আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি। HSC Exam Routine-2026.

এইচএসসি পরীক্ষার সময়সূচি ২০২৬ - যশোর বোর্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচি

পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
তারিখ: ২২-০৪-২০২৬ খ্রি.
স্মারক নং: উমা/পনি-২০/৩/১৪৩

সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

তত্ত্বীয় পরীক্ষার সময়সূচি (Theoretical Exam Routine)

তারিখ ও দিন সকাল ১০:০০ টা হতে বেলা ১:০০ টা পর্যন্ত (বিষয় ও কোড) বিকেল ০২:০০ টা হতে ৫:০০ টা পর্যন্ত (বিষয় ও কোড)
০২-০৭-২০২৬
বৃহস্পতিবার
বাংলা (আবশ্যিক) ১ম পত্র (১০১) X
০৪-০৭-২০২৬
শনিবার
বাংলা (আবশ্যিক) ২য় পত্র (১০২) X
০৬-০৭-২০২৬
সোমবার
ইংরেজি (আবশ্যিক) ১ম পত্র (১০৭) X
০৮-০৭-২০২৬
বুধবার
ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র (১০৮) X
১১-০৭-২০২৬
শনিবার
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আবশ্যিক) (২৭৫) X
১৩-০৭-২০২৬
সোমবার
পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৪)
হিসাব বিজ্ঞান ১ম পত্র (২৫৩)
যুক্তিবিদ্যা ১ম পত্র (১২১)
X
১৫-০৭-২০২৬
বুধবার
পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৫)
হিসাব বিজ্ঞান ২য় পত্র (২৫৪)
যুক্তিবিদ্যা ২য় পত্র (১২২)
উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র (২১৮)
আরবি ১ম পত্র (১৩৩)
পালি ১ম পত্র (১৩৯)
১৬-০৭-২০২৬
বৃহস্পতিবার
ভূগোল (তত্ত্বীয়) ১ম পত্র (১২৫)
উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র (২১৯)
আরবি ২য় পত্র (১৩৪)
পালি ২য় পত্র (১৪check০)
১৮-০৭-২০২৬
শনিবার
ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্র (১২৬)
রসায়ন (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৬)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (২৬৭)
X
১৯-০৭-২০২৬
রবিবার
ইতিহাস ১ম পত্র (৩০৪)
গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ১ম পত্র (২৮২)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র (২৮৬)
X
২২-০৭-২০২৬
বুধবার
রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৭)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (২৬৮)
ইতিহাস ২য় পত্র (৩০৫)
গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র (২৮৩)
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (২৮৭)
X
২৩-০৭-২০২৬
বৃহস্পতিবার
অর্থনীতি ১ম পত্র (১০৯)
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস ১ম পত্র (১৮০)
অর্থনীতি ২য় পত্র (১১০)
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস (তত্ত্বীয়) ২য় পত্র ঐচ্ছিক-১ (২২২)
২৫-০৭-২০২৬
শনিবার
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস (তত্ত্বীয়) ২য় পত্র ঐচ্ছিক-২ (১৮২)
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস (তত্ত্বীয়) ২য় পত্র ঐচ্ছিক-৩ (১৮৩)
X
২৭-০৭-২০২৬
সোমবার
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র (২৬৯)
জীববিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১৭৮)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র (২৭৭)
খাদ্য ও পুষ্টি ১ম পত্র (২৭৯)
২৯-০৭-২০২৬
বুধবার
পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (২৭০)
জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৯)
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (২৭৮)
খাদ্য ও পুষ্টি ২য় পত্র (২৮০)
পরিসংখ্যান (তত্ত্বীয়) ১ম পত্র (১২৯)
ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ১ম পত্র (২৮৪)
৩০-০৭-২০২৬
বৃহস্পতিবার
মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (১২৩)
কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ১ম পত্র (২৩৯)
মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র (২৮৮)
চারু কারুকলা (তত্ত্বীয়) ১ম পত্র (২২৫)
নাট্যকলা ১ম পত্র (২২৭)
X
০১-০৮-২০২৬
শনিবার
মনোবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (১২৪)
কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ২য় পত্র (২৪০)
মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র (২৮৯)
চারু কারুকলা (তত্ত্বীয়) ২য় পত্র (২২৬)
নাট্যকলা ২য় পত্র (২২৮)
পরিসংখ্যান (তত্ত্বীয়) ২য় পত্র (১৩০)
ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ ২য় পত্র (২৮৫)
০২-০৮-২০২৬
রবিবার
উচ্চতর গণিত ১ম পত্র (২৬৫)
ইসলাম শিক্ষা ১ম পত্র (২৪৯)
গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র (২৭৩)
সংস্কৃত ১ম পত্র (১৩৭)
লঘু সংগীত (তত্ত্বীয়) ১ম পত্র (২১৬)
০৪-০৮-২০২৬
মঙ্গলবার
উচ্চতর গণিত ২য় পত্র (২৬৬)
ইসলাম শিক্ষা ২য় পত্র (২৫check০)
গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র (২৭৪)
সংস্কৃত ২য় পত্র (১৩৮)
লঘু সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র (২১৭)
০৬-০৮-২০২৬
বৃহস্পতিবার
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র (২৯২)
শিশু বিকাশ ১ম পত্র (২৯৮)
সমাজবিজ্ঞান ১ম পত্র (১১৭)
সমাজকর্ম ১ম পত্র (২৭১)
ক্রীড়া (তত্ত্বীয়) ১ম পত্র (১৫৮, ১৬০, ১৬২, ১৬৪, ১৬৬, ১৬৮, ১৭০, ২২০, ২২৩, ২৫৭, ২৬৩, ৩০০, ৩০২, ৩০৬, ৩০৮, ৩১০, ৩১২)
০৮-০৮-২০২৬
শনিবার
ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র (২৯৩)
শিশু বিকাশ ২য় পত্র (২৯৯)
সমাজবিজ্ঞান ২য় পত্র (১১৮)
সমাজকর্ম ২য় পত্র (২৭২)
ক্রীড়া (তত্ত্বীয়) ২য় পত্র (১৫৯, ১৬১, ১৬৩, ১৬৫, ১৬৭, ১৬৯, ১৭১, ২২১, ২২৪, ২৫৮, ২৬৪, ৩০১, ৩০৩, ৩০৭, ৩০৯, ৩১১, ৩১৩)
বিশেষ দ্রষ্টব্য: প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্রাকটিস ১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল ৯:০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইংশিটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি (Practical Exam Schedule)

বিষয় তারিখ মন্তব্য
অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১৫-০৮-২০২৬ তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করতে হবে। পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ, সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা/অধ্যক্ষের নিকট হতে জেনে নেবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি

  1. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
  2. প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  3. পরীক্ষার সময় বণ্টন:
    • ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ০২ ঘন্টা ৩০ মিনিট।
    • ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ০২ ঘন্টা ৩৫ মিনিট।
    • পরীক্ষা বিরতিহীন ভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
  4. (ক) সকাল ১০.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

    • সকাল ০৯.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
    • সকাল ১০.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
    • সকাল ১০.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০:২৫ মিনিট)

    (খ) দুপুর ০২.০০ টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে:

    • দুপুর ০১.৩০ মি. অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
    • দুপুর ০২.০০ টা বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
    • দুপুর ০২.৩০ মি. বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ। (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ০২:২৫ মিনিট)

  5. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
  6. পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে কমপক্ষে ০৭ (সাত) দিন পূর্বে সংগ্রহ করবে।
  7. প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি OMR ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোন প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
  8. পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।
  9. প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোন অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
  10. পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (Non programmable) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
  11. পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর (Non programmable) ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
  12. পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না এবং কোন পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না।

Post a Comment

Previous Post Next Post