হোমিওপ্যাথির নিয়মনীতি (Principles of Homeopathy)
ডিএইচএমএস (DHMS) প্রথম বর্ষ — ফাইনাল এক্সাম সাজেশন
১. ইতিহাস ও চিকিৎসাবিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন
- সংক্ষেপে চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার অবদান বর্ণনা কর।
- প্যারাসেলসাস সম্বন্ধে যাহা জান লেখ।
- চিকিৎসা বিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর।
- ডাঃ হ্যানিম্যানের জীবন ও কর্ম/অবদান সম্বন্ধে সংক্ষেপে লেখ।
- ডাঃ হ্যানিম্যান কেন অ্যালোপ্যাথি চিকিৎসা বর্জন করেন?
- ডাঃ হ্যানিম্যান কীভাবেজিওথেরাপি চিকিৎসার আবিষ্কার করেন?
- হোমিওপ্যাথি আবিষ্কারকের পূর্ণ নাম ইংরেজিতে লিখ এবং এর উৎস ও অর্থ সম্পর্কে সংক্ষেপে লিখ।
- সিংকোনা ঔষধের নামকরণের ইতিহাস আলোচনা কর।
২. হোমিওপ্যাথির নিয়মনীতি ও দর্শন
- হোমিওপ্যাথির নিয়মনীতি কাকে বলে? এর উৎস ও ইহা পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর।
- হোমিওপ্যাথির মূলনীতি বা সপ্তস্তম্ভ সম্পর্কে আলোচনা কর।
- নীতি ও মতামতের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- আরোগ্যের বিশ্বজনীন নীতিটি বর্ণনা কর।
- সদৃশ দ্বারা সদৃশ আরোগ্য হয় (সদৃশ বিধানে কীভাবে আরোগ্য সাধিত হয়)— ব্যাখ্যা কর।
- "হোমিওপ্যাথি একটি বিজ্ঞানভিত্তিক ও যুক্তিযুক্ত আরোগ্য বিজ্ঞান"— প্রমাণ/ব্যাখ্যা কর।
- আরোগ্যকলা হিসেবে হোমিওপ্যাথির মূল্যায়ন কর।
- হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির পাঁচটি পার্থক্য লিখ।
- বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের ঘোষণাপত্রটি লেখ।
- কোড অব হোমিওপ্যাথিক ইথিক্স বর্ণনা কর।
- হিপোক্রেটিসের শপথনামা লেখ।
৩. জীবনীশক্তি ও রোগতত্ত্ব
- জীবনীশক্তি বলতে কী বোঝ? স্বাস্থ্য রক্ষায় এবং রোগ আরোগ্যক্ষেত্রে জীবনীশক্তির কাজ/ক্রিয়া বর্ণনা কর।
- "জীবনীশক্তির বিশৃঙ্খলাই রোগ"— আলোচনা কর।
- রোগে কে আক্রান্ত হয় দেহ না জীবনীশক্তি? আলোচনা কর।
- হোমিওপ্যাথিতে রোগ সম্পর্কে ধারণা কী?
- অচির (তরুণ) ও চির রোগের পার্থক্য আলোচনা কর।
- চির রোগের ক্ষেত্রে কীভাবে ব্যবস্থাপত্র দেওয়া হয়?
- রোগ চাপা দেওয়ার কুফল বা খারাপ দিকগুলো বর্ণনা কর।
৪. লক্ষণতত্ত্ব ও রোগীলিপি
- লক্ষণ কাকে বলে? লক্ষণ কত প্রকার ও কী কী?
- ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ লক্ষণের পার্থক্য লেখ।
- চিহ্ন ও লক্ষণের পার্থক্য দেখাও।
- প্রকৃত লক্ষণের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।
- সংক্ষেপে লক্ষণের শ্রেণিবিভাগ ও মূল্যায়ন বর্ণনা কর। ঔষধ নির্বাচনে কোন ধরণের লক্ষণ বেশি গুরুত্বপূর্ণ?
- হোমিওপ্যাথিতে মানসিক লক্ষণের গুরুত্ব আলোচনা কর।
- "লক্ষণই রোগের পরিচয়"— ব্যাখ্যা কর।
- হোমিওপ্যাথিকে লক্ষণভিত্তিক চিকিৎসা বলা হয় কেন?
- "রোগ নয় রোগীকে চিকিৎসা কর" অথবা "হোমিওপ্যাথিতে রোগ নয় রোগীর চিকিৎসা করা হয়"— আলোচনা কর।
- "সম্পূর্ণভাবে চিকিৎসা করতে হবে, আংশিকভাবে নয়"— আলোচনা কর।
- রোগীলিপি ছাড়া হোমিওপ্যাথিতে রোগীর চিকিৎসা করা হয় না কেন?
৫. ভেষজ পরীক্ষা ও ঔষধতত্ত্ব
- একজন উত্তম ভেষজ পরীক্ষকের গুণাবলি বা বর্ণনা দাও।
- ডাঃ হ্যানিম্যান কেন এবং কীভাবে ভেষজ পরীক্ষা করেন? ঔষধ পরীক্ষণের শর্তাবলি উল্লেখ কর।
- সুস্থ মানবদেহে ভেষজ পরীক্ষার উদ্দেশ্য কী এবং অসুস্থ মানুষের উপর ভেষজ পরীক্ষার অসুবিধা কী কী?
- ডাঃ হ্যানিম্যানের প্রধান কয়েকটি গ্রন্থ সম্পর্কে আলোচনা কর।
- মেটেরিয়া মেডিকা পিউরার গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা কর।
- হোমিওপ্যাথি ঔষধ ও হোমিওপ্যাথি ভেষজের মধ্যে পার্থক্য লিখ।
- মূল ঔষধ ও শক্তিকৃত ঔষধের মধ্যে পার্থক্য লেখ।
- পটেনটাইজড মেডিসিনের (শক্তিকৃত ঔষধ) রোগ ভালো হবার ক্ষমতা বর্ণনা কর।
- হোমিওপ্যাথিতে পেটেন্ট, টনিক ঔষধের অবস্থান বর্ণনা কর।
- রোগীর ব্যক্তি স্বাতন্ত্র্যতার সাথে ঔষধের স্বাতন্ত্র্যতার পার্থক্য লেখ (রোগী ও রোগের ব্যক্তি স্বাতন্ত্র্যতা নির্ণয় কর)।
- হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর ধাতুগত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর।
৬. মাত্রাতত্ত্ব ও ঔষধ প্রয়োগ নীতি
- হোমিওপ্যাথির মাত্রাতত্ত্ব সম্পর্কে বর্ণনা কর। শক্তি ও মাত্রার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- ঔষধের শক্তি কী? সূক্ষ্ম শক্তি বলতে কী বুঝ?
- "সূক্ষ্মমাত্রা অধিক কার্যকর"— ব্যাখ্যা কর। সূক্ষ্মমাত্রা ও স্থলমাত্রার মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- স্থুলমাত্রায় ঔষধ ব্যবহারের কুফলগুলি লেখ (হোমিওপ্যাথিক চিকিৎসায় স্থুল ঔষধ ব্যবহার হয় না কেন?)।
- একক ঔষধ ব্যবহারের গুরুত্ব বা সুফলগুলো বিস্তারিত উল্লেখ কর।
- "একক ঔষধ এবং একক মাত্রা হোমিও চিকিৎসার মূলনীতি"— যুক্তিসহকারে আলোচনা কর।
- হোমিওপ্যাথিতে একাধিক ঔষধ প্রয়োগ করা হয় না কেন বা একত্রে ব্যবহারের অসুবিধা কী?
৭. ব্যবস্থাপত্র (Prescription)
- ব্যবস্থাপত্র কী? একটি আদেশ ব্যবস্থাপত্র বা ব্যবস্থাপত্রের কয়টি অংশ এবং কী কী? বর্ণনা কর।
- দ্বিতীয় ব্যবস্থাপত্র বলতে কী বোঝ? কখন এবং কেন দ্বিতীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়? এর গুরুত্ব বর্ণনা কর।
৮. সংক্ষিপ্ত টীকা (Short Notes)
মায়াজম
অদ্ভুত লক্ষণ
হোমিওপ্যাথিক বৃদ্ধি
পরিপোষক কারণ
হোমিওপ্যাথিক ঔষধের উৎস
অনুপূরক ঔষধ
হ্রাস-বৃদ্ধি
রোগ নির্ণয়
একক ঔষধ
তরুণ রোগ
রিমেডি
ঔষধের ক্রিয়াকাল
Post a Comment