এইচএসসি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র মডেল টেস্ট।
বিষয়: যুক্তিবিদ্যা ২য় পত্র
বিষয় কোড: ১২২
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল
পূর্ণমান - ৭০
যে কোনো ৭টি প্রশ্নের উত্তর
দাও: ৭ × ১০ =৭০
১.
ক) পদের ব্যাপ্যতা কী?
খ) 'কোন যুক্তিবাক্যে বিধেয় পদ অব্যাপ্য’—ব্যাখ্যা কর।
গ) পদের ব্যাপ্যতার দিক থেকে চিত্র-২ কোনো ধরনের যুক্তিবাক্য
নির্দেশ করে?—ব্যাখ্যা কর।
ঘ) চিত্র-১ ও চিত্র-৩ পরস্পর থেকে কীভাবে ভিন্ন?— ব্যাপ্যতার আলোকে ব্যাখ্যা কর।
২. রহিম সাহেব তার দুই ছেলে শিপু ও লিপুকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গেলেন। সেখানে
হরিণ দেখে শিপু বলে, "সকল হরিণ হয় সুন্দর"।
সামনে এগিয়ে লিপু হাতি দেখতে পেয়ে বলল, "বাহ! কী বিশাল
প্রাণী!" রহিম সাহেব বললেন, "হাতি হোক বা হরিণ হোক,
'সকল প্রাণী হয় উপকারী’।
ক) যুক্তিবিদ্যায় শব্দ কত প্রকার?
খ) শব্দ কখন পদে পরিণত হয়?
গ) রহিম সাহেবের উক্তিটি কোন ধরণের যুক্তিবাক্য? ব্যাখ্যা
কর।
ঘ) লিপু আর শিপুর উক্তি কি একই ধরণের? পাঠ্যবইয়ের
আলোকে বিশ্লেষণ কর।
৩. মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ তার বুদ্ধিবৃত্তির
মাধ্যমে অন্যান্য সব প্রাণীর চেয়ে শ্রেষ্ঠত্ব স্থান দখল করে আছে। সৃষ্টির শুরু
হতেই তার এই জয়যাত্রা। জগতের অন্যান্য সব প্রাণী জন্মগ্রহণ করে, খাদ্য
খায়, ঘুমায়, জীবন ধারণ করে এবং একসময়
মৃত্যুবরণ করে। কিন্তু মানুষ নামক প্রাণীটি নিজস্ব চিন্তাশক্তি ও বিচার বুদ্ধি
দিয়ে তার শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছে।
ক) বিধেয়ক কী?
খ) 'বিধেয়ক যুক্তিবাক্যে
অংশও নয়, এমনকি যুক্তিবাক্যের
কোন পদও নয়'- বিষয়টি ব্যাখ্যা কর
গ) বিচার শক্তি গুণটির
দ্বারা কোন প্রকার বিধেয়কের প্রকাশ ঘটেছে ? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের আলোকে
বিধেয়কের প্রকারভেদ আলোচনা কর।
৪. সোহানা ধলাইতলা
গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৯০ সালের ২২ মার্চ জন্মগ্রহণ করেন। তিনি সাংসারিক
কাজ করতে ভালোবাসেন এবং গরীব-দুঃখীদের
সাহায্য করেন। তাই গ্রামের সবাই তাকে পছন্দ করেন।
ক) বিধেয়ক কত প্রকার?
খ) বিধেয় ও বিধেয়ক সমার্থক নয় কেন?
গ) উদ্দীপকের সোহানার জন্ম তারিখ কোন ধরণের অবান্তর লক্ষণের
পরিচায়ক?—ব্যাখ্যা কর।
ঘ) সোহানার গুণাবলীতে সে বিধেয়কের কোন প্রকারের প্রতিফলন
ঘটেছে?—তার তুলনামূলক বিশ্লেষণ কর।
৫. দৃশ্যকল্প-১: সকল বক হয় সাদা।
সুতরাং
কিছু সাদা জিনিস হয় বক।
দৃশ্যকল্প-২: কিছু ফুল নয় লাল।
সুতরাং কিছু লাল
জিনিস নয় ফুল।
ক) আবর্তন বলতে কী বোঝ?
খ) '0' বাক্যের আবর্তন কি সম্ভব? ব্যাখ্যা
কর।
গ) দৃশ্যকল্প-১ কোন ধরনের আবর্তনের প্রতিফলন ঘটেছে?—ব্যাখ্যা কর।
ঘ) তুমি কি মনে কর, দৃশ্যকল্প-২ এ
কোনো নিয়ম লঙ্ঘিত হয়েছে? আবর্তনের নিয়ম উল্লেখপূর্বক
মূল্যায়ন কর।
৬. দৃশ্যকল্প-১: উদারতা হয় প্রশংসনীয়।
সুতরাং কৃপণতা হয়
নিন্দনীয়।
দৃশ্যকল্প-২: কিছু ছাত্রী নয়
মেধাবী।
সুতরাং কিছু ছাত্রী হয় অ-মেধাবী।
ক) প্রতিবর্তন বলতে কী বোঝ?
খ) প্রতিবর্তনকে মাধ্যম অনুমান বলা হয় না কেন?
গ) দৃশ্যকল্প-১ এ কোন ধরনের
প্রতিবর্তনের উল্লেখে রয়েছে?—ব্যাখ্যা কর।
ঘ) দৃশ্যকল্প-২ কি যথার্থ
প্রতিবর্তন বলে মনে কর? নিয়ম উল্লেখপূর্বক মূল্যায়ন কর।
![]()
৭. দৃশ্যকল্প :
ক) সংস্থান বলতে কি বুঝ?
খ) সংস্থানের প্রধান আশ্রয় বাক্যটি
অবশ্যই সাঠিক হবে? ব্যাখ্যা কর।
গ) দৃশ্যকল্পে কোন সংস্থানের রূপ প্রমাণিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) দৃশ্যকল্পে প্রকাশিত এবং প্রতিফলিত সংস্থানের মূল পার্থক্য কোথায়? ব্যাখ্যা কর।
৮. যুক্তি-১: বিদ্যা হলো জীবনের আলো।
যুক্তি-২: 'মানুষ
হলো এমন প্রাণী যে কথা বলতে পারে।'
ক) যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?
খ) যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় না
কেন?
গ) যুক্তি-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?—ব্যাখ্যা কর।
ঘ) যুক্তি-১ এ যে বিষয়টি প্রতিফলিত হয়েছে—যৌক্তিক সংজ্ঞার সাথে তার পার্থক্য নির্ণয় কর।
৯. দৃশ্যকল্প-১: তিমি হয় জলজ প্রাণী।
দৃশ্যকল্প-২: গোলাপ ফুলের গাছ বহুবর্ষজীবী। এর ডালপালাগুলো তীক্ষ্ম কাঁটাযুক্ত । এর ফুলগুলো দেখতে সুন্দর ও সুগন্ধযুক্ত। আমাদের দেশে লাল, সাদা
ও হলুদ রঙের গোলাপ পাওয়া যায়।
ক) যৌক্তিক সংজ্ঞা কী?
খ) "ঢাকা বিশ্ববিদ্যালয় হয় প্রাচ্যের অক্সফোর্ড"—সংজ্ঞাটি কেন যথার্থ নয়? ব্যাখ্যা কর।
গ) দৃশ্যকল্প-১-এ কী ধরনের অনুপপত্তি ঘটেছে?—ব্যাখ্যা কর।
ঘ) দৃশ্যকল্প-২-এর বিষয়টির সাথে যৌক্তিক সংজ্ঞার পার্থক্য
বিশ্লেষণ কর।
১০.
ক) দ্বি-কোটিক বিভাগ বলতে কী বোঝ?
খ) যৌক্তিক বিভাগে জাতিবাচক পদকে ভাগ করা হয়- ব্যাখ্যা কর।
গ) ছক-১ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
ঘ) ছক-২ ও ছক-৩ এর তুলনা করে পার্থক্য বিশ্লেষণ কর।
১১.
ক) যৌক্তিক বিভাগ কী?
খ) যৌক্তিক বিভাগ কেন প্রয়োজন?
গ) ১ম দৃশ্যকল্পে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?—ব্যাখ্যা কর।
ঘ) ২য় দৃশ্যকল্পে যে বিষয়ের ইঙ্গিত রয়েছে—সে বিষয়ের সুবিধা ও অসুবিধাগুলো বিশ্লেষণ কর।
বিষয়: যুক্তিবিদ্যা ২য় পত্র
বিষয় কোড: ১২২
সময়: ৩০ মিনিট বহুনির্বাচনি অংশ পূর্ণমান - ৩০
১। 'Dichotomy' শব্দের অর্থ কী?
ক) দুই ভাগে ভাগ করা খ) তিন
ভাগে ভাগ করা
গ) অবিভক্ত রাখা ঘ) চার
ভাগে ভাগ করা
২। যৌক্তিক বিভাগে এক সময়ে কয়টি মূলসূত্র গ্রহণ করা যায়?
ক) একটি খ) দুটি
গ) তিনটি ঘ) চারটি
৩। যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি?
ক) চার খ) পাঁচ গ) ছয় ঘ) সাত
৪। ত্রিভুজকে সমবাহু ও সমদ্বিবাহু এ দুভাগে ভাগ করলে কোন ধরনের ভ্রান্ত
বিভাগের সৃষ্টি হবে?
ক) অব্যাপক বিভাগ খ) সংকর
বিভাগ
গ) অঙ্গগত বিভাগ ঘ) গুণগত
বিভাগ
৫। কোন বস্তুটির যৌক্তিক বিভাগ সম্ভব নয়?
ক) পরম জাতি খ) অপরতম
উপজাতি
গ) জাত্যর্থহীন পদ ঘ)
সামান্য পদ
৬। কিসের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব নয়?
ক) ব্যক্তি খ) জীব
গ) মানুষ ঘ) মহাদেশ
৭। সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞায় কোন অনুপপত্তি ঘটে?
ক) বাহুল্য খ) রূপক
গ) দুর্বোধ্য ঘ) চক্রক
৮। যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?
ক) ৪ খ) ৫ গ) ৬ ঘ)
৭
৯। যৌক্তিক সংজ্ঞার ভাষা হবে-
ক) দুর্বোধ্য খ) অলংকারিক
গ) নঞর্থক ঘ) পদপ্রদর্শন
১০। মানুষ হয় সৃষ্টির মুকুট।– এটি একটি
ক) নঞর্থক সংজ্ঞা খ) চক্রক সংজ্ঞা
গ) রূপক সংজ্ঞা ঘ) বাহুল্য সংজ্ঞা
১১। 'মানুষ হয় মানব।'—কোন ধরনের সংজ্ঞা?
ক) চক্রক খ) রূপক
গ) বাহুল্য ঘ) দূর্বোধ্য
১২। 'মহামায়া লেক অনিন্দ্য সুন্দর কৃত্রিম হ্রদ'—এখানে প্রকাশিত হয়েছে—
ক) বর্ণনা খ) সংজ্ঞা
গ) ব্যাখ্যা ঘ) প্রকল্প
১৩। 'বইটি হয় যুক্তিবিদ্যা'—প্রদত্ত যুক্তিবাক্যে পদটি কোন ধরনের পদ?
ক) প্রধান পদ খ) উদ্দেশ্য পদ
গ) বিধেয় পদ ঘ) অপ্রধান পদ
১৪। কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না?
ক) সমর্থক খ) নঞর্থক
গ) সার্বিক ঘ) বিশেষ
১৫। বিধেয়ক বিষয়টি নিয়ে প্রথম চিন্তাভাবনা করেন—
ক) সক্রেটিস খ) অ্যারিস্টটল গ) কপি ঘ)
থিল
১৬। পরমতম জাতি কোনটি?
ক) মানুষ খ) ছাত্র গ) জীব ঘ) দ্রব্য
১৭। জীব পদের আসন্নতম উপজাতি কোনটি?
ক) মানুষ খ) সভ্য প্রাণী)
গ) শিক্ষিত মানুষ ঘ) সৎ
মানুষ
১৮। পরফিরির মতে বিধেয়ক কত প্রকার?
ক) ৩ খ) ৪ গ) ৫ ঘ)
৬
১৯। বক হয় সাদা—বাক্যটিতে কোন ধরনের অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে?
ক) ব্যক্তিগত বিচ্ছেদ্য খ) ব্যক্তিগত অবিচ্ছেদ্য
গ) জাতিগত বিচ্ছেদ্য ঘ)
জাতিগত অবিচ্ছেদ্য
২০। ইংরেজি 'Predicate'-এর সঠিক প্রতিশব্দ কী?
ক) predicate খ) subject
গ) predicable ঘ) term
২১। আবর্তন কোন ধরনের অনুমান?
ক) আরোহ খ) অমাধ্যম
গ) সহানুমান ঘ) দ্বিকল্প
২২। অমাধ্যম অনুমানে কয়টি
যুক্তিবাক্য থাকে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
২৩। 'A' যুক্তিবাক্যের আবর্তন বাড়লে কোন
যুক্তিবাক্য পাওয়া যায়?
ক) A খ) E
গ) I ঘ) O
২৪। আবর্তনের আশ্রয়বাক্যকে কী বলে?
ক) আবর্তনীয় খ) আবর্তিত
গ) প্রতিবর্তনীয় ঘ) প্রতিবর্তিত
২৫। আবর্তন কয় প্রকার?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
২৬। 'E' যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে
নিচের কোনটি?
ক) A-যুক্তিবাক্য
খ) E-যুক্তিবাক্য
গ) I-যুক্তিবাক্য ঘ) O-যুক্তিবাক্য
২৭। প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা
হয়—
ক) প্রতিবর্তনীয় খ)
প্রতিবর্তিত
গ) প্রতিআবর্তিত ঘ) প্রতিআবর্তনীয়
২৮। প্রতিবর্তন কয়টি নিয়ম মেনে চলে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
২৯। মধ্যম অনুমানে কমপক্ষে কয়টি
আশ্রয়বাক্য থাকে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
৩০। কোন পদ আশ্রয়বাক্যে থাকে, কিন্তু
সিদ্ধান্তে থাকে না।
ক) নিরপেক্ষ খ) মধ্যপদ
গ) পক্ষ পদ ঘ) প্রধান পদ




Post a Comment