অর্থনীতি প্রথম পত্র ৫০ নম্বরের মডেল টেস্ট
অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬ ইং
একাদশ শ্রেণি
বিষয়: অর্থনীতি (সৃজনশীল)
[দ্রষ্টব্য: ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ে যে কোন ৭ টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০]
১। নিচে দুটি দ্রব্য X ও Y এর উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া হলো। তার ভিত্তিতে নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও:
| সংমিশ্রণ | X দ্রব্য | Y দ্রব্য |
|---|---|---|
| A | ১৬০ | ০০ |
| B | ১০০ | ৫০ |
| C | ৫০ | ১০০ |
| D | ০০ | ১৬০ |
ক. দুষ্প্রাপ্যতা বলতে কী বোঝ? ১
খ. নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ কেন? ২
গ. উদ্দীপকের আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর। ৩
ঘ. ‘X দ্রব্যের উৎপাদন ১০০ একক অবস্থায় Y দ্রব্যের উৎপাদন ১০০ একক সম্ভব নয়’- তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। ৪
২। A দেশের নাগরিক মি. কলিন্স স্ব-উদ্যোগে উৎপাদন ও ব্যবসায় পরিচালনা করছেন। সেদেশে শিক্ষা, স্বাস্থ্য হাতসহ সকল খাতই ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় এবং অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত হয়। ব্যবসার প্রয়োজনে তিনি অন্য একটি দেশ B তে গিয়ে সে দেশের অর্থনীতির উল্টো চিত্র অবলোকন করলেন। B দেশে উৎপাদন ভোগ ও বণ্টন সবই কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে পরিচালিত হয়।
ক. ব্যষ্টিক অর্থনীতি কী? ১
খ. নির্বাচন সমস্যা উদ্ভবের কারণ কী? ২
গ. A দেশের অর্থব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে এর তিনটি বৈশিষ্ট্য লেখ। ৩
ঘ. শ্রেণিবৈষম্য সৃষ্টির ক্ষেত্রে A ও B দু দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনা কর। ৪
৩। মি. আরিফ দোকান থেকে ৫টি লিচু কিনল। তিনি ১ম একক থেকে ১২ ইউটিল, দুই একক থেকে ২০ ইউটিল, তিন একক থেকে ২৬ ইউটিল, চার একক থেকে ৩০ ইউটিল এবং ৫ একক থেকে মোট ৩২ ইউটিল উপযোগ লাভ করেন।
ক. উপযোগ কী? ১
খ. স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন? ২
গ. উদ্দীপকের আলোকে মোট উপযোগ রেখা অঙ্কন কর। ৩
ঘ. উদ্দীপকের বক্তব্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা তা ব্যাখ্যা কর। ৪
৪। নিচে একটি পণ্যের চাহিদা সূচি দেওয়া হলো-
| প্রতি একক পণ্যের দাম (টাকায়) | চাহিদার পরিমাণ (একক) |
|---|---|
| ২ | ২০ |
| ৪ | ১৫ |
| ৬ | ১০ |
| ৮ | ৫ |
ক. চলক কী? ১
খ. যোগান বিধি বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে উল্লিখিত চাহিদা সূচি থেকে একটি চাহিদা রেখা অঙ্কন কর। ৩
ঘ. অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়ার পাশাপাশি আয়ের বৃদ্ধি ঘটলে উদ্দীপকে বর্ণিত চাহিদার কী পরিবর্তন হবে? চিত্রসহকারে বিশ্লেষণ কর। ৪
৫। নিচের সূচিটি লক্ষ কর-
| জমি (একর) | শ্রম ও মূলধন (টাকা) | মোট উৎপাদন (একক) |
|---|---|---|
| ১ | ৫০,০০০ | ১০০ |
| ১ | ১,০০,০০০ | ২০০ |
| ১ | ১,৫০,০০০ | ২৫০ |
| ১ | ২,০০,০০০ | ২৭৫ |
ক. স্থির খরচ কী? ১
খ. মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়- ব্যাখ্যা কর। ২
গ. সূচি থেকে মোট উৎপাদন রেখা অঙ্কন কর। ৩
ঘ. সূচিটি উৎপাদনের কোন বিধিকে সমর্থন করে? বিশ্লেষণ কর। ৪
অর্থনীতি প্রথম পত্র বহুনির্বাচনী প্রশ্নের মডেল টেস্ট
অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬
একাদশ শ্রেণি
বিষয়: অর্থনীতি (বহুনির্বাচনী অভীক্ষা)
[দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি কালো বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১]
-
অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
(ক) দুষ্প্রাপ্যতা (খ) নির্বাচন (গ) চাহিদা (ঘ) যোগান -
অর্থনীতির যমজ সমস্যাদ্বয় কী?
(ক) দুষ্প্রাপ্যতা ও নির্বাচন (খ) দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা (গ) অসীমতা ও নির্বাচন (ঘ) স্বল্পতা ও প্রতিদ্বন্দ্বিতা -
অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
(ক) অ্যাডাম স্মিথ (খ) এল. রবিন্স (গ) অ্যালফ্রেড মার্শাল (ঘ) পি. এ স্যামুয়েলসন
উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
-
ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত?
(ক) O (খ) AB (গ) OA (ঘ) OB -
চিত্রের কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে?
(ক) A (খ) B (গ) C (ঘ) D
নিচের চিত্রটি লক্ষ কর এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :
-
চিত্রে AB রেখাটি হলো-
(ক) প্রান্তিক উৎপাদন রেখা (খ) সম-উৎপাদন রেখা (গ) উৎপাদন সম্ভাবনা রেখা (ঘ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা -
চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়-
i. ভোক্তার উপযোগ ii. দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ iii. সুযোগ ব্যয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii -
যাকাতের পরিমাণ সম্পদের কত শতাংশ?
(ক) ১.৫% (খ) ২.৫% (গ) ৫% (ঘ) ১০% -
কোন অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের উপস্থিতি স্বীকৃত?
(ক) ধনতান্ত্রিক (খ) নির্দেশমূলক (গ) মিশ্র (ঘ) ইসলামি -
ইসলামি অর্থনীতির মূল উৎস কয়টি?
(ক) দুই (খ) তিন (গ) পাঁচ (ঘ) চার -
নির্দেশমূলক অর্থনীতিতে-
i. শ্রেণিশোষণ অনুপস্থিত ii. উপকরণের ব্যক্তিমালিকানা iii. কেন্দ্রীয় পরিকল্পনা অনুসরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii -
অর্থনীতিতে 'Micro' এবং 'Macro' শব্দ দুটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
(ক) মার্শাল (খ) র্যাগনার ফ্রিশ (গ) র্যাগনার নার্কস (ঘ) ভাইনার -
প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কেমন হবে?
(ক) বৃদ্ধি পাবে (খ) হ্রাস পাবে (গ) স্থির থাকবে (ঘ) ক্রমাগত বৃদ্ধি পাবে
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
| দ্রব্যের একক | মোট উপযোগ | প্রান্তিক উপযোগ |
|---|---|---|
| ১ | ১৫ | ১৫ |
| ২ | ? | ৭ |
| ৩ | ২৭ | ৫ |
| ৪ | ২৭ | ? |
-
সূচিতে শূন্যস্থানে মোট উপযোগ কত?
(ক) ২০ (খ) ২২ (গ) ২৪ (ঘ) ২৬ -
সূচি অনুযায়ী শূন্যস্থানে প্রান্তিক উপযোগের মান কত?
(ক) ১ (খ) ২ (গ) ০ (ঘ) ৩ -
Q = c + dp সমীকরণটির ঢাল নিচের কোন প্রতীক দ্বারা নির্দেশিত হয়?
(ক) c (খ) d (গ) P (ঘ) Q -
D = f(P); এখানে f কিসের প্রতীক?
(ক) চলক (খ) সহগ (গ) ধ্রুবক (ঘ) অপেক্ষক -
উৎপাদনের কোন উপাদানটি অবিনশ্বর?
(ক) মূলধন (খ) সংগঠন (গ) শ্রম (ঘ) ভূমি -
Q = c + dp সমীকরণটির ঢাল নিচের কোন প্রতীক দ্বারা নির্দেশিত হয়?
(ক) c (খ) d (গ) P (ঘ) Q -
D = f(P); এখানে f কিসের প্রতীক?
(ক) চলক (খ) সহগ (গ) ধ্রুবক (ঘ) অপেক্ষক


Post a Comment