২৮ অক্টোবর, ২০২৬ বুধবার যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার ফলাফল কখন দেওয়া হবে এবং শিক্ষার্থীরা কিভাবে অনলাইনে ওয়েবসাইট থেকে এবং মোবাইলে এসএমএস করার মাধ্যমে ফলাফল পেতে পারবে।
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি দেখুন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
www.jessoreboard.gov.bd| স্মারক নং- পনি/পিত্র-১৩০১ | তারিখ : ২৮-১০-২০২৬ খ্রি: |
| বিষয় : | এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল প্রকাশ সংক্রান্ত। |
| সূত্র : | বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় ২৭-১০-২০২৬ তারিখের ঢাবো/পনি/৮৬৮ নং স্মারক পত্র |
এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আগামী ৩১ অক্টোবর ২০২৬ বেলা ১১:০০ টায় একযোগে ২০২৬-এর ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নলিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result Sheet Download করা যাবে এবং এবং SMS -এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন।
- ২) বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।
- ৩) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটে Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN -এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।
- ৪) পরীক্ষার্থীবণ পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।
- ৫) পরীক্ষার্থীবণ শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।
-
৬)
এছাড়াও, পরীক্ষার্থীবণ যে কোনো মোবাইল নম্বর থেকে 16140 নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS -এর মাধ্যমে ফলাফল জানতে HSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> পরীক্ষার বছর লিখে 16140 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ : HSC jes 123456 2026 লিখে 16140 নম্বরে Send করতে হবে - ৭) উল্লেখ্য যে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।
- ৮) উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুর্নমূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে ০১-১১-২০২৬ খ্রি. থেকে ০৭-১১-২০২৬ খ্রি. পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Post a Comment