আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল দেখার নিয়ম ও নিশ্চায়ন প্রক্রিয়া।


২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে। গত বুধবার (১৬ আগস্ট) রাত ৮টায় শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।  


চলতি শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দ দিয়ে আবেদন করার সুযোগ পেয়েছিলেন। এই ধাপে দেশজুড়ে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছেন।  


যেভাবে ফলাফল চেক করবেন

আপনার কাঙ্ক্ষিত কলেজ বা মেধা তালিকার ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:


অফিসিয়াল সাইটে প্রবেশ: প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd ভিজিট করুন।  


ভিউ রেজাল্ট অপশন: হোমপেজে থাকা ‘ভিউ রেজাল্ট’ (View Result) বাটনে ক্লিক করুন।  


প্রয়োজনীয় তথ্য প্রদান: নির্দিষ্ট ঘরে আপনার এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে ইনপুট দিন।  


ক্যাপচা পূরণ: স্ক্রিনে প্রদর্শিত সিকিউরিটি কোড বা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন।  


সাবমিট: সবশেষে ‘সাবমিট’ (Submit) অপশনে ক্লিক করলেই আপনার মোবাইলের স্ক্রিনে ফলাফল প্রদর্শিত হবে এবং আপনি জানতে পারবেন কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।  

ফলাফল দেখুন

ভর্তি নিশ্চায়ন:

কলেজে নির্বাচিত হওয়ার পর অবশ্যই অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিয়ে ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ এর মধ্যে আসন নিশ্চায়ন (Confirmation) করতে হবে।  


মেধাতালিকায় নাম আসার পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফি দিয়ে নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর প্রার্থিতা ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে এবং তারা ভর্তির জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।  


অতএব, ফলাফল পাওয়ার পরপরই ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করে দ্রুত সময়ের মধ্যে নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post