আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

যশোর বোর্ডের ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি ও সময়সূচি।

যশোর বোর্ডের অধীন ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের নিয়ম ও সময়সূচি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষার অনলাইন কার্যক্রম, ফি এবং প্রয়োজনীয় নিয়মাবলী নিচে তুলে ধরা হলো:

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইনে সম্ভাব্য তালিকা প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬
  • অনলাইনে ফরম পূরণ: ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত
  • অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষার ফি সমূহ

  • পরীক্ষার্থী প্রতি ফি: ৪০০ টাকা (অনলাইনে দিতে হবে)
  • কেন্দ্র ফি: ২০০ টাকা (কেন্দ্র নির্ধারণের পর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক কেন্দ্র সচিবকে প্রদান করতে হবে)

পরীক্ষার বিষয় ও নম্বর বিভাজন

মোট ৫টি বিষয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে:
  • বাংলা: ১০০ নম্বর
  • ইংরেজি: ১০০ নম্বর
  • গণিত: ১০০ নম্বর
  • বিজ্ঞান: ৫০ নম্বর
  • বাংলাদেশ ও বিশ্ব পরিচয়: ৫০ নম্বর

জুনিয়র বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট 

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী

  • পরীক্ষার মাধ্যম: বাংলা অথবা ইংরেজি ভার্সনে পরীক্ষা দেওয়া যাবে। কোনো প্রতিষ্ঠান ইংরেজি ভার্সনে পরীক্ষা দিতে চাইলে, প্রধান শিক্ষককে বিষয় কোড ও পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে একটি কপি ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে।
  • প্রতিষ্ঠান পরিবর্তন: কোনো অবস্থাতেই এক শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারবে না।
  • ফরম পূরণ প্রক্রিয়া: যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.jessoreboard.gov.bd) গিয়ে Institute Panel-এ EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। এরপর বামপাশের মেন্যুবার থেকে "Probable List (Scholarship Eight-2026)"-এ ক্লিক করে শিক্ষার্থীদের তালিকা পাওয়া যাবে।

যেকোনো তথ্যের প্রয়োজনে বা জরুরি প্রয়োজনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক (ফোন: ০২৪৭৭৭৬২৭১৪, ই-মেইল: [email protected]) বরাবর যোগাযোগ করা যাবে।


২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচী ও নির্দেশনাবলী 

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচী ও বিশেষ নির্দেশনাবলী প্রকাশ করা হয়েছে। পরীক্ষা আগামী ০৮ ডিসেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। বিস্তারিত সময়সূচী ও নিয়মাবলী নিচে দেওয়া হলো:

📅 পরীক্ষার সময়সূচী (Routine)

পরীক্ষা প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
তারিখ ও দিনবিষয়বিষয় কোড
০৮-১২-২০২৬ (মঙ্গলবার)বাংলা১০১
১০-১২-২০২৬ (বৃহস্পতিবার)ইংরেজি১০৭
১৩-১২-২০২৬ (রবিবার)গণিত১০৯
১৫-১২-২০২৬ (মঙ্গলবার)বিজ্ঞান
বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
১২৭
১৫০
বিশেষ দ্রষ্টব্য: বিজ্ঞান বিষয়ের জন্য ১:৩০ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য ১:৩০ মিনিট—সর্বমোট ৩:০০ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

📝 পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনাবলী

১. পরীক্ষার হলে প্রবেশ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. সময় নির্ধারণ: প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে।
৩. প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র (Admit Card) নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে।
৪. OMR ফরম পূরণ: পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের (OMR) ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫. ক্যালকুলেটর ব্যবহার: পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৬. নিষিদ্ধ সামগ্রী: কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

বিশেষ প্রয়োজনে কর্তৃপক্ষ এ সময়সূচী পরিবর্তন করতে পারবেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি-২০২৬



Post a Comment

Previous Post Next Post