আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র মডেল টেস্ট- বহুনির্বাচনী প্রশ্ন।

বর্ষ সমাপনী পরীক্ষা ২০২৬ - উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্র

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ

বার্ষিক পরীক্ষা - ২০২৬

উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম পত্র (বহুনির্বাচনী প্রশ্ন)

১. হিমাগার বা গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. রূপগত
খ. সময়গত
গ. স্থানগত
ঘ. স্বত্বগত
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:
সুতা তৈরির কারখানা স্থাপনের জন্য ফাহাদ ফরিদপুর জেলাকে স্থান হিসেবে নির্বাচন করেন। তিনি বিজ্ঞাপনের মাধ্যমে ২৫ জন শ্রমিক নিয়োগ দিয়ে কারখানাটি চালু করলেও মূলধনের অভাবে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে ব্যর্থ হলেন।
২. ফাহাদের সুতা তৈরি কোনটি সৃষ্টি করবে?
ক. সেবা
খ. উপযোগ
গ. ঝুঁকি
ঘ. মালিকানা
৩. ফাহাদের মূলধন সমস্যার সমাধান হবে যে প্রতিষ্ঠানের সহায়তায়—
i. অর্থসংস্থানকারী প্রতিষ্ঠান    ii. পরিবহন সমিতি    iii. বাণিজ্যিক ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. একটি কারখানায় ৬০,০০০ টাকার পণ্য তৈরি করতে ১০ ঘণ্টার যন্ত্রপাতি জনিত ব্যয়, ৪,০০০ টাকার মালামাল ও ১,০০০ টাকা অন্যান্য ব্যয় হয়েছে। প্রতিষ্ঠানটির মালামালের উৎপাদনশীলতা কত হবে?
ক. ১৫
খ. ২০
গ. ২২
ঘ. ৬০
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
জলিল একজন জেলে। সে নদী থেকে মাছ সংগ্রহ করে শহরে সরবরাহ করে জীবিকা অর্জন করে। সে আরও দুটি জাল কিনে মাছ সংগ্রহের জন্য কিছু লোক নিয়োগ করল। ফলে তার উপার্জনের পরিমাণ বেড়ে গেল।
৫. জলিল মাছ সরবরাহের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
ক. সময়গত
খ. স্থানগত
গ. রূপগত
ঘ. স্বত্বগত
৬. উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে জলিলের কাজের ফলে—
ক. বিনিয়োগ বাড়ে
খ. মানব কল্যাণ হয়
গ. সম্পদের মূল্য বাড়ে
ঘ. কর্মসংস্থান সৃষ্টি হয়
৭. আবহাওয়া, জলবায়ু, সূর্যের আলো, পানি প্রভৃতি কোন উপাদানের অন্তর্ভুক্ত?
ক. শ্রম
খ. মূলধন
গ. ভূমি
ঘ. সংগঠন
৮. BTCL (বিটিসিএল) কোন ধরনের সংগঠন?
ক. একমালিকানা
খ. রাষ্ট্রীয়
গ. ব্যবসায় জোট
ঘ. যৌথ উদ্যোগ
নিচের উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. ফারদিন ব্যাংকের সহায়তায় একটি সুতার কল স্থাপন করেন। তার ব্যবসায়টি বেশ লাভবান হওয়ায় তিনি তার বন্ধু মুন্নাকে সমঝোতার মাধ্যমে ব্যবসায়ে সংযুক্ত করেন।
৯. ফারদিনের ব্যাংক সহায়তা উৎপাদনের কোন উপাদান হিসেবে পরিচিত?
ক. শ্রম
খ. মূলধন
গ. ভূমি
ঘ. সংগঠন
১০. মি. মুন্নাকে ব্যবসায়ে সংযুক্ত করার ফলে ফারদিনের ব্যবসায়টি কীরূপ সংগঠন হিসেবে পরিচিত হবে?
ক. অংশীদারি
খ. কোম্পানি
গ. সমবায়
ঘ. রাষ্ট্রীয়
১১. এম এন ফার্মের মূলধন ১,০০০ কোটি টাকা। এটি কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. ক্ষুদ্র
খ. মাঝারি
গ. ক্ষুদ্র ও মাঝারি
ঘ. বৃহদায়তন
১২. GNP-এর পূর্ণরূপ কোনটি?
ক. Gross National Product
খ. Gross National Population
গ. Gross National Period
ঘ. Gross National Production
১৩. মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সূত্র কোনটি?
ক. C + I + G
খ. C + I + G + (X - M)
গ. C + I + G - CCA
ঘ. C + I + G + (X - M) - CCA
১৪. জাতীয় আয় পরিমাপের সমস্যা হলো—
i. দ্বৈত গণনা    ii. কর ফাঁকি    iii. প্রত্যক্ষ কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ো এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:
কুমিল্লার জনাব রবি দীর্ঘদিন যাবৎ বিদেশে কাজ করছেন। তিনি পারিবারিক ব্যয় নির্বাহের জন্য নিয়মিতভাবে তার উপার্জিত আয়ের কিছু অংশ দেশে প্রেরণ করেন।
১৫. জনাব রবির প্রেরিত অর্থ কোনটির অন্তর্ভুক্ত?
ক. মোট দেশজ উৎপাদন
খ. জাতীয় আয়
গ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নিট জাতীয় উৎপাদন
১৬. উদ্দীপকের জনাব রবির পাঠানো অর্থে দেশের যে উপকার হয়, তা হচ্ছে—
i. কর্মসংস্থানের ব্যবস্থা হয়    ii. অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়    iii. দেশে দুর্নীতি কমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. production management বা উৎপাদন ব্যবস্থাপনার বর্তমান নাম কী?
ক. শ্রমিক কর্মী ব্যবস্থাপনা
খ. পণ্য ব্যবস্থাপনা
গ. কার্য ব্যবস্থাপনা
ঘ. মান ব্যবস্থাপনা
১৮. সর্বপ্রথম শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়েছিল?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. জার্মানি
১৯. অর্থনৈতিক মিতব্যয়ী লট আকার মডেল (EOQ) কে তৈরি করেন?
ক. Walter Shewhart
খ. Adam Smith
গ. F. W. Harris
ঘ. Henry L. Gantt
২০. PERT-এর পূর্ণরূপ কী?
ক. Program Evaluation and Review Technique
খ. Program Evaluation and Review Technology
গ. Program Erase and Review Technique
ঘ. Program Evaluation and Review Tool
২১. CPM-এর পূর্ণরূপ কী?
ক. Critical Policy Maker
খ. Common Path Method
গ. Critical Path Method
ঘ. Concentrated Path Method
২২. বিশেষ গ্রাহকের বিশেষ চাহিদা পূরণের নাম কী?
ক. কেন্দ্রীয়করণ
খ. কাস্টমাইজেশন
গ. সিমুলেশন
ঘ. পরোক্ষ সেবা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও:
মিস মিলি অনেক যাচাই-বাছাই ও তুলনামূলক বিশ্লেষণের পর প্রসিদ্ধ ব্যান্ডের একটি ফ্রিজ কেনেন। উক্ত ফ্রিজ ব্যবহার করে তিনি খুবই সন্তুষ্ট।
২৩. উদ্দীপকের মিস মিলি কোন ধরনের পণ্য ক্রয় করেছেন?
ক. সুবিধাজনক পণ্য
খ. বিপণন পণ্য
গ. বিশিষ্ট পণ্য
ঘ. শপিং পণ্য
২৪. মিস মিলির ক্রয়কৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এটি কিনতে বেশি সময় ও অর্থ ব্যয় করতে হয় না    ii. এটি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়    iii. এটির ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবার প্রয়োজন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫. বর্তমানে 3G-এর পরিবর্তে কোনো মোবাইল অপারেটর যদি 4G সুবিধা দেয়, তবে এটি কোন ধরনের ডিজাইন হবে?
ক. নান্দনিক ডিজাইন
খ. উৎপাদন ডিজাইন
গ. প্যাকিং ডিজাইন
ঘ. ব্যবহারিক ডিজাইন
২৬. কোনটি মডিউলার ডিজাইন?
ক. পণ্যটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা
খ. ক্ষুদ্রাকার রক্ষণাবেক্ষণ যোগ্যতা
গ. কম্পিউটার ভিত্তিক ডিজাইন
ঘ. পণ্যটি লটভিত্তিক হিসাব করা
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
জনাব মারুফের মোবাইল ফোন উৎপাদনের প্রতিষ্ঠান আছে। তিনি মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে আকর্ষণীয় ডিজাইনকে গুরুত্ব দেন। তিনি জানেন যে আকর্ষণীয় রং দেখতে সুন্দর এবং বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী না হলে ক্রেতারা পণ্য কেনে না।
২৭. জনাব মারুফের উৎপাদিত মোবাইল ফোন কোন ধরনের পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত?
ক. ক্রিয়াগত
খ. রুচিসম্মত (নান্দনিক)
গ. উৎপাদন
ঘ. প্যাকিং
২৮. কোন আন্তর্জাতিক সনদটি শুধুমাত্র পণ্য ও সেবার নকশাকরণের (Design) সাথে জড়িত?
ক. ISO 9000
খ. ISO 9001
গ. ISO 9002
ঘ. ISO 9003
২৯. CPM এর পূর্ণরূপ কোনটি?
ক. Critical Policy Maker
খ. Critical Path Method
গ. Critical Path Maker
ঘ. Critical Policy Method
৩০. আই এস ও ১৪,০০০ (ISO 14000) কোনটির সাথে সম্পৃক্ত?
ক. পণ্যের মান
খ. পণ্যের ডিজাইন
গ. পরিবেশ সংরক্ষণ
ঘ. ক্রেতা সন্তুষ্টি

🎯 উত্তরমালা

১/ খ. সময়গত
২/ খ. উপযোগ
৩/ খ. i ও iii

Post a Comment

Previous Post Next Post