আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম ফিলাপের বিজ্ঞপ্তি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আজ ২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সোমবার প্রকাশ করেছে।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

www.dhakaeducationboard.gov.bd

১৩-১৪ জয়নাগ রোড, বকশীবাজার, ঢাকা- ১২১১

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের বিজ্ঞপ্তি

স্মারক নং- বৃত্তি/২০২৬/৬১ তারিখ: ২৪/০৮/২০২৬ খ্রি.

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর Online এ ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেয়ার তারিখ, ফি এর হার ও নিয়ামাবলি শিক্ষা বোর্ড অনুমোদিত মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নিচে উল্লেখ করা হলো।

১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন : শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) এ ৩১/০৮/২০২৬ খ্রি.-এ দেওয়া হবে। উক্ত সম্ভাব্য তালিকা হতে ০১/০৯/২০২৬ খ্রি. থেকে ১২/০৯/২০২৬ খ্রি.-এর মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।

(ক) প্রতিষ্ঠানসমূহকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা-এর নীতিমালার আলোকে পরীক্ষার্থী Select করতে হবে।

(খ) অন্য প্রতিষ্ঠান বা অন্য বোর্ড থেকে আগত শিক্ষার্থীদের তথ্য ৬ষ্ঠ শ্রেণির ২০২৪ সেশনের বোর্ড, রোল, রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি করলে নিজ প্রতিষ্ঠানে তথ্য প্রদর্শিত হবে।

(গ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শিতকৃত Probable list থেকে Select করতে হবে।

(ঘ) Temporary List Print করে ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে Select/ Unselect করা যাবে।

(ঙ) চূড়ান্ত যাচাই-বাছাই করার পর Pay Slip Print বাটনে ক্লিক করে অবশ্যই Pay Slip প্রিন্ট করতে হবে। নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে। Pay Slip প্রিন্ট করার পর নতুন করে Select/ Unselect করা যাবে না।

(চ) ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘণ্টার মধ্যে Final submitFinal Candidate List Print বাটন Active হবে।

(ছ) Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।

(জ) Final submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না।

(ঝ) Final submit সম্পূর্ণ না হলে প্রবেশপত্র দেওয়া হবে না।

২। পরীক্ষার্থীর স্বাক্ষর সংবলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে ১ (এক) কপি সংরক্ষণ করতে হবে।

৩। ফি জমার সর্বশেষ তারিখ: ১৩/০৯/২০২৬।

(ক) পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী- ৪০০.০০ (চারশত) টাকা।

(খ) কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী- ২০০.০০ (দুইশত) টাকা (কেন্দ্র নির্ধারণ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে)।

(গ) অনলাইনে ফরম পূরণ (eFF): ০১/০৯/২০২৬ খ্রি. হতে ১২/০৯/২০২৬ খ্রি. পর্যন্ত।


৪। পরীক্ষার মাধ্যম : বাংলা/ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রক-এর দফতরে হাতে হাতে ১০/০৯/২০২৬ খ্রি.-এর মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।

৫। শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন : নিয়মানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালার আলোকে তার ফরমপূরণ করতে হবে।

৬। পরীক্ষায় অংশগ্রহণের বিষয়সমূহ : নিম্নের ৫ (পাঁচ) টি বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে:

১) বাংলা (১০১) — পূর্ণমান- ১০০
২) ইংরেজি (১০৭) — পূর্ণমান- ১০০
৩) গণিত (১০৯) — পূর্ণমান- ১০০
৪) বিজ্ঞান (১২৭) — পূর্ণমান- ৫০
৫) বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (১৫০) — পূর্ণমান- ৫০

৭। জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা এবং বোর্ড থেকে প্রকাশিত বৃত্তি সংক্রান্ত নিয়মাবলী সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

৮। জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফরমপূরণ স্থগিত এবং সময় হ্রাস/বৃদ্ধির ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রফেসর জেসমিন তাসলিমা বানু

পরীক্ষা নিয়ন্ত্রক

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা

সদস্য সচিব

নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬

বিতরণ: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

  1. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা
  2. চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা/রাজশাহী/যশোর/কুমিল্লা/চট্টগ্রাম/সিলেট/বরিশাল/দিনাজপুর/ময়মনসিংহ
  3. আঞ্চলিক পরিচালক, (ঢাকা অঞ্চল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
  4. জেলা প্রশাসক, সকল জেলা
  5. জেলা শিক্ষা অফিসার, সকল জেলা
  6. উপজেলা নির্বাহী অফিসার, সকল উপজেলা
  7. সি সিনিয়র সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
  8. প্রধান শিক্ষক, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান
  9. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সকল উপজেলা

অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি:

  1. মাননীয় মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা
  2. মাননীয় সচিব মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা
  3. উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, গোপনীয়/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
  4. অফিস কপি।

Post a Comment

Previous Post Next Post