সর্বশেষ

এইচএসসি কৃষিশিক্ষা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-৪। Agriculture 2nd Paper Model Test-4 CQ & MCQ.

                                 এইচএসসি কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মডেল টেস্ট-৪।

বিষয় কোড: ২৩৯
সময়: ২ ঘণ্টা ৩৫ মিনিট                                                পূর্ণমান: ৭৫

সৃজনশীল প্রশ্ন: আটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে।

১. রাজুর পুকুরে কিছু রাজপুঁটি মাছ ভেসে উঠেছে। সে একটি মাছ পুকুর থেকে উঠিয়ে দেখেন দেহে লালদাগ ও ক্ষত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে রাজু এ রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ফলে রোগ অন্য মাছে ছড়ায় নি।

ক. প্লাঙ্কটন কী?

খ. পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন? ব্যাখ্যা করো।

গ. রাজু তার পুকুরের মাছের রোগ সারানো এবং বিস্তার রোধে কী পদক্ষেপ গ্রহণ করেছে— ব্যাখ্যা করো।

ঘ. উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।

২. অলিদ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড়ো একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।

ক. রাক্ষুসে মাছ কী?

খ. চিংড়িকে নিশাচর বলা হয় কেন?

গ. উদ্দীপকের অলিদের বাবা কীভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি— ব্যাখ্যা করো।

ঘ. “মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন করো।


৩. নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :মাছ সংরক্ষণের আধুনিক পদ্ধতি↓১. বরফজাতকরণ | ২. হিমায়িতকরণ | ৩. (?) | ৪. ধূমায়িতকরণ

ক. মাছের সম্পূরক খাদ্য কী?

খ. মাছ শুঁটকিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ছকে মাছ সংরক্ষণের ৩নং পদ্ধতিটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটিতে এবং কেন বেশিদিন মাছ সংরক্ষণ থাকে বিশ্লেষণ করো।

নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

মাছ সংরক্ষণের আধুনিক পদ্ধতি

↓

১. বরফজাতকরণ | ২. হিমায়িতকরণ | ৩. (?) | ৪. ধূমায়িতকরণ


ক. মাছের সম্পূরক খাদ্য কী?

খ. মাছ শুঁটকিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকের ছকে মাছ সংরক্ষণের ৩নং পদ্ধতিটি ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটিতে এবং কেন বেশিদিন মাছ সংরক্ষণ থাকে বিশ্লেষণ করো।

৪. সাদিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ পশুপালন অনুষদ থেকে পাস করে বাণিজ্যিকভাবে মুরগির বাচ্চা উৎপাদন খামার তৈরি করে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিলেন। এ মর্মে তিনি মুরগির ডিম ফোটানোর ঘর তৈরি করে বৈদ্যুতিক ইনকিউবেটর কিনে আনলেন। বাচ্চা ফোটানোর ডিমগুলো তিনি নিজে বাছাই করে তা বৈদ্যুতিক ইনকিউবেটরে সঠিকভাবে স্থাপন করলেন। পরের কাজগুলো তিনি সূক্ষ্মভাবে করলেন। ফলস্বরূপ তিনি সর্বোচ্চ সংখ্যক বাচ্চা পেলেন।

ক. ব্রুডার হাউজ কী?

খ. খাঁচায় মুরগি পালন লাভজনক কেন? ব্যাখ্যা করো।

গ. কী কী সতর্কতা অবলম্বন করে সাদিয়া ডিম ফুটাতে সক্ষম হলেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকের আলোকে সাদিয়ার গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন করো।



৫ . নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:


Figure: ফাইওমি জাতের মুরগি

ক. পিজিয়ন মিল্ক বলতে কী বুঝ?

খ. হাঁস-মুরগি পালনে সুষম খাদ্য প্রয়োজন কেন?

গ. চিত্রে প্রদর্শিত মুরগিটি কোন জাতের? ব্যাখ্যা করো।

ঘ. মুরগিটি পালন করা কী অর্থনৈতিকভাবে লাভজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো।

 ৬. নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :


                     [মুরগি পালন পদ্ধতি]


                                          │


     ┌────────────┼────────────┐


     ▼ ▼ ▼


[A. মুক্ত পালন]. [B. অর্ধমুক্ত পালন] [C. (?)]



ক. লিটার কী?


খ. হাঁস পালন লাভজনক কেন? ব্যাখ্যা করো।


গ. ছকটির 'C' চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা করো।


ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে কোন পদ্ধতিটি মুরগি পালনে অর্থনৈতিকভাবে লাভজনক? তোমার উত্তরের যথার্থতা বিশ্লেষণ করো।




৭. মারিয়া বেগমের গবাদিপশুর খামারে একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেহে কাঁপুনি উঠে ছটফট করতে থাকে। পরে মারা যায়। মারা যাওয়ার সময় নাক, মুখ ও মলদ্বার দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হয়। এমতাবস্থায়, রহিমা পশু চিকিৎসককে ডাকলে তিনি গরুটিকে পর্যবেক্ষণ করে বলেন এটি একটি মারাত্মক রোগ যা খামারের অন্যান্য গরু আক্রান্ত হতে পারে। পশু চিকিৎসক মারিয়া বেগমকে বললেন রোগ হওয়ার পূর্বেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উত্তম।


ক. সংক্রামক রোগ কী?

খ. ছাগলকে গরিবের গাভী বলা হয় কেন?

গ. উদ্দীপকের গরুটির কোন রোগ হয়েছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লেখো।

ঘ. পশু চিকিৎসকের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

৮. যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জনাব আব্দুল হাকিম ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি দুগ্ধ খামার করেন এবং সঙ্কর জাতের পাঁচটি দুগ্ধবতী গাভী ক্রয় করে পালন শুরু করেন। প্রতিটি গাভী দৈনিক গড়ে ২০ লিটার করে দুধ দেয়। গাভীগুলোকে প্রতিদিন সুষম খাদ্য খাওয়ানো ও প্রয়োজনীয় পরিচর্যা করেন। জনাব আব্দুল হাকিমের সংসার বর্তমানে সচ্ছলভাবে চলছে। পরবর্তীতে তিনি খামারে দেশি বকনা ক্রয় করে কৃত্রিম প্রজননের মাধ্যমে খামার বড়ো করার সিদ্ধান্ত নেয়।


ক. সুষম খাদ্য কী?

খ. সঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

গ. জনাব আব্দুল হাকিম গাভীর জন্য সুষম খাদ্য কিভাবে তৈরি করলেন? ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে দেশি গরুর কৃত্রিম প্রজননের জন্য জনাব আব্দুল হাকিম সিদ্ধান্ত মূল্যায়ন করো।

১. তাসরীফের পুকুরে কিছু রাজপুঁটি মাছ ভেসে উঠেছে। সে একটি মাছ পুকুর থেকে উঠিয়ে দেখেন দেহে লালদাগ ও ক্ষত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগের মাধ্যমে তাসরীফ এ রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। ফলে রোগ অন্য মাছে ছড়ায় নি।

ক. প্লাঙ্কটন কী?
খ. পুকুরে চুন প্রয়োগ করা হয় কেন? ব্যাখ্যা করো।
গ. তাসরীফ তার পুকুরের মাছের রোগ সারানো এবং বিস্তার রোধে কী পদক্ষেপ গ্রহণ করেছে— ব্যাখ্যা করো।
ঘ. উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
২. নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড়ো একটা রুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরও বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।
ক. রাক্ষুসে মাছ কী?
খ. চিংড়িকে নিশাচর বলা হয় কেন?
গ. উদ্দীপকের নিয়াজের বাবা কীভাবে বুঝলেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা হয় নি— ব্যাখ্যা করো।
ঘ. “মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল”— উক্তিটি মূল্যায়ন করো।
৩.  নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
মাছ সংরক্ষণের আধুনিক পদ্ধতি
↓
১. বরফজাতকরণ | ২. হিমায়িতকরণ | ৩. (?) | ৪. ধূমায়িতকরণ
ক. মাছের সম্পূরক খাদ্য কী?
খ. মাছ শুঁটকিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ছকে মাছ সংরক্ষণের ৩নং পদ্ধতিটি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের পদ্ধতিগুলোর মধ্যে কোনটিতে এবং কেন বেশিদিন মাছ সংরক্ষণ থাকে বিশ্লেষণ করো।
৪. ফারজানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ পশুপালন অনুষদ থেকে পাস করে বাণিজ্যিকভাবে মুরগির বাচ্চা উৎপাদন খামার তৈরি করে স্বাবলম্বী হওয়ার সিদ্ধান্ত নিলেন। এ মর্মে তিনি মুরগির ডিম ফোটানোর ঘর তৈরি করে বৈদ্যুতিক ইনকিউবেটর কিনে আনলেন। বাচ্চা ফোটানোর ডিমগুলো তিনি নিজে বাছাই করে তা বৈদ্যুতিক ইনকিউবেটরে সঠিকভাবে স্থাপন করলেন। পরের কাজগুলো তিনি সূক্ষ্মভাবে করলেন। ফলস্বরূপ তিনি সর্বোচ্চ সংখ্যক বাচ্চা পেলেন।
ক. ব্রুডার হাউজ কী?
খ. খাঁচায় মুরগি পালন লাভজনক কেন? ব্যাখ্যা করো।গ. কী কী সতর্কতা অবলম্বন করে ফারজানা ডিম ফুটাতে সক্ষম হলেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে ফারজানার গৃহীত কার্যক্রমটি মূল্যায়ন করো।


৫ . নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:


ক. পিজিয়ন মিল্ক বলতে কী বুঝ?
খ. হাঁস-মুরগি পালনে সুষম খাদ্য প্রয়োজন কেন?
গ. চিত্রে প্রদর্শিত মুরগিটি কোন জাতের? ব্যাখ্যা করো।
ঘ. মুরগিটি পালন করা কী অর্থনৈতিকভাবে লাভজনক? উত্তরের সপক্ষে তোমার যুক্তি উপস্থাপন করো।

 ৬. নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

                     [মুরগি পালন পদ্ধতি]

                                          │

     ┌────────────┼────────────┐

     ▼                                 ▼                                 ▼

[A. মুক্ত পালন].    [B. অর্ধমুক্ত পালন]            [C. (?)]

ক. লিটার কী?

খ. হাঁস পালন লাভজনক কেন? ব্যাখ্যা করো।

গ. ছকটির 'C' চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা করো।

ঘ. বাংলাদেশের প্রেক্ষাপটে কোন পদ্ধতিটি মুরগি পালনে অর্থনৈতিকভাবে লাভজনক? তোমার উত্তরের যথার্থতা বিশ্লেষণ করো।


৭. রহিমা বেগমের গবাদিপশুর খামারে একটি গরু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দেহে কাঁপুনি উঠে ছটফট করতে থাকে। পরে মারা যায়। মারা যাওয়ার সময় নাক, মুখ ও মলদ্বার দিয়ে ফেনাযুক্ত রক্ত বের হয়। এমতাবস্থায়, রহিমা পশু চিকিৎসককে ডাকলে তিনি গরুটিকে পর্যবেক্ষণ করে বলেন এটি একটি মারাত্মক রোগ যা খামারের অন্যান্য গরু আক্রান্ত হতে পারে। পশু চিকিৎসক রহিমা বেগমকে বললেন রোগ হওয়ার পূর্বেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উত্তম।

ক. সংক্রামক রোগ কী?
খ. ছাগলকে গরিবের গাভী বলা হয় কেন?
গ. উদ্দীপকের গরুটির কোন রোগ হয়েছে? উক্ত রোগের কারণ ও লক্ষণগুলো লেখো।
ঘ. পশু চিকিৎসকের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
৮. যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জনাব আফজাল ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি দুগ্ধ খামার করেন এবং সঙ্কর জাতের পাঁচটি দুগ্ধবতী গাভী ক্রয় করে পালন শুরু করেন। প্রতিটি গাভী দৈনিক গড়ে ২০ লিটার করে দুধ দেয়। গাভীগুলোকে প্রতিদিন সুষম খাদ্য খাওয়ানো ও প্রয়োজনীয় পরিচর্যা করেন। জনাব আফজালের সংসার বর্তমানে সচ্ছলভাবে চলছে। পরবর্তীতে তিনি খামারে দেশি বকনা ক্রয় করে কৃত্রিম প্রজননের মাধ্যমে খামার বড়ো করার সিদ্ধান্ত নেয়।

ক. সুষম খাদ্য কী?
খ. সঙ্কর জাতের গরুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
গ. জনাব আফজাল গাভীর জন্য সুষম খাদ্য কিভাবে তৈরি করলেন? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে দেশি গরুর কৃত্রিম প্রজননের জন্য জনাব আফজালের সিদ্ধান্ত মূল্যায়ন করো।

বহুনির্বাচনি প্রশ্ন: সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।

১. কোনটিকে Black Tiger বলা হয়?
(ক) বাগদা চিংড়ি
(খ) গলদা চিংড়ি
(গ) হরিণা চিংড়ি
(ঘ) কোলা চিংড়ি

নিচের উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :
রাসেল বৃহত্তর চট্টগ্রাম জেলার বাসিন্দা। তার এলাকায় শীত মৌসুমে প্রচুর পরিমাণে মাছ প্রক্রিয়াজাত করে রাখা হয়।
২. রাসেলের এলাকায় উক্ত মৌসুমে কোন পদ্ধতিতে মাছ প্রক্রিয়াজাতকরণ করা হয়?
(ক) লবণজাতকরণ
(খ) টিনজাতকরণ
(গ) শুঁটকিকরণ
(ঘ) ধূমায়িতকরণ
৩. উল্লেখিত সময় মাছ প্রক্রিয়াজাতকরণ করার কারণ—
i. কম বৃষ্টিপাত
ii. অধিক আর্দ্রতা
iii. দীর্ঘ সময়
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
৪. তড়কা রোগের জীবাণুর নাম— 
(ক) Bacillus anthracis
(খ) Clostridium chaunvoei
(গ) Hermorrhagic spp
(ঘ) Clotriticum falcafum

৫. গ্রিক শব্দ "Aqua" অর্থ কী?
(ক) পানি
(খ) চাষ
(গ) মাছ
(ঘ) আকার

৬. নিচের কোনটি রাক্ষুসে মাছ?
(ক) চিতল
(খ) গ্রাসকার্প
(গ) মিররকার্প
(ঘ) সরপুঁটি

৭. ব্রয়লার বাচ্চাকে ব্রুডারে কতদিন তাপ দেয়া হয়?
(ক) ২০
(খ) ২১
(গ) ১০
(ঘ) ১৮
৮. হাঁসের কলেরা রোগের কারণ কোনটি?
(ক) ভাইরাস
(খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া
(ঘ) পরজীবী
৯. ডিম অনুর্বর হওয়ার কারণ—
i. মোরগ-মুরগির অনুপাত সঠিক না হলে
ii. মোরগ-মুরগির বয়স বেশি হলে
iii. খাদ্যে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব হলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
১০. কোনটি কুঁচে মুরগি?
(ক) রোগাক্রান্ত
(খ) সুস্থ
(গ) তা দেওয়া
(ঘ) ডিমপাড়া
১১. ইনকিউবেটরে ডিম ফুটাতে কতদিন সময় লাগে?
(ক) ১৫ দিন
(খ) ১৭ দিন
(গ) ২০ দিন
(ঘ) ২১ দিন
১২. ফোটানোর ডিম সংরক্ষণের তাপমাত্রা কত?
(ক) ২০-৩০° ফা.
(খ) ৩০-৪০° ফা.
(গ) ৪০-৫০° ফা.
(ঘ) ৫০-৬০° ফা.
১৩. কৃত্রিম পদ্ধতিতে ডিম ফুটানোকে কী বলে?
(ক) ইনকিউবেটর
(খ) ইনকিউবেটিং
(গ) ইনকিউবেশন
(ঘ) ইনকিউবিং

১৪. ডিপলিটার কোনটি?
(ক) বিছানা
(খ) খাদ্য
(গ) ঔষধ
(ঘ) ভিটামিন
১৫. মাছের ভিতর এনজাইমের ক্রিয়াকে কী বলে?
(ক) অটোলাইসিস
(খ) সংক্রমণ
(গ) থাইসিস
(ঘ) প্ল্যাঙ্কটন
১৬. মাছ পচনের কারণ কোনটি?
(ক) ভাইরাস
(খ) ব্যাকটেরিয়া
(গ) ছত্রাক
(ঘ) পরজীবী
১৭. নিচের কোনটি ভাইরাসজনিত সংক্রামক রোগ? 
(ক) গো-বসন্ত
(খ) বাদলা রোগ
(গ) তড়কা
(ঘ) ওলান প্রদাহ
১৮. সংকর জাতের গরুতে কোন রোগ বেশি হতে পারে? 
(ক) তড়কা
(খ) জলাতঙ্ক
(গ) ক্ষুরা রোগ
(ঘ) গো-বসন্ত
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :
আরিফ ভুট্টা সবুজ অবস্থায় সংরক্ষণ করে এক প্রকার ঘাস তৈরি করে। যে মৌসুমে সবুজ ঘাসের ঘাটতি দেখা দিবে তখন এ ঘাস খাওয়াতে পারবে।
১৯. সংরক্ষিত ঘাসটির নাম কী?
(ক) হে
(খ) সাইলেজ
(গ) কাঁচা ঘাস
(ঘ) সংরক্ষিত ভুট্টা
২০. উক্ত খাদ্য—
i. হলদে সবুজ রঙের হবে
ii. পচা ঘাসের মতো দেখাবে
iii. কাঁচা ঘাসের অনুরূপ থাকবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২১. ছাগলের পিপিআর রোগ কখন বেশি হয়? 
(ক) বর্ষাকালে
(খ) গ্রীষ্মকালে
(গ) শীতকালে
(ঘ) হেমন্তকালে
২২. নিরাপদ মাছ সংরক্ষণের উপায় কোনটি?
i. ফরমালিন দিয়ে
ii. ক্যানিং করে
iii. ধূমায়িতকরণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
২৩. মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: ক) ২
■ নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
বেকার যুবক নির্জন পুকুরে মাছ চাষ করেছেন। প্রচুর খাদ্য দেওয়ার পরও ভালো ফলন পাচ্ছেন না। পরে মৎস্য কর্মকর্তার পরামর্শে জৈব ও রাসায়নিক সার দেন এবং লাভবান হন।
২৪. নির্জনের পুকুরে সার দেওয়ার ফলে কী হবে?
(ক) পুষ্টি উপাদান সহজলভ্য হবে
(খ) প্ল্যাঙ্কটন জন্মাবে
(গ) অক্সিজেন সহজলভ্য হবে
(ঘ) পানির অম্লমান বৃদ্ধি পাবে
২৫. নির্জনের সফলতার কারণ—
i. খাদ্য সহজলভ্য
ii. মাছের দৈহিক বৃদ্ধি
iii. উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

Post a Comment

Previous Post Next Post