২০২৬ সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে ২ জুলাই থেকে। ইতিমধ্যে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষায় যে ধরনের/মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তার একটি তালিকা প্রকাশ করেছে।
যশোর শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিটি দেখুন:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd
স্মারক নং- পনি/উমা/২৫৬
তারিখ : ১৯-০৬-২০২৬ খ্রি.
বিষয় : এইচএসসি পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এইচএসসি পরীক্ষা ২০২৬ এর পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামবল (Non Programmable) মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
| ক্রমিক | ক্যালকুলেটর মডেল | মন্তব্য |
|---|---|---|
| ০১ | Fx- 100 MS | |
| ০২ | Fx- 991 ES | |
| ০৩ | Fx- 570 MS | |
| ০৪ | Fx- 82 MS | |
| ০৫ | Fx- 991 Ex | |
| ০৬ | Fx- 991 MS | |
| ০৭ | Fx- 991 ES Plus | |
| ০৮ | Fx- 991 CW |
উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
এছাড়া পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (Non Programmable) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
বিষয়টি অতীব জরুরি।
১৯-০৬-২০২৬
(প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন)
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
ফোন : ০২৪৭৭৭৬২৭৯৪
ই-মেইল : [email protected]

Post a Comment