আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডি ও নবীন শিক্ষকদের ফুলের শুভেচ্ছা।


ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের এনটিআরসিএ এর সুপারিশকৃত শিক্ষকদের ও নবনির্বাচিত গভর্নিং বডির সদস্যদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।

ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও অণুজীববিজ্ঞানী সরদার তানজির হোসেনের সভাপতিত্বে আজ ৬ সেপ্টেম্বর রবিবার  সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের উপস্থিতিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।  আমন্ত্রিত সকল অভিভাবক তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার অভিভাবকদের ও ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে  ভালো ফলাফল অর্জনের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।


অভিভাবক সমাবেশ পরবর্তীতে অত্র কলেজের অডিটোরিয়াম রুমে গভর্ণিং বডি ও শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরবর্তীতে এনটিআরসিএ কর্তৃক সুপারিশকৃত নবীন শিক্ষক ও গভর্ণিং বডির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা দেওয়া হয়।

এনটিআরসিএর সুপারিশকৃত নতুন শিক্ষকবৃন্দ হলেন-

১. প্রভাষক মোঃ আব্দুল্লাহ ফারাজী

২. প্রভাষক তিথী বিশ্বাস

৩. সহকারী শিক্ষক সৈয়দ কওসার আলী 

৪. সহকারে শিক্ষক দিপা সাহা


আয়কর রিটার্ন সেবা বিজ্ঞাপন
আয়কর রিটার্ন
আয়কর রিটার্ন সেবা
অনলাইনে নির্ভুল ও দ্রুত দাখিল

আপনার আয়কর রিটার্ন নির্ভুলভাবে অনলাইনে জমা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 যোগাযোগ করুন: ০১৭৯৯৩৫৩৭৪০ (WhatsApp)


গভার্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জীব কুমার সাহা, শিক্ষক প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান ও অভিভাবক সদস্যকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে।






Post a Comment

Previous Post Next Post