এইচএসসি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র মডেল টেস্ট-২
বিষয়: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র (কোড: ১১৮)
সময়: ৩০ মিনিট বহুনির্বাচনি প্রশ্ন পূর্ণমান: ৩০
১। সমাজ মূলত কোন ধরনের সংগঠন?
(ক) প্রাক্কৃতিক (খ) সামাজিক
(গ) অর্থনৈতিক (ঘ) রাজনৈতিক
২। সাংস্কৃতিক ব্যবধানের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
(ক) Culture
(খ) Cultural Lag (গ) Cultural change
(ঘ) Cultural Defarcent
৩। বাংলাদেশে বিদ্যমান রয়েছে—
i.
মিশ্র সংস্কৃতি ii. উপসংস্কৃতি iii. লোকসংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ)
i, ii ও iii
৪। সমাজবিজ্ঞানের ভিত্তি রচনায় কে অবদান রাখেন?
(ক) সেস্ট সাইমন (খ) জে. এস. মিল
(গ) অধ্যাপক সাম্নার (ঘ) উইলসন
উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের
উত্তর দাও।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনেস্কোর যৌথ সহযোগিতায় ও সাহায্যে ১৯৫৭-৫৮
শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রথম আন্তর্জাতিকভাবে
আত্মপ্রকাশ করে।
৫। অনুচ্ছেদে কোন বিষয়টির খ্যাতি ইঙ্গিত করা হয়েছে?
(ক) সমাজকল্যাণ
(খ) সমাজবিজ্ঞান
(গ) রাষ্ট্রবিজ্ঞান (ঘ)অর্থনীতি
৬। উক্ত বিষয় সম্পর্কে প্রযোজ্য তথ্য হলো—
i.
বাংলাদেশে বিষয়টির প্রথম অধ্যক্ষ ছিলেন
ডি. পেয়েরি বেসাইনি।
ii.
ক্লদ লেডি স্ট্রস বাংলাদেশে বিষয়টির প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন।
iii.
১৯৭১ সালে কলকাতা
বিশ্ববিদ্যালয়ে বিষয়টির পাঠ শুরু হয়।
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)
ii ও iii
(গ) i ও iii (ঘ)
i, ii ও iii
৭। জাভা মানব কোন দেশে পাওয়া যায়?
(ক) চীনে (খ)
জাপানে (গ) মালয়েশিয়া (ঘ) ইন্দোনেশিয়া
৮। সামাজিক বিবর্তনের
দীর্ঘস্থায়ী যুগ কোনটি?
(ক) তাম্রযুগ (খ) নবোপলীয় (গ) পুরোপলীয় (ঘ) ব্রোঞ্জ
৯। সর্বপ্রথম পাথর ঘষে আগুন আবিষ্কার করে কোন ধরনের মানুষ?
(ক) নিয়ানডারথাল (খ) হাইডেলবার্গ
(গ) ক্রোম্যাগনন (ঘ) পিকিং
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং
প্রশ্নের উত্তর দাও।
Y যুগে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল না। X যুগেই রাষ্ট্রের উদ্ভব হয়। এ যুগের মানুষ শিকার, খাদ্য সংগ্রহ ও হিংস্র জন্তু
জানোয়ারের আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য দলবদ্ধভাবে বসবাস করত।
১০। যুগ বলতে কোন যুগকে বোঝানো হয়েছে?
(ক) প্রাচীন
প্রস্তর যুগ (খ) মধ্য প্রস্তর যুগ
(গ) নব্য প্রস্তর যুগ (ঘ) আধুনিক যুগ
১১। X যুগের কতিপয়
বৈশিষ্ট্য হলো—
i. ক্ল্যান প্রথার বিলুপ্তি ii.
জমি দখল ও এর মালিকানা নিয়ে দ্বন্দ্ব সংঘাত iii. আত্নরক্ষার জন্য দলপতি নির্বাচন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)
ii ও iii
(গ) i ও iii (ঘ)
i, ii ও iii
১২। সভ্যতা আবিষ্কৃত হয়—
(ক) ১৯১৮ সনে (খ) ১৯২০ সনে
(গ) প্রাচীনর যুগে (ঘ) সভ্যতা আবিষ্কারের যুগে
১৩। প্রাচীন সভ্যতার লীলাভূমি দেশ বলা হয় কোনটিকে?
(ক) ক্রিসপাইন (খ) থাইল্যান্ড
(গ) ইন্দোনেশিয়া (ঘ) বাংলাদেশ
১৪. কোন যুগে ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক রূপলাভ করে?
ক) প্রাচীন প্রস্তর যুগে খ) নব্য প্রস্তর যুগে
গ) ব্রোঞ্জ যুগে ঘ) লৌহ যুগে
১৫। পাহাড়পুর বিহার কোথায় অবস্থিত?
(ক) রংপুর (খ)
দিনাজপুর (গ) নওগাঁ (ঘ) চট্টগ্রাম
১৬। নৃগোষ্ঠীর ইংরেজি পরিভাষা কী?
(ক) Race (খ) Special Community
(গ) Hilltract
Community (ঘ) Jipsy
১৭। চাকমা সমাজে মৌজা প্রধানকে কী বলা হয়?
(ক) রাজা (খ)
কারবারী (গ) হেডম্যান (ঘ) মাঝি
১৮। নোকনা অর্থ কী?
(ক) অ-উত্তরাধিকারী (খ) খুঁটি
(গ) নোকরম (ঘ) পরিবারের
ভিত্তি
১৯। সাঁওতালরা নিজেদের কী বলে পরিচয় দেয়?
(ক) হোড় (খ) আদিজন্ম (গ) বিদ্রোহী (ঘ)
অস্ট্রেলিয়ান
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং
প্রশ্নের উত্তর দাও।
নিপা বাংলাদেশের এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য যারা বিশ্বাস করে, পৃথিবী সৃষ্টির মূলে রয়েছে নৃত্য। সংগীত ও নৃত্য তাদের সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য।
২০। উদ্দীপকে নিপা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য?
(ক) রাখাইন (খ) খাসিয়া
(গ) মনিপুরী (ঘ) সাঁওতাল
২১। নিচের কোন ক্ষুদ্রগোষ্ঠী অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর
অন্তর্ভুক্ত?
(ক) চাকমা (খ) কোচ
(গ) মারমা (ঘ) সাঁওতাল
২২। ভাষা আন্দোলন কিসের বিকাশ ঘটায়?
(ক) বাঙালি চেতনার (খ) সংগ্রামী চেতনার
(গ) অসাম্প্রদায়িক
চেতনার (ঘ) সার্বভৌম চেতনার
২৩। পাকিস্তান পার্লামেন্টে কে বাংলাকে রাষ্ট্রভাষার
মর্যাদা দানের দাবি তোলেন?
(ক) ধীরন
কুমার
বিশ্বাস (খ) শিমুল বিশ্বাস
(গ) ধীরেন্দ্রনাথ দত্ত (ঘ) ধীরেন্দ্র সাহা
২৪। 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে
ফেব্রুয়ারি' গানটির লেখক কে?
(ক) আলাউদ্দিন
আল আজাদ (খ) আবদুল গাফফার চৌধুরী
(গ) আলতাফ মাহমুদ (ঘ) আপেল মাহমুদ
২৫। জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
(ক) মানসিক চেতনা (খ) সংগ্রাম বা বিপ্লব
(গ) প্রতিবাদ বা বিদ্রোহ (ঘ) স্বনির্ভরতা
উদ্দীপকটি
পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।
শাকদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার জনগণ একসময় ঐক্যবদ্ধ হয়ে ছয়টি দাবি
উত্থাপন করে। পরবর্তীতে তাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। একসময় শাসকদল নির্বাচন
দেয়। নির্বাচনে সেই এলাকার জনগণ শাসকদলকে বর্জন করে তাদের নিজেদের নেতার প্রতি
সমর্থন ব্যক্ত করে।
২৬। উদ্দীপকে বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার সাথে
মিল খুঁজে পাওয়া যায়?
(ক) ১৯৫২-র ভাষা
আন্দোলন (খ) ১৯৬৬-র ছয় দফা
(গ) ১৯৫৮-র সামরিক শাসন (ঘ) ১৯৭১-র মুক্তিযুদ্ধ
২৭। উদ্দীপকে বর্ণিত ঘটনা প্রবাহ প্রকাশ করে—
i. বাংলাদেশের স্বাধীনতার পটভূমি
ii. সেই সময়ের নৃতৃত্বের কার্যকারিতা
iii.
আন্দোলন ও নির্বাচনের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)
ii ও iii
(গ) i ও iii (ঘ)
i, ii ও iii
২৮। শহর সমাজের অধিবাসীদের মধ্যকার সামাজিক সম্পর্ক—
i.
অকৃত্রিম ii.
কৃত্রিম iii.
গৌণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ)
ii ও iii
(গ) i ও iii (ঘ)
i, ii ও iii
২৯। বাংলাদেশের সমাজকাঠামো কেমন?
(ক) শহর কেন্দ্রিক (খ) নগরকেন্দ্রিক
(গ) গ্রাম কেন্দ্রিক (ঘ) রাজধানীকেন্দ্রিক
৩০। 'Sociology' শব্দটি কার লেখা?
(ক) জিসবার্ট (খ) অগবার্ন এবং নিমকফ
(গ) কার্ল মার্কস (ঘ) রুশ
বিষয়ঃ সমাজবিজ্ঞান
দ্বিতীয় পত্র (কোড: ১১৮)
সময়-২ ঘন্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন
(প্রতিটি প্রশ্নের মান ১+২+৩+৪=১০) পূর্ণমান-৭০
১. ১৯২১ সালে ঢাকা
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ে সর্ব প্রথম
‘ক’ নামের একটি স্বতন্ত্র বিভাগ
প্রতিষ্ঠিত হয়। জনাব A
উক্ত বিভাগের ১৯৫৮ সালে দায়িত্ব নেন। উনাকে বাংলাদেশের উক্ত
বিজ্ঞানের জনক বলা হয়।
(ক) অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে?
(খ) উন্নয়ন বিকল্প বাস্তবায়নে সমাজবিজ্ঞানের
ভূমিকা বুঝিয়ে লেখ।
(গ) উদ্দীপকে যে বিজ্ঞানের কথা বলা হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিবরণ বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে A কেন বাংলাদেশে
‘ক’
বিজ্ঞানের জনক বলা হয়? বিশ্লেষণ কর।
২.
![]()
![]()
অজিত কুমার সেন এ.কে. নাজমূল করিম
লেডিস্ট্রস পেরি বেসাইনি
(ক) Utopia গ্রন্থটি
কার?
(খ) সমাজবিজ্ঞান একটি বস্তুনিষ্ঠ
বিজ্ঞান—ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে (?) চিহ্নিত
স্থানে কোন বিজ্ঞানটি যথাযথ? ব্যাখ্যা কর।
(ঘ) বাংলাদেশে উক্ত বিজ্ঞান বিকাশে উদ্দীপকে
বর্ণিত কোন ব্যক্তির অবদান সর্বাধিক? ব্যাখ্যা কর।
৩. রবিন ছোটবেলা
থেকেই শহরে বসবাস করছে। বাবার সাথে দাদার বাড়ি গ্রামে বেড়াতে গিয়ে সে দেখল,
গ্রামের মানুষেরা সহজ-সরল, মিতব্যয়ী, আন্তরিক, বিনোদন প্রিয়, শান্তিপ্রিয়
ও ধার্মিক। অথচ শহরের মানুষের মধ্যে এর বিপরীত চিত্র লক্ষ্য করা যায়।
(ক) Culture শব্দটি
প্রথম কে ব্যবহার করেন?
(খ) সাংস্কৃতিক ব্যবধান বলতে কী বোঝ?
(গ) উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির
ধরন ব্যাখ্যা কর।
(ঘ) "নগর সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি
থেকে ভিন্ন"—উক্তিটি বিশ্লেষণ কর।
৪. নিচের ছকটি লক্ষ্য
কর:
![]() |
|||
এগুলো একটি
বিশেষ স্থানের ধ্বংসাবশেষ।
(ক) ময়নামতি কোন
জেলায় অবস্থিত?
(খ) নবোপলীয় বিপ্লব বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকের ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের
কোন স্থানকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের
সমাজ ও সভ্যতার ইতিহাসের উৎস—বিশ্লেষণ কর।
৫. মীনা ও রিনা দুই
ভাই একাদশ শ্রেণির ছাত্রী। একদিন মীনা রিনাকে বলল, রিনা জানিস
পৃথিবীতে একসময় এমন একটি যুগ ছিল সে যুগে প্রত্যেক গ্রাম বা সংগঠন ছিল
স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ জীবনধারণের প্রয়োজনীয় সমস্ত খাদ্য ও উপকরণ গ্রামের মানুষ
নিজেরাই উৎপাদন করত। এ যুগের মানুষ কৃষির আবিষ্কারের মধ্য দিয়ে স্থায়ী বসতি স্থাপন
করে এবং প্রকৃতিকে বশে আনতে সক্ষম হয়।
(ক) জাভা মানব কোন যুগের অধিবাসী?
(খ) তাম্রযুগ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে মীনা কোন যুগের বর্ণনা দিয়েছে?
ব্যাখ্যা কর।
(ঘ) তুমি কি মনে কর, বর্তমান
সমাজ ও সভ্যতা বিকাশে মীনার বর্ণনাকৃত যুগের অবদান রয়েছে? মূল্যায়ন
কর।
৬. গ্রীষ্মের ছুটিতে
কল্পনা চাকমা তার বান্ধবী সোমা আপাংদের ময়মনসিংহের বাড়িতে বেড়াতে গিয়ে অবাক হয়ে
দেখল যে, পরিবারের সবকিছুই সোমা আপাং-এর মায়ের ইচ্ছায় হচ্ছে।
আপাংদের সমাজে বিয়েতে পণ বা যৌতুক দেওয়া হয় না।
(ক) নোকনা কী?
(খ) জুমচাষ—ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকের সোমা আপাং কোন ক্ষুদ্র
নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
(ঘ) কল্পনা চাকমা ও সোমা আপাংদের সমাজ
কাঠামো ভিন্ন ধরনের—তুমি কি এ বক্তব্যের সাথে একমত? তোমার
উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭. বার্ষিক বনভোজনে
বান্দরবান যায় রাইসা। একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগনকে দেখতে পায় সে। পটুয়াখালী
জেলায় অধিক সংখ্যায় বাস করছে। তাদের সমাজব্যবস্থা পূর্ণগণতান্ত্রিক। তাদের নেতা
নির্বাচিত হয় পুরুষদের ভোটের মাধ্যমে। নির্বাচনে নারীরা অংশগ্রহণ করতে পারে না।
(ক) নৃগোষ্ঠী কী?
(খ) গারোরা বিবাহ বিচ্ছেদ পছন্দ করে না কেন?
(গ) উদ্দীপকে রাইসা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর
জনপদ দেখতে পায়? ব্যাখ্যা কর।
(ঘ) উক্ত নৃগোষ্ঠীর বিবাহ
ব্যবস্থার সাথে কি আধুনিক সমাজের বিবাহ ব্যবস্থার সাদৃশ্য বিদ্যমান রয়েছে? বিশ্লেষণ কর।
![]()
![]()
![]()
![]()
৮.
(ক) তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়?
(খ) অপারেশন সার্চলাইট বলতে কী বোঝ?
(গ) উদ্দীপকের প্রথম সালটির তাৎপর্য বর্ণনা
কর।
(ঘ) উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নে কোন সালটি
বসবে? এর সাথে উল্লেখিত সালগুলোর সম্পর্ক নির্দেশ কর।
৯. নাটোর শহরে বসবাস করেন সাইফপন্নি। তিনি ছিলেন একজন সেনা
কর্মকর্তা। কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি একদিন তার পুত্র নাদিম
পন্নির কাছে
উল্লেখ করেন, আমাদের সময় পূর্ব পাকিস্তান থেকে সেনা, নৌ, বিমান বাহিনীতে চাকরি পাওয়া খুব কঠিন ছিল। সেনা, নৌ,
বিমান কর্মকর্তারা বড় বড় পদে পশ্চিমাদের নিয়োগ দিতেন। আমরা ছিলাম
এক্ষেত্রে অবহেলিত।
(ক) কত সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হয়?
(খ) ১৯৬৯-এর গণঅভ্যুত্থান বলতে কী বোঝ?
ব্যাখ্যা কর।
(গ) উদ্দীপকে সাইফ পন্নির দেওয়া তথ্যে পূর্ব
পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে ধরনের বৈষম্য প্রকাশিত হয়েছে তার
ব্যাখ্যা দাও।
(ঘ) শুধু সাইফ পন্নির বর্ণিত বৈষম্য নয়,
পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের সাথে প্রশাসনিক ক্ষেত্রেও
বৈষম্যমূলক আচরণ করেছিল—মতামত দাও।
১০. তাসলিমা একটি
বস্তিতে রুম নিয়ে বসবাস করে। পোশাক তৈরির কারখানায় কাজ করে
কোনো রকমে তার দিন চলে যায়। তার ছোট ভাইকেও তার কাছে রাখতে চেয়েছিল। কিন্তু সে
রাজি হয়। মাঠে ফসল ফলানোই সে বেশি পছন্দ করে।
(ক) গ্রাম কাকে বলে?
(খ) প্রান্তিক চাষি বলতে কী বোঝ?
(গ) তাসলিমা যে সমাজে বসবাস করছে সেই সমাজের
জীবন-জীবিকা ব্যাখ্যা কর।
(ঘ) তাসলিমার ছোট ভাই যে সমাজে বসবাস করছে
সেই সমাজের গতিশীল অর্থনৈতিক ব্যবস্থার চিত্র বিশ্লেষণ কর।
১১. মনি মোল্লা একজন
ধনী কৃষক এবং দুই দশক যাবৎ ইউনিয়ন পরিষদের সদস্য। গ্রামের বিচার শালিশ করার জন্য
তৃণমূল পর্যায়ের মানুষের সাথে তাকে সম্পর্ক রাখতে হয়। তার বড় ছেলে শামীম ঢাকায়
পড়ালেখার জন্য যেত। বর্তমানে সে লেখাপড়া শেষ করে একজন আইনজীবী এবং একটি ‘ল’ ফার্মের মালিক।
(ক) পশু
ফ্যাক্টর কী?
(খ) চাপসৃষ্টিকারী দল বলতে কী বোঝায়?
(গ) মনি মোল্লার অবস্থানের ভিত্তিতে কোন
সমাজের সামাজিক স্তরবিন্যাসের রূপ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের শামীমের সাথে তার বাবা মনি
মোল্লার সামাজিক অবস্থানের পার্থক্য বিশ্লেষণ কর।

Post a Comment