২০২৭ সালের সকল বোর্ডের এসএসসি পরীক্ষার সময়সূচি আজ ২৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার প্রকাশিত হয়েছে।
পূর্ণাঙ্গ সময়সূচিটি দেখুন
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড
ঢাকা/রাজশাহী/কুমিল্লা/যশোর/চট্টগ্রাম/বরিশাল/সিলেট/দিনাজপুর/ময়মনসিংহ
স্মারক নং- আঅশিবো/প্রশা/২০১০/১১৬
তারিখ: ২৪/০৮/২০২৬ খ্রি.
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।
পরীক্ষা শুরুর সময়: সকাল ১০:০০টা
| বিষয় | বিষয় কোড | তারিখ ও দিন |
|---|---|---|
| ১। বাংলা (আবশ্যিক)-১ম পত্র ২। সহজ বাংলা-১ম পত্র |
১০১ ১০৩ |
১৪/০৩/২০২৭ রবিবার |
| ১। বাংলা (আবশ্যিক)-২য় পত্র ২। সহজ বাংলা-২য় পত্র |
১০২ ১০৪ |
১৬/০৩/২০২৭ মঙ্গলবার |
| ১। ইংরেজি (আবশ্যিক)-১ম পত্র | ১০৭ | ১৮/০৩/২০২৭ বৃহস্পতিবার |
| ১। ইংরেজি (আবশ্যিক)-২য় পত্র | ১০৮ | ২১/০৩/২০২৭ রবিবার |
| ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১৫৪ | ২২/০৩/২০২৭ সোমবার |
| ১। গণিত (আবশ্যিক) | ১০৯ | ২৫/০৩/২০২৭ বৃহস্পতিবার |
| ১। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ | ২৮/০৩/২০২৭ রবিবার |
| ১। পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৩। হিসাববিজ্ঞান |
১৩৬ ১৫৩ ১৫২ |
৩০/০৩/২০২৭ মঙ্গলবার |
| ১। ভূগোল ও পরিবেশ | ১১০ | ০১/০৪/২০২৭ বৃহস্পতিবার |
| ১। রসায়ন (তত্ত্বীয়) ২। পৌরনীতি ও নাগরিকতা ৩। ব্যবসায় উদ্যোগ |
১৩৭ ১৪০ ১৪৩ |
০৪/০৪/২০২৭ রবিবার |
|
১। গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়) ২। কৃষিশিক্ষা (তত্ত্বীয়) ৩। সংগীত (তত্ত্বীয়) ৪। আরবি ৫। সংস্কৃত ৬। পালি ৭। শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) / শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ৮। চারু ও কারুকলা (তত্ত্বীয়) |
১৫১ ১৩৪ ১৪৯ ১২১ ১২৩ ১২৪ ১৩৩ ১৪৮ |
০৬/০৪/২০২৭ মঙ্গলবার |
| ১। হিসাববিজ্ঞান | ১৪৬ | ০৮/০৪/২০২৭ বৃহস্পতিবার |
| ১। উচ্চতর গণিত (তত্ত্বীয়) ২। বিজ্ঞান |
১২৬ ১২৭ |
১১/০৪/২০২৭ রবিবার |
| ১। জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২। অর্থনীতি |
১৩৮ ১৪১ |
১৩/০৪/২০২৭ মঙ্গলবার |
|
১। ইসলাম ও নৈতিক শিক্ষা / ইসলাম শিক্ষা ২। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা / হিন্দুধর্ম শিক্ষা ৩। বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা / বৌদ্ধধর্ম শিক্ষা ৪। খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা / খ্রিস্টধর্ম শিক্ষা |
১১১ ১১২ ১১৩ ১১৪ |
১৫/০৪/২০২৭ বৃহস্পতিবার |
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
| বিষয় | তারিখ ও দিন | সময় | স্থান | মন্তব্য |
|---|---|---|---|---|
| সংগীত (১৪৯) সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা। | ২২/০৪/২০২৭ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে কেন্দ্রসচিব অথবা তাঁর প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে। | প্রতিদিন সকাল ১০:০০টা হতে পরীক্ষা শুরু হবে। | স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। | সংগীত বিষয়ের সংগীত অংশের ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রবেশপত্র, নিবন্ধনপত্র, বাদ্যযন্ত্র, তবলাবাদক ও সনাক্তকারী শিক্ষকসহ নিজ খরচে নির্ধারিত তারিখে সকাল ৯:৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে। কোনোক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। |
বিশেষ নির্দেশাবলি:
- পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
- প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
- প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
- পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর অন্তত: ৭ দিন পূর্বে সংগ্রহ করবে।
- শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।
- পরীক্ষার্থীগণ নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
- পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
- প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি প্রদান করা যাবে না।
- পরীক্ষা শুরুর অন্তত ০৭ দিন পূর্বে পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো জটিলতা তৈরি হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
- পরীক্ষার্থীগণ পরীক্ষায় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি/পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবেন না।
- সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে।
- ব্যবহারিক পরীক্ষা স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার ফলাফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকায় এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনের প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।
প্রফেসর জেসমিন তাসলিমা বানু
আহ্বায়ক
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি
ও
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা


Post a Comment