আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

এইচএসসি কৃষি শিক্ষা প্রথম পত্রের নমুনা সৃজনশীল প্রশ্নের সাজেশন।

কৃষি শিক্ষা প্রথম পত্র - বর্ষ সমাপনী পরীক্ষার সাজেশন

কৃষি শিক্ষা প্রথম পত্র

এইচএসসি একাদশ শ্রেণি — বর্ষ সমাপনী পরীক্ষার সাজেশন

সৃজনশীল প্রশ্ন ১
রবি ও খরিফ ঋতুতে দিবা দৈর্ঘ্যের তারতম্য দেখা যায়। সে কারণে সব ধরনের ফসল সারা বছর চাষ করা যায়না। দিবা দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ফসলকে ভিন্ন ভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হয়।
ক. ফটোপিরিয়ডিজম কাকে বলে?
খ. ফসলের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লেখিত ফসলের শ্রেণিসমূহ ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত ঋতু দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ২
রাসেদ একজন ধানচাষী। তিনি একজন অগ্রগামী কৃষক। কৃষির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি অবহিত। এলাকার অন্যান্য কৃষকেরা সহজেই তার কাছ থেকে কৃষি বিষয়ক তথ্যাদি পেয়ে থাকেন। মৌসুমের শুরুতেই তার বাড়ির পাশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ধান চাষের উপর মৌসুমব্যাপী প্রশিক্ষণের জন্য একটি ক্লাব ঘরকে কেন্দ্র হিসেবে বেছে নেয়া হয়। উক্ত কেন্দ্রে মৌসুমব্যাপী এলাকার ৫০ জন কৃষক-কৃষাণীকে ধান চাষের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
ক. 'ই'-কৃষি কী?
খ. বাংলাদেশে কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের রাসেদ কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির কোন উৎসের অন্তর্গত? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লেখিত কেন্দ্র হতে কৃষক কীভাবে কৃষির তথ্য ও সেবা পেতে পারে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩
পাট বাংলাদেশের প্রধান আঁশ জাতীয় ফসল। পৃথিবীর মোট বস্ত্র চাহিদার সিংহভাগ পূরণ হয় অপর একটি আঁশজাতীয় ফসল থেকে। অপর আঁশজাতীয় ফসলটির অনুমোদিত জাতগুলোর একটি হলো 'ডেল্টাপাইন-৯০'। এ ফসলের ক্ষতিকর পোকাগুলোর মধ্যে বোলওয়ার্ম অন্যতম। উন্নত জাত নির্বাচন, সুষম মাত্রায় সার প্রয়োগ, রোগ-পোকা দমনসহ সঠিকভাবে আন্তঃপরিচর্যার মাধ্যমে এ ফসলের ভালো ফলন পাওয়া সম্ভব।
ক. একটি চিনি জাতীয় ফসলের নাম লেখো।
খ. আখের লালপচা রোগের ২টি লক্ষণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত অপর আঁশ জাতীয় ফসলটির আন্তঃপরিচর্যা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের ফসলদ্বয় বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৪
[ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৭]
চাইনিজ রেস্তোরাঁয় স্যুপ খাওয়ার সময় জারিন তার কৃষিবিদ মামাকে বলল, এর মধ্যে ব্যাঙের ছাতা, এটা খাওয়া যাবে না। মামা বললেন, এটা ব্যাঙের ছাতা নয়। এটা বহু পুষ্টিগুণসম্পন্ন একটি সবজি যা জমি ছাড়াও চাষ করা যায় এবং এ ধরনের সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ক. রিবন রেটিং কী?
খ. বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয় কেন?
গ. উদ্দীপকে উল্লিখিত সবজির উৎপাদন কৌশল সহজে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের সবজিটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫
কৃষক জালাল উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে শিম জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটি (নডিউল) থেকে তৈরিকৃত সার ব্যবহার করে মসুর ডাল চাষ করে অনেক লাভবান হলেন। কৃষক জালাল উদ্দিনের দেখাদেখি এলাকার অনেক কৃষক এখন ঐ সার ব্যবহার করছে।
ক. রোগিং কী?
খ. অণুজীব সার পরিবেশ বান্ধব কেন?
গ. শিম জাতীয় উদ্ভিদের শিকড়ের গুটি থেকে অণুজীব সার তৈরির পদ্ধতি বর্ণনা করো।
ঘ. ডাল জাতীয় ফসল চাষে উদ্দীপকে উল্লিখিত সার ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৬
[যশোর ও দিনাজপুর বোর্ড ২০১৭]
গনি মিয়া গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করেন। কিন্তু এ বছর রসুলপুর গ্রামে তিনি দেখতে পান যে কৃষকেরা দশদিন বয়সের চারা বর্গাকারে রোপণ করেছেন। তারা প্রতি গোছায় একটি করে চারা রোপণ করেছেন। তিনি জমিতে পানি দেখতে পেলেন না কিন্তু মাটিতে খাড়াভাবে পুঁতে দেওয়া কয়েকটি ছিদ্রযুক্ত পাইপ দেখতে পান। পরবর্তীতে তিনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন।
ক. মালচিং কী?
খ. মাটির উর্বরতা বৃদ্ধিতে কেঁচোর ভূমিকা ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সেচ ব্যবস্থাপনা পদ্ধতিটি লাভজনকভাবে ফসল উৎপাদনে কীভাবে সাহায্য করবে? ব্যাখ্যা কর।
ঘ. গনি মিয়ার দেখা ধান চাষ পদ্ধতিটি গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৭
[রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৯]
সুজন মিয়া ফুলতলা গ্রামের একজন কৃষক। বাড়ি থেকে বাজারে যেতে হলে তাকে দুপুরে প্রচণ্ড রোদে চার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। বিশ্রাম নেওয়ার মতো ছায়া কোথাও নেই। তাই সে কয়েকজন কৃষকের সাথে আলোচনা করে সম্পূর্ণ রাস্তায় কিছু বনজ বৃক্ষের চারা রোপণ করেন। তারা উৎপাদিত দ্রব্যগুলো চুক্তি অনুযায়ী বণ্টনের সিদ্ধান্ত নেয়।
ক. মাঠ ফসল কী?
খ. টমেটো কেন উদ্যান ফসল? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ফসলটি কৃষির কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
ঘ. সুজন মিয়ার উদ্যোগটি বাংলাদেশের প্রেক্ষাপটে মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ৮
[ঢাকা, যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০১৯]
সুগন্ধি চাল বাজার মূল্য বেশি হওয়ায় পটুয়াখালী জেলার কৃষক আবির অত্যন্ত আগ্রহ নিয়ে তার জমিতে সুগন্ধি ব্রি-৫ ধান চাষ শুরু করেন। কিন্তু আশানুরূপ ফলন না পেয়ে হতাশ হন। পরবর্তীতে তিনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শের জন্য যোগাযোগ করেন। কৃষি কর্মকর্তা তার জমিটি পরিদর্শন ও মাটি পরীক্ষা করে সতর্কতার সাথে ফসল নির্বাচনের পাশাপাশি জমিতে প্রচুর জৈব সার ব্যবহার ও ভারী সেচ প্রদানের পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে তিনি পরামর্শটি গ্রহণ করে অধিক লাভবান হন।
ক. কৃষি কী?
খ. pH মান কত হলে মাটি ক্ষারীয় হয়? ব্যাখ্যা কর।
গ. কৃষক আবিরের জমিতে ফসলের উৎপাদন কম হওয়ার কারণ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে আবিরের কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৯
[যশোর ও দিনাজপুর বোর্ড ২০১৭]
মি. ফয়েজ আলী একজন বিশিষ্ট ফুল ব্যবসায়ী। তিনি বিভিন্ন মৌসুমি ফুল এবং বারমাসী ফুলের চাষও করেন। তার চাষকৃত ফুলের মধ্যে উল্লেখযোগ্য হলো রজনীগন্ধা, গাঁদা, ডালিয়া, গোলাপ ইত্যাদি। তিনি আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র থেকে ফুল চাষ এবং বংশবিস্তারের উপর প্রশিক্ষণ নেন। তিনি তার বাগানে একটি গোলাপ গাছে তিন রঙের ফুল ফোটান। ফুল চাষের জন্য প্রয়োজনীয় পরিচর্যা করেন। তিনি বিদেশে ফুল রপ্তানি করছেন।
ক. জিনিং কী?
খ. ডালকে গরিবের মাংস বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. মি. ফয়েজ আলী কীভাবে তার অর্জিত জ্ঞানকে কাজে লাগান? ব্যাখ্যা কর।
ঘ. “ফুল চাষ উপার্জনের একটি উত্তম পথ”- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্ন ১০
[চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বোর্ড ২০২৫]
নিচের চিত্রগুলো লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
চিত্র-১ (বনজ বাগান/মাঠ ফসল)
চিত্র-২ (উদ্যান ফসল/বেগুন গাছ)
ক. কৃষি কী?
খ. কৃষকের জন্য উঠোন বৈঠক প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
গ. চিত্র-২ এ প্রদর্শিত ফসলটি কোন ক্ষেত্রকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্র-১ এর অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১১
ফাহিম শীতকালীন ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে যায়। সে দেখে তার চাচা নিচু ও মাঝারি নিচু জমিতে এক ধরনের ফসল এবং উঁচু জমিতে অন্য ধরনের ফসলের চাষ করেছেন। ফাহিম তার চাচার সাথে কথা বলে মাঠ ফসল ও উদ্যান ফসলের পার্থক্য সম্পর্কে জানতে পারে। পরিশেষে তার চাচা বলেন, "উদ্যান ফসলের চাষ বেশি লাভজনক"।
ক. কৃষিশিক্ষা কাকে বলে?
খ. বাংলাদেশের কৃষিতে তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কী কী?
গ. উপর্যুক্ত উদ্দীপকে উল্লিখিত ফসলগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
ঘ. উপর্যুক্ত উদ্দীপকে উল্লিখিত ফাহিমের চাচার শেষের উক্তিটি বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১২
[ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৭]
কৃষিশিক্ষা ক্লাসে উছায়রা ম্যাডাম বৃষ্টিপাত, কুয়াশা, তাপমাত্রা, তুষারপাত ইত্যাদি নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে ম্যাডাম বললেন, এ সমস্ত বিষয় উদ্ভিদ ও প্রাণীর উপর ব্যাপক ভূমিকা রাখে।
ক. কৃষিঋতু কী?
খ. ভুট্টা দিবাদৈর্ঘ্য নিরপেক্ষ ফসল কেন?
গ. উছায়রা ম্যাডামের আলোচনা দ্বারা কী নির্দেশ করে, ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোচ্য বিষয়গুলো কৃষির উপর কেমন ভূমিকা রাখে, বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১৩
সুজানপুর গ্রামের কৃষকেরা দীর্ঘদিন যাবৎ গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করে আসছে। এ বছর কৃষক সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে একটি নতুন পদ্ধতিতে চারা রোপণের কথা বললেন। এ পদ্ধতিতে প্রতি গোছায় একটি করে কম বয়সী চারা রোপণের প্রয়োজন পড়ে। এ পদ্ধতিটি গতানুগতিক পদ্ধতির চেয়ে অধিকতর সুবিধাজনক। কিছু কৃষক উদ্বুদ্ধ হয়ে এ পদ্ধতিতে ধান চাষ করে অনেক লাভবান হলেন।
ক. রিবন রেটিং কী?
খ. মাশরুম চাষ কেন লাভজনক? ব্যাখ্যা করো।
g. উদ্দীপকে উল্লিখিত নতুন পদ্ধতিতে ধান চাষ কেন লাভজনক? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ১৪
[বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ড ২০২৩]
নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও: A মৎস্য মাঠ ফসল গবাদিপশু পোল্ট্রি ? উদ্যান ফসল
ক. শিল্প ফসল কী?
খ. কৃষিশিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
গ. ছকে উল্লিখিত 'A' চিহ্ন দ্বারা কী নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. ছকে নির্দেশকৃত '?' এর গুরুত্ব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১৫
আমাদের দেশে বিশেষত বরিশাল বিভাগে প্রচুর পরিমাণ পেয়ারার চাষ হয়। বর্তমানে থাই পেয়ারার চাষ বৃদ্ধি পাওয়ায় দেশী জাতের পেয়ারার চাহিদা কমে যাচ্ছে। এ পেয়ারাও লোকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রাণ কোম্পানি এগুলোকে প্রক্রিয়াজাত করে খাদ্যোপযোগী করার ব্যবস্থা করে। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগসহ ফলচাষীরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
ক. ফল প্রক্রিয়াজাতকরণ কী?
খ. ফল ও শাকসবজি সংরক্ষণে গ্রেডিং করা জরুরি কেন? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত ফলটি প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিটি বর্ণনা করো।
ঘ. প্রাণ কোম্পানির কর্মকাণ্ডটি বাস্তবসম্মত কিনা— তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ১৬
[ঢাকা, যশোর, কুমিল্লা ও দিনাজপুর বোর্ড ২০১৯]
জমিলা বেগম তার বাচ্চাকে নিয়ে বাজারে গেলেন চাল কিনতে। তার বাচ্চা বাজারে এসে মোরব্বা বিক্রেতার কাছ থেকে মোরব্বা কিনে খেল। এতে তার খুব পছন্দ হলো। জমিলা বেগম বাসায় যখন মোরব্বা তৈরি করছিলেন সেই সময় তার পাশে এসে পাশের বাসার জরিনা বেগম মোরব্বা তৈরি করা দেখছিলেন। জরিনা বেগম নিজে বাসায় মোরব্বা তৈরি করতে যেয়ে দেখলো তার মোরব্বা শক্ত হচ্ছে না।
ক. ভিনেগার কী?
খ. ফল সংরক্ষণের প্রয়োজন কেন?
গ. উদ্দীপকে বর্ণিত খাদ্যটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে? ব্যাখ্যা কর।
ঘ. জরিনা বেগম এর মোরব্বা জমিলার মতো না হওয়ার কারণ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ১৭
[ঢাকা, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বোর্ড ২০১৭]
কালবৈশাখী ঝড়ে জারিফদের বাগানের অধিকাংশ কাঁচা আম ঝরে যায়। জারিফের মা আমগুলো কুড়িয়ে জারিফের বাবাকে বাজার থেকে খাঁটি সরিষার তেল আনতে বললেন এবং আমগুলো সারা বছর খাওয়ার উপযোগী করে রাখলেন।
ক. জেলি কী?
খ. ফল গ্রেডিং করা হয় কেন?
গ. জারিফের মা কেন উদ্যোগটি গ্রহণ করলেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের জারিফের মায়ের কর্মকাণ্ডটি বাস্তবসম্মত— বিশ্লেষণ কর।

Post a Comment

Previous Post Next Post