আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

এইচএসসি কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর, বিশেষ নির্দেশনা ও নমুনা ব্যবহারিক খাতা।

এইচএসসি কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষার জন্য কৃষি শিক্ষা প্রথম ও দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি পরীক্ষণ।

এইচএসসি বোর্ড পরীক্ষার ব্যবহারিক খাতায় যেভাবে উত্তর লিখতে হয়, পরীক্ষণ এর চিত্র লিখতে হয় এবং ব্যবহারিক নোট খাতা প্রস্তুত করতে হয় তার নমুনা নিচে দেওয়া হল। 















বিশেষ নির্দেশনা: 

১. চিত্র বাম পাশে আঁকতে হবে আর বর্ণনা ডান পাশে লিখতে হবে। 

২. পরীক্ষায় কোন অতিরিক্ত উত্তর পত্র দেওয়া হয় না। 

৩. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় পরীক্ষার্থীর স্বাক্ষরের জায়গায় অবশ্যই স্বাক্ষর করতে হবে। 
৪. ব্যবহারিক হাজিরা শিটে বিষয় কোড ঘরে ২৩৯ ও ২৪০ লিখতে হবে আর বিষয়ের নাম এর ঘরে কৃষি শিক্ষা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র লিখতে হবে। পরীক্ষার্থীর স্বাক্ষরের ঘরে স্বাক্ষর দিতে হবে। একটি ঘরে যদি কৃষি শিক্ষা প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র লেখা হয়, তাহলে একটি স্বাক্ষর দিলে হবে। অন্যথায় দুইটি স্বাক্ষর করতে হবে। 
৫. মাটির অম্লত্ব ও ক্ষারত্ব  নির্ণয়ের প্রশ্নের পর্যবেক্ষণে একটি মাত্র পয়েন্ট লিখতে হবে ও ফলাফলে যে কোন একটি মাটির কথা উল্লেখ করতে হবে।
যেমন পর্যবেক্ষণে শুধু লিখবে- মৃত্তিকা দ্রবণে নিল লিটমাস পেপারের রং লাল হয় আর লাল লিটমাসের লাল রং অপরিবর্তিত থাকে।
ফলাফল বা সিদ্ধান্ত পয়েন্ট দিয়ে লিখতে হবে- প্রদত্ত নমুনা মাটিটি অম্লীয়। (এখানে যে কোন মাটির নাম উল্লেখ করা যাবে তবে সেই অনুযায়ী পর্যবেক্ষণ লিখতে হবে)।
৬. পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া যায় এরকম কয়েকটি পরীক্ষনের নাম হলো- 
প্রথম পত্র- সুষ্ঠু বীজ বাছাই, বীজ শোধন, বীজের বিশুদ্ধতার হার নির্ণয়।
দ্বিতীয় পত্র- সুস্থ ডিম নির্বাচন, বনজ বৃক্ষরোপণ, ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ।
মাথার সম্পর্ক খাদ্য ও বয়লার লেয়ারের দানাদার জাতীয় খাদ্যের পরীক্ষণ লিখলে অবশ্যই প্রয়োজনীয় উপকরণ বা কোন উপকরণ /খাদ্য কতটুকু নিতে হবে প্রশ্ন অনুযায়ী লিখতে হবে। প্রশ্নে ১০ কেজি থাকলে সকল উপকরণের পরিমাণগুলির যোগফল যেন ১০ হয় তা দেখিয়ে দিতে হবে। 
৭. প্রতিটি প্রশ্নের জন্য প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি বা কাজের ধারা, পর্যবেক্ষণ ও ফলাফল (যদি থাকে) লিখতে হবে।
৮. সর্বোপরি ব্যবহারিক পরীক্ষকগন অর্থাৎ অভ্যন্তরীণ পরীক্ষক অথবা বহিরাগত পরীক্ষক যেভাবে প্রশ্নের উত্তর লিখতে বলেন ঠিক সেই ভাবে লিখতে হবে। যদি পরীক্ষক প্রয়োজনীয় উপকরণ লিখতে নিষেধ করেন তবে তা লেখা বর্জন করতে হবে। অন্যথায় নিষেধ না করলে প্রয়োজনীয় উপকরণ লেখা উত্তম। 
৯. চিত্রগুলি বড় বড় ও স্পষ্ট হতে হবে। প্রতিটি চিত্রের নিচে চিত্র সম্পর্কে লিখে দিতে হবে। প্রয়োজনীয় লেভেলিং করতে হবে। অবশ্যই পেন্সিল ব্যবহার করে চিত্র আঁকতে হবে। লিটমাস পেপার আঁকার জন্য রং পেন্সিল ব্যবহার করা যেতে পারে।
১০. প্রথমে প্রথম পত্রের দুইটি পরীক্ষণ লিখে শেষ করতে হবে তারপর দ্বিতীয় পত্রের দুইটি পরীক্ষণ লিখে শেষ করতে হবে। প্রতিটি প্রশ্নের অথবা প্রশ্ন থাকবে। যে প্রশ্নটি সহজে ভালোভাবে উত্তর দিতে পারবে সেই প্রশ্নটিরই উত্তর দিবে। 
১১. ব্যবহারিক পরীক্ষার সময় অনেক পরীক্ষক প্রাকটিক্যাল নোটবুক জমা নিয়ে নেন, তাই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষণগুলি ভালো করে পড়ে যেতে হবে। প্রয়োজনে প্রাকটিক্যাল নোটবুক পরীক্ষার পরে জমা দিবে এই কথা বলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রাকটিক্যাল নোট বুক নিজের কাছে রাখবে ও উত্তর লেখার জন্য সহায়তা নিবে। তোর ব্যবহারিক নোট খাতায় ভুল লেখা থাকলে সেই অনুযায়ী লিখলে নম্বর কম পাবে ভুল থাকলে সংশোধন করে লিখতে হবে। কার্য পদ্ধতি লেখার সময় প্যাসিভ ফর্মে অথবা অতীত বাক্যে বর্ণনা দিতে হবে। যেমন -নিলাম, করলাম, রাখলাম, মিশালাম ইত্যাদি শব্দ ব্যবহার করতে হবে। কখনোই ভবিষ্যৎ কাল উল্লেখ করা যাবে না যেমন  নিব, মিশাবো, রাখবো ইত্যাদি।

২০২৬ সালের ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন 



Post a Comment

Previous Post Next Post