আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

ডিএইচএমএস পরীক্ষা-২০২৬ এর অংশগ্রহণের আবেদন ফর্ম ও ফি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ডিএইচএমএস পরীক্ষা-২০২৬ এর অংশগ্রহণের আবেদন ফর্ম ও ফি কাউন্সিলে দাখিল প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।


স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালসমূহের অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য, ডিএইচএমএস পরীক্ষা-২০২৬ এর ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষায় অংশ গ্রহণের আবেদন ফর্ম ও প্রয়োজনীয় ফি কাউন্সিলে দাখিলের তারিখ এবং এতদসংক্রান্ত নিয়মাবলী দেয়া হয়েছে। 
১। কলেজসমূহে আবেদন ফর্ম পূরণ এবং ফর্ম ও ফি কাউন্সিলে জমা দেয়ার তারিখ :
(ক) কলেজসমূহে বিলম্বফি ছাড়া ফর্ম পূরণ ১৭-০৯-২০২৬ খ্রি. হতে ০৭-১০-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।
(খ) বিলম্বফি ছাড়া পরীক্ষার্থীর সংখ্যা অনুসারে ০৮-১০-২০২৬ খ্রি. তারিখের মধ্যে ব্যাংকে টাকা জমা করতে হবে।
(গ) বিলম্বফি ছাড়া ফর্ম ও ফি কাউন্সিলে দাখিলের শেষ তারিখ ১২-১০-২০২৬ খ্রি.।
(ঘ) বিলম্বফিসহ ফর্ম পূরণ ০৮-১০-২০২৬ খ্রি. হতে ২২-১০-২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত।
(ঙ) বিলম্বফিসহ পরীক্ষার্থীর সংখ্যা অনুসারে ২৫-১০-২০২৬ খ্রি. তারিখের মধ্যে ব্যাংকে টাকা জমা করতে হবে।
(চ) প্রতিপরীক্ষার্থী ৫০০/- (পাঁচশত) টাকা হারে বিলম্বফিসহ ফর্ম ও ফি কাউন্সিলে দাখিলের শেষ তারিখ ২৯-১০-২০২৬ খ্রি.।
(ছ) কাউন্সিলে জমাকৃত ফর্মের সাথে ফিসের টাকার মিল থাকতে হবে।
(জ) কোন অবস্থাতেই নির্ধারিত তারিখের পর কাউন্সিল কর্তৃক ফর্ম/ফর্মসমূহ গ্রহণ করার তারিখ পরিবর্তন করা হবে না।

২। কেন্দ্র ফি :
(ক) সকল পরীক্ষার্থীকে ৫০০/- (পাঁচশত) টাকা হারে কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে নিকট জমা দিতে হবে।
(খ) কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্র ফি বৃদ্ধির প্রয়োজন হলে সর্বোচ্চ ৫০/- (পঞ্চাশ) টাকা হারে কাউন্সিলের অনুমোদনক্রমে বৃদ্ধি করা যাবে।
(গ) কেন্দ্র ফি কেন্দ্র তহবিলে জমা রাখতে হবে। কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র তহবিল হতে বহন এবং বাজেট কাউন্সিলে দাখিল করতে হবে।
৩। কেন্দ্র পরিবর্তন ফি :
(ক) কেন্দ্র পরিবর্তন করতে হলে প্রত্যেক পরীক্ষার্থীকে পৃথকভাবে আবেদনপত্রের সাথে ১,০০০/- (এক হাজার) টাকা ফি এবং আবেদন ফর্ম অবশ্যই আলাদা করে কাউন্সিলে প্রেরণ করতে হবে।
(খ) কেন্দ্র পরিবর্তনের আবেদনপত্রের সাথে উপযুক্ত কর্তৃপক্ষের বদলির ছাড়পত্র দাখিল করতে হবে। অন্যথায় আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
(গ) একই কলেজ থেকে পূর্বের বছরের একই কেন্দ্র পরিবর্তন করা হবে না। চাকুরীজীবিদের ক্ষেত্রে বদলী ও যোগদানের অবশ্যই সঠিক কাগজপত্র উপস্থাপন করতে হবে। অন্যথায় কেন্দ্র পরিবর্তন বাতিল বলে গণ্য হবে।
৪। (ক) পরীক্ষার ফি :
তাত্ত্বিক পরীক্ষা (প্রতি বিষয়ে)ব্যবহারিক/মৌখিক পরীক্ষা (প্রতি বিষয়ে)ট্যাবুলেশননম্বরপত্র
১৫০/-১৫০/-২৫০/-১৫০/-
(খ) ৪র্থ (চূড়ান্ত) বর্ষের ডিএইচএমএস সনদের জন্য প্রতি পরীক্ষার্থীকে ৭০০/- (সাতশত) টাকা হারে সনদ ফিস দাখিল করতে হবে।
৫। দাখিলা ফর্ম পূরণের নিয়ম :
(ক) পরীক্ষার্থীকে ছাত্র নিবন্ধন কার্ড ও এসএসসি/সমমানের সনদের নাম, পিতা ও মাতার নাম অনুসারে দাখিলা ফর্ম নিজ হাতে পূরণ করতে হবে। কোন প্রকার অসস্পূর্ণ পরিলক্ষিত হলে দাখিলা ফর্ম বাতিল বলে গণ্য হবে।
(খ) প্রত্যেক পরীক্ষার্থীর আবেদন ফর্ম নির্ধারিত ছকে নির্বাচনী পরীক্ষার নম্বর অবশ্যই প্রদান করতে হবে।
(গ) ডিএইচএমএস ১মবর্ষে বিজ্ঞান বিষয়ে কোন পরীক্ষার্থী রেহাই পেতে ইচ্ছুক হলে সংশ্লিষ্ট বিষয়ের বোর্ড হতে (এইচএসসি বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ) প্রাপ্ত মূলনম্বরপত্রের ফটোকপি সত্যায়িত অবশ্যই দাখিলা ফর্মের সাথে সংযুক্ত করতে হবে।
ঘ. MBBS/BDS Doctor দের ২য় বর্ষে ফিজিওলজি ও এনাটমি, তৃতীয় বর্ষে রোগবিদ্যা এবং চতুর্থ বর্ষে চিকিৎসা আইন ও শল্যবিদ্যা বিষয়ে) রেহাই পেতে হলে মেডিকেল কলেজ/বিশ্ববিদ্যালয় হতে উক্ত বিষয়ে উত্তীর্ণ নম্বরপত্রের ফটোকপি দাখিলা ফর্মের সাথে সংযুক্ত করে দিতে হবে।
  • (ঙ) যদি কোন পরীক্ষার্থী কোন বিষয়ে রেহাই নিতে চান তাহলে দাখিলা ও বিবরণী ফর্মে উল্লেখ থাকতে হবে। পরবর্তীতে পরীক্ষার্থীর কোন বিষয় রেহাই চেয়ে আবেদন করলে তা গ্রহণযোগ্য হবে না এবং আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে।
  • (চ) প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ (দুই) কপি ছবি অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে দাখিলা ফর্মের নির্ধারিত দুই অংশে গেঁথে দিতে হবে।
  • (ছ) দাখিলা ফর্মের সাথে প্রথম বর্ষের পরীক্ষার্থীদের কাউন্সিলের ছাত্র নিবন্ধন কার্ড, দ্বিতীয়, তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের জন্য পূর্বের বর্ষের নম্বরপত্র এবং চতুর্থ (চূড়ান্ত) বর্ষের পরীক্ষার্থীদের জন্য ছাত্র নিবন্ধন কার্ড, তৃতীয় বর্ষের নম্বরপত্র এবং এসএসসি/সমমানের সনদের ফটোকপি সত্যায়িত করে সংযুক্ত করে দিতে হবে।
  • (জ) দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষে কোন পরীক্ষার্থীর শিক্ষাবিরতি থাকলে তাহলে কাউন্সিল হতে অনুমতিপত্র/অনুক্তীর্ণ নম্বরপত্র/অনুপস্থিত নম্বরপত্র/প্রবেশপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। তাছাড়া কোন পরীক্ষার্থী কলেজ পরিবর্তন করে থাকলে কলেজ বদলির ছাড়পত্রের কপি সংযুক্ত করে দিতে হবে।
  • ৬। ফিস দাখিলের নিয়ম :
  • (ক) পরীক্ষার্থীর ফিসের অর্থ (টাকা) "জনতা ব্যাংক পিএলসি, হিসাব নম্বর-এস.এন.ডি-০১০০২৮০৮০৫৯৩৩, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড শাখা, খিলক্ষেত, ঢাকা-১২২৯ প্রেরণ করে রশিদ নির্ধারিত সময়সীমার মধ্যে কাউন্সিলে দাখিল করতে হবে।
    (খ) জমাকৃত টাকার সাথে পরীক্ষার্থীর সংখ্যার মিল থাকতে হবে এবং দুই প্রস্থ মুখপত্র (ফরওয়ার্ডিং) ও ব্যাংকে জমাকৃত টাকার রশিদ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর জমা দিতে হবে।
    (গ) বিবরণী ফর্মের বিবরণ মোতাবেক ১২টি করে পূরণকৃত ফর্ম একত্রে সুতা দিয়ে বেঁধে দিতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত (বিলম্বফিস ছাড়া ও বিলম্বফিসসহ) বিবরণী ফর্মে ক্রমিক নম্বরের সাথে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উল্লেখ্য যে, ফর্মের ছবির দিকটা উপরের দিক থাকবে।
    (ঘ) বিবরণী ফর্মে পরীক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ও সেশন স্পষ্টভাবে কম্পিউটারে টাইপ করতে হবে।
    (ঙ) সফটওয়্যারে এন্ট্রি ব্যতীত কোন দাখিলা ও বিবরণী ফর্ম গ্রহণযোগ্য হবে না।
    ৭। পাঠ্যক্রম :
    (ক) কাউন্সিলে নির্ধারিত পাঠ্যক্রম অনুসারে কেবলমাত্র শিক্ষাবর্ষের প্রারম্ভে নির্ধারিত সময়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতিবিষয়ে ১০০ নম্বরের জন্য কমপক্ষে ১০০ ঘন্টা পাঠদান ও ৭৫% উপস্থিতির নিশ্চয়তা প্রদানক্রমে বা সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ করা যাবে। এতদউদ্দেশ্যে প্রয়োজনে পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠানের পূর্বে পর্যন্ত পাঠদান অব্যাহত রাখতে হবে।
    (খ) নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ এবং উত্তীর্ণ প্রার্থীগণ কেবলমাত্র দাখিলা ফরম পূরণ করতে পারবে। নির্বাচনী পরীক্ষার ফলাফল কাউন্সিলে দাখিল করা হলে প্রয়োজনীয় সংখ্যক আবেদন ফরম সরবরাহ করা হবে। কাউন্সিলে অবহিত পূর্বক প্রয়োজনে একাধিকবার নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা যাবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ ও উত্তীর্ণ ছাড়া কোন পরীক্ষার্থীকে কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য সুপারিশ করা যাবে না।
    (গ) শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত, শ্রেণিতে উপস্থিতি এবং নির্বাচনী পরীক্ষার রেকর্ডপত্র সংরক্ষণ এবং কাউন্সিল চাইলে উহা প্রদর্শন অথবা প্রদান করতে হবে। অসত্য তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    ৮। ফর্ম ও ফিস দাখিলের ক্ষেত্রে সতর্কতা :
    (ক) অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ পূরণকৃত আবেদন ফর্ম নিরীক্ষণ/যাচাই-বাছাই করে প্রত্যায়ন করবেন। অসমাপ্ত, স্বাক্ষরবিহীন ও ত্রুটিপূর্ণ ফর্ম বাতিল বলে গণ্য হবে।
    (খ) পরীক্ষার্থীদের আবেদন ফর্ম সংক্রান্ত সকল প্রকার ত্রুটি/অভিযোগ/আপত্তি/আবেদন অধ্যক্ষ নিজ দায়িত্বে নিষ্পত্তি করে নিবেন। অন্যথায় পরীক্ষার্থীদের বিষয়ে দায়-দায়িত্বের জন্য কাউন্সিলকে দায়ী করা যাবে না।


Post a Comment

Previous Post Next Post