আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

সপ্তম শ্রেণীর গণিত অর্ধ-বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক সংক্ষিপ্ত নমুনা প্রশ্নের সাজেশন।

৭ম শ্রেণী — গণিত — সংক্ষিপ্ত প্রশ্নব্যাংক (মোট ৬০টি প্রশ্ন)

পরিচালনায়: Md. Abdullah Farazi | সৌজন্যে: www.ajkershikkha.com

১ম সেট (বীজগণিত ও গড়)

  1. $a+b=15$ ও $a-b=7$ হলে, $a^2-b^2=$ কত?
  2. $x^2+y^2-z^2$ এর বর্গ নির্ণয় কর।
  3. $a+\frac{1}{a}=4$ হলে, $a^2-4a+1=0$ প্রমাণ কর।
  4. একটি gড়ি ৮৫৬ টাকায় বিক্রয় করায় ৭% লাভ হলো। gড়িটির ক্রয়মূল্য কত ছিল?
  5. ২ থেকে ৮ পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় নির্ণয় কর।
  6. $x-\frac{1}{x}=3$ হলে, $x^2+\frac{1}{x^2}$ এর মান কত?
  7. $(3x-4y)$ এর বর্গ সূত্রের সাহায্যে নির্ণয় কর।
  8. $(a+b)^2 - (a-b)^2 =$ কত?
  9. $x=2, y=-3$ হলে, $x^2+2xy+y^2$ এর মান কত?
  10. $(2x+3y)(2x-3y)$ এর গুণফল কত?
  11. প্রথম ৫টি মৌলিক সংখ্যার গড় নির্ণয় কর।
  12. ১০, ১৫, ২০, ২৫, ৩০ উপাত্তগুলোর গড় কত?
  13. $x+y=5$ এবং $xy=6$ হলে, $(x-y)^2$ এর মান কত?
  14. $(p+q-r)$ এর বর্গ কত?
  15. ৮, ১১, ৬, ১৪, ৯ সংখ্যাগুলোর গড় কত?

২য় সেট (অনুপাত, লাভ-ক্ষতি ও ভাগ)

  1. রতন ও সুজনের বয়সের অনুপাত $৩:৫$। তাদের দুইজনের বয়সের সমষ্টি ৪০ বছর হলে, কার বয়স কত?
  2. $a+b=8,\;a-b=4$ হলে, $a^2+b^2=$ কত?
  3. সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করঃ $(2x+y)(2x-y)(4x^2+y^2)$
  4. একটি গাড়ির ক্রয়মূল্য গাড়িটির বিক্রয়মূল্যের $\frac{4}{5}$ অংশের সমান। শতকরা লাভ/ক্ষতি নির্ণয় কর।
  5. $6x^2+x-2$ রাশিকে $(2x-1)$ দ্বারা ভাগ কর।
  6. ৫:৭ এবং ৩:৪ এর মিশ্র অনুপাত নির্ণয় কর।
  7. একটি কলম ৫০ টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  8. $(15x^3y^2)$ কে $(3xy)$ দ্বারা ভাগ করলে ভাগফল কত?
  9. ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৫:৬ হলে, শতকরা লাভ কত?
  10. ৩, ৯ ও ১২ এর চতুর্থ সমানুপাতী নির্ণয় কর।
  11. $(a^3-1)$ কে $(a-1)$ দ্বারা ভাগ কর।
  12. ৭৫ টাকার ১০% কত টাকা?
  13. ১টি খাতা ১৫ টাকায় কিনে ১২ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
  14. $A:B=2:3$ এবং $B:C=4:5$ হলে, $A:B:C$ কত?
  15. $(x^2-5x+6)$ কে $(x-2)$ দ্বারা ভাগ কর।

৩য় সেট (সরল, সমানুপাত ও উপাত্ত)

  1. $x^2-xy+y^2$ ও $x^2+xy+y^2$ এর গুণফল কত?
  2. $9-7x-(-3x-6)+4x$ এর সরলমান নির্ণয় করো।
  3. পরিসংখ্যান ও উপাত্ত কাকে বলে?
  4. ৩, ৬, ৭ এর ৪র্থ সমানুপাতী নির্ণয় করো।
  5. ১৫০০০ টাকায় ৩০০০ টাকা লাভ হলে শতকরা লাভের হার কত?
  6. কোনো উপাত্তের সর্বোচ্চ মান ৭৫ এবং সর্বনিম্ন মান ৩৫ হলে, এর পরিসর কত?
  7. উপাত্তের পরিসর ৪১ এবং শ্রেণি ব্যবধান ৫ হলে, শ্রেণি সংখ্যা কত হবে?
  8. চলক কাকে বলে? উপাত্ত কত প্রকার?
  9. গণসংখ্যা সারণি তৈরির প্রথম ধাপ কোনটি?
  10. আয়তলেখ অংকনের জন্য ছক কাগজের $X$ ও $Y$ অক্ষ বরাবর কী ধরা হয়?
  11. শ্রেণি ব্যবধান বলতে কী বোঝায়?
  12. একটি বাক্সে লাল ও নীল বলের অনুপাত ৭:৩। নীল বল ৯টি হলে, লাল বল কয়টি?
  13. কোনো পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪০০ নম্বর পেলে শতকরা কত নম্বর পাওয়া গেল?
  14. পরিসর ও শ্রেণি ব্যবধানের মধ্যকার সম্পর্কযুক্ত সূত্রটি লেখ।
  15. গণসংখ্যা সারণিতে 'ট্যালি চিহ্ন' কেন ব্যবহার করা হয়?

৪র্থ সেট (বর্গমূল ও গুণফল)

  1. ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৩৬। প্রান্তীয় রাশিদ্বয় ৪ ও ৯ হলে, ক্রমিক সমানুপাতটি নির্ণয় করো।
  2. সোনা ও রূপা মিশ্রিত গয়নার ওজন ১৫৬ গ্রাম। ঐ গয়নায় সোনা ও রূপার ওজনের অনুপাত ৭:৬ হলে, সোনা ও রূপার পরিমাণ নির্ণয় করো।
  3. ১৬ এর বর্গ ও বর্গমূল কত?
  4. ১০৪০৪ এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করো।
  5. সূত্রের সাহায্যে $(a^2-b^2)$ কে $(a^2+b^2)$ দ্বারা গুণ করো।
  6. $\sqrt{5041}$ এর মান মৌলিক গুণনীয়কের সাহায্যে নির্ণয় কর।
  7. কোনো সংখ্যার একক স্থানীয় অংকে কী কী থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হতে পারে না?
  8. $245$ কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
  9. $0.09$ এর বর্গমূল কত?
  10. ৫৩২৯ এর বর্গমূল কতটি অংক বিশিষ্ট হবে?
  11. কোনো সৈন্যদলকে ৮, ১০ ও ১২ সারিতে সাজানো যায়, কিন্তু পূর্ণবর্গাকারে সাজানো যায় না। সৈন্যসংখ্যা কত?
  12. $(99)^2$ এর মান সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে বের কর।
  13. $(a^4-b^4)$ কে $(a^2+b^2)$ দ্বারা ভাগ কর।
  14. $(2x-\frac{1}{2x})$ এর বর্গ নির্ণয় কর।
  15. $x=2$ এবং $y=3$ হলে, $9x^2+24xy+16y^2$ এর মান কত?

Post a Comment

Previous Post Next Post