দ্রষ্টব্য: ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ১১টি
সৃজনশীল প্রশ্ন থেকে যে কোনো ৭টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০।
সৃজনশীল প্রশ্নাবলি
১। রাজীব যে সমাজে বসবাস করত, সে সমাজটি নানা
জাতিভেদ প্রথা ও শ্রেণি বৈষম্যে বিভক্ত ছিল। সেখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত এ্ই শ্রেণির মানুষ বসবাস করত। সমাজের অর্থনৈতিক ও
সামাজিক বৈষম্য ছিল প্রকট। বেশিরভাগ লোক নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণিতে
বসবাস করলে তাদের তেমন কোনো অধিকার বা সামাজিক মর্যাদা ছিল না। প্রথম দুই শ্রেণিই
সমাজের সকল সুযোগ-সুবিধা ভোগ করত এবং তাদের হাতেই ছিল মূলত সকল ক্ষমতা।
ক) মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
খ) ভারতবর্ষকে 'নৃতত্ত্বের জাদুঘর' বলা হয় কেন?
গ) উদ্দীপকে
বর্ণিত সমাজের সাথে প্রাক-মুসলিম ভারতের কোন সমাজের বৈষম্যের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে
উল্লিখিত সমাজের অবস্থা যেন প্রাক-মুসলিম ভারতবর্ষের আর্থ-সামাজিক চিত্র
পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
২। ছাতক ও ভোলাগঞ্জে চলাচলকারী
পাথরবাহী নৌকাগুলো ডাকুয়াবিল এলাকায় প্রায়শই ডাকাতদের দ্বারা লুণ্ঠিত হয়। এতে
ছাতকের পাথর ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হলে ছাতক ইউনিয়নের চেয়ারম্যান
ডাকুয়াবিল এলাকার চেয়ারম্যানের কাছে জড়িতদের শাস্তি দাবি করেন। কিন্তু তিনি এর
কোনো প্রতিকার না পেয়ে শাস্তি প্রদানের উদ্দেশ্যে পুলিশের সাহায্যে ডাকাতদের
আক্রমণ করেন। ফলে উভয় পক্ষের সংঘর্ষে ডাকাত প্রধান নিহত হয় এবং তার অনুসারীরা পালিয়ে
যায়। উক্ত অভিযান ডাকুয়াবিল এলাকার মানুষের ধর্মীয় ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব
বিস্তার করে।
ক) সোমনাথ
মন্দির কোথায় অবস্থিত?
খ) মুহাম্মদ
বিন কাসিমের মৃত্যুর প্রকৃত কারণ ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে
বর্ণিত ছাতক ইউনিয়নের চেয়ারম্যানের অভিযানের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন অভিযানের
সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) তুমি কি
মনে কর উক্ত বিজয় সাদৃশ্যপূর্ণ অঞ্চলের অধিবাসীদের সামাজিক, রাজনৈতিক ও
ধর্মীয় ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল? যুক্তি দাও।
৩। কাজী পরিবারের গৃহভৃত্য মারুফ অত্যন্ত মেধাবী ও সাহসী ছিলেন। কাজী সাহেবের মৃত্যুর
পর তার সন্তানেরা মারুফকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয়
করেন। পশ্চিমাঞ্চলের আধিপতি দাস ব্যবসায়ীর নিকট হতে মারুফকে ক্রয় করেন এবং তার
মেধা ও সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সেনাপতি পদে নিযুক্ত করেন। ইতোমধ্যে মারুফ
পার্শ্ববর্তী পূর্বাঞ্চল রাজ্য জয় করেন। আকস্মিকভাবে পশ্চিমাঞ্চল অধিপতির মৃত্যু
হলে পরবর্তী শাসক হিসেবে মারুফকে দাসমুক্ত করে এবং বিজিত পূর্বাঞ্চলের স্বাধীন
শাসক হিসেবে স্বীকৃতি দেন। সামান্য অবস্থা থেকে নিজ দক্ষতা, মেধা ও
বুদ্ধিমত্তায় গৃহভৃত্য মারুফ পূর্বাঞ্চলে স্বাধীন শাসন ব্যবস্থার প্রবর্তন করেন।
ক) আইবেক
শব্দের অর্থ কী?
খ) তরাইনের
দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব বর্ণনা কর।
গ) উদ্দীপকের
মারুফের প্রাথমিক জীবন দিল্লীর কোন সুলতানের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের
আলোকে উক্ত সুলতানের কৃতিত্ব পর্যালোচনা কর।
৪। মি. আলেক্স উত্তরাধিকার
সূত্রে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হন। ক্ষমতা গ্রহণের পর তিনি লক্ষ করলেন
অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর আক্রমণে সাম্রাজ্যের অস্তিত্ব হুমকির সম্মুখীন। তিনি
নিজেকে ঈশ্বরের প্রতিনিধি বলে ঘোষণা করেন। সেনাবাহিনী পুনর্গঠন করেন। তাঁর এ
পদক্ষেপ সাম্রাজ্যের সংহতির জন্য সহায়ক হয়। তিনি দীর্ঘদিন দাপটের সাথে শাসনকার্য
পরিচালনায় সক্ষম হন।
ক) কার
নামানুসারে কুতুবমিনার নামকরণ করা হয়?
খ) ক্ষমতা
গ্রহণের পর ইলতুৎমিশের সমস্যা চিহ্নিত কর।
গ) উদ্দীপকের
সাথে দাস বংশের কোন শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উক্ত
শাসকের পদক্ষেপ সালতানাতের ভিত্তি সুদৃঢ় করেছিল—মন্তব্যটি বিশ্লেষণ কর।
৫। নিপু বাজারে গিয়ে দেখলেন যে, বাজারে প্রতিটি
দ্রব্যের মূল্য তালিকা দেওয়া আছে কিন্তু ব্যবসায়ীরা তা মানছেন না। প্রতি কেজি চাল ৩০ টাকার পরিবর্তে ৩৭/৩৮ টাকায় বিক্রি হচ্ছে।
ক) তুঘলক
বংশের প্রতিষ্ঠাতা কে?
খ) বলবনের 'রক্তপাত ও
কঠোরনীতি' ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের
ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের কর্মকাণ্ডের মিল আছে? ব্যাখ্যা কর।
ঘ) উক্ত
শাসকের গৃহীত ব্যবস্থার ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
৬। উচ্চাভিলাষী জমিদার প্রবাল
রায়ের অত্যাচার ও কঠোর কর আদায় নীতির কারণে সাধারণ জনগণ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যায়।
ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে দেয়, কৃষকরা কৃষিকাজ ফেলে পালিয়ে যায়। বিদ্রোহ
দমন করতে গিয়ে তার মৃত্যু হয়। গণ্যমান্য ব্যক্তির অনুরোধে ও চাচাতো ভাই শ্যামল রায়
নিজ ইচ্ছার বিরুদ্ধে জমিদারির দায়িত্ব নেন। তিনি জমিদারের প্রতি প্রজাদের আস্থা
ফিরিয়ে আনার জন্য অনেক কল্যাণকর কাজ করেন। তিনি সাধারণ প্রজার বকেয়া কর মাফ করে
দেন। ব্যবসায়ীদের বকেয়া কর ও ঋণ মাফ করে দেন। নতুনভাবে কাজ শুরু করার জন্য আবার ঋণ
প্রদান করেন। তবে অধিকহারে ঋণ প্রদান ও বহিঃসাউরি দান পরম্পরার ফলে রাজকোষে
প্রচণ্ড অর্থ ঘাটতি দেখা দেয়। ফলে জমিদারির দুরবস্থার জন্য তাকে দায়ী করা হয়।
ক) মালিক
কাফুর কে ছিলেন?
খ) দোয়াব
অঞ্চলে কর বৃদ্ধির কারণ কী? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে
উল্লিখিত জমিদার শ্যামল রায়ের সাথে কোন ভারতীয় সুলতানি শাসকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকের
জমিদার শ্যামল রায়ের মতো উক্ত সুলতানকে ও তাঁর বংশের পতনের জন্য দায়ী করা যায় কি? উত্তরের পক্ষে
যুক্তি দাও।
৭। 'ক' বংশের একজন শাসক ক্ষমতায় আরোহন করেই রাজ্যের উন্নয়ন ও নিরাপত্তার কথা
চিন্তা করেই কতিপয় মহাপরিকল্পনা গ্রহণ করেন। এসব পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।
ফলে তাঁর গৃহীত পরিকল্পনার জন্য অনেকে তাকে পাগল, উন্মাদ,
যুগোত্তীর্ণ বলে মন্তব্য করেছেন।
ক) তুঘলক
বংশের প্রতিষ্ঠাতা কে?
খ) ইবনে
বতুতা সম্পর্কে একটি টীকা লেখ।
গ) উদ্দীপকের
শাসকের পরিকল্পনার সাথে সাদৃশ্যপূর্ণ তোমার পাঠ্যবইয়ের শাসকের পরিকল্পনাগুলো
ব্যাখ্যা কর।
ঘ) উক্ত
শাসকের পরিকল্পনাগুলো কেন ব্যর্থ হয়েছে তার কারণসমূহ তোমার পাঠ্যবইয়ের আলোকে
ব্যাখ্যা কর।
৮। শাসক রাশেদ উত্তরাধিকার
সূত্রে সিংহাসনে আরোহণ করে নানা বাধার-বিপত্তির সম্মুখীন হন এবং তার অনুচরবর্গের
সাথে লিপ্ত হন। বারবার তাকে যুদ্ধের সম্মুখীন হতে হয় এবং সব শত্রুকে তিনি নির্মূল
করতে পারেননি। এক যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ শহর দখল করেন এবং এ শহরের নাম পরিবর্তন
করে নতুন নামকরণ করেন। শাসক রাশেদ আরাম-আয়েশে দিনযাপন করেন। এ সুযোগে তার শত্রু
সংঘটিত হয়ে পুনরায় আক্রমণ করেন। শাসক রাশেদ শোচনীয়ভাবে পরাজিত হন। নিকট আত্মীয়দের
সাহায্য-সহযোগিতা না পেয়ে তিনি পার্শ্ববর্তী দেশের রাজার সাহায্য লাভ করেন। অবশেষে
রাজ্যহারা নির্বাসিত হন।
ক) 'বাবর' শব্দের অর্থ কী?
খ) 'গ্র্যান্ড
ট্রাঙ্ক রোড' কী? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের
ঘটনার সাথে তোমার পঠিত মুঘল সাম্রাজ্যের কোন সম্রাটের কর্মকাণ্ডের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
ঘ) উক্ত
সম্রাটের পরাজয়ের কারণ বিশ্লেষণ কর।
৯। এক সাম্রাজ্যের শাসক তার
জ্যেষ্ঠ পুত্রকে অধিক ভালোবাসতেন। তার কনিষ্ঠ পুত্র শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-গরিমায়
জ্যেষ্ঠ পুত্র অপেক্ষা অধিক যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও জ্যেষ্ঠ পুত্রকে তার
পরবর্তী উত্তরাধিকারী ঘোষণা করেন। কনিষ্ঠ পুত্র এটি মেনে নিতে
পারেননি বিধায় বড় ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পরবর্তীতে এক প্রত্যক্ষ
যুদ্ধে তার বড় ভাইকে পরাজিত করে সিংহাসনে অধিষ্ঠিত হন।
ক) তাজমহল কে
নির্মাণ করেন?
খ) ময়ূর
সিংহাসন কী? ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের
বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে তোমার পঠিত মুঘল আমলের কোন ভ্রাতৃদ্বন্দ্বের মিল
রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) কনিষ্ঠ
পুত্রের যোগ্যতাই তার সফলতার মূল কারণ—উক্তিটি বিশ্লেষণ কর।
১০। কীর্তিপাশার জমিদার মহিম
চৌধুরী খুবই রুচিবান ও শৌখিন মানুষ ছিলেন। তিনি জমিদারি কার্যক্রম পরিচালনার জন্য
একটি জাঁকজমকপূর্ণ দরবারহল নির্মাণ করেছিলেন। পাশাপাশি তাঁর নির্মিত কাচারি বাড়ি, নায়েব মহল আজও
স্বমহিমায় দাঁড়িয়ে আছে। একই সময়ে নির্মিত নাট মন্দিরটি ধর্মীয় কাজে ব্যবহৃত হয়।
তাঁর স্ত্রী কমলা দেবী অনিন্দ্য সুন্দরী ও বিদূষী রমণী ছিলেন। জমিদার মহিম রায়
চৌধুরীর স্ত্রীর প্রতি ছিল অপরিসীম ভালোবাসা। কিন্তু এক দুর্ঘটনায় পড়ে কমলাদেবী
অকালে মৃত্যুবরণ করলে জমিদার খুবই মুষড়ে পড়েছিলেন। তিনি স্ত্রীর স্মৃতি রক্ষার্থে
বহু অর্থ ব্যয়ে সৌধটি নির্মাণ করেন, আজও তা বিদ্যমান রয়েছে।
ক) সম্রাট
শাহজাহানের পিতার নাম কী?
খ) সম্রাট
শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধের প্রধান কারণটি ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকের
কমলা দেবীর সাথে কোন মুঘল সম্রাটের মহিয়সীর সামঞ্জস্য আছে—বিশ্লেষণ কর।
ঘ) উদ্দীপকে
জমিদার মহিম চৌধুরীর কর্মকাণ্ডের আলোকে উক্ত সম্রাটের স্থাপত্যকীর্তির মূল্যায়ন
কর।
১১। তাহমিদ বিমাতার অত্যাচারে
পিতৃগৃহ ত্যাগ করে এক সামন্ত রাজার অধীনে চাকুরী গ্রহণ করেন। অল্পদিনে রাজার
প্রিয়পাত্র হয়ে রাজকীয় ও কূটনৈতিক গুণাবলী অর্জন করেন। অর্জিত কূটনৈতিক জ্ঞান ও
উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে একটি বিশাল এলাকার অধিপতি হয়ে যোগাযোগ ও ভূমি
রাজস্বব্যবস্থার পুনর্বিন্যাসে বৈপ্লবিক পরিবর্তন করেন।
ক) পানিপথের
১ম যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
খ) মুঘলদের
পরিচয় দাও।
গ) উদ্দীপকে
উল্লিখিত তাহমিদের সাথে তোমার পঠিত কোন শাসকের সাদৃশ্য রয়েছে?
ঘ) ভূমি
রাজস্ব ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তোমার পঠিত উক্ত শাসকের অবদান উদ্দীপকের আলোকে
মূল্যায়ন কর।
শ্রেণি: দ্বাদশ | বিষয়: ইসলামের
ইতিহাস ও সংস্কৃতি (২য় পত্র)
বিষয় কোড: ২৬৮
সময়: ৩০
মিনিট পূর্ণমান: ৩০
দ্রষ্টব্য: প্রতিটি
প্রশ্নের মান ১। সঠিক উত্তরের বৃত্তে ভরাট কর।
বহুনির্বাচনি প্রশ্নাবলি (১ - ৩০)
১. কার নাম
থেকে ভারত বা ভারতবর্ষ নামটি এসেছে?
ক. রাজা ভজদ্বার খ. রাজা ভরত গ. রাজা ভামণ ঘ. রাজা ভাগ্যদাস
২. কোন
বন্দরে আরব জাহাজ লুণ্ঠিত হয়েছিল?
ক. আলোর খ. দেবল গ. কালিকট ঘ. সিসিলি
৩. রাজা
দাহিরের স্ত্রীর নাম কী ছিল?
ক. লক্ষ্মীবাঈ খ. জয়ারাণী গ. মিত্রা
রানী ঘ. রাণীবাঈ
৪. সিন্ধুর
রাজা কে ছিলেন? (মুসলিম বিজয়ের পূর্বে)
ক. হর্ষবর্ধন খ. শশাঙ্ক গ. পৃথ্বীরাজ ঘ. দাহির
৫. মুহাম্মদ
ঘোরীর ভারত অভিযানের কারণ ছিল—
i. সাম্রাজ্য প্রতিষ্ঠা ii. ইসলাম প্রচার iii. নিজ রাজ্যের নিরাপত্তা বিধান
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি
পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:
"ক" দেশে ইতোপূর্বে অনেকেই স্থায়ী শাসন প্রতিষ্ঠার প্রয়াস
চালিয়ে ব্যর্থ হন। কুতুবউদ্দিন অত্যন্ত কৌশলে ঐ দেশে সফল অভিযান পরিচালনায় সক্ষম
হন। তিনি বিজিত দেশে সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে স্বদেশে ফিরে যান।
৬. উদ্দীপকের
সাথে সাদৃশ্যপূর্ণ বিজেতা হলেন—
ক. মুহাম্মদ বিন কাসিম খ. সুলতান খসরু মালিক গ. মুহাম্মদ ঘোরী ঘ.
কুতুবউদ্দিন আইবেক
৭. উক্ত
বিজেতার অভিযানের ফলাফল ছিল—
i. রাজপুতদের দুর্বলতা প্রকাশ ii. মুসলিম সৈন্যদের শ্রেষ্ঠত্ব প্রমাণ
iii. বিজিত অঞ্চলে বিজেতার প্রত্যক্ষ শাসন
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও ii
৮. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? ক. দিল্লি খ. রাজস্থান গ. উত্তর
প্রদেশ ঘ. গুজরাট
৯. কত খ্রিষ্টাব্দে
তরাইনের প্রথম যুদ্ধ হয়? ক. ১১৯১ খ্রি: খ. ১১৯২ খ্রি: গ. ১১৯৩
খ্রি: ঘ. ১১৯৪ খ্রি:
১০. ভারতের
নিম্নবর্ণের হিন্দুরা কেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়?
i. ইসলামের সাম্য ও শান্তির বার্তা পেয়ে ii. আরব বণিকদের সাথে ব্যবসা
করার উদ্দেশ্যে
iii. সামন্তদের নিপীড়ন থেকে মুক্তি লাভের আশায়
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১১.
ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? ক.
মুহাম্মদ ঘোরী খ. কুতুবউদ্দিন আইবেক গ. আরাম শাহ ঘ. ইলতুৎমিশ
উদ্দীপকটি
পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও:
ভারতবর্ষের একজন শাসক তুর্কি নামের অর্থে চন্দ্রদেবতা। জন্মগতভাবে
জন্ম হওয়ায় এ শাসক চন্দ্রদেবতা নামে অভিহিত হয়েছেন। এ শাসক দেশকে সুখী না হলেও বহু
গুণের অধিকারী ছিলেন।
১২. 'চন্দ্রদেবতা'
নামটি দ্বারা ভারতবর্ষের কোন শাসককে বোঝানো হয়েছে?
ক. মুহাম্মদ
ঘোরী খ. ইলতুৎমিশ গ. বাবর ঘ. কুতুবউদ্দিন আইবেক
১৩. এ শাসক
ভারতে—
i. মুসলিম শাসনের স্থায়ী ভিত স্থাপন করেছিলেন ii. দক্ষতার সাথে রাজ্য শাসন করেছিলেন iii. সম্পূর্ণ বৃত্ততার পরিচয় দিয়েছিলেন
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৪. ইলতুৎমিশ
অভিজাত বিশ্বস্ত ও সুযোগ্য ক্রীতদাসকে সংঘবদ্ধ করে তৈরি করে—
ক. চল্লিশ
চক্র খ. চল্লিশ বাহিনী গ. চল্লিশ সামন্ত ঘ. চল্লিশ জমিদার
১৫. দিল্লির
মসনদে সর্বপ্রথম কোন মহিলা সম্রাজ্ঞী আরোহণ করেন?
ক. তাপসী রাবেয়া খ. সুলতানা কামাল গ. মেহেরুন্নেছা ঘ. সুলতান রাজিয়া
১৬. দেবগিরি কোথায় অবস্থিত? ক. উত্তর ভারতে খ. দক্ষিণ ভারতে গ. বাংলায় ঘ. বিহারে
১৭. আলাউদ্দিন খলজি তার
সাম্রাজ্যকে কয়টি প্রদেশে বিভক্ত করেন? ক.
৭টি খ. ৯টি গ. ১১টি ঘ. ১৬টি
১৮. সুলতান
আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন—
i. সাম্রাজ্যের আর্থিক স্থিতিশীলতার জন্য ii. জনগণের সুবিধার জন্য iii. সামগ্রিক উন্নয়নের জন্য
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯. তুঘলক
বংশের প্রতিষ্ঠাতা কে? ক. গিয়াসউদ্দিন তুঘলক খ. জুনা খান গ.
নাসিরউদ্দিন খসরু ঘ. গিয়াসউদ্দিন বলবন
২০.
ভারতবর্ষের কোন সুলতান পাঁচটি মহাপরিকল্পনা প্রণয়ন করেছিলেন?
ক. গিয়াসউদ্দিন বলবন খ. মুহাম্মদ বিন তুঘলক গ. গিয়াসউদ্দিন তুঘলক ঘ. আলাউদ্দিন খলজি
২১. ভারতের 'তোতাপাখি'
খ্যাত ছিলেন কে? ক. আমির খসরু খ. জালাল খসরু গ. রহিম খসরু ঘ. আমিন খসরু
|
গোগরার যুদ্ধ |
|
? |
|
পানিপথের ১ম যুদ্ধ |
'?' চিহ্নিত স্থানে বসবে— ক. পানুয়ারার যুদ্ধ খ. কনৌজের যুদ্ধ গ. চৌসার যুদ্ধ ঘ. বিলগ্রামের যুদ্ধ
২৩. পানিপথের
প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ—
i. ভারতবর্ষে তার অধিক জনপ্রিয়তা ছিল ii. তার সেনারা ছিল অধিক দক্ষ ও সুশিক্ষিত iii. তিনি ছিলেন বিজ্ঞ ও সুনিপুণ সেনানায়ক
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি
পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
মধ্যগড়ের রাজা ভূমি সংস্কারের অংশ হিসেবে প্রজাদের জমির মালিকানা
স্বত্ব স্বীকার করে তাদের দলিল প্রদান করেন এবং প্রজারাও নিয়োজিত খাজনা প্রদান
করবেন মর্মে অঙ্গীকারনামা দেন।
২৪.
উদ্দীপকের ভূমি সংস্কার কোন শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ? ক. বাবর খ. শেরশাহ গ. আকবর ঘ. জাহাঙ্গীর
২৫. উক্ত
শাসক ছিলেন—
i. একজন সাহসী বীর ii. সমর কুশলী সেনানায়ক iii. একজন সুদক্ষ শাসক
নিচের কোনটি
সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬. 'মনসব' শব্দের অর্থ কী? ক. পদমর্যাদা খ. সেনাপতি গ. বিচারপতি ঘ. জমিদার
২৭. সম্রাট
আকবরের গৃহশিক্ষকের নাম কী?
ক. বৈরাম খান খ. মির্জা জানি বেগ গ. পণ্ডিত আব্দুল লতিফ ঘ. রাজা টোডরমল
২৮. সম্রাট
জাহাঙ্গীর কত খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন? ক.
১৬০৫ খ্রি: খ. ১৬৮০ খ্রি: গ. ১৬২০ খ্রি: ঘ. ১৫৫৫
খ্রি:
২৯.
নূরজাহানের প্রকৃত নাম কী?
ক. মেহের-উন-নেসা খ. লাভলী বেগম গ. নূর মহল ঘ. আরজুমান্দ বানু
৩০. তাজমহল
বানাতে কত সময় লেগেছিল? ক. ২০ বছর খ. ২১ বছর গ. ২২ বছর ঘ. ২৩ বছর
Post a Comment