আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স সংক্রান্ত বিজ্ঞপ্তি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিটি দেখুন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
প্রশিক্ষণ শাখা
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং- ৩৭.০২.০০০০.১১৩.২০.০২৬.২০২৬- ৯৪১
তারিখ: ০৮/০৯/২০২৬ খ্রি.
বিজ্ঞপ্তি
বিষয়: মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকের জন্য সাইবার নিরাপত্তা বিষয়ে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স সম্পন্নকরণ এবং সনদ অর্জনের নির্দেশনা সংক্রান্ত।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষকদের সাইবার নিরাপত্তা বিষয়ে পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিসেফের কারিগরি সহায়তায় একটি অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করেছে। উক্ত প্রশিক্ষণ কোর্সটি https://itlms.naem.gov.bd/my/scorm-courses লিংকে পাওয়া যাবে। শিক্ষকবৃন্দ তাঁদের নিজ নিজ পিডিএস আইডি দিয়ে লগইন অথবা রেজিস্ট্রেশন করে এই কোর্সে যুক্ত হতে পারবেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের মধ্যে উক্ত লিংকে প্রবেশ করে কোর্সটি সম্পন্ন করে সার্টিফিকেট ডাউনলোড করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিশেষ নির্দেশনা:
১. অনলাইন ইন্টারেক্টিভ কোর্সটি সম্পন্ন করার এক পর্যায়ে (৬ষ্ঠ মডিউলে) শিক্ষার্থী সম্পৃক্ত করে একটি শ্রেণি কার্যক্রম (Activity) পরিচালনার উল্লেখ রয়েছে। শিক্ষকবৃন্দ উক্ত কার্যক্রম সম্পন্ন করে তার ছবি/ভিডিও নির্ধারিত লিংকে শেয়ার করবেন। এক্ষেত্রে যাবতীয় নির্দেশনা অনলাইন প্ল্যাটফর্মে দেয়া আছে।
২. সাইবার নিরাপত্তা বিষয়ক অনলাইন কোর্সের নির্ধারিত ৬টি মডিউল (একটি বাস্তব শ্রেণি কার্যক্রমসহ) সম্পন্ন করে শিক্ষকবৃন্দ মাউশি ও নায়েম-এর মহাপরিচালক মহোদয়দের স্বাক্ষরিত সনদ (Certificate) অনলাইন থেকে সংগ্রহ করবেন। উক্ত অনলাইন প্রশিক্ষণটি সময়মতো সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহায়তার জন্য সকল প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
০৮/০৯/২৬
(এস. এম. সাইফুল ইসলাম)
আইডি-১৫২৩২
সহকারী পরিচালক (প্রশিক্ষণ-১)
ফোন: ০২-৪১০৫০৬১৮
মোবাইল : ০১৭১২৬৩১১৩৩


Post a Comment

Previous Post Next Post