আজকের শিক্ষা ডট কম (ajkershikkha.com)
--:--:--

সর্বশেষ

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ও পরীক্ষার সময়সূচি।

সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ছুটির তালিকা, অর্ধ বার্ষিক, প্রাক-নির্বাচনী, বার্ষিক, নির্বাচনী ও জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সসূচি প্রকাশিত হয়েছে। 

শুক্র ও শনিবার ব্যতীত ২০২৬ সালের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কমিয়ে ৬৪ দিন করা হয়েছে। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান নিজেরা প্রশ্ন তৈরি করে নির্ধারিত তারিখে পরীক্ষা গ্রহণ করবে।

📘 ছুটির তালিকা, পরীক্ষার সময়সূচি ও নির্দেশনা ২০২৬

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
(সরকারি মাধ্যমিক-১)
www.shed.gov.bd

📜 ২০২৬ সালের পূর্ণাঙ্গ ছুটির তালিকা

ক্রমিক পর্বের নাম ইংরেজি তারিখ বঙ্গাব্দ দিন
০১শব-ই-মিরাজ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার০৩ মাঘ, ১৪৩২০১
০২সরস্বতী পূজা২৩ জানুয়ারি ২০২৬০৯ মাঘ, ১৪৩২০১
০৩মাঘী পূর্ণিমা০১ ফেব্রুয়ারি ২০২৬১৮ মাঘ, ১৪৩২০১
০৪শব-ই-বরাত০৪ ফেব্রুয়ারি ২০২৬২২ মাঘ, ১৪৩২০১
০৫শিবরাত্রি ব্রত১৫ ফেব্রুয়ারি ২০২৬০২ ফাল্গুন, ১৪৩২০১
০৬শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২১ ফেব্রুয়ারি ২০২৬০৮ ফাল্গুন, ১৪৩২০১
০৭দোলযাত্রা০৩ মার্চ ২০২৬১৯ ফাল্গুন, ১৪৩২০১
০৮রমজান, শব-ই-কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস০৮–২৬ মার্চ ২০২৬২৩ ফাল্গুন–১২ চৈত্র ১৪৩২১৯
০৯ইস্টার সানডে০৫ এপ্রিল ২০২৬২২ চৈত্র, ১৪৩২০১
১০বৈসাবি উৎসব১২ এপ্রিল ২০২৬২৯ চৈত্র, ১৪৩২০১
১১চৈত্র সংক্রান্তি১৩ এপ্রিল ২০২৬৩০ চৈত্র, ১৪৩২০১
১২বাংলা নববর্ষ১৪ এপ্রিল ২০২৬০১ বৈশাখ, ১৪৩৩০১
১৩মে দিবস০১ মে ২০২৬১৮ বৈশাখ, ১৪৩৩০১
১৪বুদ্ধ পূর্ণিমা০১ মে ২০২৬১৮ বৈশাখ, ১৪৩৩০১
১৫ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ২৪ মে – ০৪ জুন ২০২৬১০–২১ জ্যৈষ্ঠ ১৪৩৩১২
১৬পবিত্র আশুরা২৬ জুন ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩০১
১৭আষাঢ়ী পূর্ণিমা২৯ জুলাই ২০২৬১৪ শ্রাবণ, ১৪৩৩০১
১৮জুলাই গণঅভ্যুত্থান দিবস০১ আগস্ট ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩০১
১৯জন্মাষ্টমী১২ আগস্ট ২০২৬২৮ শ্রাবণ, ১৪৩৩০১
২০ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)২৬ আগস্ট ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩০১
২১শুভ মহালয়া০৪ সেপ্টেম্বর ২০২৬২০ ভাদ্র, ১৪৩৩০১
২২ফাতেহা-ই-ইয়াজ দাহম১৪ সেপ্টেম্বর ২০২৬৩০ আশ্বিন, ১৪৩৩০১
২৩মধু পূর্ণিমা২৯ সেপ্টেম্বর ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩০১
২৪শুভ মহালয়া২৩ অক্টোবর ২০২৬০৭ কার্তিক, ১৪৩৩০১
২৫দুর্গাপূজা (বিজয়া দশমী)২৬–২৯ অক্টোবর ২০২৬১০–১৩ কার্তিক, ১৪৩৩০৪
২৬লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা২৯ অক্টোবর ২০২৬১৩ কার্তিক, ১৪৩৩০১
২৭শ্যামাপূজা১০ নভেম্বর ২০২৬২৫ কার্তিক, ১৪৩৩০১
২৮বিজয় দিবস১৬ ডিসেম্বর ২০২৬০১ পৌষ, ১৪৩৩০১
২৯শীতকালীন অবকাশ ও বড়দিন২০–২৯ ডিসেম্বর ২০২৬০৫–১৪ পৌষ, ১৪৩৩১০
৩০প্রতিষ্ঠান প্রধানদের সংরক্ষিত ছুটি০২

* চাঁদ দেখার উপর নির্ভরশীল।

✅ মোট ছুটি: ৫৪ দিন


📝 পরীক্ষার সময়সূচি ২০২৬

পরীক্ষার নাম তারিখ দিন ফলাফল
অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনি২৮ জুন – ১৩ জুলাই ২০২৬১২ দিন২৯ জুলাই ২০২৬
নির্বাচনি পরীক্ষা২৮ অক্টোবর – ১০ নভেম্বর ২০২৬১২ দিন১৮ নভেম্বর ২০২৬
বার্ষিক পরীক্ষা১৯ নভেম্বর – ০৬ ডিসেম্বর ২০২৬১২ দিন৩০ ডিসেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা১৫ – ২০ ডিসেম্বর ২০২৬০৬ দিন৩০ ডিসেম্বর ২০২৬

📌 গুরুত্বপূর্ণ নির্দেশনা

  1. শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত।
  2. অর্ধ-বার্ষিক, প্রাক-নির্বাচনি, নির্বাচনি ও বার্ষিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করতে হবে।
  3. বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত ০১ (এক) বছর সংরক্ষণ করতে হবে।
  4. বিদ্যালয় নিজস্বভাবে প্রশ্নপত্র প্রণয়ন করবে; অন্য উৎস থেকে প্রশ্নপত্র গ্রহণ করা যাবে না।
  5. পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না; বিশেষ কারণে পরিবর্তনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।
  6. সাপ্তাহিক ছুটি ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ৬৪ দিন।
  7. কোনো পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না।
  8. ছুটিকালীন ভর্তি ও প্রয়োজনীয় পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে।
  9. এসএসসি পরীক্ষার সময় অন্যান্য বিদ্যালয়ে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চলবে।
  10. ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে

(সাবিনা ইয়াসমিন)

উপসচিব

Post a Comment

Previous Post Next Post