আজ ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ১৫% বাড়ি ভাড়া ভাতার প্রজ্ঞাপন জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
অর্থ ও ক্রয় শাখা
www.dshe.gov.bd
০৮ জুলাই ২০২৬
বিষয়: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা প্রদান।
সূত্র: ০১. অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের স্মারক নং-০৭.০০.০০০০.১৭৩.৩১.০৪৮.১০.২৬৩; তারিখ: ২১ অক্টোবর ২০২৫ খ্রি.
০২. মাউশি বিভাগের স্মারক নং-৩৭.০০.০০০০.০০০.০৬৪.২০.০০০৩.২৫.১৪২২; তারিখ: ২৮.১০.২০২৫ খ্রি.
০৩. মাউশি অধিদপ্তরের স্মারক নং-৩৭.০২.০০০০.১১৪.২০.৪০১.২৫.৮৪৩; তারিখ: ১৯.১১.২০২৫ খ্রি.
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে অর্থ বিভাগের গত ২১ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখের স্মারক মোতাবেক ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ তারিখ হতে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে:-
শর্তসমূহ:
- (ক) পরবর্তী বেতনস্কেলে বর্ণিত অতিরিক্ত সুবিধাদি সমন্বয় করতে হবে;
- (খ) এমপিওভুক্ত 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)', 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা, কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)' এবং সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপন/আদেশ/পরিপত্র/নীতিমালা অনুসরণপূর্বক নিয়োগের শর্তাদি পালন করতে হবে;
- (গ) বর্ণিত বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক/কর্মচারীগণ কোন বকেয়া প্রাপ্য হবেন না;
- (ঘ) ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অবশ্যই পালন করতে হবে; এবং
- (ঙ) এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোন অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন;
এমতাবস্থায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ ১ নভেম্বর ২০২৫ তারিখ হতে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) প্রাপ্য হন এবং আগামী ১ জুলাই ২০২৬ তারিখ হতে ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) 'বাড়ি ভাড়া' ভাতা প্রাপ্য হবেন মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো।

Post a Comment