সর্বশেষ

অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য গণিত সাজেশন-পর্ব ২: বীজগণিত, জ্যামিতি ও পরিসংখ্যান সৃজনশীল প্রশ্ন।

অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য গণিত সাজেশন: বীজগণিত, জ্যামিতি ও পরিসংখ্যানের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন।

বীজগণিত

ষষ্ঠ অধ্যায়


১. 9x − 7y = 13 এবং 5x − 3y = 9 দুইটি সরল সমীকরণ। [ঢা. বো. '১৮]
(ক) (0, −3) বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে তা নির্ণয় কর। ২
(খ) অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান কর। ৪
(গ) সমীকরণদ্বয়ের লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় কর। ৪

২. ax - y = 1 এবং x + ay = 8 দুইটি সরল সমীকরণ। [রা. বো. '১৮]

(ক) a = 3 হলে, ax - y = 1 সমীকরণের একটি সমাধান (2, 5) যাচাই কর। ২

(খ) সমীকরণ জোটের সমাধান কর। ৪

(গ) a = 2 হলে, লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান কর। ৪

৩. কোনো ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে এর মান 1 হয়। আবার হরের সাথে 2 যোগ করলে এর মান 1 2 হয়। [ঢা. বো. '১৭]
(ক) ভগ্নাংশটিকে x y ধরে সমীকরণ জোট গঠন কর। ২
(খ) ভগ্নাংশটি নির্ণয় কর। ৪
(গ) লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান কর। ৪

৪. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ অপেক্ষা 5 মি. কম এবং বাগানটির পরিসীমা 30 মিটার।

[রা. বো. ’১৭]
(ক) দৈর্ঘ্যকে x মিটার এবং প্রস্থকে y মিটার ধরে উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন কর। ২
(খ) সমীকরণদ্বয়কে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
(গ) লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান কর। ৪

৫. দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে ৪ যোগ করলে যোগফল দশক স্থানীয় অঙ্কটির তিন গুণ হয়। কিন্তু সংখ্যাটি থেকে 27 বাদ দিলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। [ব. বো. '১৭]

(ক) সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক x এবং দশক স্থানীয় অঙ্ক y ধরে উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন কর। ২
(খ) সমীকরণ জোট প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে সংখ্যাটি নির্ণয় কর। ৪
(গ) লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটটি সমাধান কর। ৪

৬. 9x − 7y = 13 ও 5x − 3y = 9 দুইটি সরল সমীকরণ।

[দি. বো. ’১৭]
(ক) (0, −3) বিন্দুটি কোন সমীকরণকে সিদ্ধ করে? ২
(খ) অপনয়ন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান কর। ৪
(গ) লেখচিত্রের সাহায্যে সমাধান কর। ৪

৭. কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। [য. বো. '১৬]

(ক) ভগ্নাংশের লবকে x এবং হরকে y ধরে তথ্যগুলোকে সমীকরণ আকারে প্রকাশ কর। ২
(খ) (x, y) এর মান নির্ণয় কর এবং ভগ্নাংশটি নির্ণয় কর। ৪
(গ) লেখচিত্র অঙ্কন করে প্রাপ্ত ফলাফলের সত্যতা যাচাই কর।

সপ্তম অধ্যায়: সেট

৪


১. U = { x : x স্বাভাবিক সংখ্যা এবং x < 9}

M = {2, 5, 6}, P = {3, 4, 5}

R = {x : x জোড় সংখ্যা এবং x ≤ 6} [চ. বো. ’১৬]

(ক) U এবং R সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। ২
(খ) (R ∪ P) ∩ (M − P) নির্ণয় কর। ৪
(গ) প্রমাণ কর যে, (M ∩ R)′ = M′ ∪ R′. ৪

২. যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 ও 419 কে ভাগ করলে প্রতিক্ষেত্রে 23 অবশিষ্ট থাকলে এদের সেট যথাক্রমে A ও B. [য. বোর্ড. ১৬]

(ক) B সেট নির্ণয় কর। ২

(খ) A ∩ B নির্ণয় কর। ৪

(গ) A ∪ B এবং A ∩ B কে ভেনচিত্রে প্রদর্শন কর। ৪

৩. কোনো বিদ্যালয়ের 65% ছাত্র বাংলায় পাস করে এবং 55% ছাত্র ইংরেজিতে পাস করে। 40% ছাত্র উভয় বিষয়ে পাস করে। [কু. বো. '১৫]

  1. (ক) সংক্ষিপ্ত বিবরণসহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ কর।
  2. (খ) উভয় বিষয়ে ফেল করা ছাত্রের সংখ্যা বের কর।
  3. (গ) শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাস করে এমন ছাত্রদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ নির্ণয় কর।

৪. U = {x : x, স্বাভাবিক সংখ্যা এবং 2 ≤ x < 13};
A = {y : y, স্বাভাবিক জোড় সংখ্যা এবং y2 ≤ 122}
B = {x : x, 4 এর গুণিতক এবং x ≤ 12}. [রা. বো. ’১৬]

(ক) A সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।২
(খ) A ∩ B উপসেটসমূহ নির্ণয় কর।৪
(গ) সত্যতা যাচাই কর : (A ∪ B)′ = A′ ∩ B′.৪


জ্যামিতি

নবম অধ্যায়: পিথাগোরাস


১.

[চিত্র: PQST চতুর্ভুজে PQ = b, QR = a, RS = b, ST = a এবং PR = RT = c]

(ক) PQST কী ধরনের চতুর্ভুজ? সপক্ষে যুক্তি দাও।

(খ) দেখাও যে, ΔPRT একটি সমকোণী ত্রিভুজ।

(গ) প্রমাণ কর যে, PR2 = PQ2 + QR2.

২. ΔPQR এর ∠Q = 90° এবং PQ ও PR এর মধ্যবিন্দু যথাক্রমে A এবং B. [সি. বো. '১৭]

(ক) উদ্দীপকের আলোকে চিত্রটি আঁক। ২
(খ) প্রমাণ কর যে, PQ2 + QR2 = PR2. ৪
(গ) দেখাও যে, AB = 1 2 QR. ৪

৩. PQR একটি সমকোণী ত্রিভুজ, যেখানে ∠PQR = ৯০°। [য. বো. '১৮]

(ক) ৬ সে. মি., ৮ সে. মি. ও ১০ সে. মি. বাহুবিশিষ্ট ত্রিভুজটি সমকোণী কি না যাচাই কর। ২
(খ) উদ্দীপক অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ কর। ৪
(গ) PE এবং RF ত্রিভুজটির দুইটি মধ্যমা হলে প্রমাণ কর যে,
5 PR2 = 4(PE2 + RF2)
৪
8.
P Q S R
[কু. বো. '১৮]
(ক) একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 6 সে. মি., 5 সে. মি. এবং 4 সে. মি.। ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। ২
(খ) উদ্দীপকের আলোকে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ কর। ৪
(গ) যদি QR বাহুর মধ্যবিন্দু S হয়, তবে প্রমাণ কর যে,
PR2 = PS2 + 3 SR2
৪

একাদশ অধ্যায়: তথ্য ও উপাত্ত

১। ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো :
৪৫, ৪২, ৬০, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৭৩, ৫২, ৫৭, ৭১, ৬৪, ৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৭০, ৫৯, ৫৪, ৪৬, ৪৩, ৫৬, ৫৯, ৪৩, ৬৮, ৫২।
(ক) শ্রেণিব্যবধান ৫ ধরে শ্রেণিসংখ্যা কত?
(খ) শ্রেণিব্যবধান ৫ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর।
(গ) সারণি থেকে গড় নির্ণয় কর।

২। ৫০ জন ছাত্রীর গণিতের নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো :
প্রাপ্ত নম্বর৬০৬৫৭০৭৫৮০৮৫
গণসংখ্যা৫৮১১১৫৮৩
ক. মধ্যক নির্ণয় কর।
খ. গড় নির্ণয় কর।
গ. প্রদত্ত উপাত্তের পাইচিত্র আঁক।
৩. ৮ম শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর হলো— [ঢা. বো. '১৮]
৬০, ৪৫, ৪০, ৫৫, ৫৮, ৬৮, ৫৪, ৬৮, ৪৯, ৫৬, ৫৯, ৪৯, ৪২, ৭২,
৭০, ৫৯, ৫২, ৭০, ৫৩, ৬৪, ৭০, ৪৮, ৫৭, ৬৭, ৭০, ৬৩, ৪১, ৬১,
৬২, ৫০।
(ক) শ্রেণি ব্যবধান ৫ ধরে শ্রেণি সংখ্যা নির্ণয় কর। — ২
(খ) মধ্যক নির্ণয় কর। — ৪
(গ) শ্রেণি ব্যবধান ৬ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গাণিতিক গড় নির্ণয় কর। — ৪

৪। নিচে ৪০ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় (টাকায়) নিচে দেওয়া হলো :
১৫৫, ১৭৩, ১৬৬, ১৪৩, ১৬৮, ১৬০, ১৫৬, ১৪৬, ১৬২, ১৫৮, ১৫৯, ১৪৮, ১৫০, ১৪৭, ১৩২, ১৩৬, ১৫৪, ১৪০, ১৫৫, ১৪৫, ১৩৫, ১৫১, ১৪১, ১৬৯, ১৪০, ১২৫, ১২২, ১৪০, ১৩৭, ১৭৫, ১৪৫, ১৫০, ১৬৪, ১৪২, ১৫৬, ১৫২, ১৪৬, ১৪৮, ১৫৭ ও ১৬৭।
ক. উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজাও।
খ. মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।
গ. শ্রেণি ব্যবধান ৫ ধরে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গড় নির্ণয় কর।
৫. কোনো শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর নিম্নরূপ :
৪২, ৪৪, ৪৬, ৫১, ৪৭, ৪৩, ৪২, ৬২, ৬৫, ৭৬, ৫০, ৭২, ৮৩, ৫৭, ৬২, ৪২, ৫৩, ৮২, ৬৮, ৫৫, ৪২, ৭৪, ৮৮, ৪৩, ৫৯। [রা. বো. '১৮]
(ক) পরিসর নির্ণয় কর। — ২
(খ) মধ্যক নির্ণয় কর। — ৪
(গ) শ্রেণিব্যাপ্তি ১০ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি কর এবং সারণি থেকে গড় নির্ণয় কর। — ৪
৬. ২০ জন ছাত্রের গণিত ও বিজ্ঞানে প্রাপ্ত মোট নম্বর নিম্নরূপ : [য. বো. ’১৮]
১৬৫, ১৭০, ১৮৪, ১৬২, ১৭৬, ১৭২, ১৬৬, ১৬৮, ১৭৭, ১৮৭, ১৯৫, ১৫৭, ১৬০, ১৪২, ১৪৫, ১৬০, ১৮৯, ১৬১, ১৭১, ১৫৫।
(ক) প্রদত্ত উপাত্তসমূহের প্রচুরক নির্ণয় কর। ২
(খ) শ্রেণি ব্যাপ্তি ১০ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে গড় নির্ণয় কর। ৪
(গ) উপাত্তগুলোর আয়তলেখ আঁক। ৪

৭. নিম্নে এ.জি. বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণি দেওয়া হলো : [চ. বো. '১৮]
প্রাপ্ত নম্বর৫১–৫৫৫৬–৬০৬১–৬৫৬৬–৭০৭১–৭৫৭৬–৮০
গণসংখ্যা৪৭১০১৫৮৬
(ক) প্রচুরক শ্রেণির মধ্যবিন্দু নির্ণয় কর। ২
(খ) সারণি হতে গড় নির্ণয় কর। ৪
(গ) প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন কর। ৪
৮. (i) ৫০ জন শিক্ষার্থীর দৈনিক খরচ নিচে দেওয়া হলো— [য. বো. '১৮]
খরচ (টাকা)১১–২০২১–৩০৩১–৪০৪১–৫০৫১–৬০৬১–৭০
গণসংখ্যা৪১০১৩১১৮৪
(ii) ২০০ জন ছাত্রের বিশ্বকাপ ফুটবলে পছন্দের দেশের তালিকা নিম্নরূপ—
দেশফ্রান্সজার্মানিব্রাজিলআর্জেন্টিনাক্রোয়েশিয়া
ছাত্রের সংখ্যা২৫৩০৬০৭০১৫
(ক) উদ্দীপক (i) অনুযায়ী ক্রমযোজিত গণসংখ্যার সারণি তৈরি কর। — ২
(খ) উদ্দীপক (i) অনুযায়ী সারণি থেকে গড় নির্ণয় কর। — ৪
(গ) উদ্দীপক (ii) অনুযায়ী পাই চিত্র আঁক। — ৪

পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য উপরের প্রশ্নগুলো নিয়মিত চর্চা করতে হবে। কোন প্রশ্নই হুবহু পরীক্ষায় বাঁধবে না। উপরের প্রশ্নগুলো নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নগুলো বারবার চর্চা করলে যে কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে।

মোঃ আব্দুল্লাহ ফারাজী
প্রভাষক, ইতনা স্কুল এন্ড কলেজ।
সম্পাদক, আজকের শিক্ষা (www.ajkershikkha.com)

Post a Comment

Previous Post Next Post