সরকারি-বেসরকারি কলেজসমূহের ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা ও অভ্যন্তরীণ পরীক্ষার সময়সূচী।
২০২৬ সালের ঈদুল আযহার ছুটির তালিকার পরিবর্তন করা হয়েছে। পূর্বের ছুটির তালিকা অনুযায়ী ছুটি শুরু ছিল ২৪ মে থেকে আর ছুটি শেষ ছিল ৪ জুন তারিখে। সংশোধিত ছুটির তালিকায় ঈদুল আযহার ছুটি শুরু ২২ মে থেকে আর ছুটি শেষ ৬ জুন। সাপ্তাহিক ছুটি ব্যতীত মোট ১০ দিন ছুটি। সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিন ছুটি থাকবে। আগামী ৭ জুন রবিবার থেকে কলেজের ক্লাস শুরু হবে। প্রাথমিক, মাধ্যমিক, সরকারি-বেসরকারি কলেজ ও কারিগরি স্কুল-কলেজের ক্লাসও ৭ জুন থেকে শুরু হবে। মাদ্রাসায় ঈদুল আযহা উপলক্ষে ছুটি থাকবে মোট ২৩ দিন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশোধিত ছুটির তালিকাটি দেখুন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
সরকারি কলেজ-৪ শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
www.shed.gov.bd
নম্বর: ৩৭.০০.০০০০.০০০.০৬৯.০৮.০০০১.১৯.৬০০
তারিখ: ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৪ মে ২০২৬
সরকারি ও বেসরকারি কলেজসমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) বাৎসরিক ছুটির তালিকায় নিম্নোক্তভাবে সংশোধনপূর্বক মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো:
বাৎসরিক ছুটির তালিকা
| ক্র. | ছুটির উপলক্ষ্য | অনুমোদিত ছুটির তারিখ ও দিন | বঙ্গাব্দের তারিখ | দিন সংখ্যা |
|---|---|---|---|---|
| ০১ | *শব-ই-মিরাজ | ১৭ জানুয়ারি, শনিবার ২০২৬ | ০৩ মাঘ, ১৪৩২ | ০০ |
| ০২ | শ্রী শ্রী সরস্বতী পূজা | ২৩ জানুয়ারি, শুক্রবার ২০২৬ | ০৯ মাঘ, ১৪৩২ | ০০ |
| ০৩ | *মাঘী পূর্ণিমা | ০১ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬ | ১৮ মাঘ, ১৪৩২ | ০১ |
| ০৪ | *শব-ই-বরাত | ০৪ ফেব্রুয়ারি, বুধবার ২০২৬ | ২১ মাঘ, ১৪৩২ | ০১ |
| ০৫ | শ্রী শ্রী শিবরাত্রি ব্রত | ১৫ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬ | ০২ ফাল্গুন, ১৪৩২ | ০১ |
| ০৬ | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস | ২১ ফেব্রুয়ারি, শনিবার ২০২৬ | ০৮ ফাল্গুন, ১৪৩২ | ০০ |
| ০৭ | *পবিত্র রমজান, দোলযাত্রা (০৩ মার্চ), *শব-ই-কদর (১৭ মার্চ), জুমাতুল বিদা (২০ মার্চ), *ঈদ-উল-ফিতর (২১ মার্চ) ও গ্রীষ্মকালীন অবকাশ। | ১৮ ফেব্রুয়ারি, বুধবার ২০২৬ হতে ২৫ মার্চ, বুধবার ২০২৬ পর্যন্ত | ০৫ মাঘ ১৪৩২ হতে ১১ চৈত্র ১৪৩২ | ২৬ |
| ০৮ | স্বাধীনতা ও জাতীয় দিবস | ২৬ মার্চ, বৃহস্পতিবার ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ০১ |
| ০৯ | পুণ্য শুক্রবার | ০৩ এপ্রিল, শুক্রবার ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ০০ |
| ১০ | পুণ্য শনিবার | ০৪ এপ্রিল, শনিবার ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ০০ |
| ১১ | ইস্টার সানডে | ০৫ এপ্রিল, রবিবার ২০২৬ | ২২ চৈত্র, ১৪৩২ | ০১ |
| ১২ | বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব | ১৩ এপ্রিল, সোমবার ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২ | ০১ দিন (শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার জন্য প্রযোজ্য) |
| ১৩ | বাংলা নববর্ষ | ১৪ এপ্রিল, মঙ্গলবার ২০২৬ | ০১ বৈশাখ, ১৪৩৩ | ০১ |
| ১৪ | মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা) | ০১ মে, শুক্রবার ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ০০ |
| ১৫ | * পবিত্র ঈদ-উল-আযহা | ২২ মে, শুক্রবার ২০২৬ হতে ০৬ জুন, শনিবার ২০২৬ পর্যন্ত | ০৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ হতে ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ১০ |
| ১৬ | *পবিত্র আশুরা | ২৬ জুন, শুক্রবার ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ০০ |
| ১৭ | জুলাই গণঅভ্যুত্থান দিবস | ০৫ আগস্ট, বুধবার ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ০১ |
| ১৮ | *আখেরি চাহার সোম্বা | ১২ আগস্ট, বুধবার ২০২৬ | ২৮ শ্রাবণ, ১৪৩৩ | ০১ |
| ১৯ | *ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) | ২৬ আগস্ট, বুধবার ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ০১ |
| ২০ | শুভ জন্মাষ্টমী | ০৪ সেপ্টেম্বর, শুক্রবার ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ০০ |
| ২১ | *ফাতেহা-ই-ইয়াজদাহম | ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ২০২৬ | ০৯ আশ্বিন, ১৪৩৩ | ০১ |
| ২২ | শ্রী শ্রী দূর্গা পূজা, বিজয়া দশমী (২১ অক্টোবর), *প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা (২৫ অক্টোবর) | ১৮ অক্টোবর, রবিবার ২০২৬ হতে ২৯ অক্টোবর, বৃহস্পতিবার ২০২৬ পর্যন্ত | ০২ কার্তিক ১৪৩৩ হতে ১৩ কার্তিক ১৪৩৩ পর্যন্ত | ১০ |
| ২৩ | শ্রী শ্রী শ্যামা পূজা | ০৮ নভেম্বর, রবিবার ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ০১ |
| ২৪ | বিজয় দিবস | ১৬ ডিসেম্বর, বুধবার ২০২৬ | ০১ পৌষ, ১৪৩৩ | ০১ |
| ২৫ | শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন, ২৫ ডিসেম্বর) | ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৬ হতে ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার ২০২৬ পর্যন্ত | ০২ পৌষ ১৪৩৩ হতে ১৬ পৌষ ১৪৩৩ পর্যন্ত | ১১ |
| ২৬ | প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত ছুটি | - | - | ০৩ |
| মোট (সাপ্তাহিক ছুটি ব্যতীত) | ৭২ | |||
* চিহ্নিত ছুটির তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল।
বিঃ দ্রঃ সপ্তাহে শুক্রবার ও শনিবার ০২ (두) দিন ছুটি থাকবে।

Post a Comment