এইচএসসি ইতিহাস দ্বিতীয় পত্র মডেল টেস্ট-৩
বিষয়: ইতিহাস ২য় পত্র
(সৃজনশীল) বিষয় কোড: ৩০৫
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট [প্রতিটি
প্রশ্নের মান ১+২+৩+৪=১০] পূর্ণমান: ৭০
ক
বিভাগ (যে কোনো ৭টি প্রশ্নের উত্তর দাও)
১। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ সুবিধা থাকায় ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ফলে পাম্পের সাহায্যে সেচ এবং যন্ত্রের সাহায্যে ফসল মাড়াই সম্ভব হচ্ছে। পণ্য পরিবহনের সুবিধার
কারণে অল্প সময়ে বেশী কাজ করা সম্ভব হচ্ছে। কাজেই মানুষের জীবনযাত্রায় এসেছে
ব্যাপক পরিবর্তন।
(ক) গৌরবময় বিপ্লব কখন হয়?
(খ) ইংল্যান্ডকে পৃথিবীর কর্মশালা বলা হয় কেন?
(গ) উদ্দীপকের বিষয়বস্তুর সাথে তোমার
পাঠ্যপু্তকের কোন বিশেষ পরিবর্তনের সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত ঘটনা সারা বিশ্বে ব্যাপক প্রভাব
বিস্তার করে—উক্তিটির যথার্থতা
নিরূপণ কর।
২। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: শফিকুল ইসলাম একজন ছোটখাটো শিল্প উদ্যোক্তা। তিনি গ্রামেই একটি শাড়ীর
কারখানা স্থাপন করেন। সেখানে ২০০ জন শ্রমিক ২ মিনিটে কাজ করে। অন্যান্য গ্রাম থেকে মানুষ চাকরির জন্য এই কারখানায় আসতে লাগলো। প্রতিবছর উৎপাদন বৃদ্ধি পেতে লাগল এবং
শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পেল।
(ক) শিল্প বিপ্লবের সূতিকাগার বলা হয় কোন
রাষ্ট্রকে?
(খ) ফ্রান্সে শিল্প বিপ্লবের 'স্বর্ণযুগ' বলতে
কী বোঝানো হয়েছে?
(গ) উদ্দীপকে শফিকুল ইসলামের কর্মকাণ্ড তোমার
পাঠ্যপুস্তকের কোন ঘটনাটি পরিলক্ষিত হয়?
ব্যাখ্যা কর।
(ঘ) তুমি কি মনে কর উক্ত ঘটনাটি সংঘঠিত হয়েছিল
শুধুমাত্র কুটির শিল্প হ্রাস পাওয়ার কারণে?
মতামত দাও।
৩। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: আবু তালেব একজন দেশপ্রেমিক ব্যক্তি। তিনি গ্রামের লোকদের নিয়ে একটি সমিতি
গঠন করেন। তাকে তার চাচা মোক্তার মোল্যা সব সময় সব কাজে সাহায্য করতেন। গ্রামের উন্নয়নের জন্য সমিতির লোকদের নিয়ে কচুরিপানা উত্তোলন, খালের উপর সাঁকো তৈরি ও মেরামত এবং
গরিব অসহায় লোকদের সাহায্য করে খ্যাতি অর্জন করেন।
(ক) জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন
কখন?
(খ) শিল্প বিপ্লবের অন্যতম একটি কারণ উল্লেখ
কর।
(গ) উদ্দীপকে আবু তালেব ও মোক্তার মোল্যার
কাজের সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন দুইজনের কাজের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত যুগে কিভাবে সড়ক নির্মাণ করা হতো? বিশ্লেষণ কর।
৪। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: ইতিহাস ক্লাসে জনাব
'ক' স্যার মানুষের চিন্তায় বৈপ্লবিক পরিবর্তন আনেন এমন কয়েকজন মনীষীর কথা
বলেছিলেন যাদের চিন্তাধারা ও লেখনী একটি অঞ্চলকে গির্জার দুর্নীতি ও রাজার অপশাসন
হতে মুক্তি এনে দিয়েছিল।
(ক) 'আমিই রাষ্ট্র' উক্তিটি কার?
(খ) কোড নেপোলিয়ন বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকে বর্ণিত মনীষীদের চিন্তাধারা কোন
বিপ্লবের অনুপ্রেরণা তৈরি করেছিল? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত বিপ্লব কিভাবে আর্থ-সামাজিক
ব্যবস্থার পরিবর্তন এনে দেয়?
৫। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বুদ্ধিজীবী, শিল্পী সাহিত্যিকদের অবদান কম নয়। দেশের বুদ্ধিজীবীরা তাদের লেখার
মাধ্যমে বিশ্ব জনমতকে মুক্তিযুদ্ধের পক্ষে সাংগঠিত করেন।
(ক) ফরাসি বিপ্লবের মূলমন্ত্র কী?
(খ) ফরাসি বিপ্লবের তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও।
(গ) উদ্দীপকে বুদ্ধিজীবীদের ভূমিকার সাথে
পাঠ্যবইয়ের কোন শ্রেণির ভূমিকার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত শ্রেণির ভূমিকায় মুখ্য ছিল—মতামত
দাও।
৬। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান
একজন স্বৈরাচারী ব্যক্তি। তিনি নিজেকে সর্বেসর্বা মনে করেন। তিনি যা বলেন সেটিই
আইন। ইউনিয়নের মেম্বার, শিক্ষিত ও জ্ঞানী সকলের মতকেই তিনি উপেক্ষা করেন।
(ক) টেইলি কোন ধরনের কর?
(খ) বুর্জোয়া বলতে কী বুঝায়?
(গ) উদ্দীপকের চেয়ারম্যানের সাথে তোমার
পাঠ্যপুস্তকের কোন ব্যক্তির
চরিত্রের মিল রয়েছে? ব্যাখ্যা
কর।
(ঘ) উক্ত ব্যক্তির কর্মকাণ্ড কোন বিপ্লবের
ক্ষেত্রে ভূমিকা রেখেছিল? বিশ্লেষণ কর।
৭। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: উনিশ শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ংকর আকার ধারণ করে। এমনি
একসময়ে এক দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বে এক
ভয়ংকর যুদ্ধ সংগঠিত হয়।
(ক) বসনিয়ার রাজধানীর নাম কী?
(খ) ত্রিশক্তি আঁতাত বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন দ্বন্দ্বের
কথা বলা হয়েছে? ব্যাখ্যা
কর।
(ঘ) সাম্রাজ্যবাদই ছিল উক্ত দ্বন্দ্বের মূল
কারণ—বিশ্লেষণ কর।
৮। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর
দাও: ৯২০ খ্রিস্টাব্দের ১০ই আগস্ট তুরস্কের সুলতান মুহম্মদ একটি পক্ষের সাথে অপমানজনক ‘সেভরের’ সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। এই চুক্তি অনুযায়ী
অটোমান সাম্রাজ্যের বেশির ভাগ ভূখণ্ড ছিনিয়ে নেওয়া হয়। ফলে সাম্রাজ্য ধ্বংস হয়ে
যায়।
(ক) উড্রো উইলসন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
(খ) অক্ষশক্তি বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকে উল্লেখিত 'সেভরের সন্ধি'র
সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সন্ধির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা
কর।
(ঘ) উক্ত সন্ধি বিশ্বে স্থায়ী শান্তি
প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছিল—পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত দাও।
৯। উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও: বিশ্বশান্তি
প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশ্বে একটি সংগঠনের জন্ম হলেও বৃহৎ দেশসমূহের
অসহযোগিতাসহ বিভিন্ন কারণে সংগঠনটি শেষপর্যন্ত অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়।
তথাপি তৎকালীন আন্তর্জাতিক সমস্যার সমাধান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সংগঠনটির
গুরুত্ব ছিল অপরিসীম।
ক) ভার্সাই নগরী কোথায়?
খ) মহাদেশীয় ব্যবস্থা কী?
গ) উদ্দীপকে বর্ণিত সংগঠনটির
সাথে পাঠ্যবইয়ের কোন সংগঠনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) বিশ্বশান্তি প্রতিষ্ঠায়
উক্ত সংগঠনটির অবদান অনস্বীকার্য—মতামত দাও।
১০. উদ্দীপকটি পড় এবং নিচের
প্রশ্নগুলির উত্তর দাও: বাংলাদেশের মুক্তিযুদ্ধে হানাদার
বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঙালিরা
ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করে। কৌশলগত কারণেই বাঙালিরা জয়লাভ
করে।
ক) ভার্সাই সন্ধি কখন
স্বাক্ষরিত হয়?
খ) কোন ঘটনা থেকে প্রথম
বিশ্বযুদ্ধ শুরু হয়?
গ) উদ্দীপকের পাকিস্তান
রাষ্ট্রের পরাজয় তোমার পাঠ্যবইয়ের কোন দেশের পরাজয়ের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর। ৩
ঘ) কৌশলগত কারণেই উক্ত দেশের
পরাজয় হয়েছিল—তোমার মতামত দাও।
১১। উদ্দীপকটি পড় এবং নিচের
প্রশ্নগুলির উত্তর দাও: একটি অঞ্চলে ধনী-গরীবের বৈষম্য চরম
আকার ধারন করে। তখন নতুন নেতৃত্বের মাধ্যমে সেখানে এক আন্দোলনের সূত্রপাত হয়। উক্ত
আন্দোলনে জয়লাভ করে যেখানে বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ে ওঠে।
ক) 'ডুমা' কোন দেশের আইনসভা?
খ) জারতন্ত্র কি?
গ) উদ্দীপকে উল্লিখিত ঘটনার
সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন বিপ্রবের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ) উল্লিখিত ঘটনা কি বিশ্বকে ২ টি বলয়ে বিভক্ত করেছিল? তোমার মতামত ব্যক্ত কর।
বিষয়: ইতিহাস ২য় পত্র (বহুনির্বাচনী)
বিষয় কোড: ৩০৫
সময়: ৩০ মিনিট বহুনির্বাচনী অংশ (সকল প্রশ্ন বাধ্যতামূলক)
পূর্ণমান: ৩০
|
১। শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার
করেন? ক) অগাষ্ট ব্লাঙ্কি খ) আর্নল্ড টয়েনবি গ) মহামতি ভলতেয়ার ঘ) ভিক্টর হুগো ২। কোন দেশে প্রথম শিল্প বিপ্লব ঘটে? ক) ফ্রান্স খ) ইংল্যান্ড গ) রাশিয়া ঘ) জার্মানি ৩। সামন্ততন্ত্রের ভিত্তি কী ছিল? ক) জনগণ খ) যুদ্ধবিগ্রহ গ) ম্যানর পদ্ধতি ঘ) কৃষি উন্নয়ন ৪। শিল্প বিপ্লবের কারণ কী ছিল? ক) জনসংখ্যা বৃদ্ধি খ) বৈজ্ঞানিক আবিষ্কার গ) গণজাগরণ ঘ) সামন্তপ্রথার পতন ৫। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? ক) জন কে খ) স্টিফেনসন গ) জেমস
ওয়াট ঘ) হামফ্রি জাতি উদ্দীপকটি পড় এবং ৬ ও ৭ নং
প্রশ্নের উত্তর দাও। অষ্টাদশ
শতাব্দীতে ইংল্যান্ডে বিভন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি যেমন-উড়ন্ত মাকু, সুতা কাটার
জেনি, ওয়াটার ফ্রেম. পাওয়ার লুম, বাষ্পীয় ইন্জিন, স্টিমবোট, রেল ইন্জিন,
খনিগর্ভে কাজ করার যন্ত্র ইত্যাদি আবিষ্কার উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে এক
যুগান্তকারী পরিবর্তন আনয়ন করে। ৬। উদ্দীপকে বর্ণিত 'রেল ইঞ্জিন' কে আবিষ্কার করেন? ক) আব্রাহাম ডার্বি খ) স্টিফেনসন গ) রবার্ট কোয়েল ঘ) কার্টিরাইট ৭। উদ্দীপকে শিল্প বিপ্লবের যুগান্তকারী
পরিবর্তন কী? i) পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ii) রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন iii) উপনিবেশ বিস্তার নিচের কোনটি সঠিক? ক) i
ও ii খ) i ও iii গ) ii
ও iii ঘ) i, ii ও iii ১৭। 'কোড নেপোলিয়ন'-এ কয়টি ধারা ছিল? ক) ২২৮৫ টি খ) ২২৮৭ টি গ) ২০৮৭ টি ঘ) ২১৮৭ টি ১৮। 'টেনিস কোর্টের শপথ' কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়? ক) ডা. গিলেটিন খ) বোবসফিয়ার গ) মিরাকের ঘ) দান্তের ১৯। বাস্তিল দুর্গের পতন হয়েছিল কখন? ক) ১৪ জুলাই ১৭৮৯ সাল খ) ১৯ জুলাই ১৭৮৯ সাল গ) ১৭ জুন ১৮১৯ সাল ঘ) ২১ জুন ১৮৩০ সাল ২০। 'Social contract' গ্রন্থটির
রচয়িতা কে? ক) মন্টেস্কু খ) রুশো গ) ভলতেয়ার ঘ) দিদেরো ২১। ত্রিশক্তি চুক্তির জনক কে? ক) হিটলার খ) বিসমার্ক গ) কাইজার ২য় উইলিয়াম ঘ) চার্চিল ২২। প্রথম বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল
ছিল— ক) ১৮১৪-১৯১৮ সাল খ) ১৮৩৮-১৮৪৬ সাল গ) ১৯১৪-১৯১৮ সাল ঘ) ১৯৩৯-১৯৪৫ সাল ২৩। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ
কোনটি? ক) জাতীয়তাবোধ খ) জার্মানির স্বাধীনতা অর্জন গ) ফ্রান্স কর্তৃক অস্ট্রিয়াকে আক্রমণ ঘ) অস্ট্রিয়ার যুবরাজ ও তার স্ত্রী হত্যা |
৮। কোন দেশকে পৃথিবীর কর্মশালা বলা হয়ে
থাকে?
৯। "গরীব আরও গরীব হয়, আর ধনী আরও ধনী হয়"—উক্তিটি
কার?
১০। ইংল্যান্ড কত সালে বার্মা অধিকার করে?
১১। ফরাসী বিপ্লব কত সালে সংগঠিত হয়?
১২। টাইল কোন ধরনের কর?
১৩। "I am the state" উক্তিটি কার?
১৪। ইতিহাসবেত্তারা কাকে ফরাসী বিপ্লবের
প্রধান প্রবক্তা বলে অভিহিত করেন?
১৫। ফরাসী বিপ্লবের মূলমন্ত্র ছিল—
উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৭ নং
প্রশ্নের উত্তর দাও। ১৯৭২ সালে সদ্য
স্বাধীন দেশে যগোপযোগী একটি শাসনতন্ত্র রচনার জন্য সংবিধান প্রণয়ন কমিটি গঠন
করেন যিনি তাঁর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৬। উদ্দীপকে বর্ণিত শাসকের সাথে
ফ্রান্সের কোন শাসকের সাদৃশ্য রয়েছে?
২৪। 'ব্ল্যাক হ্যান্ড' কোন দেশ থেকে পরিচালিত হতো? ক) বসনিয়া
খ) জার্মানি গ) ইতালি
ঘ) সার্বিয়া উদ্দীপকটি পড় এবং ২৫ ও ২৬ নং
প্রশ্নের উত্তর দাও। মি. রবিন তার স্ত্রীকে
নিয়ে ‘ক’ দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার শেষে প্রতিকার না
পাওয়ায় পরিস্থিতি একসময় ভয়াবহ রূপ নেয়। ২৫। উদ্দীপকে উল্লিখিত ভয়াবহ যুদ্ধ কোনটি? ক) ফরাসি বিপ্লব খ) বলশেভিক বিপ্লব গ) প্রথম বিশ্বযুদ্ধ ঘ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ ২৬। উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলাফল কী
হয়েছিল? ক) i
ও ii খ) i
ও iii গ) ii
ও iii ঘ) i,
ii ও iii ২৭। অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কত
তারিখে যুদ্ধ ঘোষণা করে? ক) ২৫ জুলাই ১৯১৪ সাল খ) ২৬ জুলাই ১৯১৪ সাল গ) ২৭ জুলাই ১৯১৪ সাল ঘ) ২৮ জুলাই ১৯১৪ সাল ২৮। ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কখন? ক) ১৯১৯ সালে খ) ১৯২০ সালে গ) ১৯২১ সালে ঘ) ১৯২২ সালে ২৯। বরকান বলতে কী বোঝায়? ক) একসারি বক খ) একসারি গাছ গ) একসারি পর্বত ঘ) একসারি গ্রাম ৩০। জাতিপুঞ্জ গঠিত হয় কখন? ক) ১৯২০ সাল খ) ১৯২৭ সাল গ) ১৯২৯ সাল ঘ) ১৯৩৭ সাল |
|
|
|
Post a Comment