অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত সাজেশন: পর্ব-১
বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও পাটিগণিতের সৃজনশীল প্রশ্ন।
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন
১। কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বুঝ?
২। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কী কী?
৩। ১৭, ২৪, ২৭, ১৬, ২৩ এবং x এর গাণিতিক গড় ১৯ হলে, x এর মান কত?
৪। ২৫, ১১, ২৬, ১৫, ২১, ১২, ১৮, ১৭, ২২, ২৭, ২৯, ৩০, ১৯, ১৬ সংখ্যাগুলোর মধ্যক কত?
৫। প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় ও মধ্যক নির্ণয় কর।
৬। পাইচিত্র কী? আয়তলেখ কাকে বলে?
৭। কোনো পরীক্ষায় ৬০ জন ছাত্রের মধ্যে জি. পি. এ-৫ পেল ১৫ জন। তথ্যটি পাইচিত্রে দেখাও।
৮। ৭, ৫, ১৪, ১৩, ১১, ৮৯, ১১, ১২৫ সংখ্যাগুলোর পরিসর নির্ণয় কর।
৯। পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্তসমূহের পরিসর ৫১ এবং সর্বোচ্চ মান ১০০ হলে, সর্বনিম্ন মান কত?
১০. শ্রেণিব্যাপ্তি (২১ - k) এর মান ২৬ হলে k এর মান কত?
১১. কোনো উপাত্তের সর্বনিম্ন মান ৬৩, সর্বোচ্চ মান ৮৮ এবং শ্রেণিব্যাপ্তি ৫ হলে শ্রেণি সংখ্যা নির্ণয় করো।
১২. উপাত্ত কী? উপাত্ত কত প্রকার ও কী কী?
১৩. পিথাগোরাসের উপপাদ্য ও বিপরীত উপপাদ্যটি বিবৃত কর।
১৪. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ 6√2 সে.মি. হলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
১৫. ΔPQR-এ PQ2 + QR2 = PR2; PQ = ৭ সে.মি., QR = ১২ সে.মি. হলে PR এর মান নির্ণয় কর।
১৬. চিত্রে, <Q=90°, PQ = ১২ সে.মি. এবং PR = ১৩ সে.মি. হলে, QR এর মান নির্ণয় কর।
 |
| সমকোণী ত্রিভুজ |
১৭. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য ১০ ও ১২ একক হলে এর ক্ষেত্রফল কত?
১৮. সংজ্ঞা দাও: বৃত্ত, পরিধি, ব্যাস, জ্যা।
১৯. বৃত্তের ব্যাস ২৪ সে.মি. হলে, পরিধি কত?
২০. একটি চাকার পরিধি ১০০.৫৩১২ সে.মি. হলে, চাকাটির ব্যাসার্ধ নির্ণয় কর।
২১. বৃত্তের ব্যাসার্ধ ৫ সে.মি. হলে, ক্ষেত্রফল কত?
২২. একটি বৃত্তাকার শিটের পরিধি ১৫৪ সে.মি. হলে, এর ক্ষেত্রফল নির্ণয় কর।
২৩. ৫.৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা ৮ সে.মি.। বেলনটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল ও বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর।
সেট → 7 Chapter
২৪। M = {x : x স্বাভাবিক সংখ্যা এবং 2 < x ≤ 5} একটি সেট। সেটটির উপসেটগুলো নির্ণয় করো।
২৫। U = {2, 4, 6, 8, 10}, P = {2, 4, 10} হলে P ∪ P' = কত?
২৬। {x : x পূর্ণসংখ্যা এবং x2 < 15} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর।
২৭। U = {x : x স্বাভাবিক সংখ্যা এবং 1 < x < 8} এবং A = {3, 5, 7} হলে, Ac নির্ণয় করো।
২৮। P = {x : x, 8 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} হলে, P ∪ Q নির্ণয় করো।
২৯। P = {2, 3, 4, 5}, Q = {3, 4, 5, 6} হলে, P ∩ Q এর উপসেট নির্ণয় কর।
৩০। সেট কাকে বলে? সেট প্রকাশের প্রচলিত পদ্ধতিগুলোর নাম লেখো।
সমীকরণ 6.1 & 6.2
৩১। p এর মান কত হলে 3x - py = -6 এর একটি সমাধান (2, 3) হবে?
৩২। ax - by = a - b এবং ax + by = a + b সমীকরণদ্বয়কে অপনয়ন পদ্ধতিতে সমাধান কর।
৩৩/ 3⁄2x + 3y = 12 এবং 1⁄4x + 2y = 2 সমীকরণজোটের কোটি কত?
৩৪/ (-3, 4) বিন্দুটি x + 5y = 17 এবং 7x - 4y = [অস্পষ্ট/কাটা] সমীকরণদ্বয়ের কোন সমীকরণকে সিদ্ধ করে?
৩৫/ 9x - 7y = 13 সমীকরণের লেখের তিনটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
৩৬/ কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, ভগ্নাংশটি নির্ণয় কর।
৩৭। একটি সেতুর দৈর্ঘ্য ৬ কি.মি. ২৪১ মিটার। একে মিলিমিটারে প্রকাশ করো।
৩৮। ৯ ফার্লং = কত ইঞ্চি?
৩৯। ১০ নটিকেল মাইলকে ফার্লং এককে প্রকাশ করো।
৪০। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ২৫ মিটার এবং উচ্চতা ১২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
৪১। একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি ৪৮ মিটার এবং উচ্চতা ৫০০ ইঞ্চি হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
৪২। একটি বর্গাকার মাঠের পরিসীমা ২৪ গজ হলে, মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
৪৩। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
৪৪। একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। পুকুরের পাড়ের বিস্তার ৩ মিটার। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো।
৪৫। একটি বাক্সের দৈর্ঘ্য ৪০ মিটার, প্রস্থ ১০ মিটার ৫০ সে.মি. এবং উচ্চতা ১০ মিটার হলে, বাক্সটির আয়তন কত ঘন ডেসিমিটার?
৪৬। একটি বক্সের আয়তন ১২ ঘনমিটার, উচ্চতা ২ মিটার, দৈর্ঘ্য ৩ মিটার হলে প্রস্থ কত ইঞ্চি?
৪৭। একটি চৌবাচ্চায় ২৫৬০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে দৈর্ঘ্য কত?
৪৮। একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৪ মিটার, প্রস্থ ৩ মিটার এবং উচ্চতা ২ মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
৪৯। মনোয়ারা বেগম ১০% সরল মুনাফায় চ টাকা ঋণ নিলেন। ৫ বছর পর ১২০০০ টাকা পরিশোধ করেন। চ এর মান নির্ণয় করো।
৫০। বার্ষিক ৪% মুনাফায় কত বছরে মুনাফা আসলের সমান হবে?
৫১। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল ১২ বছর ৬ মাসে দ্বিগুণ হবে?
৫২। প্রতীকের পরিচয়সহ সরল মুনাফা/চক্রবৃদ্ধি মূলধন/চক্রবৃদ্ধি মুনাফার সূত্র লেখো।
৫৩। ১২% হার মুনাফায় ১৫০০ টাকার ৫ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো।
৫৪। একটি জেলার বর্তমান জনসংখ্যা ৫০ লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন। ৩ বছর পর ঐ এলাকার জনসংখ্যা কত হবে?
৫৫। বার্ষিক ১০.৫০% মুনাফায় ১০০০ টাকার ১ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো।
৫৬। আসল P টাকা, মুনাফার হার r% হলে দেখাও যে, n বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n.
সৃজনশীল প্রশ্ন
অধ্যায়: ২.২- সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা
১। একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছরান্তে সবৃদ্ধিমূল ১৯৫০০ টাকা এবং দুই বছরান্তে সবৃদ্ধিমূল ২০২৮০ টাকা হলো।
ক. মুনাফা নির্ণয়ের সূত্র লেখ।
খ. মূলধন নির্ণয় কর।
গ. একই হারে উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।
২। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর মুনাফাসহ ৩৬০০ টাকা পেয়েছেন।
ক. সরল মুনাফার হার নির্ণয় কর।
খ. আরও ৩ বছর পর মুনাফা-আসল কত হবে?
গ. ৩০০০ টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হতো?
৩. কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১০,০০০ টাকা হয়। মুনাফা, আসলের ৩/৭ অংশ।
[দি. বো. ’১৮]
(ক) একটি দ্রব্য ৪৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। ঐ দ্রব্যের ক্রয়মূল্য কত? — ২
(খ) আসল ও মুনাফার হার নির্ণয় কর। — ৪
(গ) উক্ত মুনাফা-আসলকে মূলধন ধরে ১০% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। — ৪
৪. মিসেস আসমা বার্ষিক ৫% হার মুনাফায় ৫০০০ টাকা ৩ বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখলেন। [রা. বো. '১৬]
(ক) তাঁর দুই বছরের সরল মুনাফা নির্ণয় কর। ২
(খ) তিনি তিন বছরান্তে চক্রবৃদ্ধি মুনাফা কত পাবেন তা নির্ণয় কর। ৪
(গ) একই হার মুনাফায় উক্ত টাকা কত বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হবে নির্ণয় কর। ৪
৫. কোনো আসল ৬ বছরে মুনাফা-আসলে ১১০০০ টাকা এবং মুনাফা, আসলের ৩/৮ অংশ। [ব. বো. '১৮]
(ক) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র লেখ। ২
(খ) আসল ও মুনাফার হার নির্ণয় কর। ৪
(গ) উক্ত আসল ও মুনাফা-আসল যথাক্রমে কোনো ছাগলের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য হলে শতকরা লাভের পরিমাণ নির্ণয় কর। ৪
৬. এক ব্যবসায়ী বার্ষিক ১১% মুনাফায় ৩,০০০ টাকা এবং ৯% মুনাফায় ৪,০০০ টাকা দুইটি ভিন্ন ব্যাংক থেকে ২ বছরের জন্য ঋণ গ্রহণ করলেন।
[য. বো. '১৭]
(ক) প্রথম ব্যাংকে তাকে মোট কত টাকা মুনাফা দিতে হবে? ২
(খ) তাকে গড়ে শতকরা বার্ষিক কত হারে মুনাফা দিতে হবে? ৪
(গ) দ্বিতীয় ব্যাংক এর জন্য চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য নির্ণয় কর। ৪
৭. (i) কোনো আসল ৫ বছরে মুনাফা-আসলে ১৬,৮০০ টাকা এবং ৩ বছরে মুনাফা-আসলে ১৫,২০০ টাকা হয়।
(ii) ২৫/২% হার মুনাফায় ৬,০০০ টাকা ৩ বছরের জন্য বিনিয়োগ করা হলো।
[সি. বো. '১৮]
(ক) ১০% হার মুনাফায় ৪,০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা নির্ণয় কর। ২
(খ) (i) নং এর আলোকে আসল ও মুনাফার হার নির্ণয় কর। ৪
(গ) (ii) নং এর আলোকে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় কর। ৪
অধ্যায়: ৩ - পরিমাপ
১। একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে ১৫ মিটার ও ৪ মিটার। মেঝের চারদিকে ১ মিটার ফাঁকা রেখে ৫০ সে.মি. বর্গাকার পাথর বসানো হলো। বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী।
• ক. ঘরের পরিসীমা নির্ণয় কর।
• খ. কতটি পাথরের প্রয়োজন হবে?
• গ. ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে?
২। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৮০ মিটার ও ৬০ মিটার। জমির ভিতর ৪ মিটার চওড়া পাড় ও ৩ মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। একটি মেশিন দ্বারা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি শূন্য করা যায়।
ক. পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ কর।
খ. পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর।
গ. পানিপূর্ণ পুকুরটি পানিশূন্য করতে কত সময় প্রয়োজন?
৩. একটি পুকুরের দৈর্ঘ্য ৫৪ মিটার এবং প্রস্থ ৩৬ মিটার ৫০ সেন্টিমিটার। পুকুরের পাড়ের বিস্তার ২.৫ মিটার এবং গভীরতা ৬ মিটার। [ঢা. বো. '১৮]
(ক) পুকুরের পরিসীমা নির্ণয় কর। ২
(খ) পাড়ের ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
(গ) একটি মেশিন প্রতি সেকেন্ডে ০.২ ঘনমিটার পানি সেচতে পারে। মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘণ্টা সময় লাগবে নির্ণয় কর। ৪
৪. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের আড়াই গুণ। প্রতি বর্গ মিটার ২৫ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৬২৫০ টাকা খরচ হলো। ঘরটির উচ্চতা ৫ মিটার। [য. বো. ’১৭]
(ক) ঘরটির মেঝের ক্ষেত্রফল ‘ক’ চলকের মাধ্যমে প্রকাশ কর। ২
(খ) ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর। ৪
(গ) বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ৪
৫. একটি ছোট লোহার বাক্সের ভিতরের দৈর্ঘ্য ১৫ সে.মি. ২.৪ মি.মি. প্রস্থ ৭ সে.মি. ৬.২ মি.মি. এবং উচ্চতা ৫ সে.মি. ৮ মি.মি.। [কু. বো. '১৭]
(ক) লোহার বাক্সটির ভিতরের দৈর্ঘ্য মিলিমিটারে নির্ণয় কর। ২
(খ) বাক্সটির ভিতরের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর। ৪
(গ) একটি সোনার বারের দৈর্ঘ্য ১৩.৪৭ সে.মি., প্রস্থ ১.৫ সে.মি. এবং উচ্চতা ১ সে.মি. হলে ঐ বাক্সে সর্বোচ্চ কতটি সোনার বার রাখা যাবে? নির্ণয় কর। ৪
৬. আয়তাকার একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। প্রতি বর্গমিটার ৬.৭৫ টাকা দরে ঘাস লাগাতে ২১,৬০০ টাকা ব্যয় হয়। বাগানটি পরিচর্যার জন্য দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর আড়াআড়িভাবে ২ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। [ব. বো. '১৭]
(ক) বাগানের ক্ষেত্রফল নির্ণয় কর। (২)
(খ) বাগানের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর। (৪)
(গ) রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় কর। (৪)
৭. বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ২০ মিটার প্রস্থ ১০ মিটার এবং উচ্চতা ৫ মিটার। [সি. বো. '১৭]
(ক) ঘরটির মেঝের ক্ষেত্রফল নির্ণয় কর। ২
(খ) ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে? ৪
(গ) ঘরটির দেওয়ালের পুরুত্ব ১২ সে.মি. হলে, চার দেওয়ালের আয়তন নির্ণয় কর। ৪
৮. ৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝ দিয়ে আড়াআড়িভাবে ৩ মিটার চওড়া দুইটি রাস্তা আছে। [য. বো. '১৬]
(ক) সংক্ষিপ্ত বর্ণনাসহ আনুপাতিক চিত্র আঁক। — ২
(খ) রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল নির্ণয় কর। — ৪
(গ) ২৫ সেমি. দৈর্ঘ্য ও ১০ সেমি. প্রস্থবিশিষ্ট ইট দ্বারা রাস্তা বাঁধতে কতগুলো ইট লাগবে? — ৪
অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত সাজেশন: পর্ব-২
পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য উপরের প্রশ্নগুলো নিয়মিত চর্চা করতে হবে। কোন প্রশ্নই হুবহু পরীক্ষায় বাঁধবে না। উপরের প্রশ্নগুলো নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া হয়েছে। এই নমুনা প্রশ্নগুলো বারবার চর্চা করলে যে কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে।
মোঃ আব্দুল্লাহ ফারাজী
প্রভাষক, ইতনা স্কুল এন্ড কলেজ।
মোবাইল: 01799353740.
Post a Comment