
- চেলিডোনিয়াম ও নাক্সভমের মলের তুলনা কর।
- ফোলায় বা শোথে এপোসাইনাম (Apocynum) ও এপিসমেলের (Apis Mel) মধ্যে তুলনা কর।
- জিহ্বার লক্ষণ তুলনা:
- এন্টিম ক্রুড, ব্রায়োনিয়া ও ইপিকাকের জিহ্বার লক্ষণ তুলনা কর।
- ব্রায়োনিয়া, রাসটক্স ও এন্টিম ক্রুডের জিহ্বার লক্ষণের তুলনা কর।
- এন্টিম টার্ট, ইপিকাক ও নাক্স ভমের জিহ্বার লক্ষণের তুলনা কর।
- পিপাসা ও জ্বর তুলনা:
- আর্সেনিক, একোনাইট ও ব্রায়োনিয়ার পানি পিপাসার লক্ষণ তুলনা কর।
- শ্বাসতন্ত্র ও জ্বর সংক্রান্ত ব্যবহার:
- শ্বাসতন্ত্রের পীড়ায় ব্রায়োনিয়া, ইপিকাক এবং এন্টিম টার্টের ব্যবহার ও লক্ষণাবলি আলোচনা কর।
- জ্বরে বা সবিরাম জ্বরে ব্রায়োনিয়া এবং চায়না (China) এর লক্ষণাবলি লেখ।
- মাথাব্যথায় বেলেডোনার ব্যবহার বর্ণনা কর।
৪র্থ অধ্যায়: সংক্ষিপ্ত টীকা ও সংজ্ঞামূলক প্রশ্ন
নিচের বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত টীকা/লক্ষণ তৈরি করুন:
- অদ্ভুত লক্ষণ (Uncommon/Peculiar Symptoms)
- বিরল লক্ষণ (Rare Symptoms)
- ধাতুগত লক্ষণ (Constitutional Symptoms)
- বাত রোগে রাস-টক্সের লক্ষণ
- রক্তস্রাবে চায়না (China) এর প্রয়োগক্ষেত্র
- কৃমিতে সিনার (Cina) ব্যবহার ও লক্ষণসমূহ
- মানসিক আঘাতে ইগ্নেশিয়ার (Ignatia) লক্ষণাবলি
- উদরাময়ে ম্যাগনেসিয়া কার্বের (Magnesia Carb) লক্ষণ
- আঘাতে আর্নিকার (Arnica) ব্যবহার ও লক্ষণাবলি
- টাইফয়েড জ্বরে আর্নিকার লক্ষণসমূহ
- আঘাতজনিত পীড়ায় আর্নিকার ব্যবহার
- শোথে এপোসাইনামের ব্যবহার
- বমিতে ইথুজার ব্যবহার
- দুর্বলতায় চায়নার ব্যবহার
- উদ্ভিজ উৎসের যে কোনো দশটি হোমিওপ্যাথিক ঔষধের পূর্ণ নাম (পাঠ্যতালিকা হতে)
- শীতকাতর তিনটি ঔষধের পূর্ণনাম
- গরমকাতর তিনটি ঔষধের নাম
- উদরাময়ে পডোফাইলামের চিত্র বা লক্ষণ
- ইগ্নেশিয়ার মানসিক লক্ষণসমূহ
- একোনাইটের মানসিক লক্ষণ
Post a Comment