আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

যুক্তিবিদ্যা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন মডেল টেস্ট।

যুক্তিবিদ্যা প্রথম পত্র - বর্ষ সমাপনী পরীক্ষা

মডেল টেস্ট

বর্ষ সমাপনী পরীক্ষা
যুক্তিবিদ্যা - ১ম পত্র (সৃজনশীল অংশ)
শ্রেণী: একাদশ | বিষয় কোড: ১২১ সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ৭০
[দ্রষ্টব্য: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত এগারোটি প্রশ্ন থেকে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও।]
১. লাবনী একাদশ শ্রেণিতে মানবিক বিভাগে ভর্তি হলো। সে জানল মানবিক বিভাগে একটি মজার বিষয় আছে, যার লক্ষ্য সত্যকে প্রতিষ্ঠা করা এবং এটি একটি আদেশনিষ্ঠ বিজ্ঞান।
(ক)Logos শব্দটির অর্থ কী?
(খ)যুক্তিবিদ্যাকে কেন চিন্তার বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা কর।
(গ)উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা কর।
(ঘ)উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বাস্তব জীবনে প্রয়োগের গুরুত্ব বিশ্লেষণ কর।
২. একাদশ শ্রেণির তিনজন শিক্ষার্থী তাদের পাঠ্যবইগুলো নিয়ে আলোচনা করছিল। সাথী বললো, আমাদের একটি বিষয় রয়েছে যা একই সঙ্গে একটি বিজ্ঞান এবং কলা। রাব্বি বললো, বিষয়টি শুধু বিজ্ঞান না বরং একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। রোজী বললো, এটি একটি চিন্তার বিজ্ঞান।
(ক)যুক্তিবিদ্যার জনক কে?
(খ)যুক্তিবিদ্যাকে কেন বিজ্ঞান বলা হয়? ব্যাখ্যা কর।
(গ)উদ্দীপকের নির্দেশিত বিষয়টির স্বরূপ নির্ণয় কর।
(ঘ)উদ্দীপকে নির্দেশিত তিন শিক্ষার্থীর বক্তব্যে প্রতিফলিত বিষয়ের প্রয়োজনীয়তা সংক্ষেপে লিখ।
৩. ফারুক অত্যন্ত মেধাবী। জীবজগতের বিভিন্ন রহস্য নিয়ে তার আগ্রহের শেষ নেই। জীবজগতের বিভিন্ন উপাদান ঘেটে সে তাদের সম্পর্কে ধারণা পেতে চায়। ফারুকের বোন ফাহিমা রান্না করতে পছন্দ করে তাই সে রান্নার নিয়মকানুন মায়ের কাছে শিখে মজার মজার ডিশ রান্না করে। পরে সবাই মজা করে খায়।
(ক)অবধারণ বলতে কী বুঝ?
(খ)সব অবধারণকে কি যুক্তিবাক্য বলা যায়? ব্যাখ্যা কর।
(গ)ফারুকের জীবজগত সম্পর্কে আগ্রহ যুক্তবিদ্যার কোন দিকটির নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
(ঘ)উদ্দীপকের আলোকে ফাহিমার কর্মকাণ্ড মূল্যায়ন কর।
৪. তিতাস ও পিয়াস দুই ভাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তারা জানে গণিত ও কম্পিউটার বিজ্ঞান হলো বিজ্ঞানের অন্যতম শাখা। জ্ঞানের ক্ষেত্রে উভয়ের প্রায়োগিক ভূমিকা রয়েছে। বিষয় দুটি শিক্ষার মাধ্যমে যুক্তিমূলক কাজের সন্ধান পাওয়া যায়। তাদের কাছে যুক্তবিদ্যার সাথে এই ধরণের আকারগত বিজ্ঞানের সম্পর্ক জটিল ও দুর্বোধ্য বলে মনে হয়।
(ক)বিজ্ঞান কাকে বলে?
(খ)যুক্তবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্ক কী?
(গ)জ্ঞানের ক্ষেত্রে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের প্রায়োগিক ভূমিকা কী? ব্যাখ্যা কর।
(ঘ)যুক্তবিদ্যার সাথে গণিত ও কম্পিউটার বিজ্ঞানের সম্পর্কের ব্যাখ্যা দাও।
৫. নিচের দৃশ্যকল্পসমূহ অবলোকন কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
দৃশ্যকল্প-১: মানুষ, কাক, দ্বিপদ, কালো
দৃশ্যকল্প-২: ওহ্, হায়, আহা, মরিমরি
(ক)পদ বলতে কী বুঝ?
(খ)সব শব্দকে পদ বলা যায় না কেন? ব্যাখ্যা কর।
(গ)দৃশ্যকল্প-১ এ কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ)দৃশ্যকল্প-১ ও ২ এর পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
৬. নিচের দৃশ্যকল্পসমূহ মনোযোগ সহকারে পড়ো এবং উত্তর দাও:
দৃশ্যকল্প-১: কলম, চিনি, সাদা, মিষ্টি
দৃশ্যকল্প-২: যদি, তাহলে, এবং, একটি, খুব
দৃশ্যকল্প-৩: হায়, আহা, ওহ্, মরিমরি
(ক)যুক্তিবিদ্যায় শব্দকে কয়ভাগে ভাগ করা হয়?
(ख)শব্দ কি পদ হতে পারে? ব্যাখ্যা কর।
(গ)দৃশ্যকল্প-৩ এ কোন ধরণের শব্দের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ)শব্দের আলোকে দৃশ্যকল্প-১ ও ২ এর পার্থক্য উল্লেখ কর।
৭. পদ সম্পর্কিত আলোচনায় রীতা মিতাকে জানায় যে, কোনো পদে দুটি দিক রয়েছে। যেমন আম বলতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর সব আমকে বুঝায়। আবার আমত্বকেও নির্দেশ করে। যার মধ্যে আমত্ব থাকবে সেটাই আম হবে। মিতা বলে সেভাবে রাজশাহীর আম বললে, শুধু রাজশাহীর আমকে বুঝাবে। রাজশাহীর মিষ্টি আম বললে শুধুমাত্র রাজশাহীর মিষ্টি আমকে বুঝাবে।
(ক)পদের মধ্যে কয়টি দিকের নির্দেশ থাকে?
(খ)পদের ব্যক্ত্যার্থ ও জাত্যার্থ একে অপরের উপর নির্ভরশীল— ব্যাখ্যা কর।
(গ)মিতার বক্তব্যে পদের কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
(ঘ)রীতার বক্তব্যে যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক আলোচনা কর।
৮. নাহিদ ও লাবীব পার্কে বসে গল্প করছিল। পার্কের প্রায় গাছই ফুলে ফুলে ভরা। একপাশে বিশেষ ধরণের ফুল দেখে নাহিদ ভাবল, “কিছু ফুল খুবই সুন্দর।” নাহিদকে চিন্তামগ্ন দেখে লাবীব বলল, “আসলে সব ফুলই দেখতে সুন্দর।”
(ক)যুক্তিবাক্যে কয়টি অংশ?
(খ)যুক্তিবাক্যে সংযোজকের ভূমিকা কী? বুঝিয়ে লিখ।
(গ)উদ্দীপকে লাবীবের বক্তব্যটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা দাও।
(ঘ)উদ্দীপকে নাহিদের ভাবনা এবং লাবীবের বক্তব্যের মধ্যে কী ধরনের পার্থক্য বিদ্যমান—বিশ্লেষণ কর।
৯. জামাল, কামাল ও তমাল তিন বন্ধু।
জামাল: হায়! হায়! কী দুর্ভাগ্য! প্রতিবেশী রহমান চাচা মারা গিয়েছেন।
কামাল: মানুষ হয় মরণশীল।
তমাল: লোকটা সৎ ও দয়ালু ছিলেন।
(ক)Terminus শব্দটির অর্থ কী?
(খ)"অবধারণ মাত্রই যুক্তিবাক্য নয়"- বুঝিয়ে লিখ।
(গ)উদ্দীপকে জামালের উক্তিতে হায়! হায়! কোন ধরনের শব্দ? ব্যাখ্যা কর।
(ঘ)উদ্দীপকে কামাল ও তমালের উক্তি দুটির পার্থক্য তোমার পঠিত শব্দের আলোকে ব্যাখ্যা কর।
১০. সাজানো অনেক ধরনের আম দেখে জিনাত দোকানে ঢুকলেন। দোকানি বলল, "সব আম হয় ভালো।" জিনাত আমগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন, "কিছু আম নয় ভালো।"
(ক)একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে ও কী কী?
(খ)"উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনই সংযোজকের কাজ।" — বুঝিয়ে লিখ।
(গ)দোকানির বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা দাও।
(ঘ)জিনাতের বুঝতে পারা এবং দোকানির বক্তব্য যে দু' ধরনের যুক্তিবাক্যের পরিচায়ক তাদের গঠনগত পার্থক্য আলোচনা কর।
১১. নিচের চিত্র কাঠামোটি পর্যবেক্ষণ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্র-১: ধারণা + ধারণা = ?
চিত্র-২: উদ্দেশ্য + [ ] + বিধেয় = যুক্তিবাক্য
(ক)নিরপেক্ষ পদ কী?
(খ)রাজা-রানী কেন সাপেক্ষ পদ? ব্যাখ্যা কর।
(গ)চিত্র-১ এ প্রশ্নবোধক (?) চিহ্নে কী হবে? ব্যাখ্যা কর।
(ঘ)চিত্র-২ এর খালি ঘরে কী হবে? চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

Post a Comment

Previous Post Next Post