এইচএসসি পরিসংখ্যান ২য় পত্র মডেল টেস্ট ।
বিষয় কোড: ১৩০
সময়ঃ ২ ঘণ্টা ৩৫ মিনিট সৃজনশীল
পূর্ণমানঃ ৫০
নির্দেশনা: ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে
কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
১। অপু ও তপু দুই ভাই। অপু 2 টি মুদ্রা ও তপু 1
টি ছক্কা একত্রে
নিক্ষেপ করলো। তপু
দাবি করল যে মুদ্রায় একই পিঠ ও ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা এবং মুদ্রায়
বিপরীত পিঠ ও ছক্কায় বিজোড় সংখ্যা পড়ার সম্ভাবনা সমান।
ক) সম্ভাবনার সংজ্ঞা দাও। ১
খ) প্রচলিত সংকেতে প্রমাণ কর যে, 0 ≤ P(A) ≤ 1. ২
গ) মুদ্রায় একই পিঠ ও ছক্কায় 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনার
সম্ভাবনা নির্ণয় কর। ৩
ঘ) তপুর মন্তব্য সঠিক কিনা, যাচাই কর। ৪
২। একটি পাত্রে 4 টি সাদা ও 5 টি
লাল বল আছে। পাত্র
হতে দৈবভাবে একসাথে 2 টি বল উত্তোলন করা হলো।
ক) স্বাধীন ঘটনা কি? ১
খ) প্রচলিত প্রতীকে প্রমাণ কর যে, P(A)
+ P(Ā) = 1. ২
গ) বল দুটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় কর।
৩
ঘ) বল দুটি একই রঙের বা ভিন্ন রঙের হওয়ার ঘটনাদ্বয়
কি সম্পূর্ণ ঘটনা
বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
৩। A ও B দুটি ঘটনা
যেখানে P(A) = 1/2, P(B) = 2/3 এবং P(A ∪
B) = 5/8।
ক) দৈব চলক কাকে বলে? ১
খ) দেখাও যে, দুটি ঘটনা একই
সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না। ২
গ) P(A|B) ও P(B|A) এর মান নির্ণয় কর।
৩
ঘ) P(A/B̄) ∪
P(B/Ā) এর মান নির্ণয় করে তুলনা কর। ৪
৪। দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো।
নমুনাক্ষেত্রটি লেখ।
নিম্নলিখিত
সম্ভাবনাগুলি নির্ণয় কর যেখানে ১ম ছক্কার পিঠ
x ও ২য় ছক্কার পিঠ y। শ্রেণী শিক্ষক বলেন যে, প্রমাণ কর P(x + y > 7) > P(x + y ≥
10)।
ক) নমুনাক্ষেত্র
কাকে বলে? ১
খ) নমুনাক্ষেত্র
নির্ণয় কর। ২
গ) x + y = জোড় সংখ্যা এবং 2x = y এর
মান নির্ণয় কর। ৩
ঘ) শ্রেণী
শিক্ষকের মন্তব্যটি যাচাই কর। ৪
৫। আদ্র {4, 5, 7, 8} সমগ্রক হতে পুনঃস্থাপন ব্যতিরেকে 2 আকারের নমুনা নির্বাচন করা হলো।
শিক্ষক আর্দ্রকে বললেন যে, নমুনা গড় হলো সমগ্রক গড়ের পক্ষপাতহীন পরিমাপক।
ক) সমগ্রক
কি? ১
খ) নমুনা জরিপে সময় ও খরচ কম লাগে—ব্যাখ্যা
কর।
২
গ) প্রদত্ত
সমগ্রক হতে 2 আকারের সম্ভাব্য সকল নমুনা নির্বাচন কর। ৩
ঘ) শিক্ষকের
মন্তব্যটি বিশ্লেষণপূর্বক যাচাই কর। ৪
৬। সমগ্রক Y = {2, 3, 4, 5, 6} হতে ইতনা কলেজের দ্বাদশ
শ্রেণির ছাত্র ছোটন পুনঃস্থাপন না করে 3 আকারের নমুনা চয়ন করে নমুনাগড় ও সমগ্রক গড় নির্ণয় করে।
ছোটন বলল,
"নমুনা গড় হলো সমগ্রক গড়ে ঝুকিপূর্ণ নিরূপক।"
ক) নমুনা কি? ১
খ) সরল দৈব নমুনায়ন বলিতে কি বুঝ? ২
গ) সমগ্রক
হতে পুনঃস্থাপন ব্যতিত 2 আকারের
নমুনা নির্বাচন নমুনা গড় নির্ণয় কর।
৩
ঘ) ছোটনের মন্তব্যটি সঠিক?
বিশ্লেষণপূর্বক মতামত দাও। ৪
৭/ মা
প্রতিদিন ভাত রান্না করেন। রান্না করার
সময় সবগুলি ভাত টিপে দেখেন না যে ভাত হল কিনা। দু-একটা ভাত টিপে দেখেই পুরো ভাত
হয়েছে কি-না তা সম্পর্কে সিদ্ধান্ত নেন।
(ক) প্রশ্নমালা কী? ১
(খ) নমুনায়ন
বলিতে কী বুঝ? ব্যাখ্যা কর। ২
(গ) দু-একটা
ভাতের উপর ভিত্তি করে মায়ের সিদ্ধান্ত পুরো ভাত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার
সুবিধাসমূহ বর্ণনা কর। ৩
(ঘ) মায়ের নমুনা
সংগ্রহে সৃষ্ট সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায়সমূহ বর্ণনা কর। ৪
৮/ রাসেল 6 টি সবুজ ও 4 টি নীল বল হতে 2 টি বল দৈবভাবে উত্তোলন করে বলল যে বলদ্বয় সবুজ অথবা বলদ্বয়
একই রং পাবার সম্ভাবনা সমান।
(ক) পরীক্ষণের
সংজ্ঞা দাও? ১
(খ) P(A) = 0 ; ব্যাখ্যা কর। ২
(গ) বলদ্বয় ভিন্ন রং-এর পাবার সম্ভাবনা নির্ণয় কর। ৩
(ঘ) সম্ভাবনা নির্ণয়পূর্বক রাসেলের বক্তব্যের সত্যতা যাচাই কর। ৪ সময়: ২৫ মিনিট বহুনির্বাচনী অভিক্ষা (২৫টি প্রশ্ন) পূর্ণমান: ২৫
১। সম্ভাবনা তত্ত্বের সূতিকাগার বলা হয় কাকে?
(ক) প্যাসকেল (খ) কর্নোলী (গ) গ্যালিলিও (ঘ) ডি-মেয়ার
২। কোন দৈব পরীক্ষার প্রতিটি ফলাফলই হলো—
(ক) চেষ্টা (খ) ঘটনা (গ) নমুনাক্ষেত্র (ঘ) নমুনা বিন্দু
৩। কোনো পরীক্ষায় প্রাপ্ত অনুকূল ফলাফলের সেটকে কী
বলে?
(ক) ঘটনা (খ) নমুনা বিন্দু (গ) নমুনাক্ষেত্র (ঘ) চেষ্টা
৪। 1টি মুদ্রা
3 বার নিক্ষেপে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে—
(ক) 6 টি (খ) 8 টি (গ) 10 টি (ঘ) 12 টি
৫। পরীক্ষণের একটি বিশেষ রূপ কী?
(ক) চেষ্টা (খ) পরীক্ষা (গ) দৈব পরীক্ষা (ঘ) নমুনা বিন্দু
৬। দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত?
(ক) 0 (খ)
-0.5 (গ) 0.5 (ঘ) 1
৭। কোনো একটি নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান—
(ক) 3 (খ) 2 (গ) 1 (ঘ) 0
৮। A ও B দুটি স্বাধীন ঘটনা হলে, P(AB) = কত?
(ক) P(A) × P(B) (খ) P(A/B)
(গ) P(A) × P(B/A) (ঘ) P(B) × P(A/B)
৯। সম্ভাবনার সীমা কত?
(ক) ∞ থেকে 0 (খ) 0 থেকে 1
(গ) 0 থেকে ∞ (ঘ) -1 থেকে
1
১০। দুটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে উপরের পিঠে উভয় ছক্কায় একই পিঠ আসার সম্ভাবনা কত?
(ক) 1/6 (খ) 1/12 (গ) 1/18 (ঘ) 1/36
১১। A নিশ্চিত
ঘটনা হলে—
i. P(A) = 1 ii. P(A) = P(s) iii. 0 ≤ P(A) ≤ 1
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও
iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১২। দুটি ঘটনা A ও B স্বাধীন
হলে—
i. P(A ∩ B) ≠ Ø ii. P(A)·P(B) = P(A ∩ B)
ii. P(A ∩ B) ≠ P(A)·P(B)
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও
iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
একটি ছক্কা একবার নিক্ষেপ পরীক্ষায় উপরের পিঠে বিজোড় সংখ্যা পাওয়ার ঘটনা A এবং 2
দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা
B।
১৩। P(A U B)-এর
মান কত?
(ক) 0.75 (খ) 0.80 (গ) 0.83 (ঘ) 0.86
১৪। A ও B ঘটনাদ্বয় কীরূপ?
(ক) বর্জনশীল (খ) স্বাধীন (গ) অবর্জনশীল (ঘ) সম্পূর্ণ
১৫। Sample-এর
প্রতিশব্দ কী?
(ক) নমুনা (খ) সমগ্রক (গ) নমুনায়ন (ঘ) নমুনাজমান
১৬। কোনো সমগ্রকের অজানা মানকে কী বলে?
(ক) নমুনা (খ) নমুনাজমান (গ) নমুনায়ন (ঘ) পরামিতি
১৭। নমুনা গড় সমগ্রক গড়ের—
(ক) নিঝুঁকী নিরুপক (খ) ঝুকিপূর্ণ নিরুপক (গ) ছোট (ঘ) বড়
১৮। বাংলাদেশের মাথাপিছু
গড় আয়কে কী বলে?
(ক) কাঠামো (খ) নমুনা (গ) পরামিতি (ঘ) নমুনাজমান
১৯। নমুনা হলো তথ্যবিশ্বের—
i. উপসেট ii. দর্পণস্বরূপ iii. প্রতিনিধিত্বকারী ক্ষুদ্র অংশ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও
iii (গ) i ও iii (ঘ) i, ii ও
iii
২০। নমুনাজ ত্রুটি ঘটে—
i. নমুনা জরিপের
ক্ষেত্রে ii.
শুমারী জরিপের ক্ষেত্রে
iii. নমুনায়নের পদ্ধতি-নির্বাচনে ভুল হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও
iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
{3, 5, 6, 8, 10} সমগ্রক হতে 2 আকারের পুনঃস্থাপন বাদে সম্ভাব্য নমুনা চয়ন করা হলো।
২১। প্রদত্ত সমগ্রক হতে প্রাপ্ত নমুনাবিন্দুর সংখ্যা কত?
(ক) 5 (খ) 10 (গ) 15 (ঘ) 20
২২। প্রতিটি নমুনা নির্বাচিত হওয়ার সম্ভাবনা কত?
(ক) 1/20 (খ) 1/10 (গ) 1/4 (ঘ) 1/2
২৩। {4, 5, 6, 7} একক বিশিষ্ট
সমগ্রক হতে পুনঃস্থাপন না করে 3 আকারের কতটি নমুনা পাওয়া যাবে?
(ক) 4টি (খ) 12টি
(গ) 24টি (ঘ) 96টি
২৪। ⁿCᵣ এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
(ক) n > r
(খ) n ≥ r (গ) n ≤ r (ঘ) n = r
২৫। 1! কত?
(ক) 0 (খ) 1 (গ) 2 (ঘ) অসংজ্ঞায়িত
Post a Comment