আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

ঐতিহ্যবাহী ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ।

১২৭ বছরের ঐতিহ্যবাহী ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সরদার তানজির হোসেন, অভভাবক সদস্য মো: বিপুল হোসেন।

সরদার তানজির হোসেন, সভাপতি।


মো: আরিফুজ্জামান, সাধারণ শিক্ষক সদস্য।


মো: বিপুল হোসেন, অভিভাবক সদস্য।

সঞ্জীব কুমার সাহা, সদস্য সচিব।

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষা, ঐতিহ্য ও গৌরবের প্রতীক ১২৭ বছরের ঐতিহ্যবাহী ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, স্বাস্থ্য অধিদপ্তরে কর্মরত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মাইক্রোবায়োলজিস্ট সরদার তানজির হোসেন নির্বাচিত হয়েছেন। তাঁর এই মনোনয়নকে বিদ্যালয়ের উন্নয়ন ও আধুনিকায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।

আজ ২ আগষ্ট ২০২৬ খ্রি. রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর-এর অনুমোদনের মাধ্যমে এডহক কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে রয়েছে- মো: আরিফুজ্জামান- সাধারণ শিক্ষক সদস্য, মো: বিপুল হোসেন-অভিভাবক সদস্য, সঞ্জীব কুমার সাহা-সদস্য সচিব।

নবগঠিত কমিটির দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার মানোন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

সভাপতি নির্বাচিত হওয়ার পর সরদার তানজির হোসেন বলেন, "১২৭ বছরের গৌরবোজ্জ্বল এই শিক্ষা প্রতিষ্ঠান শুধু ইতনার নয়, সমগ্র এলাকার মানুষের আবেগ ও অহংকারের প্রতীক। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব।"

মো: বিপুল হোসেন-অভিভাবক সদস্য বলেন, "শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রসার, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের অগ্রাধিকার।" 

বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁদের দক্ষ নেতৃত্বে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে এবং অতীতের সুনাম ও ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, এক শতাব্দীরও বেশি সময় ধরে ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রতিষ্ঠানটি থেকে অসংখ্য কৃতী শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি আগামী দিনে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও নৈতিক মূল্যবোধের বিকাশে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

Post a Comment

Previous Post Next Post