আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

HSC কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের (পশু পালন) সৃজনশীল প্রশ্নের সাজেশন।

এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় - পশু পালন অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সাজেশন নিম্নে দেওয়া হল।

প্রশ্ন ১ নিচের চিত্র দুটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও: 
চিত্র-ক: দেশি জাতের গরুর ছবি 
চিত্র-খ: হলিস্টিন জাতের গরুর ছবি

ক. সংকরজাত গরু কী? 

খ. সাইলেজ কেন পশুখাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর। 

গ. চিত্র খ এর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। 

ঘ. চিত্র-ক ও চিত্র-খ এর মধ্যে দুগ্ধ উৎপাদনের জন্য কোনটি অধিক উপযোগী? তোমার উত্তরের যথার্থতা বিশ্লেষণ কর। 

প্রশ্ন ২ আবুল কালাম পাঁচ বছর পূর্বে তিনটি গরু নিয়ে ক্ষুদ্র খামার শুরু করেন। ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়তে বাড়তে তার খামারে গরুর সংখ্যা প্রায় পাঁচশত। কিছুদিন পূর্ব থেকে তার খামারের ১০টি গরুর মুখে, জিহ্বায় ও ক্ষুরে ঘা হয়। পশু খুড়িয়ে হাঁটে ও শক্ত কিছু খেতে পারে না। আবুল কালাম পণ্ড সম্পদ কর্মকর্তার নিকট গেলে তিনি তাকে সঠিক পরামর্শ দেন। 

ক. নবজাতক গরুকে কী খাওয়াতে হয়? 

খ. গরুর আবাসস্থল বলতে কী বুঝ? 

গ. উদ্দীপকে উল্লিখিত গরুগুলো কোন রোগে আক্রান্ত তার কারণ ও লক্ষণগুলো বর্ণনা কর। 

ঘ. পশুসম্পদ কর্মকর্তা আবুল কালামকে রোগ প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করতে বললেন উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

প্রশ্ন ৩. যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জনাব আফজাল ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি দুগ্ধ খামার করেন এবং সঙ্কর জাতের পাঁচটি দুগ্ধবতী গাভী ক্রয় করে পালন শুরু করেন। প্রতিটি গাভী দৈনিক গড়ে ২০ লিটার করে দুধ দেয়। গাভীগুলোকে প্রতিদিন সুষম খাদ্য খাওয়ানো ও প্রয়োজনীয় পরিচর্যা করেন। জনাব আফজালের সংসার বর্তমানে সচ্ছলভাবে চলছে। পরবর্তীতে তিনি খামারে দেশি বকনা ক্রয় করে কৃত্রিম প্রজননের মাধ্যমে খামার বড় করার সিদ্ধান্ত নেয়।

ক. সুষম খাদ্য কী?

খ. সঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

গ. জনাব আফজাল গাভীর জন্য সুষম খাদ্য কিভাবে তৈরি করলেন? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকে দেশি গরুর কৃত্রিম প্রজননের জন্য জনাব আফজালের সিদ্ধান্ত মূল্যায়ন কর।

প্রশ্ন ৪. যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিজয়া স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে একটি দুগ্ধ খামার স্থাপন করলেন। তিনি খামারের জন্য দুগ্ধবতী গাভী নির্বাচন করার সময় গাভীর পিছনের পা ও ওলানের আকার আকৃতি দেখে নিলেন যার কারণে খামারের দুধ উৎপাদন বৃদ্ধি পেল এবং তিনি আর্থিকভাবে লাভবান হলেন। এক সময় তার এলাকার কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। 

ক. দুগ্ধ খামার কী?

খ. কোন ধরনের খাবারকে তুমি গবাদিপশুর সুষম খাবার বলবে?

গ. খামারটিকে অধিক উৎপাদনশীল করার লক্ষ্যে বিজয়ার পদক্ষেপ ব্যাখ্যা কর।

ঘ. “সফল উদ্যোক্তা হিসেবে বিজয়ার কর্মকাণ্ড অনুকরণীয়” বিশ্লেষণ কর।

প্রশ্ন ৫. কৃষি শিক্ষক রফিক সাহেব তার ছাত্রদের নিয়ে একটি দুগ্ধ খামার পরিদর্শনে গেলেন। সেখানে গিয়ে গরুর জাত ও দুধ দোহন প্রক্রিয়াসহ আনুষঙ্গিক বিষয়ে ছাত্রদের অবহিত করলেন এবং খামারে অধিক দুধ উৎপাদন ও অতিরিক্ত দুধ তাপ প্রয়োগের মাধ্যমে কীভাবে সংরক্ষণ করা যায় তাও ছাত্রদের জানালেন।

ক. ষাঁড় কী?

খ. দুধকে আদর্শ খাদ্য বলার কারণ কী?

গ. খামারে অধিক দুধ উৎপাদনের কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

ঘ. খামারে উৎপাদিত অতিরিক্ত দুধ কিভাবে সংরক্ষণ করা যায় উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

প্রশ্ন ৬. রহিমা বেগমের গবাদি পশুর খামারে একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেহে কাঁপুনি উটে ছটপট করতে থাকে। পরে মারা যায়। মারা যাওয়ার সময় নাক, মুখ ও মলদ্বার দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হয়। এমতাবস্থায়, রহিমা পশু চিকিৎসককে ডাকলে তিনি গরুটিকে পর্যবেক্ষণ করে বলেন এটি একটি মারাত্মক রোগ যা খামারের অন্যান্য গরু আক্রান্ত হতে পারে। পশু চিকিৎসক রহিমা বেগমকে বললেন রোগ হওয়ার পূর্বেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উত্তম।

ক. সংক্রামক রোগ কী?

খ. ব্ল‍্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্য লিখ।

গ. উদ্দীপকের গরুটির কোন রোগ হয়েছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লিখ।

ঘ. পশু চিকিৎসকের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

প্রশ্ন ৭. রাবেয়া খাতুন সরকারের 'একটি বাড়ি একটি খামার' প্রকল্প থেকে ঋণ নিয়ে গরু পালনের সিদ্ধান্ত নেন। কারণ এতে তার পরিবারের আমিষের চাহিদাও পূরণ হবে আবার কৃষি কাজেও এর ব্যবহার হবে। গরু পালনের জন্য প্রথমে তিনি উন্মুক্ত বাসস্থান তৈরি করলেন। অল্পদিনের মধ্যেই তিনি স্বাবলম্বী হয়ে উঠেন।

ক. বেবী কাফ কী?

খ. গরুকে ইউরিয়া মোলাসেস খাওয়ানো হয় কেন?

গ. রাবেয়া খাতুনের গরু পালন পদ্ধতিটি বর্ণনা কর।

ঘ. পশুটি কীভাবে কৃষিকাজে ভূমিকা রাখে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।

প্রশ্ন ৮. আলিম সাহেবের খামারে ৬টি গরু আছে। তিনি নিয়মিত খামার পরিদর্শন করেন। একদিন সকালবেলা খামারের একটি গরুর দেহের লোম খাড়া হয়ে কাঁপুনি দিয়ে উঠে। গরুটি কিছুক্ষণ পর হঠাৎ উত্তেজিত হয়ে নিস্তেজ হয়ে পড়ে মারা যায়। 

ক. বেবি কাফ কী?

খ. ব্ল‍্যাক বেঙ্গল ছাগল পালন করা হয় কেন? ব্যাখ্যা কর।

গ. আলিম সাহেবের গরুটি মারা যাওয়ার কারণ ও প্রতিকার ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের আলোকে আলিম সাহেবের খামারের গরুর রোগ-প্রতিরোধে করণীয় বিষয়াদি বিশ্লেষণ কর।

প্রশ্ন ৯. করিম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি মাংস উৎপাদনকারী গরুর খামার গড়ে তোলেন। কিছুদিন পর তিনি দেখতে পেলেন একটি গরুর মুখ দিয়ে ফেনাযুক্ত লালা ঝরছে, পা দিয়ে মাটি খুরছে সেই সাথে উত্তেজিত অবস্থায় অন্য পশুকে আক্রমণ করছে। তাছাড়া আক্রান্ত পশু ঘন ঘন প্রস্রাব করছে এবং পানি পান করতে পারছে না। করিম দ্রুত স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। প্রাণিসম্পদ কর্মকর্তা তার খামারে আদর্শ প্রতিপালন পদ্ধতি অনুসরণ করতে বলেন।

ক. ষাঁড় কী?

খ. পাস্তুরিত দুধ নিরাপদ কেন? ব্যাখ্যা কর।

গ. করিমের খামারে কোন রোগের প্রাদুর্ভাব ঘটেছে? উক্ত রোগের কারণ ব্যাখ্যা কর।

ঘ. প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী করিমের খামারে উক্ত রোগের প্রতিকার কীভাবে করা যায় তা বিশ্লেষণ কর।

প্রশ্ন ১০. পশু চিকিৎসক রাসেল সাহেব ছুটিতে গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে বেড়াতে এসে লক্ষ করলেন তার চাচার বাড়ির আঙ্গিনায় বাঁধা একটি গরু মুখ দিয়ে লালা ঝরতেছে, গরুটি পাগলামি করতেছে, এমনকি আক্রমণ করার চেষ্টা করতেছে। গরুটির কাছে গিয়ে সে ভালোভাবে রোগটি শনাক্ত করল। তাঁর চাচাকে সে এ সমস্যা সমাধানের পরামর্শ দিল এবং ভবিষ্যতে যাতে এ রোগ না হয় তার জন্য প্রতিরোধ ব্যবস্থা নিতে বললেন।

ক. গরুর ভাইরাসজনিত একটি রোগের নাম লেখ।

খ. সাইলেজ কেন পশুখাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।

গ. কিভাবে তুমি উদ্দীপকের এ রোগটি শনাক্ত করবে- ব্যাখ্যা কর।

ঘ. “রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা উত্তম”-উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।

প্রশ্ন ১১. নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও।

চিত্র: একটি গরুর মুখের ভিতর, জিব্বায় ও পায়ের ক্ষুরার মাঝখানে ফোসকা ওঠা ও ঘায়ের চিহ্ন দেখা যাচ্ছে। (এরকম একটি ছবি থাকবে)

ক. দুগ্ধ খামার কী?

খ. গাভীর দুধ উৎপাদন কম বেশি হয় কেন?

গ. চিত্রের পশুটি কোন রোগে আক্রান্ত? ব্যাখ্যা কর।

ঘ. আক্রান্ত পশুটিকে সুস্থ করতে তোমার পদক্ষেপ বিশ্লেষণ কর।

প্রশ্ন ১২. শৈলেন সিরাজগঞ্জের একজন সমৃদ্ধ কৃষিজীবী।

বাড়িতে ছোটখাটো একটি গরুর খামার গড়ে তুলেছেন। প্রতি বছর বন্যায় গবাদিপশুর খাদ্যের তীব্র সংকট হয়। তাছাড়া বন্যার সময় তার গরুগুলোর দেহের তাপমাত্রা অত্যধিক বেড়ে যায় এবং শরীর কাঁপতে থাকে। এ বছর তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগাযোগ করে তার খামারের গবাদিপশুর সমস্যাগুলো সমাধানের জন্য প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে তার বাড়ির পাশের জমিতে নেপিয়ার ঘাস চাষ করেন এবং বিশেষ প্রক্রিয়ায় বন্যার পূর্বেই তিনি সংরক্ষণের ব্যবস্থা করেন। এসব পরামর্শে তিনি বিশেষভাবে উপকৃত হন।

ক. 'হে' কী?

খ. পশুপালন গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।

গ. শৈলেনের খামারের গরুর কি রোগ হয়েছে? এ রোগের লক্ষণগুলো ব্যাখ্যা কর।

ঘ. প্রাণিসম্পদ কর্মকর্তার বিশেষভাবে পশুখাদ্য সংরক্ষণের পদ্ধতি বিশ্লেষণ কর।

প্রশ্ন ১৩. টেলিভিশনে গরু মোটাতাজাকরণের উপর একটি প্রতিবেদন দেখে তোরাব আলী গরু মোটাতাজা করার জন্য ৫টি এঁড়ে বাছুর ক্রয় করেন। তিনি বাছুরগুলোকে প্রত্যহ সাধারণ খাবার খাওয়াচ্ছেন কিন্তু মোটাতাজা হচ্ছে না। তিনি নিকটস্থ প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে যান। কর্মকর্তা তাকে ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে খাওয়ানোর পরামর্শ দেন।

ক. হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরুর উৎপত্তি কোন দেশে?

খ. পশুর জন্য সবুজ কাঁচা ঘাস প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।

গ. তোরাব আলী কিভাবে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি করবে? ব্যাখ্যা কর।

ঘ. প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে তোরাব আলী লাভবান হবেন কি-না- মূল্যায়ন কর।

Post a Comment

Previous Post Next Post