অর্গানন অব মেডিসিন (Organon of Medicine)
১. অর্গানন পরিচিতি, ইতিহাস ও হোমিওপ্যাথি মূলনীতি
- (ক) অর্গানন কাকে বলে বা অর্গানন অব মেডিসিন বলতে কী বুঝ? অর্গানন শব্দের আভিধানিক অর্থ কী? (খ) অর্গানন অব মেডিসিন সহজে আয়ত্ব করার উপায় আলোচনা কর।
- হোমিওপ্যাথিক চিকিৎসায় অর্গানন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব ব্যাখ্যা কর।
- অর্গাননকে 'হোমিওপ্যাথির সংবিধান' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
- অর্গানন অব মেডিসিন-এর ৫ম ও ৬ষ্ঠ সংস্করণের মধ্যে পার্থক্যগুলো লিখ। ৬ষ্ঠ সংস্করণে মহাত্মা হ্যানিম্যান কী কী পরিবর্তন করেন?
- অর্গাননের সবগুলো সংস্করণের নাম ও প্রকাশকাল উল্লেখ কর।
- হোমিপ্যাথির মূলনীতিগুলো বা মৌলিক নীতিসমূহ কী কী? বিস্তারিত লেখ।
- হোমিওপ্যাথি একটি পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি— আলোচনা কর।
- এলোপ্যাথিক ও হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগের পার্থক্য লিখ।
- সদৃশ (Homoeopathy) ও বিসদৃশ (Allopathy) চিকিৎসা বিধানের পার্থক্য লেখ।
- অ্যান্টিপ্যাথি (Antopathy) ও আইসোপ্যাথি (Isopathy) বলতে কী বুঝ?
- মিশ্র পদ্ধতি চিকিৎসা (Complex / Mixed Treatment) সম্পর্কে মহাত্মা হ্যানিম্যানের মতামত লিখ।
- ডাঃ হ্যানিম্যান কোন ধরণের চিকিৎসাকে হোমিওপ্যাথির বিরুদ্ধে দণ্ডযোগ্য বিদ্রোহ বলেছেন?
২. জীবনী শক্তি ও রোগতত্ত্ব (Vital Force & Pathology)
- (ক) জীবনী শক্তি (Vital Force) কাকে বলে বা কী? ইহার কাজসমূহ লেখ। (খ) জীবনী শক্তি ও জড়দেহের মধ্যে পার্থক্য কী?
- 'জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ'— উক্তিটি ব্যাখ্যা কর।
- রোগ সম্পর্কে হোমিওপ্যাথির মূল ধারণা কী? প্রাকৃতিক রোগ বলতে কী বুঝ? আলোচনা কর।
- রোগের উত্তেজক (উদ্দীপক) ও মূল কারণ বলতে কী বুঝ? উদাহরণসহ লেখ।
- প্রাকৃতিক রোগ ও কৃত্রিম রোগের মধ্যে পার্থক্য দেখাও।
- "রোগ নয়, রোগীর চিকিৎসা কর"— ব্যাখ্যা কর।
- তরুণ রোগ (Acute Disease) কাকে বলে? ইহা কত প্রকার ও কী কী? কী কী কারণে তরুণ রোগের চিকিৎসা সহজসাধ্য?
- চির রোগ (Chronic Disease) কী? চির রোগের কারণসমূহ লেখ।
- মিথ্যা চির রোগ (Pseudo-Chronic Disease) বলতে কী বুঝ? প্রকৃত চির রোগ ও মিথ্যা চির রোগের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
- একই মানবদেহে দুইটি বৈসাদৃশ্য রোগ মিলিত হলে কী কী অবস্থার সৃষ্টি হয়?
- সাধ্য (Curable) ও অসাধ্য (Incurable) ব্যাধি বলতে কী বুঝ? সাধ্য ও অসাধ্যের পার্থক্য লেখ।
৩. লক্ষণতত্ত্ব ও রোগী মূল্যায়ন (Symptomatology)
- (ক) লক্ষণ (Symptom) বলতে কী বুঝ বা কাকে বলে? লক্ষণ কত প্রকার ও কী কী? (খ) 'লক্ষণ রোগের ভাষা'— আলোচনা কর।
- লক্ষণ ও চিহ্নের (Symptom & Sign) মধ্যে পার্থক্য লিখ।
- ব্যক্তিনিষ্ঠ (Subjective) ও বস্তুনিষ্ঠ (Objective) লক্ষণের পার্থক্য দেখাও।
- মানসিক লক্ষণ বলতে কী বুঝ? ঔষধ নির্বাচনে মানসিক লক্ষণের গুরুত্ব আলোচনা কর।
- "লক্ষণ সমষ্টিই রোগের নির্দেশক" অথবা "ঔষধ নির্বাচনের জন্য লক্ষণসমষ্টি একমাত্র পথ প্রদর্শক"— ব্যাখ্যা কর।
- চিকিৎসকের কাছে লক্ষণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।
- হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর ব্যক্তিস্বাতন্ত্র্যতার (Individualization) গুরুত্ব কী?
- চির রোগীর চিকিৎসায় রোগীর কী কী বিষয় অনুসন্ধান করা আবশ্যক?
৪. আরোগ্য নীতি, ঔষধ শক্তি ও মাত্রাতত্ত্ব (Posology & Cure)
- হোমিওপ্যাথিক ল-অব নেচার (Homoeopathic Law of Nature) বা প্রাকৃতিক আরোগ্য নীতি কী? ব্যাখ্যা কর।
- আদর্শ আরোগ্য বা সর্বোচ্চ আদর্শ আরোগ্য (Ideal Cure) বলতে কী বুঝ? আদর্শ আরোগ্যের শর্তসমূহ ব্যাখ্যা কর।
- রোগ কীভাবে আরোগ্য হয়? রোগ আরোগ্যে জীবনী শক্তির ভূমিকা বর্ণনা কর।
- "রোগের লক্ষণ দূরীভূত হলে রোগও দূরীভূত হয়"— ব্যাখ্যা কর।
- আরোগ্য শিল্পে যে তিনটি জ্ঞাতব্য বিষয় রয়েছে, উহা আলোচনা কর।
- ঔষধ শক্তি (Medicinal Power) বা ঔষধজ শক্তি কী? আলোচনা কর।
- "রোগের চেয়ে ঔষধ শক্তিশালী"— ব্যাখ্যা কর।
- ঔষধের মুখ্যক্রিয়া (Primary Action) ও গৌণক্রিয়া (Secondary Action) বলতে কী বুঝ?
- একটি ঔষধের অনুরূপ ক্রিয়া সৃষ্টি ক্ষমতা আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
- ঔষধের আরোগ্য সাধিকা ক্ষমতা কিসের উপর নির্ভর করে?
- একবার একটি মাত্র ঔষধ (Single Remedy) প্রয়োগ করা হয় কেন?
- "ক্ষুদ্রতম মাত্রা বা সূক্ষ্মমাত্রা অধিকতর কার্যকর"— আলোচনা কর।
- হোমিওপ্যাথিক বৃদ্ধি (Homoeopathic Aggravation) কী? ইহার কারণ আলোচনা কর।
- একজন আদর্শ চিকিৎসকের কী কী বিষয়ে জ্ঞান থাকা দরকার বা চিকিৎসকের উদ্দেশ্য ও গুণাবলী বর্ণনা কর।
৫. মায়াজমতত্ত্ব (Miasms)
- মায়াজম (Miasm) কী? ইহা কত প্রকার ও কী কী?
- সোরা (Psora) কী? সোরার বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
- টিউবারকুলার মায়াজম (Tubercular Miasm) বলতে কী বুঝ?
৬. টীকা বা সংক্ষেপে লিখন (Short Notes)
নিচের বিষয়গুলোর উপর সংক্ষিপ্ত ও সারগর্ভ টীকা প্রস্তুত করুন:
একক মাত্রা (Single Dose)
মহামারী (Epidemic)
মাত্রাতত্ত্ব (Posology)
অমোঘ ঔষধ / অযোগ ঔষধ
স্বাস্থ্য সংরক্ষক (Preserver of Health)
লক্ষণসমষ্টি (Totality of Symptoms)
সূক্ষ্মমাত্রা (Minute Dose)
আরোগ্যকলা (Art of Cure)
বিক্ষিপ্ত রোগ (Sporadic Disease)
সাইকোসিস (Sycosis)
পথ্য (Diet)
হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্র
Post a Comment