সর্বশেষ

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-১। HSC Business Organization and Management 2nd Paper Model Test-1.


এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-১।

দ্বাদশ শ্রেণী

বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (কোড: ২৭৮)

সময়: ৩ ঘণ্টা                                          সৃজনশীল                                     পূর্ণমান: ১০০

১। জনাব সুরাইয়া আক্তার একটি বৃহদায়তন কোম্পানীর উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণের সাথে জড়িত। অন্যদিকে জনাব সাহেদ আহমেদ প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মীরা খুবই সন্তুষ্ট।

ক) ব্যবস্থাপনা কী?১                                                                                               

খ) ব্যবস্থাপনা সর্বজনীন কেন?                                                                                    ২

গ) উদ্দীপকের জনাব সুরাইয়া আক্তার ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।                                 ৩

ঘ) উদ্দীপকে জনাব সাহেদ আহমেদের ভূমিকা বিশ্লেষণ কর।                                                       ৪

২। জনাব নুসরাত জাহান 'মিমি গ্রুপের' প্রধান কর্ণধার। তিনি শ্রমিকদের নিকট থেকে সর্বোচ্চ কাজ আদায়ের চেষ্টা করেন। চলতি বছরের মুনাফা হতে ৫% শ্রমিকদের মাঝে বন্টনের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে তিনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তিনি শ্রমিক-কর্মীদের নিকট শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

ক) আধুনিক ব্যবস্থাপনার জনক কে?                                                                                      ১

খ) ব্যবস্থাপনা অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ কেন?                                                                               ২

গ) জনাব নুসরাত জাহান ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।                                            ৩

ঘ) শ্রমিক-কর্মীদের মাঝে গ্রহণযোগ্যতার পেছনে জনাব নুসরাত জাহানের ভূমিকা আলোকপাত কর।                              ৪

৩। একটি পোশাক কারখানায় আলামিন ও জাকারিয়া দুজন সুপারভাইজারের অধীনে ১২ জন করে শ্রমিক দুটি কক্ষে একই ধরনের কাজে নিয়োজিত রয়েছে। শ্রমিকদের ওভার-টাইম সংক্রান্ত বিষয়ে উভয় সুপারভাইজার কর্তৃক প্রদত্ত নির্দেশনা একই রকম ছিল না। পারিশ্রমিকের হার একই থাকলেও কর্মঘণ্টা ভিন্ন ছিল। ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

ক) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?                                                                                     ১

খ) ব্যবসায়ে ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কেন?                                                                               ২

গ) উদ্দীপকের সুপারভাইজার ব্যবস্থাপনার কোন নীতি লংঘন করেছেন? ব্যাখ্যা কর।                                            ৩

ঘ) শ্রমিকদের মধ্যে অসন্তোষ দূরীকরণে তোমার মতামত বিশ্লেষণ কর।                                                       ৪

৪। আখি মনি কিছুদিন যাবৎ লক্ষ করলেন তার প্রতিষ্ঠানের চেয়ে পাশের অন্যান্য প্রতিষ্ঠানে শ্রমিকদের তুলনামূলকভাবে বেশি এবং যুক্তিসংগত মজুরি মাসের শুরুতেই পরিশোধ করা হয়, যা তার প্রতিষ্ঠানে করা হয় না। প্রতিষ্ঠানের নীতি-নির্ধারণ ও নীতি প্রণয়নের সাথে সম্পৃক্ত থাকায় তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করলেন।

ক) ব্যবস্থাপনা নীতি কী?                                                                                                 ১

খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ কেন?                                                                              ২

গ) উদ্দীপকে আখি মনির প্রতিষ্ঠানে হেনরি ফেওলের কোন নীতিটি লংঘিত হয়েছে? ব্যাখ্যা কর।                                  ৩

ঘ) উদ্দীপকের আখিমনি একজন প্রশাসক না ব্যবস্থাপক? তোমার মতামত বিশ্লেষণ কর।                                            ৪

৫। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রতিষ্ঠানটি একটি পরিকল্পনা করে। কোনো ধরনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ ছাড়াই পরিকল্পনাটি তৈরি করায় প্রতিষ্ঠানটি পূর্বনির্ধারিত পরিকল্পনামাফিক শিক্ষা সফরে গিয়ে বিশৃঙ্খলার সম্মুখীন হয়।

ক) পরিকল্পনা কী?                                                                                                      ১

খ) পরিকল্পনাকে ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি বলা হয় কেন?                                                           ২

গ) উদ্দীপকে গৃহীত পরিকল্পনাটি ত্রুটিপূর্ণ কেন? ব্যাখ্যা কর।                                                                 ৩

ঘ) উদ্দীপকের কোন বিষয়টি অনুসরণ না করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।                         ৪

৬। অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী ৫ বছরের মধ্যে সরকার দেশে উল্লেখযোগ্য সংখ্যক শিল্পাঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে যে সকল বিষয় বিবেচনা করে শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে তা সব সময় একই রকম নাও থাকতে পারে। তাই ভবিষ্যতের অবস্থার পরিবর্তন হলে পরিকল্পনার সংশোধনসহ কর্তৃপক্ষ করণীয় ঠিক করে রাখেন। যার ফলে আশা করা যায় নির্ধারিত সময়ে শিল্পাঞ্চল স্থাপনের কাজ শেষ হয়ে যাবে।

ক) লক্ষ্য কী?                                                                                                           ১

খ) পরিকল্পনাকে চিন্তন-মনন প্রক্রিয়া বলা হয় কেন?                                                                        ২

গ) সময়ের ভিত্তিতে উদ্দীপকের পরিকল্পনাটি কোন ধরনের? ব্যাখ্যা কর।                                                      ৩

ঘ) পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি ভবিষ্যৎ অবস্থার পরিবর্তনকে সহজ করে তোলে উদ্দীপকের আলোকে তা মূল্যায়ন কর।                    ৪

৭। নওরিন সুলতানা তার গ্রামে একটি মুরগি খামার গড়ে তোলেন। সেখানে ৫০ জন লোক কর্মরত। খামারটিতে তিনি যে সাংগঠনিক কাঠামো ব্যবহার করেন তাতে দায়িত্ব-কর্তৃত্ব সরল রেখার ন্যায় উঠা-নামা করে। তার খামারে কোনো বিশেষজ্ঞ পদ না থাকায় মাঝে মধ্যেই জটিল সমস্যায় পড়তে হয়। এমতাবস্থায় এলাকার একজন অবসর প্রাপ্ত পশুপালন কর্মকর্তা জনাব নুসরাত জাহানকে পরামর্শক হিসেবে নিয়োগ দেন। ফলে পূর্বের সংগঠন কাঠামোটির পরিবর্তন ঘটে।

ক) সংগঠন কাঠামো কী?                                                                                                ১

খ) কমিটি কেন করা হয়?                                                                                                 ২

গ) উদ্দীপকে নওরিন সুলতানা প্রতিষ্ঠিত খামারটিতে প্রথম পর্যায়ে কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান ছিল? ব্যাখ্যা কর।              ৩

ঘ) পরবর্তী সংগঠন কাঠামোর ধরন উল্লেখপূর্বক খামারটির সফলতার জন্য উহার আবশ্যকতা বিশ্লেষণ কর।                         ৪

৮। জনাব শাহনেওয়াজ একটি রপ্তানিমুখী কোম্পানির নির্বাহী পরিচালক। তিনি প্রতিষ্ঠানের কার্যাবলিকে ক্রয়, উৎপাদন, বিপণন ও মানব সম্পদ এই চারভাগে বিভক্ত করেন। প্রতিটি বিভাগের কাজ একেক জন বিশেষজ্ঞ কর্মীর সর্বময় ক্ষমতাধীন সম্পন্ন করে তাদের অধীনে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিযুক্ত রাখেন।

ক) ম্যাট্রিক্স সংগঠন কী?                                                                                                     ১

খ) আদর্শ সংগঠনে "কাম্য তত্ত্বাবধান পরিসর" প্রয়োজন কেন?                                                               ২

গ) উদ্দীপকের সংগঠন কাঠামোটি কোন ধরনের? ব্যাখ্যা কর।                                                                ৩

ঘ) তুমি কি মনে কর, উদ্দীপকের সংগঠন কাঠামোটিতে সংগঠনের নীতিমালা সঠিকভাবে অনুসরণ করা হয়েছে? বিশ্লেষণ কর।            ৪

৯। আশামনি একটি এনজিও-এর পরিচালক। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে তিনি পদোন্নতির মাধ্যমে তা পূরণ করেন। অন্যদিকে নতুন কর্মীদের একজন উচ্চপদস্থ নির্বাহীর অধীনে প্রয়োজনীয় কাজ শেখানোর ব্যবস্থা করেন। এর ফলে কর্মীরা ব্যবহারিক কাজে দক্ষতা অর্জন করে।

ক) প্রশিক্ষণ কী?                                                                                                        ১

খ) ব্যবস্থাপনায় কর্মীসংস্থান খুবই গুরুত্বপূর্ণ কেন?                                                                          ২

গ) উদ্দীপকের আশামনি কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন? ব্যাখ্যা কর।                                                 ৩

ঘ) উদ্দীপকের আশামনি যে প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করেন তা কি কর্মীর দক্ষতা বৃদ্ধিতে ফলপ্রসূ? বিশ্লেষণ কর।                        ৪

১০। আশা ও মরিয়ম দুই বন্ধু একসাথে এমবিএ পাস করে একই দিনে একই প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন। তারা দু'জনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানের সুনাম অর্জনে সহায়তা করেন। কিছুদিন পর আশা বিদেশ হতে প্রশিক্ষণ নিয়ে আসেন এবং ৬ মাস পর পদোন্নতি পেয়ে উচ্চ পদে যোগদান করেন। মরিয়ম মন খারাপ করে অন্য প্রতিষ্ঠানে চলে যান।

ক) পদোন্নতি কী?                                                                                                       ১

খ) প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ কেন?                                                                                        ২

গ) মরিয়ম অন্য প্রতিষ্ঠানে চলে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা কর।                                                              ৩

ঘ) আশার পদোন্নতি দেওয়া কি যুক্তিযুক্ত হয়েছে বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।                                            ৪

১১। জনাব বশির তার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। বছরের প্রথমে জনাব বশির বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অধিক উৎপাদনের জন্য অতিরিক্ত ১০ টন কাঁচামাল আমদানি করেন। বর্তমানে বাজারে কাঁচামালের দাম দ্বিগুণ বৃদ্ধি পায় এর ফলে তার প্রতিষ্ঠান অনেক লাভবান হয়েছে।

ক) নেতৃত্ব কী?                                                                                                         ১

খ) গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম কেন?                                                                                         ২

গ) উদ্দীপকের জনাব বশিরের প্রতিষ্ঠানের নেতৃত্বের ধরন কী? ব্যাখ্যা কর।                                                    ৩

ঘ) আদর্শ নেতার যে বিশেষ গুণটি জনাব বশিরের সফলতার পেছনে ভূমিকা রেখেছে, উদ্দীপকের আলোকে তার যথাথর্তা মূল্যায়ন কর।   ৪

 

বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র (কোড নং ২৭৮)

বহুনির্বাচনি অভীক্ষা


১। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ-এর পরবর্তী কাজ কী?

ক) পরিকল্পনা

খ) সমন্বয়

গ) নির্দেশনা

ঘ) কর্মীসংস্থান

২। আধুনিক শ্রমিক-কর্মী ব্যবস্থাপনার জনক কে?

ক) রবার্ট ওয়েন

খ) হেনরি ফেওল

গ) এডাম স্মিথ

ঘ) এফ. ডব্লিউ. টেলর

৩। 6M এর অন্তর্ভুক্ত হলো-
i. Money
ii. Method
iii. Motivation
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের জবাব দাও:
আছিয়া আক্তার প্রতিষ্ঠানের বিভাগীয় ব্যবস্থাপক। তার দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী স্ব-স্ব দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে। সর্বদা এ জন্য প্রতিষ্ঠানটি সহজেই সফলতা অর্জন করে।

৪। আছিয়া আক্তার কোন স্তরের ব্যবস্থাপক?

ক) মধ্যম স্তর

খ) উচ্চ স্তর

গ) নিম্ন স্তর

ঘ) নিয়ন্ত্রণ স্তর

৫। আছিয়া আক্তার কাদের নিয়ে লক্ষ্য বাস্তবায়নে নিয়োজিত?

ক) সুপারভাইজার

খ) সচিব

গ) লেবার

ঘ) মহাব্যবস্থাপক

৬। হেনরি ফেওল প্রদত্ত ব্যবস্থাপনার মূলনীতি কয়টি?

ক) ১৪টি

খ) ৪টি

গ) ৩টি

ঘ) ২টি

 

৭। সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন কোন নীতির সমার্থক পায়?

ক) সাম্যতা   খ) শৃংখলা       

গ) একতা    ঘ) নিয়মানুবর্তিতা

৮। ব্যবস্থাপনার কোন নীতি অনুসারে সিদ্ধান্ত গ্রহণে কর্মীর ভূমিকা হ্রাস পায়?

ক) কেন্দ্রীকরণ

খ) বিকেন্দ্রীকরণ

গ) সাম্যতা

ঘ) একতাই বল

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের জবাব দাও:
মি. বশির আহমেদ একটি বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপক। তিনি সর্বদা অধীনস্তদের দায়িত্ব সচেতন করে থাকেন। ফলে তার প্রতিষ্ঠানটি সফলভাবে চলে আসছে।

৯। মি. বশির নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কোনটিকে অগ্রাধিকার দেন?

ক) জবাবদিহিতা

খ) কর্তৃত্ব

গ) শৃংখলা

ঘ) সময় নিরীক্ষা

১০। কোম্পানির নীতি-নির্ধারণী কাজের জন্য কিসের প্রয়োজন?

ক) মানসিক শ্রম

খ) দৈহিক শ্রম

গ) কায়িক শ্রম

ঘ) পর্যাপ্ত অর্থ

১১। SWOT এর পূর্ণরূপ কী?

ক) Strong Weak Option and Time

খ) Strength Weakness Opportunity and Threat

গ) Strong Weakness Opportunity and Threat

ঘ) Strong Weak Opportunity and Threat

১২। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কী বলে?

ক) লক্ষ্য

খ) বাজেট

গ) প্রজেক্ট

ঘ) নীতি

১৩। পরিকল্পনা কীসের মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে?

ক) অর্থ               খ) পূর্বাভাস

গ) দিকনির্দেশনা       ঘ) সমন্বয়

নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের জবাব দাও:
জাকারিয়া দ্বাদশ শ্রেণিতে লেখাপড়া করে। প্রতিদিনের লেখাপড়া ও অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য একটি সূচি তৈরি করে। পরবর্তীতে সূচি অনুযায়ী লেখাপড়াসহ যাবতীয় কাজ সম্পন্ন করে।

১৪। উদ্দীপকের জাকারিয়ার কর্মকাণ্ডে ব্যবস্থাপনার কোন কাজের প্রতিফলন ঘটেছে?

ক) বাজেট    খ) পরিকল্পনা

গ) নির্দেশনা  ঘ) নিয়ন্ত্রণ

১৫। সূচি অনুযায়ী কর্মসম্পাদনে জাকারিয়া —
i. নিজ সামর্থ্য কাজে লাগাতে পারবে
ii. লক্ষ্য অর্জন করতে পারবে
iii. মানসিকভাবে দৃঢ় থাকতে পারবে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

১৬। আধুনিক সংগঠন কাঠামো কত প্রকার?

ক) ৪        খ) ৫    গ) ৩    ঘ) ১৪

১৭। সামরিক বাহিনীতে সাধারণত কোন ধরনের সংগঠন পরিলক্ষিত হয়?

ক) কমিটি    খ) সরলরৈখিক

গ) মেট্রিক্স   ঘ) কার্যভিত্তিক

১৮। কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক কে?

ক) হেনরি ফেওল

খ) এফ. ডব্লিউ. টেলর

গ) হিউম্যান

ঘ) কুঞ্জ

নিচের চিত্রের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের জবাব দাও:
উৎপাদন ব্যবস্থাপক
→ ফোরম্যান → শ্রমিক কর্মী

১৯। চিত্রে কোন ধরনের সংগঠন কাঠামোর ইঙ্গিত পাওয়া যায়?

ক) কার্যভিত্তিক        খ) সরলরৈখিক

গ) কমিটি             ঘ) মেট্রিক্স

২০। চিত্রের সংগঠন কাঠামোর সুবিধা হলো-
i. কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্ট   ii. বিশেষায়নের অভাব
iii. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২১। কর্মী সংগ্রহের উৎস কয়টি?

ক) ৫        খ) ৩    গ) ২    ঘ) ৪

২২। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কোনটি?

ক) উৎস নির্ধারণ               খ) কর্মী নির্বাচন

গ) বিজ্ঞাপন প্রদান             ঘ) নিয়োগ

২৩। কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি?

ক) কর্মী নিয়োগ

খ) প্রশিক্ষণ

গ) কর্মী সংগ্রহ

ঘ) কর্মী নির্বাচন

নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের জবাব দাও:
বরিশালের নতুন শাখার জন্য ABC ব্যাংক বাংলাদেশের সৎ ও যোগ্য নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে জুনিয়র অফিসার পদে। আর ঢাকার একটি শাখা হতে সহকারী ব্যবস্থাপক জনাব মো: বশির আহমেদকে সেখানে ব্যবস্থাপক করা হয়েছে।

২৪। উদ্দীপকের প্রথম কাজটি কী?

ক) কর্মী সংগ্রহ        খ) কর্মী নিয়োগ

গ) কর্মীসংস্থান        ঘ) অধিযাচন

২৫। জনাব বশির আহমেদকে ব্যবস্থাপক পদে উন্নীত করায় তার মধ্যে বৃদ্ধি পাবে —
i. মনোবল        ii. কর্মপ্রবৃত্তি      iii. সৃজনশীলতা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i, ii ও iii

২৬। অধীনস্থদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কী বলে?

ক) নেতা     খ) ক্ষমতা

গ) নেতৃত্ব    ঘ) কর্তৃত্ব

২৭। একজন নেতা জনশক্তিকে কোনদিকে পরিচালিত করে?

ক) স্বার্থের দিকে

খ) দলের দিকে

গ) সংগঠনের দিকে

ঘ) লক্ষ্যের দিকে

২৮। Lead শব্দের অর্থ কী?

ক) To care

খ) To control

গ) To order

ঘ) To guide

২৯। সর্বোত্তম নেতৃত্ব কোনটি?

ক) স্বৈরতান্ত্রিক        খ) পিতৃসুলভ

গ) কর্মকেন্দ্রিক        ঘ) গণতান্ত্রিক

৩০। নির্দেশনাকে প্রশাসনের কী বলা হয়?

ক) মেরুদণ্ড 

খ) মস্তিষ্ক

গ) স্নায়ুকেন্দ্র

ঘ) হৃৎপিণ্ড

 


 

Post a Comment

Previous Post Next Post