সর্বশেষ

গবাদিপশুর গুরুত্বপূর্ণ রোগের টিকা/ভ্যাকসিনের নাম ও ব্যবহার বিধি।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (BLRI) - ভ্যাকসিনের নাম ও ব্যবহারবিধি

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (BLRI)

তৈরী করা ভ্যাকসিনের নাম ও বিস্তারিত ব্যবহারবিধি

১

তড়কা রোগের টিকা (Anthrax Vaccine)

প্যাকেজিং ১০০ মিলি বোতল (তরল)
প্রথম প্রয়োগের বয়স ৬ মাস
প্রয়োগের ব্যবধান ১ বছর অন্তর
প্রয়োগের স্থান ঘাড়ের/গলার চামড়ার নিচে
মাত্রাসমূহ:
  • গরু ও মহিষ: ১ মিলি
  • ছাগল ও ভেড়া: ০.৫ মিলি
⚠️ সতর্কতা: ৭ মাসের ঊর্দ্ধ বয়সের গর্ভবতী গরু/মহিষকে দেয়া যাবে না। ছাগল/ভেড়ার ক্ষেত্রে গর্ভধারণের ৩ মাস পরে দেয়া যাবে না।
২

গলাফুলা রোগের টিকা (Hemorrhagic Septicemia Vaccine)

প্যাকেজিং ১০০ মিলি বোতল (তরল)
প্রথম প্রয়োগের বয়স ৬ মাস
প্রয়োগের ব্যবধান প্রতি ৬ মাস অন্তর
প্রয়োগের স্থান ঘাড়ের চামড়ার নিচে
মাত্রাসমূহ:
  • গরু ও মহিষ: ২ মিলি
  • ছাগল ও ভেড়া: ১ মিলি
৩

বাদলা রোগের টিকা (Black Quarter Vaccine)

প্যাকেজিং ১০০ মিলি বোতল (তরল)
প্রথম প্রয়োগের বয়স ৬ মাস
প্রয়োগের ব্যবধান প্রতি ৬ মাস অন্তর
প্রয়োগের স্থান ঘাড়ের চামড়ার নিচে
মাত্রাসমূহ:
  • গরু ও মহিষ: ৫ মিলি
  • ছাগল ও ভেড়া: ২ মিলি
ℹ️ বিশেষ দ্রষ্টব্য: ২.৫–৩ বছর পর গরু/মহিষকে এ রোগের টিকা আর দেয়ার প্রয়োজন হয় না।
৪

ক্ষুরা রোগের টিকা (Foot & Mouth Disease Vaccine)

প্যাকেজিং বোতলে তরল অবস্থায়
প্রথম প্রয়োগের বয়স ৪ মাস
প্রয়োগের ব্যবধান প্রতি ৪ মাস অন্তর
প্রয়োগের স্থান ঘাড়ের চামড়ার নিচে
ভ্যাকসিনের স্ট্রেইন ও মাত্রা (গরু ও মহিষ):
  • মনোভ্যালেন্ট: ৩ মিলি
  • বাইভ্যালেন্ট: ৬ মিলি
  • ট্রাইভ্যালেন্ট: ৯ মিলি
  • ছাগল ও ভেড়া: গরুর অর্ধেক ডোজ
✅ দ্রষ্টব্য: গর্ভবতী পশুকেও এ টিকা দেয়া যায়।
৫

জলাতঙ্ক রোগের টিকা (Rabies Vaccine)

প্যাকেজিং ভায়াল/এম্পুল (হিমশুষ্ক)
প্রয়োগের স্থান মাংসপেশীতে

প্রস্তুত প্রণালী: ভায়ালের টিকা ৩ মিলি বিশুদ্ধ (Distilled water) পানিতে মিশিয়ে সম্পূর্ণ টিকা ইনজেকশন করতে হয়।

টিকার ধরণ ও প্রয়োগবিধি:
  • HEP (High Egg Passage) টিকা: ৩ মিলি বিশুদ্ধ পানিতে মিশিয়ে ১.৫ মিলি পরিমাণ গরু ও মহিষের ৬ মাস বয়সে মাংসপেশীতে দিতে হয়।
  • LEP (Low Egg Passage) টিকা: কুকুরের ৩ মাস বয়সে প্রথম এবং প্রতি বছর একই নিয়মে (৩.০ মিলি) দিতে হয়।

পোস্ট এক্সপোসার ভ্যাকসিন (ARV / Rabisin) - কুকুরে কামড়ানোর পর:

দিন মোট মাত্রা প্রয়োগের স্থান ও পদ্ধতি
১ম দিন ৪ মিলি ৪টি স্থানে ১ মিলি করে মাংসপেশীতে
৭ম দিন ৩ মিলি ৩টি স্থানে ১ মিলি করে মাংসপেশীতে
২১তম দিন ৩ মিলি ৩টি স্থানে ১ মিলি করে মাংসপেশীতে
৬

ছাগলের বসন্তের টিকা (Goat Pox Vaccine)

প্যাকেজিং ভায়ালে হিমায়িত (সাথে বিশুদ্ধ পানি)
প্রথম প্রয়োগের বয়স ৫ মাস
প্রয়োগের মাত্রা ২ মিলি প্রতি ছাগল
প্রয়োগের স্থান লেজের গোড়াতে ত্বকের নিচে
৭

ছাগলের পিপিআর টিকা (PPR Vaccine)

প্যাকেজিং ভায়ালে হিমায়িত (সাথে ১০০ মিলি ডাইলুয়েন্ট)
প্রথম প্রয়োগের বয়স ৩ মাস
প্রয়োগের ব্যবধান ১ বছর অন্তর
প্রয়োগের স্থান ও মাত্রা ঘাড়ের চামড়ার নিচে ১ মিলি
✅ দ্রষ্টব্য: সরবরাহকৃত ১০০মিলি ডাইলুয়েন্টের ভেতর ভালো করে মিশিয়ে ইনজেকশন করতে হয়। গর্ভবতী ছাগলকেও এ টিকা দেওয়া যায়।

Post a Comment

Previous Post Next Post