আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাজেশন-চতুর্থ অধ্যায়: কৃষি ও জলবায়ু।

সৃজনশীল প্রশ্নাবলি (Creative Questions)

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্র সৃজনশীল প্রশ্নের সাজেশন | চতুর্থ অধ্যায়-কৃষি ও জলবায়ু

প্রশ্ন ১ । নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

মৌসুমি জলবায়ুর ভিত্তিতে ফসলের ঋতু

[ঢাকা, যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০১৯]
  • রবি ফসল কী?
  • বন্যার সময় কৃষকেরা স্থানীয় আমন জাতের ধান চাষ করে কেন?
  • ছকের 'X' ও 'Y' এর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
  • উদ্দীপকে যার ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয়েছে বাংলাদেশের কৃষিতে তার উপযোগিতা বিশ্লেষণ কর।
প্রশ্ন ২ । মুন্সীগঞ্জ জেলায় গত বছর আলুর উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয় নি...

কৃষি কর্মকর্তার পরিদর্শনে দেখা যায় জলবায়ুর প্রভাবে আলুর উৎপাদন ব্যাহত হয়েছে। ঘন কুয়াশায় রোগের প্রাদুর্ভাব বাড়ার প্রেক্ষিতে কৃষি কর্মকর্তার পরামর্শে বেশিকিছু আধুনিক কলাকৌশল গ্রহণ করে। এর ফলে এ বছর কৃষক সাফল্যজনকভাবে আলুর ফলন পেয়েছে।

[রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৯]
  • কৃষি মৌসুম কী?
  • বাংলাদেশে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
  • মুন্সীগঞ্জ জেলায় গত বছর আলুর ফলন হ্রাসের কারণ ব্যাখ্যা কর।
  • আধুনিক কলাকৌশল গ্রহণে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন কর।
প্রশ্ন ৩ । মি. মিল্টন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে...

সে রবি মৌসুমে পাট ও আউশ ধান লাগায় কিন্তু ফলন একেবারেই হয় না। সে তার পরিচিত কৃষিবিদ কলেজ শিক্ষকের পরামর্শে পরের বছর ঐ মৌসুমে বোরো ধান, শিম ও আলু চাষ করে কাঙ্ক্ষিত ফলন পায়। তিনি তাকে আরো বলেন, "ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে।"

[ঢাকা, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ড ২০১৮]
  • খাটো দিবস উদ্ভিদ কী?
  • শাকসবজি উৎপাদনে মৌসুমি জলবায়ুর প্রভাব ব্যাখ্যা কর।
  • মি. মিল্টনের পরবর্তী বছর কাঙ্ক্ষিত ফলন পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
  • ফসল নির্বাচনে তার কৃষিবিদ শিক্ষকের উক্তিটি বিশ্লেষণ কর।
কৃষিশিক্ষা সৃজনশীল প্রশ্ন

প্রশ্ন ৪

কৃষিশিক্ষা ক্লাসে উছায়রা ম্যাডাম বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে ম্যাডাম বললেন, এ সমস্ত বিষয় উদ্ভিদ ও প্রাণীর উপর ব্যাপক ভূমিকা রাখে। [ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৭]

  • ক. কৃষিঋতু কী?
  • খ. ভুট্টা দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ ফসল কেন?
  • গ. উছায়রা ম্যাডামের আলোচনা দ্বারা কী নির্দেশ করে, ব্যাখ্যা কর।
  • ঘ. উদ্দীপকের আলোচ্য বিষয়গুলো কৃষির উপর কেমন ভূমিকা রাখে, বিশ্লেষণ কর।

প্রশ্ন ৫

মি. আব্দুস সালাম মার্চ মাসে ফুলকপির বীজ বপন করেন। যথাযথ পরিচর্যা করার পরও তিনি ভালো ফলন পান নি। কৃষি কর্মকর্তা মাঠ পরিদর্শনে এলে মি. আব্দুস সালাম ফলন কম হওয়ার কারণ জানতে চান। কৃষি কর্মকর্তা তাকে জানান যে, তার চাষকৃত ফসলটি এ মৌসুম উপযোগী নয়। তিনি তাকে ঢেঁড়স লাগানোর পরামর্শ দিলেন। তিনি আরও জানালেন, জলবায়ুর বিভিন্ন উপাদানের মধ্যে তাপমাত্রা উদ্ভিদের সার্বিক বৃদ্ধি সাধনে অধিকতর প্রভাব বিস্তার করে। [যশোর ও দিনাজপুর বোর্ড ২০১৭]

  • ক. মৌসুমি জলবায়ু কী?
  • খ. ফসল উৎপাদনে বৃষ্টিপাত কী ধরনের প্রভাব ফেলে? ব্যাখ্যা কর।
  • গ. উদ্দীপকের ফসলগুলোর উৎপাদন মৌসুমের তুলনামূলক আলোচনা কর।
  • ঘ. কৃষি কর্মকর্তা মি. আব্দুস সালামকে যে পরামর্শ দিলেন তার যথার্থতা মূল্যায়ন কর।

Post a Comment

Previous Post Next Post