সর্বশেষ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ সকল শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি আজ ৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার প্রকাশ করেছে।

যশোর শিক্ষা বোর্ডের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর

www.jessoreboard.gov.bd

এইচএসসি পরীক্ষা-২০২৬ (সাপ্লিমেন্টারি) এর ফর্ম পূরণের বিজ্ঞপ্তি

স্মারক নং: পনি/উমা/ বিজ্ঞপ্তি-১৫/১৬৩      তারিখ: ০৪-১১-২০২৬ খ্রি.

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর অধীন সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে সর্বোচ্চ ০২ (দুই) বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতিত) হয়েছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী ০১-১২-২০২৬ খ্রি. থেকে শুরু হবে। এ লক্ষ্যে ফর্ম পূরণের বিভিন্ন কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে আদেশক্রমে অনুরোধ করা হলো।

২। পরীক্ষার্থীদের পরীক্ষার প্রয়োজনীয় ফি বাবদ মোট অর্থ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর অনুকূলে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে এবং সোনালী সেবার রশিদ শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে। কোনক্রমেই নগদ টাকা, পে-অর্ডার, পোস্টাল অর্ডার, মনি অর্ডার, সিকিউরিটি ডিপোজিট রিসিট অথবা ট্রেজারি চালান ইত্যাদিতে বোর্ডের ফি গ্রহণ করা হবে না।

এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬ এর পূর্ণাঙ্গ সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

ইলেক্ট্রনিক ফর্ম ফিলাপ (EFF) এর কার্যক্রম ও পরীক্ষার ফি এর হার নিম্নে প্রদত্ত হলো:

৩।

৪।

ক্রমিক কাজের বিবরণ তারিখ
ক যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Institute Panel এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করলে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (Probable List) পাওয়া যাবে। ০৫-১১-২০২৬
খ প্রদর্শিত সম্ভাব্য তালিকা হতে online এ পরীক্ষার্থী নির্বাচনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে "সোনালী সেবার " মাধ্যমে ফিস জমা দানের তারিখ:
উল্লেখ্য, (ক) একই নামের একাধিক শিক্ষার্থী থাকলে প্রকৃত পরীক্ষার্থী নির্বাচন করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ সতর্কতার সাথে নির্বাচন করতে হবে, যাতে প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কোন শিক্ষার্থীর নাম নির্বাচিত না হয়।
অনুরূপ ভুলের জন্য যাবতীয় দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে
(খ) নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা মুদ্রণ করে প্রতিষ্ঠান প্রধান ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ তালিকা সংরক্ষণ করতে হবে
০৫-১১-২০২৬ থেকে
০৯-১১-২০২৬
গ সোনালী সেবার মাধ্যমে ফিসের অর্থ জমা দেয়ার শেষ তারিখ: ১০-১১-২০২৬

৫। পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস সংক্রান্ত:

নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৬ সালের পাঠ্যসূচি এবং অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৬। পরীক্ষার ফি-এর হার নিম্নোক্ত ছকে দেয়া হলো (বোর্ডে প্রদেয়):

ক্রমিক পরীক্ষার প্রকার পরীক্ষার্থীর প্রকার পরীক্ষার ফি (প্রতি পত্র)
০১ তত্ত্বীয় নিয়মিত/ অনিয়মিত পরীক্ষার্থী ১২৫/-
০২ ব্যবহারিক নিয়মিত/অনিয়মিত পরীক্ষার্থী ২৫/-

৭। ২০২৬ সালের যে সকল পরীক্ষার্থী (নিয়মিত এবং ২০২৪, ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থী-রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে) সর্বোচ্চ ০২ (দুই) বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা ২০২৬ সালের সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করতে পারবে।

৮। কেন্দ্র ফি সংক্রান্ত (এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পরিশোধ করতে হবে):

  • (ক) এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি (যাদের ব্যবহারিক বিষয় নেই) জন প্রতি ৪৫০/- (চারশত পঞ্চাশ টাকা)।
  • (খ) এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি (যাদের ব্যবহারিক বিষয় আছে) জন প্রতি ৪৫০/- (চারশত পঞ্চাশ টাকা) ব্যবহারিক প্রতি পত্রের জন্য ২৫/- (পঁচিশ) টাকা)।
  • (গ) এইচএসসি পরীক্ষার ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি (অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষকদের জন্য) পত্র প্রতি ২০/- (বিশ টাকা)।

ব্যবহারিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ও আনুষঙ্গিক কর্মসম্পাদনের পরপরই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি বাবদ আদায়কৃত অর্থ হতে অভ্যন্তরীণ পরীক্ষককে উত্তরপত্র প্রতি ১০/- (দশ টাকা) এবং বহিরাগত পরীক্ষককে উত্তরপত্র প্রতি ১০/- (দশ টাকা) হারে সম্মানী/পারিশ্রমিক পরিশোধ করবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আদায়কৃত ব্যবহারিক ফি হতে সংশ্লিষ্ট শিক্ষক/পরীক্ষক শিক্ষার্থী প্রতি ১৩/-টাকা এবং সংশ্লিষ্ট কেন্দ্র শিক্ষার্থী প্রতি ০৭/-টাকা পাবেন। উল্লেখ্য, এ বিষয়ে বোর্ড টিএ/ডিএ বা উত্তরপত্র মূল্যায়ন বাবদ কোন প্রকার সম্মানী প্রদান করবে না।

অপর পাতায়-


পাতা-২

বি. দ্র.: কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থ দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র/কলেজ কর্তৃপক্ষ তত্ত্বীয় এবং ব্যবহারিক, উভয় প্রকার পরীক্ষার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন। পরীক্ষা কেন্দ্র/কলেজ কর্তৃপক্ষ সকল পরীক্ষা পরিচালনার ব্যয়ের ঘাটতি বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার জন্য রাসায়নিক দ্রব্যাদিসহ অন্যান্য আনুষঙ্গিক দ্রব্যাদি ক্রয়ের ব্যয় বহন করবেন, এ ক্ষেত্রে বোর্ড কর্তৃক কোনরূপ অনুদান প্রদান করা হবে না। বোর্ড অফিস হতে অলিখিত উত্তরপত্র এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য সাজসরঞ্জাম সংগ্রহ করার জন্য প্রয়োজনীয় খরচ কেন্দ্র ফি হতে বহন করতে হবে। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের যাবতীয় ব্যয় কেন্দ্র ফি হতে সংকুলান করতে হবে। যে প্রতিষ্ঠানে যে বিষয়ে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট বিষয়ের ব্যবহারিক পরীক্ষার ফি উক্ত প্রতিষ্ঠান প্রাপ্ত হবে।

আদায়কৃত কেন্দ্র ফি (ব্যবহারিক ফি ব্যতীত) হতে প্রত্যেক কলেজ ১০% টাকা নিজস্ব ব্যয়ের জন্য রেখে অবশিষ্ট ৯০% টাকা পরীক্ষা কেন্দ্রের/ভেন্যুর ব্যয়ভার নির্বাহের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রদান করতে হবে। ভেন্যু কেন্দ্রের পরীক্ষা পরিচালনার সকল প্রকার ব্যয়ভার মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বহন করবে। নিজ কলেজে ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে, পরীক্ষার্থী ও বিষয়ের সংখ্যা অনুপাতে মূলকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত কলেজকে ব্যবহারিকের নির্ধারিত ফি প্রদান করবেন।

৯। এই বিজ্ঞপ্তিতে বর্ণিত তারিখের পর কোনক্রমেই পরীক্ষার ফি বাবদ সোনালী সেবা ও অন্যান্য কাগজপত্র গ্রহণ করা হবে না।

চেয়ারম্যানের আদেশক্রমে
০৪-১১-২০২৬

প্রফেসর এস. এম. হোসেন আলী
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
যশোর
ফোন: ০২৪৭৭৭৬২৭১৪
e-mail: [email protected]

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি প্রেরিত হলো: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)

  1. সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
  2. মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা
  3. চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
  4. সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
  5. জেলা প্রশাসক, যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলা
  6. কলেজ পরিদর্শক/বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
  7. মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
  8. মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
  9. মাননীয় সচিব মহোদয়ের একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
  10. উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর শিক্ষা বোর্ডের অধীন সকল উপজেলা
  11. সিনিয়ির সিস্টেম এনালিস্ট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
  12. জেলা শিক্ষা অফিসার, যশোর শিক্ষা বোর্ডের অধীন সকল জেলা
  13. অধ্যক্ষ/প্রধান শিক্ষক, যশোর শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান
  14. মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যশোর শিক্ষা বোর্ডের অধীন সকল উপজেলা
  15. সকল কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
  16. সংরক্ষণ নথি

০৪-১১-২০২৬

প্রফেসর এস. এম. হোসেন আলী
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড
যশোর

Post a Comment

Previous Post Next Post